All reports

18,943 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

6,054 reports found
Report a bribe
Paid Other public office ৳30.0K

নেপালে এম্বাসি ফেইস করতে যাওয়ার সময় বাংলাদেশের এয়ারপোর্টে পুলিশকে টাকা দিতে হয়েছে

আমরা নেপাল যাচ্ছিলাম ক্রোয়েশিয়ার এম্বাসি ফেস করতে,,পুলিশ আমাদের কে অযথা অফলোড সিল দিয়ে দিচ্ছিল সকল ডকুমেন্টস ঠিক থাকার পরেও।পরে দালালের মাধ্যমে পুলিশ দের টাকা দিয়ে আমার নেপাল যেতে হয়েছিল।

ঢাকা, Dhaka 25 August 2026 3 views DKX9GH8W
0 Comments
Refused Other public office ৳110.0K

এন আইডি সংশোধন

এনআইডি সংশোধনের জন্য গিয়েছিলাম সব প্রমাণ থাকার পরও সংশোধন করতে নারাজ। পাসপোর্ট জন্ম নিবন্ধন স্কুল সার্টিফিকেট এফিডেফিডে ওয়ারিশান সনদ ভাই বোনের সম্মতি পত্র ওনা প্রতিপত্র সহ যা কিছু চেয়ে ছিল সবই দিয়েছিলাম তারপর আমার বিপক্ষে রিপোর্ট দিয়েছে উপজেলা অফিসার টাকা চেয়েছিল টাকা দেই নাই বলে।

নবিগঞ্জ, Sylhet 25 August 2026 3 views SYDUEFWX
0 Comments
Paid Other public office ৳300

নীলফামারী জেলা জজ আদালত

মামলার কাগজ পত্র জমা দিতে গেলে চা খাওয়ার টাকা, ডেট জানতে গেলেও টাকা। বলতে ওদের সাথে কথা বলতে গেলেও টাকা চায়। যেদিন মামলা জন্য যাইতে হয়। সেদিনে দিতে হয়। সবার কাছে থেকে নেয় ওপেন। ওরা অলিখিত নিয়ম করে রাখছে।

নীলফামার, Rangpur 25 August 2026 3 views RNBV4RP8
0 Comments
Paid Other public office ৳5.0K

পৌরসভার থেকে বাসা বাড়ি নির্মাণে অনুমতির জন্য

আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার, আমি আমার এক ক্লায়েন্ট এর জন্য বিল্ডিং প্ল্যান পৌরসভা থেকে অনুমোদন এর জন্য টাকা দিতে হয়েছে।

বসুরহাট পৌরসভার, Chattogram 25 August 2026 2 views CTFA2FAR
0 Comments
Paid Other public office ৳500

এসএসসি সার্টিফিকেট এর নাম সংশোধন এর ক্ষেত্রে

আমার এসএসসি সার্টিফিকেট এর নাম সংশোধন এর জন্য স্কুল এ গিয়েছিলাম এন্ড সেখণ্ঠেকে বলসিল যে টোটাল 1500৳ লাগবে টি তে এ দি ছিলাম বা যখন । বায় আসে অনলাইন ব্যাংক মনে রেসিপিটি পেলাম তখন সেখানে উল্লেখ ছিল 1000৳ । তার মানে বাকি 500৳ ঘুষ নিষে

ঢাকা, মিরপুর ১১, কালশী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, Dhaka 25 August 2026 3 views DK88ZW8M
0 Comments
Refused Other public office ৳500.0K

টেন্ডার প্রতি ঘুষ

বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কপোরেশন ফানিচার পরিবহন করতে গিয়ে উক্ত প্রতিষ্ঠানের কমকর্তা গাড়ি প্রতি ৫০০০/ টাকা করে ঘুষ দাবি করে আমি রাজি না-হওয়ার আমার থেকে বেশি বিড কারিকে কাযাদেশ প্রদান করেন। অনলাইনে অভিযোগ দেওয়ার মতো কোন ফ্লাট ফরম খুঁজে পাইনি। সুন্দর একটা ফ্লাট ফরম তৈরি করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ

চট্টগ্রাম, Chattogram 25 August 2026 2 views CTSWE9LT
0 Comments
Paid Other public office ৳10.0K

পুলিশের হয়রানি

থানায় বিচারের নামে হয়রানি, হয়ে গেছি দেখিয়ে নোয়াখালী কোম্পানীগঞ্জ থানায় সব সময় মানুষকে হয়রানি করে এটা এখানে ওপেন সিক্রেট সবাই জানে

Companyganj, Chattogram 25 August 2026 3 views CTWCL4PZ
0 Comments
Paid Other public office ৳7.0K

বিয়ের কাবীন অনলাইন করন

বিয়ের কাবিন নামা অন লাইন করতে কাজী সাহেবের কাছে গেলে, তিনি সরা সরি সাত হাজার টাকা দাবী করেন, কুনো ছাড় দেন নি, পুরো সাত হাজার নিয়ে, কাবিন অনলাইন করে দিয়েছেন। কাজী সাহেবের নাম —।

মৌলভী বাজার জেলা, জুড়ী উপজেলা, Sylhet 25 August 2026 3 views SYQNXTWC
0 Comments
Paid Other public office ৳2.0K

পুলিশ ভেরিফিকেশন

পাসপোর্ট এর জন্য পুলিশ ভেরিফিকেশন প্রথমে ঠাকুরগাঁও এ হয়েছিল সেখানে ৫০০ টাকা নিয়েছে। বর্তমান ঠিকানা ঢাকার আশুলিয়া থানার আন্ডারে ছিল তাই সেখানে ভেরিফিকেশনের জন্য পুনরায় ১৫০০ টাকা দিতে হয়েছিল। এই সাইটের পরিচালক এর প্রতি পরামর্শ : দপ্তর এর অপশনে ট্রাফিক পুলিশ আছে কিন্তু থানার পুলিশ এর একটা অপশন দিলে ভালো হয়।

Dhaka, Dhaka 25 August 2026 3 views DKUKU6M9
0 Comments
Paid Other public office ৳2.0K

নির্বাচন অফিস এনআইডি কার্ড

নির্বাচন অফিসে এনআইডি কার্ড বানাতে গিয়েছিলাম দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে এনআইডি কার্ড বানানো হয়নি তাই বানাতে গিয়ে দুইদিন অপেক্ষায় রেখে আমার কাছ থেকে ২০০০ টাকা ঘুষ নিয়ে কাজটি সম্পাদন করে নির্বাচন অফিস বয় — তবে আমার মনে হয়েছে অফিসার থেকে সকলে এর সঙ্গে জড়িত

ভোলা, চরফ্যাশন, Barishal 25 August 2026 3 views BRCCL2CY
0 Comments
Paid Other public office ৳1.5K

পাসপোর্ট ভেরিফিকেশন

আমার পাসপোর্ট ভেরিফাই এর নাম করে ২০০০ টাকা চেয়েছিল এবং তা দিতে অস্বীকৃতি জানাইলে পাসপোর্ট ভেরিফাইয়ে লাল কালির দাগ দেওয়ার হমকি দেয়। পরবর্তীতে বাধ্য হয়ে তাকে ১৫০০ টাকা দিতে হয়ছিল ২০২৩ সালের ১৮ই ডিসেম্বর এ। আপনাদের সুবিধার্থে চাইলে আমার মোবাইল নাম্বার (—) ও দিয়ে রাখলাম

উপজেলাঃ শাজাহানপুর থানা, জেলাঃ বগুড়া।, Rajshahi 25 August 2026 3 views RJYBK3M4
0 Comments
Only demanded Other public office ৳5.0K

বিদ্যুৎ লাইন নির্মান

বিদ্যুৎ লাইন নির্মানের জন্য সরকারিভাবে ফি পরিশোধ করেছি। এখন ঠিকাদার লাইন নির্মানের জন্য আমার কাছে আবার কিছু টাকা দাবি করছে না হলে লাইন নির্মানে নাকি অনেক দেরি হবে।

তুলশীঘাট, গাইবান্ধা, Rangpur 25 August 2026 3 views RN77DWRR
0 Comments
Paid Other public office ৳1.5K

applying for trade licence

ধামসোনা ইউনিয়নে গেসিলাম আজকে ট্রেড লাইসেন্স করতে। প্রথমে আমার কাছে ৩০০০ টাকা এক্সট্রা চাওয়া হয়। অনেক কথা কাটাকাটির পরেও আমার ১৫০০ টাকা দিতেই হলো। যা আগে কখনোই দিতে হয়নি। সর্বচ্চ ২০০ টাকা বেশি নিয়েছে আগে। এখন তাদের দাবি ১ মাসের দোকান ভাড়ার সম পরিমান টাকা ট্যাক্স দিতে হবে, যদিও তারা ট্যাক্স এর রশিদ দিতে রাজি হয়নি। তাদের কথা অনুযায়ী নতুন সরকার এই নিয়ম করেছে। এটা ঢাকা ১৯ আসন। এমপি — (BNP)।

Dhaka, Dhaka 25 August 2026 3 views DK7C43N3
0 Comments
Refused Other public office ৳110.0K

এন আইডি সংশোধন

এনআইডি সংশোধনের জন্য গিয়েছিলাম পাসপোর্ট সার্টিফিকেট জন্ম নিবন্ধন ওয়ারিশান সনদ ড্রাইভিং লাইসেন্স সহ সবকিছুই দিয়েছিলাম তারপরে আমার বিপক্ষে রিপোর্ট দিয়েছিল টাকা দেয়নি বলে

নবিগঞ্জ, Sylhet 25 August 2026 3 views SY7ZG5VS
0 Comments
Refused Other public office ৳1.5K

জন্মনিবন্ধন সনদ

আমার পরিচিত একজন কাজিন এর জন্ম নিবন্ধন এর নাম সংশোধন করতে ইউনিয়ন অফিসে যাই অফিস থেকে ১৫০০ টাকা চাওয়া হয়েছে চা নাস্তা করার জন্য ব্রাহ্মণবড়িয়ায় নবীনগর বীরগাঁও

ব্রাহ্মবাড়িয়ায় নবীনগর বীরগাঁও, Chattogram 25 August 2026 2 views CTU6WWAC
0 Comments
Paid Other public office ৳15.0K

TCB লাইসেন্স এর অনুমোদন নিতে অতিরিক্ত ঘোষ নেওয়া

জাষ্ট তদন্ত রিপোর্ট ককসবাজার জেলা অফিস থেকে ঢাকা অফিসে পাঠানো ও অনুমোদন হয়েছে মমে অতিরিক্ত নগদ ৫০০০/ এবং ডিসি হিসাব ককসবাজার ব্যাংকের মাধ্যমে ১০০০০/ নিয়েছেন পরবর্তী টিসিবির লাইসেন্স অনুমোদন হয়নি। আমার অতিরিক্ত নেওয়া টাকা ফেরত চায়।

Coxs Bazar, Chattogram 25 August 2026 3 views CT377KL2
0 Comments
Refused Other public office ৳34.0K

নির্বাচন কমিশনের তথ্য সংশোধন এর জন্য

আমার ওয়াইফের NID নতুন করে সংশোধন এর জন্য অনলাইনে আবেদন কলে বিভিন্ন প্রকার কাগজ পত্র কালেক্ট করার নামে হয়রানি শুরু করে। সব কিছু এরেঞ্জ করার পর ও কাজটি বিভিন্ন অজুহাতে ঝুলিয়ে রাখে। পরবর্তীতে কাজ সমাধানের নামে ৩৪০০০ হাজার টাকা ঘোস দাবি করলে আমি পত্যাখান করি। এখনো কাজটি হয় নাই। কারণ এতো বড় এমাউন্ড খরচ করার সামর্থ্য নেই।

Brahmanbaria, Chattogram 25 August 2026 3 views CT95VTQ3
0 Comments