All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

6,051 reports found
Report a bribe
Other public office

জনতা ব্যাংক: সকল এক্সপোর্ট সেবা

প্রতি সপ্তাহেই আমার শীপমেন্ট হয়, এক্সপোর্ট পারমিশন কপি, ডলার টিটি ভাঙানো, ভর্তুকি ফাইল করা এভাবে প্রতি খাতেই প্রতি সপ্তাহেই ব্যাংক কর্মকর্তা এবং তাদের হয়ে কাজ করে কিছু ব্যাক্তিকে দিতে হয়। জনতা ব্যাংক লোকাল শাখায়, মতিঝিল, আমি বাদেও আরো ৪৫০+ এক্সপোর্টার আছে সবাই একইভাবে ভুক্তভোগী।

Paid
ঢাকা ৳100.0K
25 August 2026 3 DK6K64H8
0 Comments
Other public office

হাউজ বিল্ডিংয়ের পাওনা পরিশোধ বিষয়ক।

সরকারি হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে টাকা নিয়ে বাড়ি করে তাদের সমস্ত পাওনা পরিশোধ করে সার্টিফিকেট নেওয়ার পরে তাদের কাছে জমা থাকা আমার মূল দলিল উঠাতে গেলে আমার জীবিত সব ওয়ারিশকে তাদের সামনে হাজিরা দিতে বলা হয়। অথচ ওয়ারিশরা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়ানো ছিটানো! শেষে দায়িত্বপ্রাপ্ত অফিসার জানায় ২০০০০ দিলে সব কিছু সমাধান সম্ভব। পরে তাকে টাকা দিয়ে দেই। মজার ব্যাপার হল টাকা তিনি অফিসে নেন নি, কারণ অফিসে সিসিটিভি ক্যামেরা লাগানো, নিয়েছেন অফিসের অন্ধকার সিড়িতে।

Paid
ঢাকা ৳20.0K
25 August 2026 3 DKP7JHAB
0 Comments
Other public office

বদলি ও হয়রানি

নেত্রকোনা জেলার উপপরিচালক পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক ও সহকারী পরিচালক ( সিসি) কে মাসিক ভিত্তিক চাঁদা না দিলে এবং বাতসরিক টাকা না দিলে দুরবর্তী উপজেলায় বদলি করে দেয়। সম্প্রতি আমাকে বদলি করা হয়েছে। দাবিকৃত এক লক্ষ টাকা পরিশোধ করেছি কিন্তু এখনো আমাকে পুর্বের জায়গায় বদলির অর্ডার করেনি। অফিস সহকারীর সাথে যোগাযোগ করা হলে উনি মিষ্টি খাওয়ার জন্য টাকা চাচ্ছে।

Paid
নেত্রকোনা ৳100.0K
25 August 2026 2 MYKWXY9V
0 Comments
Other public office

দিনাজপুর খাদ্য গুদাম (এল, এস, ডি এবং সি,এস,ডি)

দিনাজপুর ধান ও চাল এর জন্য বিখ্যাত। বাংলাদেশের ৭৫% চাল দিনাজপুর এ উৎপাদন হয়। তাই দিনাজপুর সদর এর খাদ্যগুদাম এল,এস,ডি ও সিএসডি প্রচুর পরিমান চাল সংগ্রহ করে আমন ও ইরি তাদের লক্ষমাএা ৫০০০০মে.টন।৷ এখানে এল,এস,ডি (ওসিএলএসডি) ও সিএসডি (ম্যানেজার) তাদের রেস্টুরেন্টের মত ম্যানু কার্ড আছে। আমাদের ৩০ কেজি বস্তা প্রতি ২০ টাকা নির্ধারন করা হয়েছে। যেটা না পৌছালে কোন অটো রাইস মিলের গাড়ি আনলোড হয় না। প্রতি সিজনে ৪/৫ কোটি টাকা এল,এস,ডি (ওসিএলএসডি) ও সিএসডি (ম্যানেজার) আদায় করেন। আমার কাছে ১১ লাখ টাকা চেয়েছে দেই নাই তাই আমার চাল আজ ৯দিন দারিয়ে আছে

Refused
দিনাজপুর ৳16
25 August 2026 2 RNLARP25
0 Comments
Other public office

নতুন ভোটার আইডি কার্ড এর ছবি ও ফিঙ্গারপ্রিন্ট গ্রহনের জন্য

ভোটার আইডি কার্ড করার জন্য পাকুন্দিয়া উপজেলা নির্বাচন অফিসে গেলে উপজেলা নির্বাচন অফিসার — আমার কাছে ৩,০০০ টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ করছি। তিনি টাকা না দিলে কাজ করবেন না বলেও জানান। সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে এমন ঘুষ দাবি অনৈতিক ও আইনবিরোধী। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

Paid
Pakundia, Kishoreganj ৳3.0K
25 August 2026 2 DKQF2X37
0 Comments
Other public office

চেয়ারম্যান সার্টিফিকেট সংগ্রহ

আমি ভিসা করার জন্য পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন হচ্ছিলো আর পুলিশ ভেরিফিকেশনের আবেদনের জন্য চেয়ারম্যান সার্টিফিকেট নিতে গেলে তারা ১২০ টাকা দাবি করে এবং কোনো রিসিপ্ট দিতে অস্বিকৃতি জানায়। বি: দ্র- আমি আগেও ঢাকা থেকে নিয়েছি কোনো প্রকার ফি ছাড়া। স্থান-রায়পুর পৌরসভা লক্ষীপুর।

Paid
রায়পুর, লক্ষীপুর ৳120
25 August 2026 3 CTEMWDEM
0 Comments
Other public office

বিদ্যুতের মিটার সমস্যা, ডেসকো

অনেক অনুনয় এবং মিনতি করে সেবাটি পেয়েছি, কল সেন্টার এ বার বার অভিযোগ দাখিল করেও সেবা পাওয়া যায়না, বলে শিডিউল নাই, কোন সেবা কে দিলো , কেনো দেরি হলো? এর কোনো মনিটরিং কিংবা। জবাবদিহিতা নাই l

Paid
Dhaka, বাড্ডা ৳500
25 August 2026 2 DK4X52R6
0 Comments
Other public office

ইউনিয়ন পরিষদ নাগরিক সনদ

আমার বাবা হজের জন্য পাসপোর্ট করতে প্রয়োজনীয় কাগজের আওতায় ইউনিয়ন পরিষদ নাগরিক সনদের জন্য গেলে সচিব বলে ৫০০ টাকা দিতে হবে।হজের নিবন্ধনের তারিখ ঘনিয়ে আসছে দেখে অত্যন্ত জরুরি ছিল। তাই বাধ্য হয়ে ৫০০ টাকা দিয়ে সনদ নিয়ে পরের দিন আজকে বাবা নোয়াখালী পাসপোর্ট অফিসে রওয়ানা দেন।

Paid
সোনাদিয়া,হাতিয়া,নোয়াখালী ৳500
25 August 2026 3 CT7C9U4X
0 Comments
Other public office

বিবাহ ও নিকাহনামা সত্যয়ন/এপোস্টাইল

আমি গত ৪ আগষ্ট আমার বড় ভাইয়ের কাবিননামা সত্যয়নের জন্য mygov.bd তে আবেদন করি।সাধারনত এই কায় ৫-৭ কার্যদিবসের মধ্যে সম্পন্ন হওয়ার কথা।এটা ফণী রেজিস্ট্রার অফিসে পড়ে আছে।পরে একজনের পরামর্শে কাজীর সাথে যোগাযোগ করলে উনি বলেন এমনিতেত কাজ হবেনা।কিছু অফিস খরচ আছে ও আমার সম্মানি ও যাতায়তায় ভাড়া দিলে আমি অফিসে গিয়ে কাজ ওকে করে দিবো।

Paid
ফেণী ৳2.0K
25 August 2026 3 CTL7AP2L
0 Comments
Other public office

বিদ্যুৎ ডিপিডিসি, ডেসকো

বিদ্যুৎ অফিসে নতুন বিদ্যুৎ সংযোগ নিতে গেলে টাকা ছারা ফাইল চলে না এবং মিটার কেনা বেচায় অতিরিক্ত টাকা ব্যায় করা হয়,। আমার নাম প্রচার করা যাবেনা তবে অাপনারা আমার সাথে যোগাযোগ করা হলে আমি প্রমাণ দিতে পারবো

Refused
ঢাকা ৳50.0K
25 August 2026 2 DKJ65BZW
0 Comments