All reports

18,531 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

5,923 reports found
Report a bribe
Paid Other public office ৳2.5K

পুলিশ ক্লিয়ারেন্স

পাকুন্দিয়া থানা থেকে পুলিশ ক্লিয়ারেন্স নিতে গিয়ে ২৫০০ টাকা ঘুষ দিতে হয়েছে,, টাকা না দিলে পুলিশ ক্লিয়ারেন্স আবেদনের অগ্রগতি একের মধ্যে আটকে থাকে

কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানা, Dhaka 23 August 2026 1 views
0 Comments
Paid Other public office ৳5.0K

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ

আমি সিটি মিউটেশন এর জন্য দাগ খতিয়ান এর জন্য আবেদন করি কিন্তু টাকা ছাড়া আমার আবেদন এর তথ্য তারা দিবে না। পরে উক্ত টাকা দিয়ে তথ্য নিতে হয়েছে।

মতিঝিল, Dhaka 23 August 2026 1 views
0 Comments
Paid Other public office ৳1.00M

AGRAN HIGH SCHOOL BORAIGRAM NATORE

অগ্রাণ হাই স্কুলে চাকরি দেওয়ার নাম করে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে অনেক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। চাকরি দেওয়ার কথা বলে স্থানীয় কয়েকজনের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হচ্ছে।

BORAIGRAM, NATORE, Rajshahi 23 August 2026 3 views
0 Comments
Paid Other public office ৳6.0K

ফায়ার লাইসেন্স নবায়ন

ফায়ার লাইসেন্স নবায়ন এর জন্য সরকারি ফি বাবদ ৯২০০ টাকা আর তাদের অফিস খরচ বাবদ ৬০০০ টাকা, অর্থাৎ ১৫০০০/- চেয়েছিল। কিন্তু আমি ১৪০০০/- দিয়েছিলাম। পরে দেখলাম তারা সরকারি ফি বাবদ ৮০০০/- জমা দিয়েছে এবং তাদের অফিস খরচ বাবদ ৬০০০/- রেখেছে।

ঢাকা, Dhaka 23 August 2026 1 views
0 Comments
Paid Other public office ৳11.0K

পুলিশ ভেরিফিকেশন

২০২১ সালে আমার সরকারি চাকরি (বাহিনীতে) হয় । তারপর পুলিশ ভেরিফিকেশন এর জন্য একজন ASI আসে। সব কিছু ঠিক থাকা সত্ত্বেও ১১০০০ টাকা দাবি করে। এবং বলে যদি আমি টাকা না দেই তো আমার নামে ভুয়া রিপোর্ট দিবে। তাহলে আমার আর চাকরি হবে না। আমার যেহেতু চাকরি হইতে কোনো টাকা লাগে নি, তাই আমি তাকে ১১০০০ টাকা দিতে রাজি হই। অনেক রিকোয়েস্ট করেছিলাম যেন একটু কম রাখে। কিন্তু উনি টেবিল চাপড়ায় বলে পুরাটাই দিতে হবে। আমি দিতে বাধ্য হয়েছি।

কুড়িগ্রাম, Rangpur 23 August 2026 1 views
0 Comments
Paid Other public office ৳500

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট, গুলশান বিভাগ

বিভাগীয় অফিসের গ্রহণ প্রেরণ ডেস্কের ডান পাশের রুমে চশমা পড়া একজন লোক বসেন। তার কাছে ভ্যাটের মূল্য ঘোষনা (মূসক ৪.৩) জমা দিতে হয়। তার কাছে গেলে ঘোষণা (আবেদন) প্রতি ৫০০ টাকা করে রাখা হয়। টাকা না দিলে চিল্লাচিল্লি করে।

২, বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা, Dhaka 23 August 2026 1 views
0 Comments
Paid Other public office ৳200

Birth certificate registration

DNCC Ward 10, Doesn't show my birth registration number had to do the whole process even though I have proof of Certificate from 2006. While trying to register through local city corporation office darussalam near police station. The office workers claim 200tk for each copy as process to just verify without any receipt calls it official fees and even gives photocopy of form to unaware public to register with 100tk. They lost my form on the 1st attempt and no response. I had to go to higher officials of DSCC to tell them to complete my work. All the office workers share this comission from each person trying to register renew or renewal. The website is shit.

Dhaka Darussalam ward 10 office, Dhaka 22 August 2026 1 views
0 Comments
Paid Other public office ৳10.0K

Police report and service

I was mugged near banasree, and when I reported it to the Rampura Thana located in Banasree, the assigned investigation officer worked on the case. He asked if he should put "full effort" into it. I wasn't sure what he meant, but I told him to do so. It took four to six months to recover the phone. Once it was recovered, he called to deliver it and mentioned that he required abo20% of the phone's value (around 10K–12K BDT) or he wouldn't hand it over. After going back and forth for some time, I had to pay about 10K BDT just to get back the phone that was stolen from me! These people are paid from my tax money, yet I am forced to pay for their service and effectively buy back my own phone.

Dhaka- Rampura, Dhaka 22 August 2026 1 views
0 Comments
Paid Other public office ৳5.0K

পেনশন এর টাকা চালু করা

আমার মায়ের পেনশন এর টাকা চালু করার সময় জেলা একাউন্ট অফিসার সই করার পূর্বে তার সহকারী কে ডেকে টাকা দাবি করে, নাস্তা খাওয়ার কথা বলে। আমরা দিতে বাধ্য হই।

গাইবান্ধা, Rangpur 22 August 2026 2 views
0 Comments
Paid Other public office ৳100.0K

বায়লার লাইসেন্স নবায়ন

বয়লার লাইসেন্স নবায়ন এর জন্য ব্যাংক ড্রাফট জমা দেয়ার পর নিযোক্ত বয়লার পরিদর্শক পরিদর্শন এ আসে, সব কিছু ঠিক থাকার পরও দির্গ দিন দরে নবায়ণপ্রপ্ত চলে আসা বয়লারকে নানা ভাবে অবৈধ বলে বয়লার চালানোর নিষেধ করে চলে যায়। যার ফলে কলকারখানার কার্যক্রম বন্ধ হলে যায়। তারপর অফিসের পিয়ন ও অন্যান্য পরিদর্শকের কাছের মানুষ দিয়ে কল করে ঘুষ অফার করার জন্য না রকম চাপ সৃষ্টি করে এবং অফিসে দেখা করতে বলে। ওনার কথা ঐভাবে কাজ না করলে উনি বয়ল্যার চালানোর পারমিশন দিবে না। তারপর বাধ্য হয়ে ওনার ডিমান্ড করা টাকা দিতে হলাম এবং এর পর উনি বয়লার চালানোর পারমিশন দিয়ে লাইসেন্স নবায়ন করে দিল।

নরসিংদী সদর, Dhaka 22 August 2026 1 views
0 Comments