All reports

19,034 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

6,075 reports found
Report a bribe
Paid Other public office ৳1.0K

Police clearance

আমি আমার স্টুডেন্ট ভিসার আবেদনের জন্য একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের আবেদন করেছিলাম। আমার আবেদনটি বেশ কয়েকদিন ধরে আটকে থাকায় আমি থানায় যোগাযোগ করি। আমাকে জানানো হয় যে ক্লিয়ারেন্সটি প্রক্রিয়া করার জন্য আমাকে ১০০০ টাকা দিতে হবে। যেহেতু আমার ভিসার আবেদনের জন্য সার্টিফিকেটটি প্রয়োজন ছিল, তাই আমি শেষ পর্যন্ত টাকাটা পরিশোধ করে দিই।

Noakhali, Chattogram 30 August 2026 3 views CTA73YR9
0 Comments
Paid Other public office ৳250

জাতীয় পরিচয়পত্র উত্তোলন/সার্ভার কপি উত্তোলন

ভোটার ট্রান্সফার, সম্পন্ন হওয়ার পর আইডি কার্ড পাওয়ার জন্য গিয়েছি। তারা সার্ভার থেকে আমার আইডি কার্ড প্রিন্ট করে ২৫০ টাকা রেখে দিল।

বরিশাল, Barishal 30 August 2026 3 views BRB5LGC2
0 Comments
Paid Other public office ৳7.0K

কাজী অফিস বা বিবাহ রেজিস্টার অফিস

আমি একজন সৌদি আরব প্রবাসী সেই সুবাদে আমার স্ত্রীকে প্রবাসে নিয়ে আসার জন্য কাবিননামা অনলাইন রেজিস্ট্রেশন করি। আর সেই জন্য কাজী সাহেব ৭০০০ টাকা দাবি করেন । কারণ হিসেবে তিনি বলেন রেজিস্টার অফিসে নাকি বসকে এবং পিয়নকে খুশি করতে হবে। তা না হলে আমার কাবিননামা অনলাইন রেজিস্ট্রেশন হবে না। আর অনলাইন রেজিস্ট্রেশন না হলে সৌদি আরবের ভিসা উঠবে না এবং আমার স্ত্রীকে নিয়ে আসতে পারবো না বিদায় আমি 7000 টাকা উনাকে দিতে বাধ্য হই। যার বিভিন্ন প্রমাণাদি আমার কাছে আছে।

সুনামগঞ্জ, Sylhet 30 August 2026 5 views SY8BHQGA
0 Comments
Paid Other public office ৳3.5K

অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স

অনলাইনে সমস্ত ফি পে করে, সমস্ত সত্যায়িত ডকুমেন্ট নিয়ে গিয়েছিলাম, তবুও পেন্সিল একটা বের করে সামনে থাকা পেপারে লিখলো ৩ ৫। মানে তিন হাজার পাঁচ শত টাকা দিতে হবে। না দিয়ে পারলাম না কারণ ভিসা এপ্লিকেশনের তাড়া ছিলো।

চট্টগ্রাম, Chattogram 30 August 2026 3 views CT7JBRUR
0 Comments
Paid Other public office ৳1.5K

নার্সিং কলেজ

নার্সিং কলেজে নার্সিং রিসার্চ সাবজেক্ট এর জন্য রিসার্চ পেপার তৈরি করতে হয়। সেই রিসার্চ ঠিকমতো না করিয়ে সংশ্লিষ্ট টিচার জনপ্রতি পনেরশো টাকা করে নিয়ে তারপর আমাদেরকে রিসার্চ বুক বানিয়ে দিয়েছে। আমরা গ্রুপে ছিলাম ১২ জন। এরকম আরও কয়েকটি বেসরকারি কলেজ থেকে করেছে।

বরিশাল, Barishal 30 August 2026 5 views BRURNHG4
0 Comments
Paid Other public office ৳2.0K

এডহক কমিটি

নওগাঁ জেলায় জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা ও কল্যাণ শাখায় টেবিলে টেবিলে টাকা দিলে দ্রুত পাস হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের এডহক কমিটি। টাকা না দিলে দিনের পর দিন কাজ পরে থাকতেছে।

নওগাঁ, Rajshahi 30 August 2026 3 views RJ57ENT7
0 Comments
Paid Other public office ৳5.0K

শ্রম লাইসেন্স নবায়ন ও শ্রম আইন লঙ্ঘনের দায় লুকানো

বিভিন্ন কোম্পানি তাদের কর্মীদের ইচ্ছে মতো কাজ করাচ্ছে। নির্দিষ্ট কোনো কর্মঘন্টা ও ছুটি না থাকায় তারা শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে। সরকারি ছুটি তো পাওয়া যায় ই না বরং মাঝে মাঝে শুক্রবারের দিনও ডিউটি করতে হয়। এমনকি তাদের ওভার টাইম হিসেবে মজুরিও প্রদান করা হচ্ছে না। যা শ্রম আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আর এই শ্রম আইন ভঙ্গ করে কোম্পানীগুলো শ্রম অধিদপ্তরের কর্মকর্তাদের বিভিন্ন সময়ে বিভিন্ন অংকের অর্থ ও বিভিন্ন উপহার ঘুষ হিসেবে প্রদান করে আসছে।

নওগাঁ সদর, Rajshahi 30 August 2026 5 views RJFYE3Q2
0 Comments
Paid Other public office ৳11.0K

ডিসির রেকর্ড রুমে জমির ডকুমেন্টস তুলতে ঘুষ, জেলা রেজিস্ট্রারের কার্যালয় পুরাতন দলীল দলিল তুলতে ঘুষ

পুরাতন দলীলের নকল তুলতে গেলে একজন চার্সার আমার কাছে দলীল প্রতি ৩০০০ টাকা দাবি করে। যদিও সরকারি খরচ উল্লেখ্য আছে দলীল প্রতি ১০০ টাকা থেকে পাঁচশত হতে পারে। নিরুপায় হয়ে তিনটি দলীলের জন্য ৯০০০ টাকা দিয়েছি তারপর দলীল খুঁজে দিয়েছে। এরপর ডিসির রেকর্ড রুমে সাবেক জমির চুক্তিনামা এবং ৩০ ধারার মামলার নথী তুলতে গিয়ে ২০০০ টাকা ঘুষ দিয়েছি কাগজ পাইনি। যদিও সরকারি খরচ উল্লেখ্য আছে ৫শত টাকার বেশি নয়।

ভোলা, Barishal 30 August 2026 5 views BRKVJD7S
0 Comments
Paid Other public office ৳1.5K

জমির মৌজা / ম্যাপ

আমাদের জমি মাপতে হবে তাই। জমি মাপা আমিন বলেছে শুধু পুরাতন ম্যাপ হবে না নতুন ম্যাপ ও লাগবে।তাই বাবা সহ আমি গেলাম উপজেলা পরিষদ মিঠাপুকুর এ।নতুন ম্যাপ তোলার জন্য। সেখানে গিয়ে কথা বললাম বলছে ম্যাপ নাই।সময় লাগবে ১মাস।তারপর একজন ডেকে চুপি সারে বলছে একট্রা টাকা দিলে হবে।

রংপুর, Rangpur 30 August 2026 3 views RN6JQXLF
0 Comments
Paid Other public office ৳2.0K

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

দুটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ইস্যু বাবদ ঘুষ চাওয়া হয়। তদন্তকারী পুলিশ ২হাজার টাকা দাবি করে। তার ভাষ্যমতে প্রিন্টিং ও কাগজ এর খরচ বাবদ এই টাকা দিতে হবে। আমি বলেছিলাম ৩হাজার টাকা পরিশোধ করা হয়েছে। সে বলে অই টাকা সরকার পেয়েছে। তার খরচ আমাকেই পে করতে হবে।

দীঘিনালা, খগড়াছড়ি, Chattogram 30 August 2026 3 views CTWGRFZ5
0 Comments
Refused Other public office ৳9.0K

এলজিইডি লাইসেন্স

আমি একটি এলইডি লাইসেন্স তৈরি করতে গিয়েছিলাম, তখন এল জিডি লাইসেন্স এ টাকা লাগে ৫৭৫০ কিন্তু উনি আমার কাছ থেকে ৯০০০ টাকা দাবি করেন। উনি হল নরসিংদী এলজিইডি কার্যালয়ের ইউ ডি।

নরসিংদী, Dhaka 30 August 2026 4 views DKP359U6
0 Comments
Paid Other public office ৳200

কলেজে সার্টিফিকেট উত্তোলন

সরকারি কলেজে বোর্ডের সার্টিফিকেট তোলার সময় কর্মচারী রশিদ/স্লিপ ছাড়া টাকা দাবি করে & ওই টাকা পরিশোধ না করলে সহজে সার্টিফিকেট প্রদান করে না। উল্লেখ্য যে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফিস জমা নেওয়ার সময় ই বোর্ড সার্টিফিকেট এর ফিস নিয়ে নেয়। কিন্তু তারপর ও কর্মচারীরা প্রতি শিক্ষার্থীদের কাছে থেকে এই ফিস নিয়ে থাকে।

Kushtia, Khulna 30 August 2026 6 views KHLEXLV6
0 Comments
Paid Other public office ৳1.5K

প্রতিবন্ধী ভাতা

আমার ছোট ভাইয়ের প্রতিবন্ধীর ভাতার কার্ডের জন্য তারা আমার কাছ থেকে পনেরশো টাকা ঘুষ নিয়েছে | এইটা হচ্ছে ঢাকার অবস্থিত সমাজসেবা অফিস ৭ নাম্বার সারকেল | এইখানে মূলত সব ধরনের কাজ একমাত্র বুয়াকে দিয়ে করা হয় | সেই বুয়ারকে ঘুষ দেওয়া লাগে | আর না হলে সেই কাজটি হয় না | এটা হচ্ছে তেজগা শিল্প এলাকায় অবস্থিত সমাজসেবা অধিদপ্তর অঞ্চল ৭ | দয়া করে খতিয়ে দেখবেন এইখানে বুয়া দ্বারা ঘুষ নিয়ে থাকে

ঢাকা, Dhaka 30 August 2026 5 views DK65LHUN
0 Comments
Paid Other public office ৳2.0K

পাসপোর্ট পুলিশ ভেরিভিকেশন

আমার পুলিশ ভেরিভিকেশনের জন্য পুলিশ ৩০০০ টাকা দাবি করে আমি সেই টাকা প্রথমে দিতে রাজি হই নাই কিন্তু আমাকে এক প্রকার থ্রেড দেওয়াতে বাধ্য হয়ে দিয়েছি ২০০০ টাকা।আমি আর আমার স্ত্রীর জন্য পুলিশ ভেরিভিকেশনের জন্য নিয়েছিলো ২০২২ সালের ডিসেম্বরে

Gazipur, Dhaka 30 August 2026 5 views DK79C3B4
0 Comments
Refused Other public office ৳10.0K

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর আওতাধীন শাহরাস্তি পল্লী বিদ্যুৎ সমিতি ৫ কেভিএ ট্রান্সফরমারের জন্য ১০০০০ দশ হাজার টাকা ঘুষ চাইসে না দেওয়ায় বিদ্যুৎ দেয় নাই ।

শাহরাস্তি, Chattogram 30 August 2026 3 views CTR868EY
0 Comments
Paid Other public office ৳5.0K

সেটেলমেন্ট অফিসে পুরাতন রেকর্ড খুঁজতে ঘুষ লাগে

পুরাতন জমি রেকর্ড সংক্রান্ত মামলার নথী খুজতে গেলে ৫০০০ টাকা ঘুষ দাবি করে রেকর্ড রুমের দায়িত্বপ্রাপ্ত নাজির। দিতে বাধ্য হলাম কাগজ অতিপ্রয়োজনীয় তাই।

বরিশাল, Barishal 30 August 2026 3 views BRWC4DQ8
0 Comments