All reports

19,001 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

6,066 reports found
Report a bribe
Paid Other public office ৳300

সার্টিফিকেট সংশোধন

আমি আমার পঞ্চম শ্রেণির সার্টিফিকেট সংশোধন করতে উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয় যায়।হাতে লেখা ফরমে আবেদন আমি করি স্কুল প্রধানের সাক্ষরসহ যাবতীয় কাজ আমি করি।ওই অফিসের কম্পিউটার অপারেটর শুধু আমাকে ফোন দিছে যে আমার সার্টিফিকেট আসছে অফিসে গিয়ে সংগ্রহ করতাম।সার্টিফিকেট আনতে গেলে আমাকে বলে খরচ দিতে আমি বলি কিসের খরচ ওনি বলে ওনি নাকি উপজেলা মিটিং, জেলা মিটিং নাকি তিনি নিজ তাগিদে করছে সে খরচ দিতাম।মজার কথা হচ্ছে সেই অফিসে লেখা আছে এখানে চায়ের খরচ নেওয়া হয় না।

হাজীগঞ্জ, Chattogram 27 August 2026 3 views CTJKGEH2
0 Comments
Paid Other public office ৳800.0K

service

দেশের জ্বালানি খাতের বিপর্যয়ের মূল কারণ — ভয়াবহ দুর্নীতি কয়লা বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের (Coal Power Generation Company) ব্যবস্থাপনা কমিটি সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত। C&F (Clearing & Forwarding) সার্ভিস নিয়ে C&F-এর বিল থেকে ৮ লক্ষ টাকা ঘুষ খাওয়া হয়। C&F এজেন্টরা ঘুষ দিতে না চাইলে তাদের এনলিস্টমেন্ট (enlistment) থেকে বাদ দেওয়া হয়। নিয়ম অনুযায়ী বিল দেওয়ার কথা ০.২৫%, কিন্তু C&F-কে বিল দেওয়ার সময় দেওয়া হয় ০.১৭%। বাকি অংশ তারা ঘুষ হিসেবে কেটে রাখে, যার পরিমাণ প্রায় প্রতি বিলে ৮ লক্ষ টাকা। প্রতি বছর তারা প্রায় ২ কোটি টাকার মতো ঘুষ নেয়। জড়িতরা হলেন — — (নির্বাহী প্রকৌশলী / Executive Engineer) — — —

dhaka, Dhaka 27 August 2026 3 views DKYFENUK
0 Comments
Paid Other public office ৳3.5K

মামলার রায়ের কপি উত্তোলন

মামলার রায়ের কপি উত্তোলনের জন্য এসটানোর সাথে যোগাযোগ করি। উনি ৪০০০ টাকা দাবি করে আমি ২৫০০ টাকা উনাকে দেই। পরবর্তীতে কাগজ সংগ্রহের জন্য উনার কাছে গেলে উনি বাড়তি আরো ১৫০০ টাকা দাবি করে। পনেরশো টাকা না দিলে উনি আমাকে কাগজে দেয় নি পূর্বের ২৫০০ টাকা ফেরত দেয়নি।

মির্জাগঞ্জকোট, পটুয়াখালী, Barishal 27 August 2026 3 views BRUPXJXM
0 Comments
Paid Other public office ৳1.0K

জমির কাগজপত্র যাচাই করণ

জমির নাম খারিজ করার জন্য এসি ল্যান্ড অফিসে জমা দিয়া কাগজপত্র তশীল অফিসে পাঠানো হয়েছিল সেখানে উক্ত তথ্য ঠিক আছে কিনা তা যাচাই করে সেটা আবার এসি ল্যান্ড অফিসে পাঠানোর কথা। সেই কাগজ তারা নিজ ইচ্ছায় এসি ল্যান্ড অফিসে পাঠায় না আমাদের সেখানে যে তদবির করে উক্ত কাগজ এসি ল্যান্ড অফিসে পাঠাতে হয়। আর এই কাজের জন্য তারা বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকমের ঘুষ দাবি করে। কারো কাছে ৫০০ কারো কাছে ১০০০ কারো কাছে ১৫০০। আমার কাছে এক হাজার টাকা চেয়েছিল আমি বলেছিলাম আমার কাছে টাকা নেই শুধুমাত্র ৫০০ টাকা আছে ওই অফিসের একজন কর্মচারী বলল যে ৫০০ টাকা আপাতত দেন আর ৫০০ টাকা পরে আবার দিয়ে যাবেন মনে করে। এভাবে আমাদের দের-কাঠা জমির নাম খারিজ করেছিলাম। তবে একটি ভালো বিষয় কুষ্টিয়ার এসি ল্যান্ড অফিসে ঘুষ কার্যক্রম নেই।

কুষ্টিয়া সদর বটতৈল, Khulna 27 August 2026 5 views KHX3DTA4
0 Comments
Paid Other public office ৳50.0K

উত্তরাধিকার

আমার বাবা মৃত্যুবরণ করেছেন। আমার বাবার সঞ্চয়পত্র আমার মায়ের নামে হস্তান্তরের (নাম পরিবর্তনের) জন্য আবেদন করার সময় বিভিন্ন বিভাগ থেকে অতিরিক্ত টাকা দাবি করা হয়েছিল, এবং আমি মোট ৫০,০০০ টাকা পরিশোধ করেছি।

চট্টগ্রাম, Chattogram 27 August 2026 3 views CT48KZ2M
0 Comments
Refused Other public office ৳35.0K

জাতীয় পরিচয় পত্র তথ্য সংশোধন

জাতীয় পরিচয় পত্রের তথ্য সংশোধন করতে গিয়ে ফেনী দাগনভূইয়া উপজেলা অফিসে ৩৫০০০ টাকা দাবী করেন ঠিক করে দেয়ার জন্য। টাকার বিনিময়ে হলে ২ দিনে হয়ে যাবে কিন্তু নরমাল প্রসেসিং এ তারা কাজ আগাচ্ছিলোই না, ইভেন আমার সেই কাজ এখনো হয় নি।

চট্টগ্রাম এবং ফেনী, Chattogram 27 August 2026 3 views CT8DFFX3
0 Comments
Refused Other public office ৳5.0K

নতুন ভোটার নিবন্ধন

আমি উপজেলা নির্বাচন অফিসে নতুন ভোটার হওয়ার জন্য গেলে অফিসের ভিতরে থাকা এক লোক আমাকে বলে নতুন ভোটার হতে গেলে কিছু খরচ করতে হবে। তাহলে তারাতারি আইডি কাড করা যাবে। পরে আমি বললাম কত টাকা দিতে হবে সে বললো 5000 টাকা লাগবে।

শহর, Mymensingh 27 August 2026 3 views MYRABKM2
0 Comments
Refused Other public office ৳20.0K

সমাজসেবা অধিদপ্তরে স্বেচ্ছাসেবক মূলক সংগঠনের নিবন্ধন

আমি একটি স্বেচ্ছাসেবক মূলক সংগঠন পরিচালনা করি, আমার কাছে সমাজসেবার কর্তৃপক্ষ ২০ হাজার টাকা ঘুষ চেয়েছে শুধু নিবন্ধনের জন্য, আমি দেইনি। এটি বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়।

বরিশাল জেলা, Barishal 27 August 2026 3 views BR3NRGDK
0 Comments
Paid Other public office ৳20.0K

সৌদি যাওয়ার জন্য তাকামুল পরীক্ষা

বগুড়া টিটিসিতে বিদেশগামী যাত্রীদের তাকামুল পরীক্ষায় টাকা নিয়ে পাশ করে দিচ্ছে। টাকা না দিয়ে নরমালভাবে পরীক্ষা দিলে ডাইরেক্ট ফেল করে দিচ্ছে ফলে গরীব মানুষেরা অসহায় হয়ে পরছে সৌদি যেতে পারছে না।

বগুড়া, Rajshahi 27 August 2026 5 views RJKH2PGL
0 Comments
Only demanded Other public office ৳200.0K

RJSC Service

রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানী এন্ড ফার্মস, এহ দপ্তরে প্রতিদিন বিপুল পরিমান ঘুস লেনদেন হয়, এক কাজের জন্য 3-4 দফা ঘুস নেয় তার পরেও অবহেলা, তারা ঘুস ছাড়া এক টেবিল হতে পরের টেবিলে ফাইল যায় না

Dhaka, Dhaka 27 August 2026 3 views DKSCCNMK
0 Comments
Refused Other public office ৳40.0K

এনএসআই (nsi)

স্বেচ্ছাসেবী সংগঠন নিবন্ধনের জন্য যখন এনএসআই তদন্তে এসেছিল সকল রিপোর্ট কাগজ জমা দেওয়ার পরেও কর্মকর্তা nsi এর ৪০০০০ হাজার টাকা দাবি করেন।

বরিশাল জেলা, Barishal 27 August 2026 6 views BR2YMM6Y
0 Comments
Refused Other public office ৳1.0K

খুলনা জেলা প্রসাশকের কার্যালয়ে শিক্ষকদের বেতন বিল অনুমোদন বাবদ

আগে প্রতি মাসে ৩০০/- লাগতো শিক্ষকদের বেতন বিল অনুমোদনের জন্য আর গত ১৮/০৮/২০২৬ তারিখ থেকে ঘুসের টাকা বাড়াতে বলেছে। কারণ দ্রব্যমুল্য বেড়েছে তাই এখন ১০০০/- দিতে হবে।

খুলনা জেলা শহর, Khulna 27 August 2026 3 views KHYW2W8C
0 Comments
Refused Other public office ৳500

জাতীয় পরিচয় পত্র সেবা

অত্র দপ্তরের প্রধান এবং সহকারী অফিসার যোগ সাথে জন গনের জাতীয় পরিচয় পত্র সেবা দেয়ার নামে ভোগান্তি করে। জাতীয় পরিচয় পত্রের বিধি বিধান অমান্য করে সম্পূর্ণ নতুন নিজেদের সৃষ্টি করা আইন দিয়ে সেবা দিয়ে থাকে। নির্বাচন অফিসের সব স্থানে একই নিয়ম থাকা উচিৎ কিন্তু নির্বাচন অফিস, টুঙ্গিপাড়ায় ভিন্নতা কেন?

উপজেলা নির্বাচন অফিস, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, Dhaka 27 August 2026 3 views DKB7HMYJ
0 Comments
Paid Other public office ৳5.0K

কাবিননামা

কাবিননামা আমি নিজে ইংলিশে ট্রান্সলেট করে কাজির কাছে জমা দেই-সাইন করা ও পরবর্তীতে অনলাইনে আবেদন করলে সেটা যেন জেলা রেজিস্ট্রারের কার্যালয় থেকে এপ্রুভ করে দেয়।

শহর, Mymensingh 27 August 2026 3 views MYWYNTLC
0 Comments
Only demanded Other public office ৳3.0K

Police : recover lost Mobile phone

I made GD on Lalmai police to recover my lost mobile phone . After few day I got a phone call from some one as pretain Police to meet him. While i meet him near to his home closed by lalmai police H/Q he ask me to pay 3000 tk to recover phone as it will cost to collect. after negotiation he was on same demand , finally i agree with him but upon recover the phone will pay. unfortunately i did get the phone back.

Lalmai, Chattogram 27 August 2026 3 views CTC47FNW
0 Comments
Paid Other public office ৳1.0K

থানায় অভিযোগ দায়ের

সেনবাগ থানায় কোনো অভিযোগ করতে হলে শুধুমাত্র অভিযোগের জন্য ২৫০ টাকা দিয়ে অভিযোগ লিখাতে হয় । আবার প্রত্যাহার করতে আবার ২৫০ টাকা দিতে হয়। কিছুদিন আগে আমার একটা সমস্যার কারণে থানায় গিয়ে ডিউটি অফিসারকে বিস্তারিত বলার পর ডিউটি অফিসার আমাকে একটি অভিযোগ জমা দিতে বলে । অভিযোগ লিখানোর পর অভিযোগ লিখার খরচ ২৫০ টাকা দিতে হয়। অভিযোগ দায়ের করার পর দায়িত্বপ্রাপ্ত এসআই ২ টি ফোনকল করে। এরপর ওই এসআই ওনার কাজের জন্য টাকা দাবি করে। পরে ওই এসআই কে ১,০০০ টাকা দিতে হয়। শেষে অভিযোগ প্রত্যাহার করার জন্য আবার ২৫০ টাকা দিতে হয়। এখানে টাকার পরিমাণ কম। কিন্তু বিষয় হলো থানায় এক পৃষ্ঠার একটা অভিযোগ লিখানোর খরচ ২৫০ টাকা । এক টাকাও কম নেই । প্রতিদিন কত শত মানুষের কাছ থেকে এভাবে টাকা নেয়া হচ্ছে তার কোনো হিসেব নেই।

সেনবাগ থানা, নোয়াখালী, Chattogram 27 August 2026 3 views CT2U7MK9
0 Comments