All reports

18,994 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

6,064 reports found
Report a bribe
Only demanded Other public office ৳20.0K

ড্রাগ লাইসেন্স এর নতুন আবেদন

ড্রাগ লাইসেন্স আবেদন করেছিলাম ২০২৫ সালের নভেম্বর মাসে, এখন আগস্ট ২০২৬ চলছে, অনলাইনে আবেদন এস্পেটেড হইছে ৯ মাস আগে, একদিন অফিসে যোগাযোগ করলাম, বলছে এমনিতে হবে না, ২০,০০০/- টাকা দিলে ১৫ দিনে হয়ে যাবে।। না দিলে বছরের পর বছর পড়ে থাকবে।। সিলেট ঔষধ প্রশাসন অধিদপ্তর অফিস, মদিনা মার্কেট, সিলেট।।

Sylhet, Sylhet 26 August 2026 3 views SYDS9ESS
0 Comments
Paid Other public office ৳2.5K

চাকরির পুলিশ ভ্যারিফিকেশন

,পেকয়া থানার পুলিশ। সে দাবি করলো ৪০০০ টাকা,,,বাধ্য হয়ে ২৫০০ টাকা দিছি। কাউকে টাকা ছাড়া কাজ করে দেয়নি,,সবার থেকে যা মন চায় টাকা নেয় ওই পুলিশ।জুলাই, ২০২৬।

পেকুয়া, কক্সবাজার, Chattogram 26 August 2026 5 views CTKY7F8G
0 Comments
Refused Other public office ৳10.0K

মামলার রায় ও ডিক্রির নকল

ব্যাংকের লোনের জন্য একটি জায়গার রায় ও ডিক্রির নকল বের করার জন্য আমার কাছে দশ হাজার টাকা ঘুষ চেয়েছে। বরিশাল ডিস্ট্রিক্ট ডেলিগেট জজ আদালতের ৪/১৯৫৬ নং প্রেবেট মোকদ্দমার রায় ডিক্রির কপি বা স্যুট রেজিস্ট্রার প্রয়োজন ছিলো। বরিশাল জজ আদালতের সিভিল নকলখানায় যোগাযোগ করা হলে তারা সরাসরি কোন টাকা দাবি করেনি। পরবর্তীতে মুহুরির মাধ্যমে আবেদন করা হলে দশ হাজার টাকা ঘুষ চায়। তাদের রেট ফিক্স করা। যত পুরনো কাগজ লাগবে, তত বেশি ঘুষ দেওয়া লাগবে।

Barishal, Barishal 26 August 2026 3 views BRPSEMLS
0 Comments
Paid Other public office ৳3.0K

Police verification

Amar airport e job korar Jonno police verification dorkar chilo , tai ami verification khoros babod 500 taka bank draft kore ta joma dei Dhaka cid office e, shekan theke Amar kagos patai Amar jella sp office e okhan theke1weak hoyejai tobu Amar todonto report ashena , ba bariteu asena to todonto korar Jonno, pore ami nijei jai office e pore bolen apnar kagos asche report Valo chai le 3000taka dite Hobe pore ami nirupai Hoye 3000taka dei karon Amar jobta Khun proyojon chilo je Amar khas theke ghush kai tar nam amit Hasan sp office nijtolai boshe

Mymeanshing sp office, Mymensingh 26 August 2026 3 views MYDVFFY7
0 Comments
Paid Other public office ৳1.20M

নামজারি

শ্যামপুর কদমতলী শিল্প এলাকা, প্লট ১/বি, একটি পৈত্রিক সূত্রে প্রাপ্ত শিল্প প্লটের নামজারি এবং বিনিয়োগ বোর্ডের নো অবজেকশন সার্টিফিকেট বাবদ আমার কাছ থেকে ১২ লক্ষ টাকা ঘুষ গ্রহণ করে। রাজউকের এস্টেট শাখার পরিচালক থেকে শুরু করে সব কর্মচারীরা সিন্ডিকেট করে ঘুষ বাণিজ্য করে। এদের ঘুষের রেট কখনো কখনো কোটি টাকা ছাড়িয়ে যায়। অস্থায়ী ভিত্তিতে কিশোর বয়সের পিয়ন রাখে তাদের ঘূষ বাণিজ্য ডিলিংস করার জন্য। এই পিওনদের কে দিয়েই টাকা আদায় করে। আমিও পিয়নদের মাধ্যমে ডিলিংস করেছিলাম।

ঢাকা, Dhaka 26 August 2026 3 views DKWCUKLL
0 Comments
Paid Other public office ৳100.0K

Bida new license file.

The government has increased every other service charge, yet the bribes have also escalated significantly. Previously, the environmental bribe and other utility certificate renewal bribes ranged from 20,000 to 30,000, but following the 5th of August, these amounts have surged to 100,000. This situation is untenable; it is increasingly difficult to conduct business in this country. The complexities involved in obtaining licenses are prohibitive for entrepreneurs. Additionally, Bida imposes a bribe of 50,000 to 60,000 for a single application file. — may overlook these issues by saying, "one-stop solution," but it is essential to acknowledge these pressing issues.

Kushtia, Khulna 26 August 2026 3 views KH8HF4AR
0 Comments
Only demanded Other public office ৳1.00M

ঘুষ খেয়ে জুলাইয়ের খুনী ছাত্রলীগ নেতাকে ছেড়ে দেয়া হয়েছে

কক্সবাজার সদরের এক ছাত্রলীগ নেতা জুলাইয়ের খুনী, যার অপকর্মের প্রমাণ ভিডিও সাংবাদিকদের কাছে থাকার পরও সে স্বাধীনভাবে দাপটের সাথে ঘুরে বেড়াচ্ছে। সাংবাদিক ঘুষ খেয়েছে, আইন শৃংখলা বাহিনী ঘুষ খেয়েছে। মামলা হওয়ার পরও কিছুই হয়নি, গ্রেফতার কিংবা জেল কিছুই হয়নি। সব জায়গায় ঘুষ দিয়ে মুখ বন্ধ করে রেখেছে। এসবের সুষ্ঠ তদন্ত হওয়া জরূরী।

Cox's Bazar, Chattogram 26 August 2026 5 views CTGH6PB9
0 Comments
Paid Other public office ৳500.0K

ভুমি অধিগ্রহণ

"বগুরা টু পঞ্চগড় গ্যাস পাইপলাইন এর জন্য ভুমি অধিগ্রহণ " ২০২১ সালে আমার আব্বার জমিতে গ্যাস পাইপ লাইন বসানোর জন্য অধিগ্রহণের নোটিশ আসে। যথাযথ প্রকৃয়ার ডিসি অফিসের "LO "শাখায় আমি আবেদন করি। কিন্তু পড়ে জানতে পারি অধিগ্রহণের অর্থ নিতে হলে ১০% হারে ঘুস দিতে হবে। আর এই অর্থ ওঠানো হতো ভুমি অফিস কর্তৃক নির্ধারিত দালাল দিয়ে। অবার অনেক সময় কানুন গো, সার্ভেয়াররা নিজেই হাতে টাকা নিতো। আমার বাবার জমির টাকা উঠানোর জন্য বাধ্য হয়ে ৫ লক্ষ টাকা ভুমি অফিসের সার্ভেয়ার কর্তৃক নির্ধারিত দালালের হাতে দিতে হয়। অর্থ প্রদানের ১ মাস পড় আমি অধিগ্রহণকৃত জমির চেক পাই। এই ঘুসের টাকা ডিসি থেকে শুরু করে LO শাখার ম্যাজিস্ট্রেট ও সকল কর্মচারীর পকেটে যায়।

নীলফামারী, Rangpur 26 August 2026 5 views RN2EXZL7
0 Comments
Refused Other public office ৳4.5K

পুলিশ ক্লিয়ারেন্স

পুলিশ ক্লিয়ারেন্স করতে গিলে ২ বার আবেদন ত্রুটি দেখায়, অথচ সব ডকুমেন্টস ঠিক ছিলো, পরে কম্পিউটার এর দোকান থেকে বলে ৪৫০০ টাকা দিলে কিচ্ছু লাগবে না সব টাকার গতিতে কাজ হবে, এটা শুনে পরে আর কাজ করি নাই

বালিয়াকান্দি রাজবাড়ী, Dhaka 26 August 2026 3 views DKKKVG7X
0 Comments
Paid Other public office ৳500

সিভিল সার্জন থেকে মেডিকেল সার্টিফিকেট আবেদন

খাগড়াছড়ি পার্বত্য জেলার সিভিল সার্জন অফিসের মেডিকেল সার্টিফিকেট আবেদনের সময় সরকারি নির্ধারিত অর্থ পরিশোধ করার পরও একজন অফিস সহকারী প্রত্যেক জন থেকে ৫০০-১০০০টাকা করে অতিরিক্ত টাকা দাবী করে। তিনি সিভিল সার্জন স্যারের নামে মূলত আবেদনকারী থেকে টাকা গ্রহণ করে।

খাগড়াছড়ি পার্বত্য জেলা, Chattogram 26 August 2026 4 views CTURKUQJ
0 Comments
Paid Other public office ৳439.0K

ভুমি অধিগ্রহণ, ডিসি অফিস, এল এ শাখা

মানিকগঞ্জ জেলা,ঘিওর উপজেলা,সিংজুরী ইউনিয়ন এ সরকার কৃত্বক বৈকন্ঠপুর ব্রীজ এর জন্য ভুমি অধিগ্রহন প্রকল্প নেওয়া ৪ বছর আগে সেখানে আমার ফ্যামিলির ৩০ শতাংশ জায়গা অধিগ্রহন সিদ্বান্ত নেওয়া হয়।।আমরা আমাদের সকল বৈধ কাগজ পত্র জমা দেই তারপরও তারা নানা ধরনের তালবাহানা করে এই সমস্যা ওই সমস্যা তাছাড়াও অফিস এর পিয়ন এর মাধ্যমে প্রতি লাখে ১০℅ করে টাকা দাবী করা হয়।। প্রথমে টাকা না দিলে তারা নানা ধরনের অজুহাত দেয়।।পরে বাধ্য হয়ে ৩৪ লক্ষ টাকার মধ্যে নগদ ৩ লাখ ৬০ হাজার টাকা ঘুষ দিয়ে চেক নেই।।তাছাড়া ৩% ভ্যাট এর নামে ৬০ হাজার টাকা কাটা হয়।।।ঘুষ না দেওয়ার অনেক চেষ্টা করছি কোন লাব হয় নাই।।ধন্যবাদ

মানিকগঞ্জ,ডিসি অফিস, Dhaka 26 August 2026 3 views DKFHXP27
0 Comments
Refused Other public office ৳2.0K

জন্ম নিবন্ধন

আমি আমাদের ইউনিয়ন পরিষদে গিয়েছিলাম, সেখানে এক অনির্বাচিত সদস্য দারা 2000 টাকা চাওয়া হয়.আমি এই টাকা পরিশোধ করব না বললে, আমকে হুমকি দেওয়া হয় বাচ্চার নিবন্ধন কীভাবে করি উনি দেখে নিবেন।

নরসিংদী, Dhaka 26 August 2026 3 views DKP2T9YG
0 Comments
Refused Other public office ৳100

ঘুষ সাইট সম্পর্কে

আপনারা ডিসক্লেইম করছেন যে কারো নাম বা ব্যক্তিগত কোনো কিছু প্রকাশ হবে না। অথচ দেখা যাচ্ছে সরাসরি কিছু মানুষের নামে অভিযোগ দেখা যাচ্ছে। এখন যদি সেই ব্যক্তি আইনি প্রতিকার চায় বা মানহানি মামলা করে তাহলে আপনারা কিভাবে এর দায় এড়াবেন?

ঢাকা, Dhaka 26 August 2026 3 views DKBPCNVM
0 Comments
Paid Other public office ৳20.0K

তাকামুল সাটিফিকেট

তাকামুল সাটিফিকেট ঘুষ ছাড়া পরীক্ষায় পাশ করায় না,সরকার এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলুন।ঘুষ দিলে পরীক্ষা ছাড়া পাশ দিয়া দে।

চট্টগ্রাম, খুলনা,বামনবাড়িয়া, Chattogram 26 August 2026 5 views CT2NDU78
0 Comments
Paid Other public office ৳1.3K

BTCL Internet. Narsingdi.

আমি সরকারি BTCL এর ইন্টারনেট নরসিংদী সদর থেকে দিতে চাচ্ছিলাম । তারপর অনলাইনে ঘাটাঘাঁটি করে দেখলাম অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয় বা সরাসরি অফিসে ছবি নিয়ে গেলেও হয়। প্রথম দিন গেলাম, লোক পাইনি, পরের দিন গেলাম তারা বলল কম্পিউটার দোকানে যেতে । অথচ তাদের এখানে করা যায় । তারপর একটু খোঁজাখুঁজি করলাম । BTCL এর একজন লাইন লাইনম্যান ৩০০ টাকা নিল রেজিস্ট্রেশন করার জন্য (যেটা একদম ফ্রি) । পরে সে একই লোক, আমার বাসায় ইন্টারনেট সংযোগ দিয়ে যায় এবং ১০০০ টাকা চা পান খেতে দাবি করে (লজ্জা শরমে দিয়ে দিয়েছি, কারণ পরবর্তীতে লাইন খারাপ হলে তাদেরকে বললে সাথে সাথে আসবে)। এখনো কোনো কারণে যদি তাদেরকে ডাকি তারা দুই তিন দিন পরে আসে এবং চা খাওয়ার জন্য ৫০০ টাকা নিয়ে যায়(অথচ তাদের অফিস থেকে যাতায়াত খরচ দেয়)

নরসিংদী সদর, Dhaka 26 August 2026 3 views DKHMU4XT
0 Comments