All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

6,051 reports found
Report a bribe
Paid Other public office ৳25.0K

Trade licences nobayon

আমি আমার ট্রেড লাইসেন্স নবায়ন করতে গিয়েছিলাম। এর জন্য অনেক কাগজপাতি ও বিভিন্ন দপ্তরে স্বাক্ষর নেওয়ার কথা বলা হয়েছিল এবং নানা জটিলতা দেখানো হয়েছিল। কিন্তু টাকা দেওয়ার পরেই সব ঠান্ডা হয়ে গেল! সহকারী লাইসেন্স পরিদর্শক টাকা নিলেন এবং মাত্র ২ দিনেই কাগজ হয়ে গেল। এখন প্রতিবছর শুধু তাকে ফোন করে টাকা দিলেই কাজ হয়ে যায়।

Kaliakoir, Dhaka 2 September 2026 2 views DKDSM6M9
0 Comments
Paid Other public office ৳10.0K

প্রতিবন্ধিভাতা ও বিধবাভাতা কার্ড করে দিতে দুর্নীতি

নাটোর জেলার, সিংড়া উপজেলার, কলম ইউনিয়নের প্যানেল চেয়াম্যান ও মহিলা মেম্বার মিলে প্রতিবন্ধি নয় এমন অনেক মানুষকে টাকার বিনিমইয়ে কার্ড করে দিছে। বিধবা ভাতার কার্ড করে দিতেও অনেক টাকা নেয়।

কলম, সিংড়া, নাটোর, Rajshahi 2 September 2026 2 views RJVMLGYW
0 Comments
Paid Other public office ৳60.0K

কোর্ট রিলেটেড

আমি কোর্টে একজন নিরপরাধ ব্যক্তির জামিনের ব্যাপারে বলেছিলাম।ওরা প্রথম তারিখে টাকা না দেওয়ায় জামিন হয়নাই ।পরে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা চাইলো। দিলে জামিন হয়ে গেলো।

গাইবান্ধা, Rangpur 2 September 2026 3 views RNHAET6Z
0 Comments
Paid Other public office ৳500

ভেরিফিকেশন

আমি আমার পাসপোর্ট ভেরিফিকেশন জন্য মিরসরাই থানা যায় আমার সকল কাগজ পত্র ওকে থাকার পর ও আমার কাছে ১হাজার ঘুষ চাওয়া তখন রোজা ছিল আমি স্টুডেন্ট মানুষ কিছু কম রেখে ৫০০টাকা নেওয়া হয়। এই টাকা না দিলে ভেরিফিকেশন ফেল দেখানো হয় নাকি তাই আমিও ৫০০ টাকা দিয়েছি।

চট্টগ্রাম, Chattogram 2 September 2026 3 views CTGXVV9B
0 Comments
Paid Other public office ৳4.0K

এলজিইডি অফিসের তালিকাভুক্তকরণ এর নবায়ন ফি ২০০০+৩০০ টাকা ভ্যাট। সব মিলিয়ে ২৩০০/- হলেও ৪০০০ টাকা ঘুষ

এলজিইডি অফিসের তালিকাভুক্তকরণ এর নবায়ন ফি ভ্যাটসহ ২৩০০/- হলেও ৪০০০/- নিয়েছে। অফিস সহকারি ও অফিস সহায়ক , নাটোর সদর অফিস। গতবছর প্রতিবাদ করছিলাম। অনলাইনে ছিলো আবেদন সেজন্যে অফিসে ফাইল ভুল ধরে হ্যারেজমেন্ট করা হয়েছে। এবছর অনলাইনের আবেদন করার সিস্টেম উঠিয়ে দেয়া হয়েছে শুধুমাত্র ঘুষ খাওয়ার জন্য। এবছর বাধ্য হয়ে অফিসে গেলে ওরা আগের বছরের প্রতিশোধ স্বরূপ এবছর সবার কাছে এক্সট্রা ৫০০/- ঘুষ নিলেও আমার কাছে এক্সট্রা ১৭০০/- নেয়া হয়। যা আমাকে দিতে বাধ্য করা হয়েছে।

নাটোর, Rajshahi 2 September 2026 2 views RJ6SUMZG
0 Comments
Refused Other public office ৳2.5K

স্ত্রীর জাতীয় পরিচয় পত্রে স্বামীর নাম দেয়া

স্ত্রীর জাতীয় পরিচয় পত্রে স্বামীর নাম দিয়ে জাতীয় পরিচয় পত্র আপডেট করতে গিয়েছিলাম, সরকারি ফি সম্ভবত 320 টাকা, সংশ্লিষ্ট কর্মকর্তা ইনিয়ে বিনিয়ে বিভিন্ন কথা বলে দ্রুত কাজ করে দেয়ার কথা বলে 2500 টাকা চেয়েছিল

চাঁপাই নবাবগঞ্জ, Rajshahi 2 September 2026 4 views RJLTAURK
0 Comments
Only demanded Other public office ৳200.0K

নতুন সারের ডিলার নিয়োগ

বর্তমান সরকারে সারের নতুন নীতিমালা করতেছে তো আমি ভাবছি একটা ডিলার নিব কিন্তু আমার কাছ থেকে এত টাকা দাবি করছে বিএনপি'র এক নেতা

গোপালগঞ্জ, Dhaka 2 September 2026 4 views DKPZN8GN
0 Comments
Refused Other public office ৳20.0K

আইন মন্ত্রণালয় ডকুমেন্ট সত্যায়িত করা

কিছু মামলার কাগজ translate করিয়ে সত্যায়িত করতে গেছিলাম অনেক্ষন ভুজুম ভাজুম বলে 20000 হাজার চাইলো আমি বললাম ভেবে দেখি বলে চলে আসছি

ঢাকা সচিবলায়, Dhaka 2 September 2026 3 views DKPCFGLG
0 Comments
Paid Other public office ৳50

কিশোরগঞ্জ ফিঙ্গার অফিসে প্রতিটি লোকের কাছ থেকে বাধ্যতা মুলক ভাবে ৫০ টাকা করে নেওয়া হয়। এই পুরা টাকা

কিশোরগঞ্জ ফিঙ্গার অফিসে প্রতিটি লোকের কাছ থেকে বাধ্যতা মুলক ভাবে ৫০ টাকা করে নেওয়া হয়। এই পুরা টাকা ঘুষের টাকা।হিসাব করলে প্রতিদিন ৫০০ লোকের যাতায়াত এই অফিসে।।যা ৫০ টাকা করে নিলে বছরে এই টাকার পরিমাণ দারাই নব্বই লাখ টাকা(৯০,০০০০০)।। কি পরিমাণ দূর্নীতি হচ্ছে এই ছোট খাটো অফিসে একটু চিন্তা করেন।।

কিশোরগঞ্জ, Dhaka 2 September 2026 3 views DKGMMAJ2
0 Comments
Only demanded Other public office ৳5.0K

জি আর

যে ঘটনাটি বলেছি আমি চাকরির সুবাদে এটি নিজেই স্বচক্ষে প্রত্যক্ষ করেছি। জিআর খাতে প্রতিটি জেলায় বরাদ্দ আসে বরাদ্দকৃত জি আর চাল বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে খাবার বাবদ বরাদ্দ দেওয়া হয় এখানে একই প্রতিষ্ঠান দুইবার নিতে পারে এমন অনেক প্রতিষ্ঠান আছে যারা দুইবার পায় কিন্তু তারা পাওয়ার যোগ্যতা রাখেনা এমন এক মাস বা দুই মাসে একবার ডিসি অফিসে ফাইল ওঠে ফাইল পাস হয় ১০০ জন ১০০ টন বরাদ্দ পাবে সেখান থেকে ৩০% যোগ্য বিভিন্ন রাজনৈতিক সহ সুপারিশের ভিত্তিতে পায়। ২০% কর্মকর্তাদের সাথে দেখা করে তাদের সমস্যার কথা জানিয়ে তারা সঠিকভাবে বরাদ্দ বরাদ্দ পায় তারাও উপযুক্ত। বাকি ৫০% ডিসি অফিসের কর্মকর্তা ত্রাণ অফিসের কর্মকর্তা-কর্মচারী টন প্রতি পাঁচ হাজার থেকে আট হাজার টাকা নিয়ে তারপর তারা জিআর চাল বরাদ্দ পায়।

পিরোজপুর, Barishal 2 September 2026 3 views BRWNFPPQ
0 Comments
Paid Other public office ৳2.5K

আমি প্রতিবন্ধী ভাতা করতে চেয়েছি আমার কাছে 3000 হাজার টাকা এর খরচ চেয়েছে কথা বলার পর 2000 হাজার টাক

আমি প্রতিবন্ধী ভাতা করতে চেয়েছি আমার কাছে 3000 হাজার টাকা চেয়েছে একপর্যায়ে কথা বলার পর 2000 হাজার টাকা ঠিক হয় তারপর আমাকে সমাজসেবা কার্যালয় নিয়ে যায় সেখানে যাওয়ার পর ডাক্তার দেখানোর জন্য টাকা লাগবে তার পর ওখানে 500 টাকা নেয়

ভুরুঙ্গামারীর, Rangpur 2 September 2026 3 views RNPZDNTB
0 Comments
Paid Other public office ৳50.0K

VAT - মূল্য ঘোষণা

আমার ফ্যাক্টরির উৎপাদিত পণ্যের মূল্য ঘোষণা করার জন্য VAT অফিস এ ৫০,০০০ টাকা দিয়েছি। অন্যথায় আমার উৎপাদিত পণ্যের মূল্য তারা বাড়ানোর জন্য চাপ দিচ্ছিল। অর্থাৎ আমি আমার পণ্য বিক্রি করি ১০০ টাকা। VAT ১৫ টাকা। কিন্তু তাদের দাবি আমি আমার পণ্য বিক্রি করি ২০০ টাকা। তাই আমার VAT হবে ৩০ টাকা। ১৫ টাকা VAT কে ১৫ টাকা রাখার জন্য এই ঘুষ।

সাভার, Dhaka 2 September 2026 2 views DKU9CBXY
0 Comments
Refused Other public office ৳1.20M

মসজিদ, মাদ্রাসার জন্য জি আর চাল

মসজিদ মাদ্রাসায় জি আর চাল বরাদ্দ। ইউ এন ও এবং পি আই ইউ বলে ৬০ পারসেন্ট দিতে হবে। অর্থাৎ ৩ টনে এক টন মসজিদ মাদ্রাসায় দিবে আর ২ টন তারা নিবে।

মান্দা নওগাঁ, Rajshahi 2 September 2026 2 views RJP6DPR3
0 Comments
Paid Other public office ৳10.0K

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, বিভাগীয় কার্যালয়, ময়মনসিংহ

আমার পিতার মৃত্যুর পর নিয়ম অনুযায়ী বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড হতে যৌথ বীমা 300000 টাকা পাবার কথা কিন্তু সব কাগজ ঠিক থাকার পরেও আমার আবেদনের ডায়েরী নাম্বার পড়ে না। অফিসে গিয়ে যোগাযোগ করলে যিনি এ বিষয়ে কাজ করেন তিনি বলেনে এনআইডি কার্ড অনলাইন নাই, ভুল আছে। সব ঠিক করলে 10000 টাকা লাগবে। আমি বাধ্য হয়ে টাকা দেই। পরে তিন দিনের মধ্যে সব হয়ে গেছে।

ময়মনসিংহ, Mymensingh 2 September 2026 4 views MYU8CBMH
0 Comments
Paid Other public office ৳15.0K

ময়মনসিংহ কারিগরি অধিদপ্তর থেকে ঢাকা ফাইল পাঠানো নিয়ে ঘুষ চাওয়া

আমাদের প্রতিষ্ঠান থেকে এমপিওর ফাইল আটকে দিয়েছিল এক ব্যক্তি। আমাদের ফাইলে কোন ভুল ত্রুটি না থাকা সত্ত্বেও সে ইচ্ছাকৃতভাবে ভুল ধরেছিল। সেই বাহানায় আমাদেরকে অনেকদিন যাবত ঘুরিয়েছে। পর্যায়ক্রমে তাকে টোটাল ২০ হাজার টাকা দিতে হয়েছে আমাদের এমপিওর ফাইল ঢাকা পাঠানোর জন্য।

ময়মনসিংহ, Mymensingh 2 September 2026 3 views MY74L65X
0 Comments
Paid Other public office ৳3.0K

গরুর ফার্ম

পীরগঞ্জ, রংপুরে পশু বিভাগের কর্মকর্তারা বিনামূল্যে ভ্যাকসিনের জন্য সবসময় টাকা দাবি করেন। এমনকি ছোট গরুর খামারে পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানালেও, আমাদের তাঁদের টাকা দিতে হয়।

পীরগঞ্জ.রংপুর, Rangpur 2 September 2026 3 views RN8CWU7Z
0 Comments
Paid Other public office ৳2.5K

চাকরির পুলিশ ভেরিফিকেশন

চাকরির জন্য পুলিশ একাডেমিক সার্টিফিকেট এবং স্থায়ী ঠিকানা ভেরিফাই করতে গিয়ে দায়িত্বরত এস আই মিষ্টি খাওয়ার টাকা চেয়ছিল। আমি টাকা না দিয়ে তাদের জন্য মিষ্টি কিনে দিতে চাইলে তারা সেটাকে ঘুড়িয়ে পেচিয়ে টাকা দেয়ার জন্যই চাপ দিচ্ছিল। শেষে নিরুপায় হয়ে আমি ১০০০ টাকা বের করে দিলে তারা সেটাকে ঘুড়িয়ে পেচিয়ে আরো বেশি দাবি করে। অবশেষে আমি আরো ৫০০ টাকা দিয়ে থানা থেকে চলে আসি আমার কর্মস্থলে। তারা পরেরদিন আবারো আমার ঠিকানা অনুযায়ী বাড়িতে গিয়ে আব্বা আর আম্মা কে ভয় দেখায় যে ভেরিফাই ঠিক মত না হলে চাকরি চলে যেতে পারে এই বলে সাথে ৫০০০ টাকা দাবি করে আব্বা ভয় পেয়ে কোনপ্রকার উপায় না পেয়ে আরো ১০০০ টাকা দিয়ে তাদেরকে বিদায় করার চেষ্টা করে তবুও তারা আরও টাকা চেয়েছিলেন। শেষে এলাকার একজন মুরুব্বির কথায় তারা চলে যায়।

গোপালপুর টাঙ্গাইল, Dhaka 2 September 2026 2 views DKBJ49DE
0 Comments