All reports

19,034 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

6,075 reports found
Report a bribe
Other public office

চট্টগ্রাম আদালত ভবনে বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের কাছ থেকে প্রকাশ্যে ঘুষ আদায় এবং প্রশাসনিক অনিয়ম

অভিযোগের মূল বিষয়সমূহ: ​১. পেশকার ও সেকশনের ঘুষ গ্রহণ: মামলার পরবর্তী তারিখ গ্রহণ, জামিননামা (বেল বন্ড) উপস্থাপন, সহি মহরর (সত্যায়িত নকশা বা নকল) তোলা এবং মামলার নথি এক টেবিল থেকে অন্য টেবিলে পাঠাতে নির্ধারিত ফির বাইরে বাধ্যতামূলক ঘুষ দাবি করা হয়। টাকা না দিলে ইচ্ছাকৃতভাবে ফাইলে ভুল ধরে সময়ক্ষেপণ করা হয়। ​২. পিওন ও নিম্নপদস্থ কর্মচারীদের বকশিশের নামে চাঁদাবাজি: হাজিরা প্রদান, আদেশ নামা সংগ্রহ বা ফাইল খুঁজে বের করার ক্ষেত্রে প্রতিটি পিওন ও ঝাড়ুদার পর্যন্ত টেবিলভেদে নগদ টাকা দাবি করে। ​৩. রেকর্ড রুম ও নকলখানার অনিয়ম: মামলার সার্টিফাইড কপি (Certified Copy) উত্তোলনের জন্য সরকারি ফি জমা দেওয়ার পরও রেকর্ড রুমের কর্মচারীদের আলাদাভাবে ২০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত ঘুষ না দিলে মাসের পর মাস কপি ঝুলিয়ে

Paid
চট্রগ্রাম ৳2.0K
28 August 2026 3 CT44UXBY
0 Comments
Other public office

জন্ম নিবন্ধন সংশোধন

আমার জন্মনিবন্ধন নাম্বার দেখার পরে ১০০ টাকা নিছে,,,আর ট্রেড লাইসেন্স বানানোর জন্য 2400 টাকা চেয়েছে,,যেখানে 600-700 টাকায় অন্য জন কে একই কাজ করে দিয়েছে।

Paid
রাজশাহী ৳100
28 August 2026 5 RJFHG4CK
0 Comments
Other public office

পুলিশ ক্লিয়ারেন্স

আমি পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আবেদন করি পরবর্তী প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন ফরম জমা দিতে আমার থেকে ৫০০টাকা দাবি।এটা নাকি তাদের খরচ। আমার সাথে থাকা আরও ২জন এরকম ৫০০টাকা দিতে হয়েছে। তারা প্রতিনিয়ত সবার থেকে এই খরচ নেয়।যে ব্যাক্তি টাকা নিয়েছে সে নাঙ্গলকোট থানা পুলিশ কনস্টেবল —।যেটা কুমিল্লা জেলার অন্তর্ভুক্ত থানা।

Paid
নাঙ্গলকোট, কুমিল্লা ৳500
28 August 2026 3 CT5HASLJ
0 Comments
Other public office

বিদেশ যাত্রী

বিদেশ যাত্রাকালে যাত্রী যদি ভ্রমণ ভিসায় যার এয়ারলাইন্স ও ইমিগ্রেশন ২ জায়গায় মোটা অঙ্কের ঘুষ দিতে হয়। যাত্রীর যাবতীয় কাগজ পত্র সঠিক থাকা সত্বেও। আমি একজন এয়ারপোর্ট কর্মী ই নয় একজন দেশের সচেতন নাগরিকও। বিষয়টি খুবই দুঃখজনক আমার কাছে। কিছু বলতেও পারি না সহ্য করতেও পারি না। তদন্তের সুবিধার্থে বলতে পারি- বিমান কাউন্টারে যারা বসে তাদের সম্পর্কে একটু খুজ নিলেই হবে। সিন্ডিকেটরা দলীয় লোক, আগের দলীয়রা কাউন্টারে বসতে পারে না, সৎ লোকেরাতো কখনোই না।

Refused
ঢাকা ৳10.0K
28 August 2026 3 DKTZKQYZ
0 Comments
Other public office

Police clearance

For police clearance I paid 1520 taka online, which is the actual fees. But in the verification stage a police officer (probably a SI) called me to bring some documents to my local thana. I went there with all the documents and everything was okay. But he asked for 1000 taka, actually I knew that they take bribes around 500 to 1000 taka, that's why I bring with me only 600 tk. At first he denied then seeing my wallet he agreed. I take an auto-rickshaw to go back to my home. In midway he called me back. And I go there and he gives me 100 taka back and keeps 500 tk and say "you have to pay 1000 tk you go to home then send me more 500 tk by mfs, after receiving money I'll submit your documents"

Paid
Shariatpur ৳1.0K
28 August 2026 3 DKLEP5MZ
0 Comments
Other public office

জাতীয় পরিচয় পত্রের ছবি ও ফিঙ্গার দেওয়া বিষয়ক

আমার ওয়াইফের জাতীয় পরিচয়পত্র বানানোর জন্য স্থানীয় নির্বাচন অফিসে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। তারা কাগজপত্র চেক দিয়ে বলেন সব পেপার ঠিক আছে, পরবর্তীতে ফোনে এসএমএসের মাধ্যমে ছবি তোলার ডেট জানানো হবে। তাদেরকে রিকুয়েষ্ট করি সেইদিনই ছবি উঠানোর জন্য এবং আরও বলি সরকারি চাকরি করি তাই জেলার বাইরের কর্মস্থল থেকে পূণরায় যাওয়া কষ্টসাধ্য ব্যাপার হবে। তখন তারা আমার কাছে ১৫০০ টাকা দাবি করে। আমি বাধ্য হয়ে ৫০০ টাকা প্রদান করি। অতপর তারা সেদিনই আমার কাজটি করে দেয়।

Paid
শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ৳500
28 August 2026 3 RJF2W4AZ
0 Comments
Other public office

বয়স্কভাতা কার্ড

বয়স্কভাতা কার্ড দিতে উপজেলা সমাজসেবা অফিসের কর্মচারী ৫,০০০ টাকা দাবী করে, শেষে কর্মচারীর বাড়ীতে যেয়ে অনেক অনুরোধের পর ৪,০০০ টাকা নিয়ে কার্ড দেয়।

Paid
বগুড়া ৳5.0K
28 August 2026 3 RJEHSN5F
0 Comments
Other public office

একটি সরকারি রাস্তা কিছু প্রভাবশালী লোকদের কাছ থেকে রাস্তা টি শনাক্ত করতে ৫ লক্ষ টাকা দাবি করা হয়

এলাকায় কিছু প্রভাবশালী লোক অনেক দিন থেকে একটি সরকারি রাস্তা দখল করে রাখছিলো সেই দখলের জন্য ২০০ মানুষের চলাচলের ভুগান্তি ছিলো এবং সেই রাস্তা দখল মুক্ত করতে চাইলে উপজেলা নির্বাহী অফিসারের কাছে রাস্তা দখল মুক্ত করতে সাহায্য চাইলে ৫ লক্ষ টাকা দাবি করা হয়

Refused
শেরপুর জেলা শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে এই ৳500.0K
28 August 2026 3 MYHXKZQP
0 Comments
Other public office

নতুন এনআইডি কার্ড তৈরি

আজ থেকে দুই মাস আগে আমি নতুন এনআইডি কার্ড বানানোর জন্য আমার নিকটবর্তী নির্বাচন অফিসে যাই। ওখানে গিয়ে কাগজ জমা দেই এক মাস দুই মাস কেটে যায় এসএমএস আসে না আমার কাছে। তারপর আবার গেলাম দেখা করতে ওদের একজন বলল যে এই টাকার বিনিময়ে আপনার কাজটা করে দিতে পারি খুব অল্প সময়ের মধ্যে তারপর আমি প্রত্যাখ্যান করে চলে আসছি। লাগবেনা আমার এনআইডি

Refused
সাদুল্লাপুর, গাইবান্ধা ৳6.0K
28 August 2026 3 RNDYPY9Q
0 Comments