All reports

18,886 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

6,040 reports found
Report a bribe
Refused Other public office ৳250.0K

ভুয়া মামলা উঠানোর জন্য আমার কাছে 2 লক্ষ 50 হাজার টাকা দাবি করে

আমাদের জেলা নেত্রকোনা চল্লিশা ইউনিয়নের একজন প্রতিনিধির নেতা আমার কাছে ২ লাখ ৫০ হাজার টাকা দাবি করে টাকা না দেওয়াই আমাকে একটি মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে যার কোন প্রমাণ কিছুই নেই এবং এই মামলাতে আমাদেরকে দিয়ে আমলা খারিজ করার জন্য হলে তারা হুমকি দিচ্ছে এখন আমাদের জমিজমা বেদখল দিবে এই বলে আমাদেরকে ফাঁসাচ্ছে। জনপ্রতিনিধি নেতার নাম হচ্ছে — এবং — ইউনিয়নের নাম চল্লিশা বাজার। আমি যদিও বা ওই ফ্যামিলির কোন সদস্য না আমি এটা বলতে বাধ্য হয়েছি আমার দেখতে খুব খারাপ লাগছে ওই ফ্যামিলিদের লোকজন সবাই সরল সোজা এবং খুবই নম্র ভদ্রলোক তোর উপরে বিপদ মানুষের ঠেলে দিচ্ছে বিশেষ করে এই দুইটা লোক সবচেয়ে বেশি কাজ করছে এমনকি একটি মেয়েকেও তাদের পিছনে লেলিয়ে দিয়েছে মেয়েটি হচ্ছে জজ মিয়া

নেত্রকোনা, Mymensingh 25 August 2026 3 views MYYSPSR5
0 Comments
Paid Other public office ৳15.0K

কারখানা লাইসেন্স নবায়ন

আমাদের প্রতিষ্ঠান ২০২৩ সালে কারখানা লাইসেন্সের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বিরাবর আবেদন করে। কিন্তু বিভিন্নসময় বিভিন্ন অজুহাতে লাইসেন্স প্রদান করা হয়না, যদিও সব কাগজপত্র সঠিক ছিলো। অবশেষে ২০২৫ সালে লাইসেন্স দেয়ার জন্য অফিস খরচ হিসেবে / গিফট হিসেবে ২০,০০০ টাকা চায়। যার মধ্যে আমি ১৫০০০ টাকা দিতে বাধ্য হই এবং পরিপ্রেক্ষিতে কোনো রকম যাচাই বাছাই ছাড়ায় আমার উক্ত প্রতিষ্ঠান বরাবর কারখানা লাইসেন্স প্রদান করা হয়। এখন আবার নবায়নের সময়ও সেইম ঝামেলা করতেছে....

নারায়ণগঞ্জ, Dhaka 25 August 2026 2 views DKGLHNPD
0 Comments
Paid Other public office ৳110.0K

জমির নামজারি করতে ডিসি অফিস থেকে প্রত্যয়ন পত্র

আমাদের জমির মালিকের বৈধ উত্তরাধিকারীরা বাংলাদেশেই আছেন, কোথাও যাননি; তা সত্ত্বেও ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তা ভুল রিপোর্টের কারণে আমাদেরবৈধ জমি "ভিপি" বা অর্পিত সম্পত্তির তালিকাভুক্ত করে ফেল। এতে করে আমরা অনেক হয়রানি শিকার হয় এবং বহু বছর যাবৎ মামলা করে মামলা ডিক্রি পাই, এখানে আমার এক লক্ষ টাকা সরকারি খরচের বাইরে ঘুষ দিতে হয় এবং দীর্ঘদিন যাবত হ্যারেজমেন্টের শিকার হয়েছি। তারপর উক্ত জমিন নামজারি করতে ডিসি অফিস থেকে অর্ডার নামা আনতে আরো ১০ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে। ওই কেরানি আমাকে বলল অনেকদিন ধরে আপনার একটা পড়ে আছে কিছু খরচ পাত্রী দিন ভিসি স্যারের কাছ থেকে এটা সাইন করে নিয়ে আসব উপরে কিছু দেওয়া লাগে। তারপর অবশেষে ১০ হাজার টাকা দিয়ে কাগজটা আনলাম। এখন শ্রীপুর ভূমি ১০০০০ টাকা ঘুষ

গাজীপুর, Dhaka 25 August 2026 2 views DKNR8XAW
0 Comments
Paid Other public office ৳1.0K

থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ তদন্ত দল কর্তৃক স্রেজমিনে তদন্ত

আমার বাড়িতে যে মিস্ত্রি কাজ করে তাকে অন্য একজন মিস্ত্রি পরিকল্পিতভাবে ও সদল বলে প্রহার করে আহত করে। সাভার থানার অভিযোগ দেয়া হলে, হেমায়েতপুর পুলিশ ফাঁড়ি থেকে অভিযোগ তদন্তে পুলিশ টিম ঘটনাস্থলে গমন করে। তাদেরকে ১০০০ টাকা বস্তুত প্রদান করতে হয়। আপনাদের এখানে থানা পুলিশ ডিপার্টমেন্টের নাম নাই কেন, ঘুষের বিরাট অংশ পুলিশ বহন করে প্রতিদিন।

সাভার, Dhaka 25 August 2026 3 views DKGF7MGJ
0 Comments
Paid Other public office ৳2.0K

পুলিশ ভেরিফিকেশন

একটি সরকারি চাকরির পুলিশ ভেরিফিকেশন ছিল।। আমার নামে কোন মামলা কিংবা অন্য কোন কিছুই ছিল না।।। দায়িত্বরত অফিসার ২০০০ দাবি করেন এবং পরোক্ষভাবে বুঝিয়ে দেন না দিলে তিনি ভেরিফিকেশনে বেড রিপোর্ট দেবেন।।।

নোয়াখালী, Chattogram 25 August 2026 2 views CTEBXYKV
0 Comments
Only demanded Other public office ৳5.0K

থানায় মামলার জন্য

আমাদের একটি মামলা আছে গাইবান্ধা সাদুল্লাহপুর থানায়।থানার si — মামলার তদন্ত করমোকরতা আমার কাছে ১০০০০ টাকা চায় বলে মামলার ধারা বারিে দিবে। আমি বলছি টাকা দিতে পারবো না জা আছে তাই দিন।তার পরো ৫০০০ টাকা চাচ্ছে না দেয়ার কারনে চাজশিট দিচ্ছে না এই ঘটনার প্রমান আছে।ফোন রেকরডিং।চাজশিট না দিলে মামলার বিচারিক কাজ হবে না এমনি ঝুলে থাকবে।আসামি পক্ষে একটা সুজুগ করে দিচ্ছে।মামলা করচ্ছি ১০/১২/২৪ তারিখ।বিচার পাচছি না। এ সিস্টম কবে চেন্জ হবে আল্লাহ জানে

গাইবান্ধা, Rangpur 25 August 2026 3 views RNERJ69J
0 Comments
Paid Other public office ৳40.0K

নির্বাচন অফিস

পাসপোর্ট করার জন্য একটি ন্যাশনাল আইডি কার্ড প্রয়োজন ছিল, ফেসবুকের একটা গ্রুপে পোস্ট করি "ইমারজেন্সি ন্যাশনাল আইডি কার্ড বানাবো কিভাবে সে ব্যাপারে কেউ একজন সাহায্য করুন, একটা মেয়ে সেখানে কমেন্ট করলো, সে নাকি তিন দিনের মধ্যে ন্যাশনাল আইডি কার্ড বানিয়েছে, তাই আমি তার কাছে জানতে চাইলাম, আপনি কাকে দিয়ে এই ন্যাশনাল আইডি কার্ডটি বানিয়েছেন, সে আমাকে ঢাকা কেন্দ্রীয় নির্বাচন অফিসের একজনের নাম্বার দিয়েছে, এবং বলল সে একদিনের ভিতর ফিঙ্গারপ্রিন্ট এর ব্যবস্থা করে ফেলে, কি বলল ৭ হাজার টাকার মতো খরচও হতে পারে, তাই আমি ওই লোকটিকে ফোন করে কথা.......... এত লিখা এখানে জায়গা নিচ্ছে না, তাই বিস্তারিত জানতে [redacted] এটা আমার নাম্বার কাইন্ডলি নক দিন। আমি বিস্তারিত ঘটনা বলতে চাই

নারায়ণগঞ্জ, Dhaka 25 August 2026 2 views DKSZN77G
0 Comments
Paid Other public office ৳5.0K

চাকরীতে পুলিশ ভ্যারিফিকেশন

আমার চাচাতো ভাইয়ের সরকারী চাকরী হয়। পুলিশ ভ্যারিফিকেশনের জন্য পুলিশ আসলে তারা ৫০০০ টাকার নিচে কনো মতেই নিবে না। এটা নাকি মিষ্টি খাওয়ার টাকা। গ্রামের মানুষ যদি চাকরী হাতছাড়া হয়ে যায় তাই টাকা দিছে। ২০০০/২৫০০ টাকা দিতে চাইলে নেয় নাই ৫০০০ টাকাই নিছে।

ঠাকুরগাঁও, বালিয়াডাঙ্গী, Rangpur 25 August 2026 2 views RN2885UE
0 Comments
Paid Other public office ৳1.0K

passport verification

পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন এর জন্য মিরসরাই থানা থেকে ফোন দিয়েছিল। বিকাশ নাম্বার দিল এইটা তে ১০০০ টাকা পাঠাতে বললো । আমি ৫০০ টাকা দিয়েছিলাম । মাত্র ৫০০ কেন দিলাম জিজ্ঞেস করাতে আমি স্টুডেন্ট পরিচয় দিলাম । পুলিশ টা ভালো ছিলো বলে ৫০০ টাকা মঊকুপ করেছে ।

চট্টগ্রাম, Chattogram 25 August 2026 3 views CT6JVXAF
0 Comments
Refused Other public office ৳300

থানা

নোয়াখালীর বেগমগঞ্জ থানায় জিডি করতে সবার থেকে থানার ভিতরেই ওপেনলি ৩০০ টাকা করে নেওয়া হয়। আমার এসএসসি সার্টিফিকেট হরিয়ে যাওয়াতে জিডি করতে গেসিলাম কয়েকদিন আগে, আমার সামনে থেকে ৫ জনের থেকে টাকা নিচে, আমার থেকেও চেয়ে বসছে। আমি টাকা দি নাই, কিন্তু অফিসের ইনচার্জ কে ও বলার সাহস হয় নাই কারণ হয়তো এই টাকার ভাগ সবার পকেটেই যায় যার কারণে অপেনলি নেওয়া হয়।

নোয়াখালী, Chattogram 25 August 2026 3 views CTWW7UQP
0 Comments
Only demanded Other public office ৳100.0K

পরিবেশ ছাড়পত্র নবায়ন

পরিবেশ ছাড়পত্র নবায়নের জন্য এই অফিসের ডি ডি, ইন্সপেক্টর, পিয়ন সবাই কে কোন কোন পর্যায়ে ঘুষ দিতে হয়, ঘুষ না দিলে তারা আপনার সাথে কথাই বলতে চাইবে না এবং আপনি আরো নানা ধরনের জটিলতায় পড়বেন।

গাজীপুর, শ্রীপুর, Dhaka 25 August 2026 2 views DKAC8S9P
0 Comments