All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

6,051 reports found
Report a bribe
Paid Other public office ৳2.5K

টিএ/ডিএ বিল

উপজেলা পরিবার পরিকল্পনা অফিস, শাজাহানপুর, বগুড়া। মোট টিএ/ডিএ বিলের ২৫% কর্মচারীদের থেকে কেটে নেয়। না দিলে কর্মচারীদের বিভিন্ন ভাবে হয়রানি করে।তাই দিতে বাধ্য হয়।

শাজাহানপুর, বগুড়া।, Rajshahi 25 August 2026 2 views RJUACR6C
0 Comments
Paid Other public office ৳5.0K

বৈদ্যুতিক মিটার

আমার বাড়ি হওয়ার পরেও আমার মিটার দিতে নানা তালবাহানা করছে, এর পর ৫০০০ হাজার টাকা নিয়ে নির্মাণ মিটার দিছে, বলছে ১ মাস পরে আবেদন করে আবাসিক মিটার করে নিবেন, কিন্তু এখন আবার তালবাহানা শুরু করছে

গ্রাম, Khulna 25 August 2026 3 views KH2HGC3F
0 Comments
Paid Other public office ৳3.0K

ইউনিয়ন পরিষদ থেকে জন্মনিবন্ধন সংশোধন ‌

ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবন্ধন করতে বাড়তি টাকা নিয়েছে এবং জন্মনিবন্ধনের সংশোধন করতে টাকা ছাড়া কাজ হয় না। আমি সাত মাসেও নিবন্ধন হাতে পাই নি। সরকারি কোন কর্মকর্তা কর্মচারী অফিস সময়ে অফিসে আসে না। আমি এই সেবায় বিরক্ত। জন্মনিবন্ধন ইচ্ছা করেই ভুল করে টাকা দাবি করে সংশোধন করতে।

কুড়িগ্রাম, Rangpur 25 August 2026 3 views RNSN7GH2
0 Comments
Paid Other public office ৳300

জন্ম নিবন্ধন নাম পরিবর্তন

সাধারণত জন্ম নিবন্ধনের নাম এবং তারিখ পরিবর্তনে 50 থেকে 100 টাকা খরচ হয়। কিন্তু পৌরসভা কর্তৃপক্ষ সেখানে 300 টাকার উপরে দাবি করে থাকে এবং সর্বনিম্ন ৩০০ টাকা দিতে হয়।

কুয়াকাটা, Barishal 25 August 2026 3 views BRLCGG2A
0 Comments
Paid Other public office ৳48.0K

প্রবেশন পাওয়ার অধিকার আমার বিনামূল্যে কিন্তু আমার ৪৮,০০০ এক্সট্রা দিতে হয়েছে।

সেবাটি ছিলো বিনামূল্যে একটি মামলার রায় খালাসের যেহেতু আমার সব ডকুমেন্টস সঠিক এবং আমি নির্দোষ ব্যাক্তি। তারপর ও সেই অফিসার আমার পরিবারের কাছ থেকে ৪৮,০০০ টাকা নিয়েছে এবং তা দিতে আমার পরিবার বাধ্য ছিলো।

সিলেট, Sylhet 25 August 2026 3 views SYPPV763
0 Comments
Paid Other public office ৳100.0K

বদলি ও হয়রানি

নেত্রকোনা জেলার উপপরিচালক —, এবং তার সহযোগী — দুই জনই দুর্নীতি পরায়ন অফিসার। টাকা ছাড়া কোন কাজ করেনা। তাদের চাহিদা মতো টাকা না দিলে দূরে বদলি করে দেয়। আমাকে কয়েকবার বদলি করা হয়েছে। আমি অসুস্থ মানুষ, হাটতে সমস্যা হয় এর পরেও আমাকে দুরবর্তী উপজেলায় বদলি করা হইছে চাহিদা অনুযায়ী টাকা প্রদান না করায়।

নেত্রকোনা, Mymensingh 25 August 2026 2 views MY2CJ4TW
0 Comments
Paid Other public office ৳10.0K

ইউনিয়ন পরিষদ

বিগত সরকারের আমলে কাবিখা প্রকল্পের মাধ্যমে মেম্বারের তৈরী একটি গ্রামীন রাস্তা ছিল। সেই রাস্তাটি সামনের জমির মালিক বাউন্ডারি ওয়াল দিয়ে বন্ধ করে দেয়। সেটি উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সমাধান করার নির্দেশ দিলেও বর্তমান মেম্বার আমার কাছ থেকেও টাকা নিয়েছে বিবাদীর কাছ থেকেও টাকা নিয়েছে। কিন্তু বাউন্ডারী রাস্তা খুলে সমাধান করেনি এবং উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ অমান্য করেছে।

৮নং মৌচাক ইউনিয়ন, কালিয়াকৈর, গাজীপুর, Dhaka 25 August 2026 2 views DKTTTVJU
0 Comments
Paid Other public office ৳6.0K

বিদুৎ মিটার

আমি মিটারের জন্য আবেদন করি , মিটার দিবেনা বলে , কাগজ পত্রের সমস্য অনান্য সমস্যা বলে দেরি করে পরে আমার কাছ থেকে বিভিন্ন সময় সব মিলিয়ে 8000 টাকার উপরে নেয় যার মধ্যে তাদের খরচ আনুমানি 2000 টাকা হবে , বাকি 6000 টাকা তার নাস্তা বাবদ রাখে, নতুন মিটার নিতে এরকম অনেক কেই দিতে হয়

রাজশাহী, Rajshahi 25 August 2026 2 views RJQ94T8T
0 Comments