All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

6,051 reports found
Report a bribe
Paid Other public office ৳15.0K

Somajsheba Office Er Under E Registration Krito Culb Er Committee Nobayan Approved korar Khetre

Somaj Sheba Office E Ekti Club Er Notun Committer Nobayon. Ager Committer Meyad Shesh Hoar Karone. Ami Somaj Sheba Upazila Office E Prothome Abedon Kori. Nana Talbahana kore Amader Prai 2 Month Delay Korano Hoi. Erpor Shekhane Office Khoroch Deoar Pore Jela Office Abedon Kori. Shekhane 9 Month Delay Kore Nana Excuse Dekhiye. Erpor Shekhankar Office Assisatant Amader Documents Sothik Thakar Poreo Vul Dhore 9 Month Pore Letter Issue Kore Notun Kore Documents Submit korar Jonno. Shekhane amder Submitted Copy Sothik Thakar Poreo Updated Date diye Notun Documents Submit Korte Bole Ebong Office Khorcher Kotha bole. R jodi office khoroch Na dei tahole Amader Club Er Notun Committee Er Approved na k

City Corporation, Dhaka 25 August 2026 3 views DKD93A9P
0 Comments
Paid Other public office ৳500

জন্ম সনদ নিবন্ধন

আমার মেয়ের জন্ম সনদ করার জন্য প্রয়োজনীয় সব কাগজপত্রসহ আমি ও আমার স্ত্রী সেখানে গিয়েছিলাম। কিন্তু তারা নানা ধরনের জটিলতা তৈরি করছিল এবং প্রয়োজনীয় কাগজপত্রের বাইরেও অতিরিক্ত কিছু কাগজ চাইছিল। অথচ জন্ম সনদের জন্য প্রয়োজনীয় সব কাগজপত্রই আমরা জমা দিয়েছিলাম। বিষয়টি নিয়ে আমাকে বারবার ঘোরানো হচ্ছিল। একপর্যায়ে বাধ্য হয়ে টাকা দেওয়ার প্রস্তাব করি। আশ্চর্যের বিষয় হলো, টাকা দেওয়ার কথা বলার সঙ্গে সঙ্গেই মাত্র ২০ মিনিটের মধ্যে আমার মেয়ের জন্ম সনদ তৈরি করে দেওয়া হয়।

বেতিল বোর্ড ঘর / এনায়েতপুর/ সিরাজগন্জ, Rajshahi 25 August 2026 2 views RJAZTKLU
0 Comments
Paid Other public office ৳500

টেস্ট রিপোর্ট নিতে টাকা

কুমিল্লা সদর হাসপাতালে ডোপ টেস্ট রিপোর্ট নিতে গিয়ে চা পানির খরচ বাবদ ৫০০ টাকা দেই। ওরা বলে ১দিন পর হবে, জরুরি ছিল আবার ১দিন পর আসলেও গাড়ি ভাড়া লাগবে বিধান টাকা দিয়েছি। পরে দেখি রিপোর্ট দুপুরের মধ্যে সবাইকে দিছে। আমাকে বোকা বানিয়ে ৫০০ নিছে

কুমিল্লা, Chattogram 25 August 2026 2 views CTVEXUQD
0 Comments
Refused Other public office ৳700

জন্ম নিবন্ধন সনদ সেবা

ইউনিয়ন পরিষদের কেউ নতুন জন্ম নিবন্ধন সনদ পেতে গেলে গড়ে ৫০০টাকা দিতে হয় বিশেষ করে নতুন জন্ম নিবন্ধন সনদ ও জন্ম নিবন্ধন সংশোধন করতে গেলে

শহর, Rangpur 25 August 2026 3 views RNALS2F2
0 Comments
Refused Other public office ৳4.5K

এন আইডি কার্ড সংশোধন

আমার এন আইডি কার্ডের অন্যান্য তথ্য মধ্যে মোবাইল নম্বর পরিবর্তন করতে চেয়েছি। আমি অনলাইনে আবেদন করি, আবেদন কার্য দেরি হওয়াতে আমি সোনারগাঁ উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করি যে কি অর্বস্থায় আছে এবং কবে আবেদন কপি টি হাতে পাতে পারি । তিনি আমার কাছে এর জন্য 4500 টাকা চায় দিতে একদিনে আমার আবেদন সংশোধন করে হাতে দিবে

সোনারগাঁ, নারায়নগঞ্জ, Dhaka 25 August 2026 3 views DK8UBLMM
0 Comments
Paid Other public office ৳1.00M

সরকারি চাকরি

সরকারি চাকরিতে সচিবালয়ে ব্যক্তিগত কর্মকর্তা/প্রশাসনিক কর্মকর্তা নামে সিন্ডিকেট আছে,, এদের কাছে সরকারি সব অধিদপ্তরে যোগাযোগ আছে আছে।। যেকোনো সরকারি চাকরিতে ভাইবার জন্য এদের কাছে গেলে তদবিরের জন্য গেলে পদ অনুযায়ী টাকা নেয়, ১৬ গ্রেডের জবে আমি ১০ লাখ দিয়েছি, তদবির করেছে চাকরি হয়েছে।। আইন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা — এই সিন্ডিকেটের প্রধান।। এসব করে কোটি টাকার সম্পদ করেছে।।

ঢাজা, Dhaka 25 August 2026 2 views DKPDHZAK
0 Comments
Refused Other public office ৳120.0K

ঢাকা ওয়াসা, লালমাটিয়া

লালমাটিয়ার বেশিরভাগ বাড়িতে ওয়াসার লোকজন ১। অতরিক্ত বিলের ভয় দেখাচ্ছে, মাঝে মাঝে অতিরিক্ত বিল করছে ও মা্নথলি ঘুষের বিনিময়ে মিটার টেম্পারিং করে বিল কমিয়ে দেওয়ার অফার করছে। ২। বাণিজ্যিক বিল করার ভয় দেখিয়ে মাসিক চাঁদা দাবি করছে। তাদের দাবি অনুযায়ী একটা বিল্ডিং এ মাসিক ৫+৫=১০ হাজার করে =বাৎসরিক ১,২০,০০০ টাকা অনেক বিন্ডিং এর কমিটিই ঘুষ দিতে বাধ্য হচ্ছে। আমরা এখনো দেই নাই দেখে প্রতি মাসে অন্যায্য বাড়তি বিল দিচ্ছি।

DHAKA, Dhaka 25 August 2026 2 views DKKSFHHU
0 Comments
Only demanded Other public office ৳1.00M

প্রকল্পের বিল ও প্রকল্পের যে কোনো অনুমোদনে ২% ও ৫% টাকা আদায় সংক্রান্ত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আওতায় "নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প" (IUGIP)- প্রকল্পের প্রকল্প পরিচালক আগষ্ট, ২০২৫ থেকে দায়িত্ব পালন করছে । প্রতিটি বিল ছাড়ের ক্ষেত্রে বিল এমাউন্টের ২% এবং প্রকল্প অনুমোদন, রিকাস্ট, ক্ষেত্রে ১-৫% টাকা নিয়মিত আদায় করে থাকেন । যার কারণে ঠিকাদার সাইটে অনিয়ম করার সার্টিফিকেট পায় । প্রকল্প পরিচালক নিজের ক্ষমতার অপব্যবহার করে তার সহযোগী পজিশনে তার আত্মীয়স্বজন এবং পূর্ব পরিচিতদের নিয়ে প্রকল্প কার্যক্রম পরিচালনা করছেন । মাঠ পর্যায়ে ইঞ্জিনিয়ার, কম্পিউটার অপারেটর, কার্যসহকারীদের গালিগালাজ করেন, দুর্ব্যবহার করেন, এবং চাকরি খাওয়ার হুমকি দেন । ইতিমধ্যে তার সুবিধামতো লোক নিয়োগের জন্য অনেককে ছাটাই করেছে ও ৫-৭ লাখ টাকার বিনিময়ে নিয়োগ দেয়।

ঢাকা, Dhaka 25 August 2026 3 views DKBAUTAB
0 Comments
Paid Other public office ৳4.0K

আঞ্চলিক কৃষি অফিস

আমার জিপিএফ এর জমানো টাকা থেকে অগ্রিম কিছু টাকা উত্তোলন করতে অফিসের সহকারী বড় বাবু ৫০০০ টাকা দাবি করেছিল পরে ৪০০০ টাকা পরিশোধ করেছি। আমার আদেশ মঞ্জুর করেছে

খুলনা, Khulna 25 August 2026 2 views KHUWRP6T
0 Comments
Refused Other public office ৳4.0K

আঞ্চলিক কৃষি অফিস

আমার জমানো জিপিএফ এর টাকা থেকে অগ্রীম উত্তোলন পাশ করতে ৫০০০ টাকা ঘুষ দাবি করেছিল। পরে শেষপর্যন্ত ৪০০০ টাকা দিতে হয়েছে অফিসের বড় বাবুকে

খুলনা, Khulna 25 August 2026 3 views KH3RTFRE
0 Comments
Refused Other public office ৳3.0K

হারানো মোবাইল ফেরত নিতে

হারিয়ে যাওয়া মোবাইল ফেরত পাওয়ার জন্য থানায় জিডি করা হয়েছিলো। পুলিশ অনুসন্ধান করে ফোনের লোকেশন বের করে আমাকে ফোন দিয়েছিলো। থানার সামনে দেখা করতে বললো। তারপর দাবি করলো টাকা। ঘুস দিতে অস্বীকৃতি জানানোয় বললো, ওই এলাকায় আছে ফোন, যেয়ে নিয়ে আসেন।

নারায়নগঞ্জ, Dhaka 25 August 2026 2 views DKR9RVAR
0 Comments
Refused Other public office ৳10.0K

সিলেট ডিসি অফিস ও এল অ অফিসে ঘোষ বাণিজ্য

সিলেট এল অ অফিস ও ডিসি অফিসে রমরমা ঘোষ বাণিজ্য চলছে দেখার কেউ নেই। এলো অফিসে জমি অধিগ্রহণ টাকা তুলতে গেলে যে পরিমাণ ঘুষ চাওয়া হয়।আর এরকম হয়রানি করানো হয় তা বলে শেষ করান না । সরকারি অফিসাররা সাধারণ মানুষের সাথে দেখা বা কথা বলেন না তারা এসের রুমে বসে গল্পগুজব করে এই সময় কাটান‌। ঘন্টার পর ঘন্টা তাদের সাথে দেখা করা যায় না তারপরে তো ঘোষ বাণিজ্য চালিয়ে যান একজন সাধারণ মানুষ ঘন্টার পর ঘন্টা তাদের সাথে দেখা না করতে পারে বসে থাকে আর তারা এসি রুমে আরামে দিন কাটান এদের দেখার কেউ নেই । ডিসি অফিসে গেলেও সরকারি অফিসার রা সাধারণ মানুষের সাথে যে রকম আচরণ করে তা বলে বুঝাতে পারব না । ঘুষ দিলে কাজ হয় না দিলে কোন কাজ হয় না আর অফিসাররা যেরকম আচরণ করে । ঘোষ দিলেও তারা এরকম আচরণ করে আর না দিলে তো আরো খারা

সিলেট সিটি, Sylhet 25 August 2026 3 views SYLW6HZ7
0 Comments