All reports

19,034 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

6,075 reports found
Report a bribe
Paid Other public office ৳60.00M

bari tairi

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার মহেন্দ্রগাঁ গ্রামের বর্তমান মেম্বার — ও অন্য পাড়ার — হরিপুর ও রাণীশংকৈল এ ৬০০ গরিব পরিবারের নিকট থেকে ১ লক্ষ টাকা করে প্রায় ৬ কোটি টাকা হাতিয়ে নেই। সৌদি সরকারের বাজেটে বাড়ি করে দেয়ার জন্য। এলাকায় ২-৪ টি বাড়ি করে দেয় আর কিছু বাড়ি ইট বা বালি দিয়ে মানুষকে বুজাই যে এটা সত্য বাজেট। কিন্তু কিছু বাড়ি করে ভাইরাল করে দিয়ে ৬ কোটি টাকা লুট করে উদাও। থানায় মামলা করেও লাভ হয় নি। এটা ২০২৩ সালের ঘটনা।

Horipur,Thakugaon, Rangpur 28 August 2026 4 views RNKBDDCS
0 Comments
Refused Other public office ৳30.0K

টাকা উদ্ধার করে দেবার জন্য ঘুষ চায়।

এক লোক আমার ৯৭ হাজার টাকা চুরি করে গায়েব হয়ে যায়। পুলিশে জানাই। যা যা করতে বলে পুলিশ করি। কিন্তু কোন লাভ হয় না। পরে আমাকে বলে যে ৩০০০০ হাজার টাকা তাদের খরচ দিলে তারা টাকা উদ্ধার করে দিবে। আমি রাজি হয় নি। এখনো আমি আমার টাকা পাই নি ।

কুষ্টিয়া, Khulna 28 August 2026 5 views KHMZWMDY
0 Comments
Paid Other public office ৳150

নাগরিকত্ব সনদ

আমার জরুরি কাজের জন্যে একটা নাগরিকত্ব সনদ দরকার, তাই আমি আমার গ্রামের বাগোয়ান ইউনিয়ন পরিষদে সেটি নিতে যায়। সেখানে আবেদন ফরম তৈরি করার জন্যে কম্পিউটার অপারেটর চাই ৫০ টাকা আর চেয়ারম্যানের কাছে সেটা জমা দিয়ে সনদ নিতে চাইলে চাই ১০০ টাকা।

বাগোয়ান ইউনিয়ন, রাউজান, Chattogram 28 August 2026 3 views CTJSN438
0 Comments
Only demanded Other public office ৳3.0K

জন্ম নিবন্ধন

১ম: জন্ম নিবন্ধন করতে গিয়ে বয়স সমস্যা হয়েছে ১ বছর পার্থক্য, বাড়াতে চেয়েছি ওনারা স্কুল সার্টিফিকেট চাইছে কিন্তু লেখা পড়া নাই সার্টিফিকেট পাব কোথায়, সে জন্য ৩০০০ টাকা চেয়েছে। সর্বশেষ ২৫০০ টাকা দিতে হবে। ২য়: স্কুল সার্টিফিকেট নাই তাই জন্ম নিবন্ধন হচ্ছে না, সেজন্য ৩৫০০ টাকা চেয়েছে। দুইটাই স্থগিত আছে। টাকা দেই নাই, জন্ম নিবন্ধন হয় নাই। সরাসরি টাকা চেয়েছে।

ইউনিয়ন, Sylhet 28 August 2026 3 views SYJUXJD6
0 Comments
Only demanded Other public office ৳30.0K

জাতীয় পরিচয় পত্র

আমি আমেরিকা প্রবাসী। আমি জাতীয় পরিচয়পত্রের জন্য ৩০শে এপ্রিল নিউয়র্ক কনস্যুলেট অফিসে আবেদন করি এবং তারা উপজেলা নির্বাচনী অফিসে বাকি কাজ সম্পাদন করার জন্য বলে। উপজিলা নির্বাচনী কর্মকর্তার সাথে আমার রিলেটিভ যোগাযোগ করলে শুরুতে ১০,০০০ টাকা দাবি করে। তা পরিশোধ করলে পরবর্তীতে তালবাহানা শুরু করে এবং কাজ ঝুলিয়ে রেখে আরও ২০,০০০ টাকা দাবী করে।

নাজিরপুর উপজেলা , PIROJPUR, Barishal 28 August 2026 5 views BRVCU6WS
0 Comments
Paid Other public office ৳500

আদালত

এই সমস্যাটা শুধু গাজীপুরে না। সারা বাংলাদেশের প্রতিটা আদালতেই। যে কোন মামলা/মোকদ্দমা দায়ের করতে গেলে সেরেস্তাদারদের টাকা দিতে হয়। টাকা না দিলে বেশির ভাগ ক্ষেত্রেই তারা মামলা গ্রহণ করতে চায় না। প্রতিটা পদে পদে পিয়ন, পেশকারদেরকে টাকা দিয়ে কাজ করতে হয়। মামলার নকল তুলতে গেলে সরকারি ফি এর অতিরিক্ত টাকা দিতে হয়। না দিলে দেখা যাবে যে, কাগজ পেতে ঘুরাচ্ছে অথবা অনেক দেরিতে প্রয়োজনীয় কাগজ হাতে পাচ্ছি। দেওয়ানী আদালতের চাইতে ফৌজদারী আদালতে এর দৌরাত্ত্ব যেন আরো বেশি। প্রতিটা পদে পদে টাকা। টাকা ছাড়া কোন কথাই বলা যাবে না। অনেক আদালতের পেশকারদের ব্যবহারও অনেক জঘন্য। নূণ্যতম ১০০ টাকা থেকে শুরু করে লক্ষ টাকা পর্যন্ত লেনদেন হয় আদালত পাড়ায়।

গাজীপুর, Dhaka 28 August 2026 3 views DK6ZV5H7
0 Comments
Only demanded Other public office ৳50.0K

সেবা

আসসালামু আলাইকুম আমি আমার পরিচয় গোপন রাখতে হবে, না হয় আমাকে মেরে ফেলা হবে, আমাদের সিলেট ৩ আসনে এমপি মহোদয় সাথে ৪ জন লোক থাকে হয়তো এমপি ও জানেনা, অরা প্রতিটি কাজে ঘুষ নিচ্ছে মোটা অংকের এদের নাম এক নাম্বারে —, —, —, —, সরকারি যেকোনো কাজ পাস করাতে হলে তাদের কে টাকা দেওয়া লাগবে গভীর নলকূপ প্রায় ২২০ এসেছে প্রতিটি নলকূপের জন্য ৫০০০০ করে নিচ্ছে এরা আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন ওই নলকূপ গুলো কোথায় দেওয়া হচ্ছে কার কার বাড়িতে দেওয়া হচ্ছে সব টাকাওয়ালা মানুষের বাড়িতে দেওয়া হচ্ছে ১০০% শুধু তাই নয় টিয়ার কাবিটা পজেটে প্রতিটি রাস্তায় এরা ঘুষ নিয়ে কাজ করে, দয়া করে দ্রুত পদক্ষেপ নেন এদের কারণে বিএনপি'র ত্যাগি কর্মরা দূরে সরে গেছে।

সিলেট ৩ আসন, Sylhet 27 August 2026 5 views SYW7WZJB
0 Comments
Paid Other public office ৳1.0K

খুলনা সিটি মেডিকেলে

খুলনা সিটি মেডিকেলে নার্স, ক্লিনার এবং দারোয়ানদেরও আলাদাভাবে টাকা দিতে হয়। নার্স: ১,০০০ টাকার নিচে দিলে অনেক সময় খুশি হয় না। ক্লিনার: সকাল ও বিকেলের শিফটের ক্লিনার আলাদা। তাই এক শিফটে টাকা দেওয়ার পর আরেক শিফটে আবার টাকা দিতে হয়। একজনকে দিলে আরেকজনকে না দিলে তারা বলে, “আমি তো পাইনি।” দারোয়ানের ক্ষেত্রেও একই সমস্যা। টাকা দিলে রোগীর সঙ্গে লোকজনের যাওয়া আসায় তেমন বাধা দেয় না। কিন্তু টাকা না দিলে বিভিন্ন নিয়ম দেখিয়ে আটকে দেয়। যেমন, একজনের বেশি ঢুকতে দেওয়া যাবে না। অথচ অন্যদের ২/৩ জন করে ঢুকতে দিলেও কোনো সমস্যা হয় না। এমনকি একজন মুরব্বি সরাসরি বলেই বসেছেন, “আপনারা না দেখলে আমরা কই যাব?” অর্থাৎ, টাকা না দিলে নিয়মকানুন দেখিয়ে বিভিন্নভাবে হয়রানি করা হয় ।

খুলনা, Khulna 27 August 2026 7 views KHH24277
0 Comments
Paid Other public office ৳2.0K

০০০০০

ক্যাসিনো আমার মোবাইল এ লগইন নাই কিন্তু ইউটিউব এর এড লিংক এ ঢুকে ব্রাউজার এ ঢুকার ইতিহাস ছিল তা দেখে বিভিন্ন অযুহাতে চেকিং পোস্ট এ আমার কাছ থেকে টাকা হাতিয়ে নেয় পুলিশ

Dolaipar, Dhaka 27 August 2026 3 views DKGDQ4XQ
0 Comments
Paid Other public office ৳700

LGED লাইসেন্স নবায়ন নোয়াখালী

নোয়াখালী LGED লাইসেন্স নবায়ন বাবদ ২৩০০ টাকা। কিন্তু হিসাবরক্ষন — ৩০০০ টাকার নিছে নেয় না। ২৫০০ টাকা দিলে বিভিন্ন রকম জটিলতা দেখায়

মাইজদী, সদর, নোয়াখালী, Chattogram 27 August 2026 5 views CT57HPJQ
0 Comments
Paid Other public office ৳15.0K

ডিসি অফিস থেকে অবিবাহিত সনদ সংগ্রহ

একটি অবিবাহিত সনদ সংগ্রহের জন্য নির্ধারিত চার্জ ট্রেজারির মাধ্যমে পরিশোধ করে সুষ্ঠুভাবে আবেদন সম্পূর্ণ করি। তারপর পুলিশ ভ্যারিফেকিশনের নামে ৫,০০০৳ এবং ডিসি অফিস অনুদানের নামে ১০,০০০৳ চাওয়া হয়। আমি বাড়তি টাকা পরিশোধ না করে প্রায় ২মাস ডিসি অফিসে চক্কর কাটিয়ে ক্লানত হয়। পরবর্তীতে কোনো উপায়ন্তর না দেখে দাবীকৃত টাকা বিনা রশিদে পরিশোধ করি। — নামে একজন পুলিশ সদস্যকে ৫,০০০৳ এবং — নামে ডিসি অফিসে কর্মরত একজনকে ১০,০০০৳ টাকা পরিশোধ করার পর ২য় দিনেই আমি সনদ সংগ্রহ করি। — মোবাইল নাম্বার — — মোবাইল নাম্বার —

ব্রাহ্মণবাড়িয়া, Chattogram 27 August 2026 3 views CTH3L6BA
0 Comments
Paid Other public office ৳700

LGED লাইসেন্স নবায়ন নোয়াখালী

নোয়াখালী LGED লাইসেন্স নবায়ন বাবদ ২৩০০ টাকা। কিন্তু হিসাবরক্ষন ৩০০০ টাকার নিছে নেয় না। ২৫০০ টাকা দিলে বিভিন্ন রকম জটিলতা দেখায়। LGED তবে মোট ১৭০০ লাইসেন্স রয়েছে।

মাইজদী, সদর, নোয়াখালী, Chattogram 27 August 2026 3 views CT2QNLQR
0 Comments
Paid Other public office ৳175

ট্রেনের টিকিট স্ট্যান্ডিং, ১৭৫ টাকা। বেনাপোল এক্সপ্রেস। ঢাকা - ফরিদপুর।

ট্রেনের টিকিট স্ট্যান্ডিং, ১৭৫ টাকা। বেনাপোল এক্সপ্রেস। ঢাকা - ফরিদপুর। ট্রেন ছাড়ার আগে আমি প্ল্যাটফর্ম থেকে টিটি এর কাছে বললাম ভাই আমার ১ তে স্ট্যান্ডিং টিকিট দিন। উনি ভাড়া দ্বিগুণ চাইলো। বললাম ভাড়া তো এত না। বলল এটাই ভাড়া। আমাকে কোনো কারণ ছাড়াই জরিমানা টিকিট দিয়ে দিলো। যেখানে আমি তখনও ট্রেনে উঠি নাই। আমার কাছে এটা খুবই বিব্রতকর লাগলো।

Dhaka, Dhaka 27 August 2026 5 views DKK3GNY2
0 Comments