All reports

19,001 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

6,066 reports found
Report a bribe
Other public office

সরকারি কোর্সের ফর্ম তুলতে ১০০ টাকা করে নিছে।

ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি মুন্সিগঞ্জ এর দপ্তরি — Sicip সরকারি ফ্রি কোর্সের জন্য ফর্ম তুলতে ১০০ করে টাকা নিয়েছে। যেটা সম্পূর্ণ ফ্রিতে দেওয়ার কথা ছিল। ফর্ম জমা দেওয়ার সময় আরো ২০ টাকা করে দাবি করে।

Paid
টঙ্গীবাড়ি মুন্সিগঞ্জ ৳100
26 August 2026 5 DKTNKAAL
0 Comments
Other public office

BMDC এমবিবিএস রেজিষ্ট্রেশন

এমবিবিএস শেষ করে ১ বছর ইন্টার্নিশিপ করার পর বিএমডিসি রেজিষ্ট্রেশন করা লাগে। এক্ষেত্রে ঘুস না দিলে অনেকদিন সময় নেয় রেজিষ্ট্রেশন সার্টিফিকেট দিতে আর ঘুরায়। আর ঘুস দিলে ১ দিনের মধ্যে দিয়ে দেয়। ওখানকার কর্মচারী আমার থেকে ৫ হাজার টাকা নিয়েছিল। এরকম আরও অনেকেই আছে ওখানে। সামান্য ক্লার্ক ঢাকায় দামী বাড়ি, গাড়ি। কয়েক দিন পর পর বিদেশ সফর দেয়।।

Paid
ঢাকা ৳5.0K
26 August 2026 5 DKN9SW75
0 Comments
Other public office

কৃষি ব্যাংক থেকে কৃষি লোন

আমি আমার বাড়ির জমির কাগজপত্র দিয়ে লোন করায় গরু বাছুর আবাদি জমির কাগজপত্র কমপ্লিট করে লোন পাওয়ার আবেদন করি তবুও ঘুষ ছাড়া লোন পাওয়া যায় না

Paid
জামালপুর ৳11.0K
26 August 2026 3 MYXW344V
0 Comments
Other public office

NID সংসোধন, নির্বাচন অফিস

NID কার্ড এ বাবার নাম এ এক্টু বানান ভুল আসছে , সব ডকমেন্ট ঠিক থাকার পরেউ প্রায় ২ বছর টাকা না দেওয়ায় এখনো পেইন্ডিং এ রেখে দিয়েছে । বলা হয়েছিলো টাকা দিলে ২৪ ঘন্টায় হবে নাহলে রেগুলার প্রসেসে করা হবে

Refused
টাংগাইল ৳7.0K
26 August 2026 3 DK4DGUEJ
0 Comments
Other public office

নতুন বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত

সরকারি ফি ১০ টাকা হলেও চাচ্ছে তারা আরো ১০ গুন বেশি, বিদ্যুৎ এর নতুন সংযোগ দিতে। গুস দিলে দ্রুত হয়ে যায়, না দিতে চাইলে হবে হচ্ছে এটানাই ওটা নাই আরো কত অজুহাত।

Only demanded
টঙ্গী ৳10
26 August 2026 8 DKPU432F
0 Comments
Other public office

কি লিখব এখানে

আমার এনআইডি কার্ডের সাথে পাসপোর্ট নাম জন্ম তারিখ মিল নাই। এনআইডি সংশোধন করতে গিয়েছিলাম তারা আমার কাছে টাকা দাবি করে ৫০০০ সব জায়গায় ঘুষ বাণিজ্য চলে বাংলাদেশে ঘুষ ছাড়া কেউ ফ্রিতে কাজ করে দিতে চায় না

Refused
ব্রাম্মণবাড়িয়া ৳5.0K
26 August 2026 3 CTKQ7MJ2
0 Comments
Other public office

যেমন:জন্ম নিবন্দন সংশোধন

আমি সৌদি থাকি,আমার ই পাসপোর্ট সাথে,জন্ম নিবন্ধন বয়স মিল নেই,তাই আমার ইউনিয়ন মানিকগঞ্জ,সদর,পুটাইল ইউনিয়ন।আমার বাবা কে পাঠাই, জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য,কিন্তু ইউনিয়ন থেকে জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য,10,000 টাকা দাবি করে।

Only demanded
মানিকগঞ্জ,সদর,পুটাইল ইউনিয়ন ৳10.0K
26 August 2026 3 DKDPKU39
0 Comments
Other public office

হুম

হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত এর ফেসকার, —। এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত -৩ এর ফেসকার, —। ওনাদের ২ জনকে একটু নজরদারি করার জন্য বিনীত ভাবে অনুরোধ করছি 🙏

Only demanded
হবিগঞ্জ ৳1
26 August 2026 4 SYTM6R46
0 Comments
Other public office

বয়স্ক ভাতা /বিধবা ভাতা/ প্রতিবন্ধী ভাতা

সরকারের সামাজিক নিরাপত্তা সংক্রান্ত যে কোন ভাতা পেতে সমাজসেবা অফিস, ভুয়াপুর, টাঙ্গাইল কোন সেবা বিনা পয়সায় পাওয়া যায়না।

Refused
ভুয়াপুর উপজেলা ৳5.0K
26 August 2026 3 DKM5EXGA
0 Comments
Other public office

জায়গা দখল করে, উচ্ছেদ করছে সকলকে পেশি শক্তির মাধ্যমে

চট্টগ্রাম জেলার, রাউজান উপজেলার বিনাজুড়ি ইউনিয়নে কাগতিয়া এলাকায়, জৈনিক এক ব্যাক্তি বেশ কয়েক বছর যাবত, নিজেকে পীর দাবি করে আসছে, এবং নিজের মুরিদদের দিয়ে মানুষের জায়গা দখল করে আসছেন, এই পর্যন্ত ৭০ থেকে ৮০ জনের জায়গা এমন ভাবে দখলে নিয়ে, নিজের রাজত্ব কায়েম করছে এবং মানুষদের নির্শ করছে, প্রতিবাদ করলে নেমে আসে জুলুম নির্যাতন। প্রশাসন কোনো ব্যাবস্তা নিচ্ছে না, প্রশাসন তাদের ভয়ে নীরব রয়েছে। দ্রুত সময়ে তাকে গ্রেপ্তার করা প্রয়োজন। কাগতিয়া দরবার বল্লে সকলে চিনবে,

Refused
রাউজান বিনাজুরি ইউনিয়ন ৳100.00M
26 August 2026 13 CTKDKUM7
0 Comments
Other public office

ওয়ারিশ সার্টিফিকেট

আমি আমার চোট ভাই দিয়ে ময়ের ওয়ারিশ সার্টিফিকেট তুলতে পারিয়েছিলাম ঐ সচিব ৬০০ টাকা নিয়ে সাটিফিকেট দেয়। কোন রিসিট দেয় নি। পরে অন লাইন মাধ্যমে জানতে পারি ৩১ টাকা লাগে মাএ।

Paid
গাজীপুর ৳600
26 August 2026 3 DKZV3M8D
0 Comments