All reports

18,982 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

6,061 reports found
Report a bribe
Paid Other public office ৳30.0K

NID office

নির্বাচন অফিসে আমার বাবার এনআইডি কার্ড পরিবর্তনের জন্য শুধু নাম নামের শেষে — যুক্ত হবে। শুধু এটা করার জন্য অফিসের প্রধান কর্মকতা তার রুমে ডেকে নিয়ে তার এসিস্ট্যান্ট কে দিয়ে ঘুষের কথা বলায় তারপর আমার এইটা আরজেন্ট পাওয়ার জন্য টাকাটা দিতে বাধ্য হই

Kulaura, Sylhet 26 August 2026 3 views SYKKGXVP
0 Comments
Paid Other public office ৳500

যাএাবাড়ী সবজি মার্কেটে গাড়ি প্রতি ৫০০ টাকা চাঁদা নেয়া হয়

যাএাবাড়ী সবজি ও মাছের আড়দ থেকে মার্কেটে গাড়ি প্রতি ৫০০ টাকা চাঁদা নেয়া হয়

ঢাকা যাএাবাড়ী সবজি ও মাছে আড়দ, Dhaka 26 August 2026 3 views DKMTSY4C
0 Comments
Paid Other public office ৳2.0K

পুলিশ ভেরিফিকেশন

আমার একটা সরকারী চাকরী হয়। সাধারণত সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন হয়। সেই নিয়মে একজন এসআই ফোন দেয়। তার সাথে দেখা করি। সব প্রোসিডিউর শেষ করার পর আসে মিস্টি খাওয়ার কিছু দেওয়া। আমি জানি এখানে কিছু দিতে হয়। না দিলে নাকি সমস্যা হয়। বাধ্য হয়েই ১৫০০ টাকা দিলাম। টাকাটা গুনে বলে, এতো দূর আসলাম এই প্রচন্ড রোদের মধ্যে। বাধ্য হয়ে আরও ৫০০ দেই। আমাদের দিতেই হবে। নয়তো ভেরিফিকেশনে উল্টাপাল্টা লিখে দিতে পারে। যাকে বলে মনে বিরুদ্ধে অন্যায়কে প্রশ্রয় দেয়া।

পিরোজপুর, Barishal 26 August 2026 3 views BR8UTESF
0 Comments
Refused Other public office ৳1

ভাই anonymous এর সেন্টার ম্যানেজার এর নামে প্রমাণ সহ টাকা misuse এর অভিযোগ দিয়ে জব হারিয়েছি

আমি,১০বছরের উপরে জব করেছি,রবি কাস্টমার কেয়ার এ কুমিল্লা,বস এর নামে অভিযোগ দিয়ে ০১/১০/২৫ প্রমাণ সহ ৫ বছরের কত টাকা মেরে দিছে তার জাষ্ট ট্রান্সফার করেছে বরিশাল কাস্টমার কেয়ার এ,এর ৯ মাস পর আমাকে ট্রান্সফার দিয়েছে যেনো জব ছেড়ে দেই।আমি 3rd party employee ছিলাম আর রবি পার্মানেন্ট কর্মী এর নামে অভিযোগ করেছিলাম। সব জায়গায় দুর্নীতি ভাই।

কুমিল্লা, Chattogram 26 August 2026 6 views CTXKVNQ3
0 Comments
Refused Other public office ৳3.0K

নিজের কলিগ আমাকে তিন হাজার টাকা আমার শার্টের পকেটে ঘুষ দিতে গিয়েছিল।

তাঁর উপর অফিসের উর্পিত দায়িত্ব যথাযথ পালন অপারগতা বা পালন করতে না পারায় আমাকে তার যথাযথ অফিসের কাজ করে দিতে হবে এই বলে আমার শার্টের পকেটে তিন হাজার টাকা ঘুষ দেওয়ার চেষ্টা করে। আমি তাঁর টাকা সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে দিই এবং প্রতিবাদ করি। উল্লেখ্য আমি একটা সরকারি জব করি। অনেক সরকারি প্রতিষ্ঠানে অনেক অযোগ্য লোক চেয়ারে বসে আছে। সব যোগ্য লোক থাকলে দেশের মুখ উজ্জ্বল হবে।

রাজবাড়ী, Dhaka 26 August 2026 3 views DKGCUJM7
0 Comments
Refused Other public office ৳12.52M

জন্ম নিবন্ধন, ওয়ারিশ, প্রত্যয়ন পত্র ইত্যাদি

আমি একটি ইউনিয়ন পরিষদের কর্মরত আছি, সেখানে যে পরিমাণ ধান্দা হয় তা বলার বাইরে, আমি চেষ্টা করি মানুষকে সেবা দিয়ে টাকা না নেওয়া বা নিলেও একদম সর্বনিম্ন , কিন্তু মানুষ সেবা নিয়ে বলে চা খেতে দিলাম বা নেন এটা ওটা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যেটা ঠিক করে দিছে আমি সেই পরিমাণ অর্থই মানুষের কাছ থেকে নেই, কিন্তু কেউ বড় ধরনের ঝামেলা করলে তারা অনেক টাকার অফার করে, আমি খুব করা মেজাজে প্রত্যাখ্যান করি। কিন্তু সারা দেশব্যাপী ইউনিয়ন পরিষদের ঠিক একই রকম চিত্র। ছোট সমস্যাটা বড় করে দেখে অনেক বড় অংকের টাকা আদায় করে নেয়য।

All over the country, Dhaka 26 August 2026 3 views DKJR53DE
0 Comments
Paid Other public office ৳500.0K

আইন ও বিচার বিভাগ

আমি আমার জেলার জজ আদালত সংশ্লিষ্ট কাজ করে জীবিকা নির্বাহ করি। আদালতের যে কোন আরজির নকল কপি তুলতে পিওন ও পেশকারকে 200 টাকা ঘুষ দিতে হয়। জি.আর.ও অফিস থেকে যে কোন মামলার এফ.আই.আর কপি তুলতে পুলিশকে দিতে হয় 500 টাকা। যে কোন মামলার তারিখ নিজ ইচ্ছেমত নিতে পিওন অথবা পেশকারকে ঘুষ দিতে হবে 200 টাকা থেকে 500 টাকা। তদন্ত প্রতিবেদন নিজের পক্ষে পেতে তদন্তকারী কর্মকর্তাকে ঘুষ দিতে হবে 5000 টাকা থেকে 500000 টাকা পর্যন্ত (অপরাধের ওজন বুঝে)। জমিজমার পর্চা তুলতে ঘুষ 100 টাকা থেকে 300 টাকা প্রতি পিস। জমির দলিলের জাবেদা নকল তুলতে ঘুষের পরিমান 500 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত। যদিও কোর্ট ম্যারেজ ক্ষেত্রে নাবালক ও নাবালিকার বিয়ের ক্ষেত্রে 10000 টাকা থেকে 20000 টাকা পর্যন্ত খরচ। খরচগুলো রেট করা।

পাবনা, Rajshahi 26 August 2026 3 views RJD6DBTG
0 Comments
Paid Other public office ৳800

অভ্যন্তরীণ প্রশাসনিক সেবা

কর্মকর্তা হিসেবে নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় থেকে একটি প্রশাসনিক অনুমতি প্রদানের জন্য কর্মচারী পর্যায় থেকে টাকার বিনিময়ে ন্যায্য ও আইনগত বৈধ অনুমতি নিতে হয়েছে। ইচ্ছাকৃতভাবে ২/৩ জন কর্মচারী ফাইল দেরি করে সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর নিতে গড়িমসি করে চাপে ফেলে অর্থের বিনিময়ে একেবারে শেষ মুহূর্তে কাজ করে দেয়।

ঢাকা, Dhaka 26 August 2026 5 views DKH4XYVP
0 Comments
Paid Other public office ৳2.0K

বর্ডার পার হওয়া নিয়ে তিক্ত অভিজ্ঞতা

আমার ডাবল এন্ট্রি ভিসা ছিল ইন্ডিয়ার, বেনাপোল বর্ডার দিয়ে ঢুকতেই প্রথমে মহিলা যে থাকে ভিসা দেখেই বললো এ্যাম্বাসি ফেস করবেন, চা, খাওয়ার টাকা দেন। না হলো পাসপোর্ট দিবো না। দিলাম তাকে চা খাওয়ার টাকা, তারপরে যে পুলিশ সিল মারে, ভদ্রলোক বললো এখানে তো লোক নেই আমার সাথেই ঝমেলা শেষ করে দিবে না কি ১০৩ নম্বর রুমে পাঠাবো, বললাম কি ঝমালে মিটাতে হবে সে বললো মিষ্টি খাওয়াতে হবে। কতো টাকা দিতে হবে ২০০০ হাজার বললাম বলেন কি উত্তরে বললো বিদেশ যাবে ইউরোপে আমাদরে মিষ্টি খাওয়াবে না।।আমি অপারগতা প্রকাশ করার পরে ১০৩ রুমে পাঠালো, সে খানে নানা ধরনের ভুল, যে ভুলের কথা শুনলে মনে হবে আপনি পৃথীবীর সবচেয়ে বড় বোধাই অশিক্ষিত, যত শিক্ষিত সে খানের ইমিগ্রেশন পুলিশ।।অতপর আর তালবাহানা না করে দিলাম মিষ্টি খাওয়ার টাকা, পাসপোর্ট এ

যশোর,বেনাপোল বর্ডার, Khulna 26 August 2026 3 views KH2V8D45
0 Comments
Paid Other public office ৳7.0K

নাটা, কৃষি প্রশিক্ষণ - এখানে ৩৪ তম বুনিয়াদি প্রশিক্ষণে ১১০ দিনের কোর্সে আমাকে ঘুষ দিতে হয়েছে ৭০০০

নাকটা ৩৪ তম বুনিয়াদি কোর্সে। কাজ করার জন্য ৭০০০৳ দিতে হয়েছে।

গাজীপুর, Dhaka 26 August 2026 5 views DK8TWLMH
0 Comments
Paid Other public office ৳15.0K

পুলিশের তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে স্ট্যান্ডার্ড ব্যাংকের বন্ধকী সম্পত্তি গ্রাহক তার ছেলের নামে হেবা করে ২০২২ সালে। পরবর্তীতে ব্যাংক ৪২০ ধারায় মামলা করে। মামলার শুনানি শেষে পুলিশকে তদন্তের নির্দেশ দেয়। পুলিশের লোক তদন্তের জন্য ঘুষ দাবী করে এবং একরকম বাধ্য করে তাকে টাকাটা দিতে। তা নাহলে ব্যাংকের বিরুদ্ধে রিপোর্ট চলে যাওয়ার সম্ভাবনা ছিল। লোকটার বাড়ি গোপালগঞ্জ এবং মুখে দাঁড়ি ছিল। বয়স আনুমানিক ৫০- ৫২ বছর হবে।

নাসিরাবাদ পুলিশের অফিস, Chattogram 26 August 2026 5 views CTCYWCUA
0 Comments
Paid Other public office ৳10.0K

উপজেলায় বাড়ি করার স্বার্থে নকশার অনুমোদন কাজে ।

আমি সিরাজগঞ্জে ,রায়গঞ্জে ,চান্দাইকোনার বাসিন্দা আমার পৈতৃক ভুমিতে বাড়ি করার স্বার্থে উপজেলায় নকশা অনুমোদনের জন্য কাগজ দিয়েছিলাম । রায়গঞ্জ পিডব্লিউডি উপজেলা চত্বর অফিসের দপ্তর সম্পাদক নকশার অনুমোদন স্বার্থে টাকা দাবি করেন । আমি টাকা দিতে না চাইলে আমার কাজ বন্ধ রাখেন ছয় মাসের জন্য । ছয় মাস পরেও আমাকে টাকা দিতে হয়েছে তারপর কাজ হাতে পাইছি । এই ছয় মাস বীড়ম্বনা অফিসিয়াল দৃষ্টিকোণ দেখায় করছে কোন সুনির্দিষ্ট কারণ ছাড়াই । বিশেষ দ্রষ্টব্য : আমি একজন স্থপতি আমার কাজ পাইতেই এই অবস্থা হয়েছে উপজেলা থেকে । রায়গঞ্জ ,সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ, Rajshahi 26 August 2026 3 views RJDCUGNZ
0 Comments
Refused Other public office ৳16.0K

বাড়ির হোল্ডিং খোলা

আমাদের ৮ জনের যৌথ জমির উপর বাড়ি নির্মাণ শুরু করেছি, ওয়াসার পানির সংযোগ পাওয়ার জন্য আবেদন করতে হোল্ডিং প্রয়োজন হওয়ায় নোয়াখালী পৌরসভাতে বাড়ির হোল্ডিং খুলতে চাইলে তারা ১৬০০০ টাকা দাবি করে।দাবীকৃত অর্থ পরিশোধ করলে হোল্ডিং খুলে দেয়া হবে এবং পরবর্তী তিন বছর হোল্ডিং ট্যাক্স কম ধার্য করার ব্যবস্থা করবে বলে জানায়।

নোয়াখালী, নোয়াখালী পৌরসভা, Chattogram 26 August 2026 3 views CTA6SQPK
0 Comments
Refused Other public office ৳200.0K

মামলার জামিন ও রায় পাওয়ার জন্য

পেশকার ও পিয়ন মামলার জামিন ও রায় পাওয়ার কথা বলে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা ঘুষ বানিজ্য করে চলেছেন। টাকার চুক্তি ছাড়া কোন কাজই হয়না তাদের কাছে। যাতে ন্যায় বিচার বিঘ্ন হচ্ছে। সংশ্লিষ্টদের সদয় দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, নারায়ণগঞ্জ।, Dhaka 26 August 2026 3 views DKZE83CF
0 Comments