পুলিশের বদলী বানিজ্য
আমার সহকর্মীকে ডিএসবি সিলেটে পদায়নের জন্য সিলেট জেলা পুলিশ লাইন্স রিজার্ভ অফিসার এসআই —কে ২০,০০০/- দিতে হয়েছে। দীর্ঘদিন যাবৎ উক্ত অফিসে কর্মরত থেকে সে বদলী বানিজ্য করে কয়েক কোটি টাকার মালিক হয়েছে।
19,001 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.
আমার সহকর্মীকে ডিএসবি সিলেটে পদায়নের জন্য সিলেট জেলা পুলিশ লাইন্স রিজার্ভ অফিসার এসআই —কে ২০,০০০/- দিতে হয়েছে। দীর্ঘদিন যাবৎ উক্ত অফিসে কর্মরত থেকে সে বদলী বানিজ্য করে কয়েক কোটি টাকার মালিক হয়েছে।
প্রতি জন্ম নিবন্ধন করতে ২০০ লাগে আর সংশোধন করতে ৪০০
মাসিক ২ লাখ টাকা মাসোয়ারার বিনিময়ে আমড়াঝুড়ি গ্রাম এখন মাদকের হরমুজ প্রণালী নামে পরিচালিত। এই — এ এস আই এর সমস্ত শেল্টার দেয় সাথে অসি আছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার সময় ভিতরে আমার কিছু কাপড়চোপড় ছিল সেটা জামিনের পরে আনতে গেলে আমার কাছ থেকে ৫০০ টাকা নেয়। সাথে আমার পিসি কার্ডের টাকা ফেরত পেতে ২০০ টাকা দিতে হইছে।
বগুড়া সোনাতলা পৌরসভা আওতায় কিছু দলীয় নেতা কর্মী বাক প্রতিবন্ধীদের আর্থিক সহায়তার কার্ড করে দেওয়ার নামে ঘুষ খাচ্ছে। কার্ড প্রতি এক থেকে দুই হাজার টাকা নিচ্ছে । সাথে সোনাতলা সদর ইউনিয়নের একই অবস্থা। আমি নিশ্চিত যে বগুড়া 1সংসদীয় আসনের এমপি — লোক জন এসবের সাথে জরিত। বিনীত অনুরোধ করছি গরীব মানুষে নায্য সরকারি সহায়তা গুলো ঘুষ ছাড়াই যেন পেয়ে থাকেন । ধন্যবাদ
সময়টি ছিল ২০২৩ সাল বিদেশ গমনের জন্য আমার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার দরকার ছিল। আমার পাসপোর্ট ছিল এমআরপি। ফিংগার দিতে গিয়েই বলে এমআরপি পাসপোর্ট কাজ হচ্ছে না সার্ভার সমস্যা। আজকে এমআরপি পাসপোর্ট এর ফিঙ্গার হবে না। তারপর এক কর্মকর্তা আমাকে বলল পাঁচ হাজার টাকা দিয়ে এটা করা যাবে। আমার এটা করার খুবই প্রয়োজন ছিল।আমি প্রবাসী অ্যাপ থেকে তিন শত টাকা দিয়ে আমি রেজিস্ট্রেশন করিয়েছি। তারপরেও আমাকে আবার রেজিস্ট্রেশন করতে হয়েছে ৩০০ টাকা দিয়ে। এখনো আমার বি এম ই টি তে দুইটি রেজিস্ট্রেশন রয়েছে। এই হল আমাদের বাংলাদেশের অবস্থা এটাই আমাদের বাংলাদেশ।
NID তে বানান ভূল, জন্মস্থান এর বানান ও ভূল। অনলাইনে আবেদন করা হয়েছে। ১ বছরেও ঠিক করে দেয় নি। অত:পর ফেসবুকে তাদের এড দেখলাম। ৩ ঘন্টায় কারেকশন করে দিবে। ৬০০০০, কেও ৩০০০০ আবার অনেকে কত নম্বর রুমে বসে সিটিও উল্লেখ করে সার্ভিস দিচ্ছে।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের শাখা ০৪ হতে বদলি হতে টাকা চাই।
আসামির জামিন হওয়ার পর বেইলবন্ড দাখিল করার সময় ৫০০ থেকে ১০০০ পর্যন্ত টাকা দেওয়া লাগে। এইটা একপ্রকার বাধ্যতামূলক নিয়মে পরিনত হইছে ঢাকা জজ কোর্টে।
সিলেট পুলিশ লাইন্স রিজার্ভ অফিসার এসআই — কে গোয়াইনঘাট থানায় পোস্টিং নিতে ৪০,০০০/- দিতে হয়েছে। সে আমাকে বাধ্য করে টাকা গুলো আদায় করেছে।
আমি জাতীয় পরিচয় পত্র তৈরি করতে গেছিলাম কিন্তু আমার জন্ম নিবন্ধন না থাকায় সেখান থেকে ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন বানাতে এসে ২০০ টাকা ঘুস নেয় এবং অনেক হয়্রানি করে এরপর উপজেলা অফিসে জাতীয় অপরিচয় বানানোর সময় ৩০০ টাকা ঘুস নেয়
আমরা স্বামী স্ত্রী ২ জন ২ জায়গায় জব করি, একটা চার বছরের বাচ্চাও আছে, স্ত্রী পোস্টিং এর জন্য আবেদন দিলে বাতিল করে দেয়, পরে মাধ্যমে যোগাযোগ করলে ৩৫ হাজার টাকা দাবি করে।
ছোট ভাইয়ের জন্মনিবন্ধনের পিতার নাম সংশোধন করাতে চাইছিলাম।মুলত আমার সার্টিফিকেটের সাথে মিল রেখে করতে চাইছিলাম। তখন কর্মকর্তা বলে আপনার সার্টিফিকেট অনুযায়ী হবে না।পরিবর্তন করতে হলে আপনার পিতার এনআইডি লাগবে এবং সে অনুযায়ী হবে।পরে আমি যখন ব্যক্তি গতনভাবে তাকে কল দেই তখন সে বলে জন্মনিবন্ধনের দায়িত্বে থাকা লোককে কিছু দিলেই হবে।কত দিতে হবে জানতে চাইলে বলে কমপক্ষে ২ হাজার দিতে হবে।
নারায়ণগঞ্জ এলাকায় ফ্যাক্টরি লাইসেন্স নবায়ন করার জন্য ১৫ হাজার টাকা দাবি করা হয়। নতুবা লাইসেন্স নবায়ন আবেদন খারিজ করে দিবে।
বাচ্চার প্রথম ৪৫ দিনের টিকাতে আমার কাছ থেকে ৩০০ টাকা নিয়েছে কিন্তু সরকার এটি সম্পূর্ণ বিনামূল্য পরিশোষ করে। আমি না করাতে বলে টিকা কার্ড দিবে না এবং এর পরে কোন টিকাও এই জায়গা থেকে নেওয়াতে দিবে না, বাধ্য হয়ে পরিশোধ করতে হয়েছে।
There was a case against me, false dowry. Even the judge knows that. But because of the ruling govt. party, the bride's family members are getting prioritized, And the Judge without any reason, sent me to prison. To free me from prison, my family has to pay the judge and the Lawyer 125k taka cah. Judge took 1lac and the lawyer 25000.
To approve the bill through tender, BPDB officers are seeking money . I am claiming bill for more than 2 years. Till now unpaid.
প্রায় দেড় থেকে দুই বছর আগের ঘটনা যখন আমি আমার পাসপোর্ট বানানোর জন্য নরসিংদী পাসপোর্ট অফিসে গিয়েছিলাম। তখন পাসপোর্ট এর সবকিছু ছবি কাগজপত্র জমা দেওয়ার পরে আমার কাছে একজন পুলিশ কর্মকর্তা ফোন করে বলে তুমি নরসিংদী পৌরসভার সামনে একটি পুলিশ ফারি আছে ওই জায়গায় তুমি এসে পড়ো আমি তখন ওই জায়গায় গেলাম যাওয়ার পর — নামের একজন পুলিশ কর্মকর্তা আমাকে বলে যে তোমার যদি কিছু পেতে হয় তখন আমাকে কিছু দিতে হবে আমি বুঝতে পারছি যে উনি ঘুষ চাচ্ছি কিন্তু আমি উনাকে ঘুষ দিইনি তারপর উনি বলে যে তুমি চলে যাও তোমার কাজ হবে না তারপর উনি যাওয়ার আগে বলে যে তোমার অভিবাবকে নিয়ে আসবা তখন আমার বয়স ছিল ২০ নাকি ২১ ২০/২১ বছরের মাথায় কেন আমাকে আমার অভিভাবক আনতে হবে তারপর আমি আমার আব্বুকে নিয়ে আসলাম তখন আব্বু ঘুষ দিলো।
২নং বিনয়কাঠী ইউপি সচিব প্রতি জন্ম নিবন্ধন এ কাজ বাবদ ২০০ নেন আর সংশোধন করতে নেন ৪০০ টাকা
বিদুৎ বিল পরিশোধ এর শেষ তারিখ এর আগে লাইন কর্তন করে কিল্লারপুল DPDC এর আমলাপাড়া এলাকায় দায়িত্বরত ব্যক্তি লাইন সু্যোগের নামে মামলার ভয়ভীতি দেখিয়ে ৫০০০ টাকা দাবি করে। সর্বশেষে ৩০০০ টাকায় লাইন পুন সং্যোগে রাজি হয়। ২৫ তারিখ বিল পরিশোধ এর শেষ তারিখ হওয়ার পরে ও সে ২৫ তারিখে ই লাইন কেটে দেয় সরকারি /অফিসিয়াল নোটিশ ব্যতিত, যা ছিল তার বাড়তি আয়ের জন্য সম্পুর্ন ব্যক্তিগত সিদ্ধান্ত।