ভেরিফিকেশন
চাকরীর এনএসআই ভেরিফিকেশনের জন্য আমাকে ভয় দেখিয়ে ৫০০০ টাকা নিয়েছিল
18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.
চাকরীর এনএসআই ভেরিফিকেশনের জন্য আমাকে ভয় দেখিয়ে ৫০০০ টাকা নিয়েছিল
আমার নিজ জেলা শহর ঝালকাঠি জেলা থানায় আমি ২০০০ টাকা পরিশোধ করছি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য
আদালত থেকে ১৩৮ ধারার চেকের মামলার রায় হয় কিন্তু টাকা তুলতে গেলে ৪০০০ টাকা।দাবি করে।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এ দপ্তরি চাকরির জন্য ৬.৫০০০০ দাবি করা হয়েছিলো
Ami akjon nari police , Amadar thanar munshi tk r binimoya sohoz duty dia thaka. Ja sob nari police tk day munshi ra tadar kom duty dai. tara nari police dar satha jouno somporko korta chai na hola bivinno vaba torchar kora,
অনলাইনে নিবন্ধন করতে গেলে সার্ভার ডাউন দেখায়। পৌরসভার লোকদের দিলে পরের দিন বিকালে জন্ম নিবন্ধন দিয়ে দেয়।
পুলিশ ক্লিয়ারেন্সের জন্য গেছিলাম, জীবনের প্রথম থানায় যাই যাওয়ার পরে দুজন পুলিশ চা-নাস্তার জন্য দাবি করেন ১হাজার টাকা। পরে ৩০০টাকা দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স পাইসিলাম।
আমি পুলিশ ক্লিয়ারেন্স আনতে চাইলে তারা আমার কাছে দুই হাজার টাকা দাবি করেন বলেন । এটা তাদের অফিস খরচ অর্থাৎ এই অফিসের না বিভিন্ন জায়গায় টাকাটা দিতে হয় ।
আমার একটা মোবাইল ফোন হারানো যায় তাতে অনেক মূল্যবান জিনিস কাগজপত্র অনেকের নাম্বার এবং ছবি রয়েছে,,সর্বপ্রথম থানার সামনে কম্পিউটারের দোকান থেকে একটি আবেদন লেখা হয়,আবেদনটি জমা করে একটি সাধারণ ডায়েরি জিডি করা হয়,,বললো ফোন পাওয়া গেলে আপনাকে জানানো হবে,,মাঝে মাঝে একটু খোঁজখবর রাখতাম, কয়েক মাস চলে যাওয়ার পরে,, দেখি কোন কিছুই হচ্ছে না,, এক পুলিশ ভাইয়ের সাথে আলোচনা করলাম,, বলল আপনার আবেদনটি ওভাবেই পড়ে থাকবে কোন কাজ হবে না,, আপনি যদি ৬ হাজার টাকা খরচ করতে পারেন তাহলে আপনার আবেদনটি দেখতে পারি,,,,
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, ই/ম শাখার এসিস্ট্যান্ড ইঞ্জিনিয়ার... সে টাকা ছাড়া কোন ধরনের বিলের এমবি তে সিগ্নেচার করে না, এবং আউটসোর্সিং নিয়ুগে জন প্রতি ২০/৫০ হাজার করে টাকা নিয়েছে, এয়ারপোর্টের যত ইলেক্ট্রনিক কাজ আছে সবগুলো সে টাকা খেয়ে নিম্ন মানের কাজ করাচ্ছে, আর এসবের সাক্কী আছে অনেকে, আজ প্রায় ৯ বছর সে এই এয়ারপোর্টে আছে অথচ অনেকে ২/৩ বছর পর পর বদলী হয়ে যায়, কিন্তু তার কোন বদলি হয় না। আমি আমার কম্পানির পক্ষে একটা কাজের বিলে সিগনেচার করানোর জন্য গেলে বলে টাকা ছাড়া কোন বিলে সিগনেচার হবে না, দুই লক্ষ টাকা দাবি করে এবং কম্পানি সেই টাকা পরিশোধ করতে বাধ্য হয় শেষ পর্যন্ত, এসব দেখার কেউ নাই যার যেমন করে চলতে আছে কারও কোন মাথা ব্যাথা নাই, আর স্টাফদের সাথে এতো বাজে ব্যাবহার সেই ইঞ্জিনিয়ার এর
২০২৩ সালের ঘটনা, হেড অফিস থেকে পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য SB অফিসারকে দায়িত্ব দিলে এলাকার মেম্বারের মাধ্যমে চাচাতো ভাইকে জানায় যে পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য SB থেকে কল আসছিল। ছোট ভাইকে দিয়ে নাজিরপুরের SB অফিসে পাঠাই কিন্তু তার আগেই ২০০০/- দাবি করে বসে কোনো কারন ছাড়াই। কিছুই বলে নাই শুধু বলছে ২০০০/- লাগবে। এলাকায় না থাকার কারনে দিতে বাধ্য হয়েছিলাম।
ডক্টর ইউনুছের আমলে সরকার পাসপোর্ট করার জন্য পুলিশ ক্লিয়ারেন্স একটা তথ্য রেখেছিল যার মাধ্যমে যারা পাসপোর্ট এর আবেদন করেছে তাদের পাসপোর্ট আবেদন কপি প্রত্যেক থানা পর্যায়ে পুলিশের কাছে পাঠানো হতো পুলিশ সে তথ্য যাচাই করত অতঃপর আমাকে তথ্য যাচাইয়ের জন্য ডাকা হল এবং বলা হলো পাসপোর্টে আমি পেশার জায়গায় প্রাইভেট সার্ভিস দিয়েছিলাম এটা নাকি একটা সমস্যা আমাকে বলা হয় এটা ঠিক করতে হবে নইলে আমার আবেদন বাতিল করা হবে আর আবেদন বাতিল না করতে চাইলে ১০০০ টাকা দিতে হবে এবং আমি আমার পাসপোর্ট এর জন্য ১০০০ টাকা দিয়ে দেই
আমার ৫ বছরের টিআর কপি (ডিএসফি ফান্ড) টাকা আইবাস+ (ibss+) টাকা টা এন্টি করে দিবে এবং ৫ বছর প্রেষণে বদলি থাকা কারণে আইবাস একাউন্ট ওপেন নাই। তাই অফিসে গেছিলাম বলছে কাজ হবে কিন্তু হাদিয়া লাগবে, এখন ঘুষ জিনিস টাকে রাসূলে সুন্নত হিসেবে ঘুষকুর গুলো হাদিয়া শব্দ ব্যবহার করছে, তারপর আমি আর ঘুষ দেয় নাই আমার কাজ ও হয় নাই। এই অফিসে সবাই ঘুষ ছাড়া কোন কাজ করে নাই, এই অফিস থেকে পেনশনের যেতে হয়। তাই আমি আপনাদের এই সাইট দেখে এখানে কমপ্লেন করলাম,আশা করি এটা ভাইরাল করবেন, এবং যথাযথ ভালো ফল পাবো ইনশাআল্লাহ।
সরকারি টাকায় ২১৫০ টাকা খরচ হলেও ঘুষ ছাড়া এদের দিয়ে কিছুই করানো যায় না। লাইসেন্সের সব কিছু ঠিক থাকার পরও হয়রানি মূলক ভুল দেখিয়ে অতিরিক্ত টাকা আদায় করেছে কেরানী। সিরাজগঞ্জ সদর পৌরসভার প্রশাসন নিরব। ভয়ংকর ঘুষ বানিজ্যে রমরমা সিরাজগঞ্জ পৌরসভার লাইসেন্সিং বিভাগ। বাধ্য হয়েই ঘুষ দিয়ে কাজ করিয়ে নিতে হয়েছে।
I went to the Election Commission office to collect a replacement for my lost NID card. One of the office staff members charged me TK 1,000, even though the official fee for NID replacement is only TK 230. I would like to know why I was charged this additional amount and whether this payment was officially authorized.
এন আই ডি সংশোধনের জন্য আমার থেকে ৫০ হাজার টাকা দাবি করে এবং ওরা বলে সোজাভাবে সংশোধন হবে না টাকা দিলে হবে
জন্ম নিবন্ধন সংসদন করার জন্য ১৫০ টাকা করে নেয় এবং আমি দিয়েছি
নতুন জন্ম নিবন্ধন করতে গিয়েছিলাম তারা বলেছিলো জন্মের ৪০ দিনের পরের শিশুর আবেদন করতে ১৫০০ টাকা লাগবে।
আমি একটা পাসপোর্ট পাঠাব বিদেশে তাই অনুমতিপত্র লাগবে। সে বলল কোন সমস্যা নাই লোক আছে করে দেয়া যাবে। তবে পনের হাজার টাকা লাগবে। আমি ভেবাচেকা খেয়ে গেলাম, কারণ DHL অফিস থেকে বলেছিল এটা ফ্রি সেবা কোন টাকা লাগবেনা। বাড়িতে ফোন দিলাম, আমার বোন জানাল নোয়াখালীতে তার এক দেবর DHL এ চাকরি করে, ওর সাথে যোগাযোগ করতে। পরে S.A পরিবহনে করে পাসপোর্ট নোয়াখালী পাঠালাম ওখান থেকে south africa মাত্র দশ হাজার টাকায়। thi is our bangladesh 🇧🇩 😆.
বিএডিসি সেচ প্রকল্পের আওতায় লাইসেন্স করতে গেলে আমাকে ময়মনসিংহ ফুলবাড়িয়া সংশ্লিষ্ট কর্মকর্তারা দীর্ঘ আবেদন আটকে রাখে,,পরবর্তীতে খুঁজো নিতে গেলে উপর মহলের চা পানের খরচ বাবদ আমার থেকে ১৫শ টাকা নেয়।