All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

6,051 reports found
Report a bribe
Paid Other public office ৳7.0K

ভোটার হওয়ার সময় টাকা দেই

আমি যখন ভোটার হওয়ার জন্য সব কাগজপত্র জমা দিই সব ঠিক আছে কিন্তু ভোটার বাছাই পর্ব দিন এলাকার প্রতিনিধি থাকেন। সন্ধার সময় দফাদার সাহেব ফোন দিয়ে বলেন আমার ঠিকনা বান্দরবান এর লামায় আমার ববার ঠিকানা ওকিয়া টেকনাফ আমি বাদ পড়ে গেছি, ঐখানে গিয়ে ভোটার হইতাম। তখন আমি নতুন ব্যাবসা শুরু,ব্যাবসা খুব ভালো চলতেছে ঐ সুযোগে তারা আমাকে বলে ওকিয়া গিয়ে ভোটার হইতে অনেক টাকা খরচ হবে মিনিমাম ১০দিন সময় লাগতে পারে মিনিমাম দশ দিনে ১০হাজার টাকা খরচ হবে দশ দিনে নাও হতে পারে তাই তাই আমাদেরকে ৭০০০টাকা দাও আমরা নিরবাচন অফিসে কথা বলে ভোটার করিে দিতে পারব আমি ও নিরুপাই দিয়ে দিলাম তারপর আমি বললাম না হলে কি হবে ওরা বলতেছে হবে ১০০% তারপর আর বুঝার বাকি রইল না

গজালিয়া লামা বান্দরবান, Chattogram 2 September 2026 2 views CT97QZ27
0 Comments
Paid Other public office ৳25.0K

ট্রেড লাইসেন্স নবায়ন

প্রতি বছর আমাদের ট্রেড লাইসেন্স নবায়ন করতে হয়, তারই ধারাবাহিকতায় এ বছরও ট্রেড লাইসেন্স নবায়ন করতে হয়েছে। গত বছর ঘুষ নিত ২০,০০০/- বিশ হাজার টাকা করে নবায়ন করার সময় এই বছর ঘুষের পরিমাণ বাড়িয়ে ২৫,০০০/- করেছে। আমাকে বাধ্য করা হয়েছে পঁচিশ হাজার টাকা দেওয়ার জন্য যদি ময়মনসিংহ কলকারখানার DIG কে টাকা না দেই তাহলে লাইসেন্স নবায়ন হবে না। ময়মনসিংহের সকল কারখানা থেকে এই ডিআইজি সবার উপর জুলুম করে প্রতি বছর এভাবে ঘুষ নেই। ঘুষ না দিলে দিলে কারখানার নামে উল্টাপাল্টা রিপোর্ট দিয়ে কারখানা বন্ধ করে দিবে এ রকম হুমকি দিয়ে ঘুষ আদায় করে। শুধু তাই নয় প্রতি ঈদে কারখানায় এসে বোনাস সরুপ বিশ হাজার করে পার লাইসেন্স এ ঘুষ নিবে উনি যেভাবে অত্যাচার শুরু করেছে মনে হচ্ছে অচিরেই উনার জন্য ফ্যাক্টরী বন্ধ করে দিতে হবে🥲

ময়মনসিংহ, Mymensingh 2 September 2026 2 views MYT8LA3F
0 Comments
Paid Other public office ৳9.2K

ফায়ার লাইসেন্স

আমার প্রতিষ্ঠানের ফায়ার লাইসেন্স নবায়ন করতে অনলাইনের নামে সরকারী ফি ও ভ্যাট বাবদ পরিশোধ করতে হয় ১৩৩২৮ টাকা।আর ঘুষ দিতে হয় ৯১৭২ টাকা।মোট-২০৫০০ টাকা খরচ হয়।

হাটহাজারী উপজেলা, Chattogram 2 September 2026 2 views CTR3QTMP
0 Comments
Paid Other public office ৳18.0K

মিথ্যা মামলা থেকে অব্যাহতি

আমি একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। গ্রামে আমার নামে মিথ্যা মামলা হয়। সেই মিথ্যা মামলা থেকে অব্যাহতির জন্য বালিয়াডাঙ্গী থানায় যোগাযোগ করি। এখানে দায়িত্বপ্রাপ্ত অফিসার ২০ হাজার টাকা চাই। আমার পরিবারকে বিভিন্নভাবে বুঝিয়েছে যদি আমার নাম মামলা থেকে না কেটে নেয়া হয় তাহলে পরবর্তীতে চাকরির ক্ষেত্রে আমার বিভিন্ন জটিলতা দেখা দিবে। শেষ পর্যন্ত আমার পরিবার থেকে ১৮ হাজার টাকা দেওয়া হয়েছে।

বালিয়াডাঙ্গী থানা, ঠাকুরগাঁও, Rangpur 2 September 2026 3 views RNWKG42T
0 Comments
Paid Other public office ৳775

Trade License

ইউনিয়ন পরিষদের একজন সচিব উনি। উনাকে টাকা না দিলে উনি রিপোর্ট দেয়না।। ৫৭৫ টাকা ব্যাংক এ জমা দেয়ার পরেও উনাকে ২০০ টাকা না দিলে উনি প্রিন্ট করে দেয়না। জন্ম নিবন্ধম নিতে গেলে ২০০ টাকা ১০০% দিতে হবে।। এমন কোন কাজ নাই ক উনি টাকা ছাড়া করেনা।।

Ramnarayanpur Union Parishad, Chatkhil, Noakhali, Chattogram 2 September 2026 3 views CTMV3UU3
0 Comments
Paid Other public office ৳4.0K

বয়স্ক ভাতার আবেদন

আমি আমার মায়ের জন্যে একটি প্রতিবন্ধি ভাতার আবেদন করেছিলাম। অনেক দিন হয়ে গিয়েছিলো কিন্তু তাও কোন আপডেট না থাকার কারণে অফিসে গেলে একজন বলে কিছু খরচ পাতি দাও হয়ে যাবে এরপর ২ বারে ৪ হাজার টাকা পরিশোধ করি। তার প্রায় ৪ বছর পর এক দাদার জন্যে বয়স্ক ভাতার আবেদন করি কিন্তু তাও এমন ই আটকে রয়েছে অফিসে গেলে বলে বরাদ্দ নাই অথচ আবেদন করেছি তার আজকে প্রায় ১ বছর হয়ে গেলো তার অফিসার এর ফোন নাম্বার নিয়ে এসে তাকে কল দিলাম বললো খরচ পাতি দিতে হবে।

শরীয়তপুর সদর, Dhaka 2 September 2026 2 views DKYNHNJ7
0 Comments
Paid Other public office ৳3.0K

জন্ম নিবন্ধন

আমার সন্তানের জরুরী ভিত্তিতে জরুরী ভিত্তিতে জন্ম নিবন্ধন দরকার ছিল। আমি আমার ছেলে এবং মেয়ে ও আমার জন্ম নিবন্ধন করতে গেলে ইউনিয়ন পরিষদ থেকে বলে অন্তত ২০ দিন সময় লাগবে । তখন আমি তাড়াতাড়ি চাইলে বললেই হবে না । তখন আরেকজনের সাথে যোগাযোগ করলে সে বলে ৩ হাজার টাকা দিলে কালকেই পাবে । তখন আমি ২৬০০ টাকা দিয়ে করিয়ে নিয়েছি। ঘটনাটি আরও এক বছর আগে।

জামালপুর জেলার মেলান্দহ থানা মাহমুদ পুর, Mymensingh 2 September 2026 2 views MY88HP7A
0 Comments
Refused Other public office ৳10.0K

জন্ম নিবন্ধন সংশোধনের জন্য

আমার জন্ম নিবন্ধন এর সাথে আরেকজনের জন্য নিবন্ধন অনলাইনে পৃষ্ঠায় দেখাচ্ছে ,যখন আমি জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে অনলাইনে সার্চ দেই | আমি সিটি কর্পোরেশনের দায়িত্বরত কর্মকর্তার সত্যায়িত করা আবেদনপত্র নিয়ে ঢাকায় জন্ম নিবন্ধন হেড অফিসে দিয়েছিলাম |সেখানে যে আবেদনপত্র জমা নেয় , তার ব্যবহার অত্যন্ত খারাপ, সে আমার কাজ সমাধান করিনি বরং সে আমার কাছে টাকা দাবি করেছিল আমি এখন পর্যন্ত সমাধান পাইনি |

বরিশাল, Barishal 2 September 2026 2 views BRG9G9PJ
0 Comments
Paid Other public office ৳5.0K

পোস্ট অফিস, সঞ্চয় পত্র

আমি আমার মা এর সাথে সঞ্চয় পত্র করতে হাজীগঞ্জ পোস্ট অফিস এ যাই। সেখানে পোস্ট মাস্টার প্রথমে 8000 টাকা চেয়েছিল পরে 5000 টাকা দিয়ে সঞ্চয় পত্র করা হয়।

হাজীগঞ্জ, Chattogram 2 September 2026 2 views CTESMT2T
0 Comments
Paid Other public office ৳10.0K

পেনশন টাকা

ডিফেন্স সাইড এ দেখা যাই যারা রিট্যার্ড করেন তাদের পেনশন এর টাকার জন্য ৫০০ -২০০০০+ ঘুষ প্রদান করা হয়। যদি না দেওয়া হয় তাহলে কাজ গুলো প্রক্রিয়াধিন থেকে যাই। বি: দ্র: মানুষ তার নিজের কাজ টা বেতন এর বাহিরের টাকা ছাড়া কবে থেকে করবে??

ঢাকা, Dhaka 2 September 2026 2 views DKV4EJNB
0 Comments
Paid Other public office ৳300

ডিজিটাল জন্ম নিবন্ধন

আমার জন্ম নিবন্ধনটি ডিজিটাল করার জন্য তিন বছর পর্যন্ত পৌরসভায় ঘোরাঘুরি করেছে আজ নয়তো কাল কাল নয় তো পরশু আসেন সার্ভার নেই এসব কথা বলে বলে আমাকে তিন বছর ঘুরে এসে অতঃপর আমার কাছে ৫০০ টাকা দাবি করে তারপরে আমি ৩০০ টাকা দেই অতঃপর তারা কাজ করে এবং তিন বছর পরে আমাকে ডিজিটাল জন্ম নিবন্ধন দেয়

Mongla, Khulna 2 September 2026 2 views KH3FDX2Z
0 Comments
Only demanded Other public office ৳200.0K

ওয়াারশ সনদ

২ নং বড় উঠান ্উনিয়ন প‌রিষ‌দের স‌চিব, জা‌লিয়া‌তির মাধ‌্যমে জম্ম ও মৃত‌্যু সনদ তৈ‌রি ক‌রে সিন্ডি‌কেট তৈ‌রি ক‌রে‌ছে।এখন আ‌মি ওয়া‌রিশ সনদ কন‌তে গে‌লে ব‌লে যে এখা‌নে আরও ওয়া‌রিশ আ‌ছে। অথছ আমার সকল কাগজপত্র স‌ঠিক আ‌ছে। এখন বল‌তে‌ছে ঐ জম্ম ও মৃত‌্যুসনদ বা‌তিল ক‌রে ওয়াারশ সনদ দি‌বে,য‌দি ২ লক্ষ টাকা ঘুষ দি।আ‌মি মামলা করার প্রস্তু‌তি নি‌চ্ছি

চট্টগ্রাম,কর্ণফুলী, Chattogram 2 September 2026 3 views CTCL2PLY
0 Comments