All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

6,051 reports found
Report a bribe
Paid Other public office ৳1.5K

মিথ্যা গ্রেফতার হাতকড়া পরিয়ে 1500টাকা আদায়

6বছর আগের ঘটনা, জীবনে প্রথমবার মিথ্যা হাতকড়া পড়িয়ে টাকা নিলো 1500টাকা বুড়িচং থানা পুলিশ। বুড়িচং উপজেলার সীমান্তবর্তী গ্রাম হরিমঙ্গল রোড হয়ে আমি আর আমার মামাতো ভাই হেটে যাচ্ছিলাম পাচোরা গ্রামে। উদ্দেশ্য ছিলো গ্রাম ঘুরে দেখবো। হঠাৎ করে একটি সিএনজি নিয়ে আমাকে আর আমার মামাতো ভাইকে বললো আমরা নাকি মাদক গ্রহণ করে কার বাড়ি থেকে এসেছি। তাদেরকে মাদকবিক্রেতারা তথ্য দিয়েছেন। আমরা বললাম খাই নি, এসবে আমর জরিত নই। প্রকৃতপক্ষে আমরা কেউই সিগারেট পর্যন্ত গ্রহণ করিনা। সিএনজি হরিমঙ্গল বাজারের কাছাকাছি আসার পর আরেকটা পুলিশের কাভারভেন সীমান্তবর্তী েএলাকায় টহল দিতে দেখা যায়। তখন সিএনজি থামিয়ে আমাদের হাতকরা পড়ানো ২জন পুলিশ নেমে যান মানে একটা অজুহাত আরকি। শেষে সিএনজি ড্রাইভার বলে ভাই থানায় নিলে বেশি নিবে। 1500 দেন।

উপজেলা: বুড়িচং, জেলা: কুমিল্লা, Chattogram 2 September 2026 3 views CTY35BAA
0 Comments
Refused Other public office ৳150.0K

ইলেকট্রিক্যাল সাব স্টেশন স্থাপন

নিয়ম বহির্ভূতভাবে বিল্ডিং এরিয়ার কিছুটা বাইরে সাবস্টেশন টি বসানো হয়। এ অবস্থায় সংশ্লিষ্ট কর্মকর্তা ই এল বি সার্টিফিকেট দিতে অসম্মতি জানায়। কিন্তু আমরা যদি ১ লক্ষ ৫০ হাজার টাকা নগদে তাকে পরিশোধ করি তাহলে যেমন আছে ঠিক এমন অবস্থায় ই সার্টিফিকেট প্রদান করবে বলে জানান। কিন্তু আমরা উক্ত অর্থ দিতে অসম্মতি জানাই এবং সঠিক জায়গায় বসানোর ব্যবস্থা গ্রহণ করি।

ঢাকা, Dhaka 2 September 2026 2 views DKN3FSHA
0 Comments
Paid Other public office ৳2.0K

বেতন চালু জন্য

আমি বিমান বাহিনী তে নতুন গাড়ি চালক পদে চাকরিতে জয়েন করেছি।আমার চাকরি ৫ মাস রানিং চলে আমার বেতন চালু করতে বিমান বাহিনী ফাইন্যান্স একাউন্ট সদর দপ্তর যোগাযোগ করতে গিয়েছিলাম। তারা আমার বেতন চালু করতে ২০০০ হাজার টাকা নিয়েছেন

ক্যান্টনমেন্ট ঢাকা, Dhaka 2 September 2026 3 views DK37CNZY
0 Comments
Paid Other public office ৳500

জিডি

আমার এসএসসির সার্টিফিকেট হারিয়ে যায়। আমি থানায় জিডি করতে গেলে আমাকে এসআই বলে চা-পানির টাকা দিতে হবে ৫০০ টাকা।আমি বলছি কেন?সেই বললো টাকা না দিলে জিডি হয় না।আমি সাধারণ জানি জিডি করতে কোন টাকা লাগে না।সরকারি সেবার জন্য পুলিশকে কেন ঘুষ দিতে হবে সরকারের কাছে আবেদন রইলো?

চাঁদপুর, Chattogram 2 September 2026 4 views CTWRLCYD
0 Comments
Paid Other public office ৳500

ঠাকুরগাঁও ও রংপুরে বেশি ঘুষ দেয়া লাগে ডাক্তার এর কম্পাউন্ডার কে। নাহলে সারাদিন অপেক্ষা করেও সিরিয়াল

ঠাকুরগাঁও ও রংপুরে বেশি ঘুষ দেয়া লাগে ডাক্তার এর কম্পাউন্ডার কে। নাহলে সারাদিন অপেক্ষা করেও সিরিয়াল

ঠাকুরগাও, Rangpur 2 September 2026 3 views RNDBMNB2
0 Comments
Refused Other public office ৳25.0K

লোন পাস

আমার ছোট খাটো একটা দোকান আছে,দোকানের জন্য কৃষি ব্যংক থেকে ৫লাখ টাকার সিসি লোন করানোর জন্য গেছি,তো মাঠ কর্মকর্তা লোন পাস করিয়ে দেওয়ার জন্য ২৫ হাজার টাকা চায়।

Noakhali, Chattogram 2 September 2026 2 views CT7RKNGT
0 Comments
Paid Other public office ৳3.0K

বিধবা ভাতা কার্ড প্রাপ্তি

মায়ের বিধবা ভাতা কার্ডের জন্য ৩০০০ টাকা ঘুষ দিতে হবে! পরে ৩০০০ টাকা ঘুষ দিয়েই কার্ড করতে হলো কারন এর আগে একাধিকবার চেষ্টা করে সব প্রক্রিয়া সম্পন্ন করেও কার্ড করাতে ব্যর্থ হই।

নোয়াখালী, Chattogram 2 September 2026 2 views CT8J5TPC
0 Comments
Paid Other public office ৳250.0K

আউটসোর্সিং চাকরি

আউটসোর্সিং চাকরি জন্য সবার কাছ থেকে ২৫০০০০-৩০০০০০ টাকা করে ঘুস নেওয়া হয় সবার কাছ থেকে,| ,চাকরি হয়ছে প্রাই ২৫০থেকে ৩০০ লোক এর,,ঘুস দেওয়ার মাধ্যমে

হসপিটাল, Dhaka 2 September 2026 2 views DKW6UXS5
0 Comments
Refused Other public office ৳10.0K

আদালতের সেরেস্তা ঘরে বসে থাকে বিশাল বিশাল ফেরেস্তা।

একটা মামলা রায় হয়ে গেছে,সেটার কাগজ পত্র তুলতে গেলাম কোর্টে।সেরেস্তা রুমে ঢুকে এক লোকের সাথে কথা বললাম।ওমা,এরা তো সাংঘাতিক ডাকাত।আমার কাগজ আমি দেখবো সেটার জন্য চাওয়া হইলো ২০০০ টাকা।আবার কথা বলতে গেলেও টাকা।😵‍💫 টাকা আমাকে বানাইলো বাকা😵‍💫

শহর, Rangpur 2 September 2026 5 views RN2RH97Z
0 Comments
Paid Other public office ৳1.50M

রেলওয়ে চাকুরি

আনুমানিক ৪ বছর আগে রেলওয়ে স্টেশন মাস্টার পদে চাকুরির জন্য এক ব্যাক্তি আমার কাছে ১৫ লক্ষ অর্থ দাবি করে। আমি চাকুরির আশায় তা দিয়ে দেই।

খুলনা সদর, Khulna 2 September 2026 3 views KHFN26HE
0 Comments
Paid Other public office ৳2.0K

নির্বাচন কমিশন

এনআইডি কার্ড এর জন্য গেছিলাম সব ঠিক ছিল প্রথম বার করে নাই । দ্বিতীয় বার চা- পানি বলে ২০০০ টাকা দিছি সঙ্গে সঙ্গে করে ফেলছে । এর আগে অনেকবার তড়িঘড়ি করছে।

আলীকদম, বান্দরবান, Chattogram 2 September 2026 4 views CT3GJTLS
0 Comments
Paid Other public office ৳5.0K

Fire licence

ফায়ার লাইসেন্স নবায়নের জন্য অফিসে যাই,তারপর তারা বলে এবার লাইসেন্স অনলাইনে হচ্ছে, আমরা তদন্ত করে দেখব লাইসেন্স দেওয়া যাবে না,, কারণ তারা পানির হাউস, আগুন লাগলে পানির ফায়ারের পাইপ আছে কি না, এই হাবি জাবি বলে, এগুলো না থাকলে লাইসেন্স হবে না।কি করার লাইসেন্স ত করতে হবে, তখন বলে ১০কে লাগবে, আমি ৫ কে তে রাজি হই।যদি আগুন লাগে তাহলে তারা এগুলো অফিস থেকে নিয়ে আসবে। আমাদের যদি থাকে তাহলে তাদের প্রয়োজন কি।রংপুর ফায়ার অফিসে খুব ঘুষ চলছে, এটা বন্ধ করতে হবে।।

Rangpur, Rangpur 2 September 2026 2 views RN6UMF8R
0 Comments
Paid Other public office ৳300.0K

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে ঠিকাদার সংস্থার লাইসেন্স নবায়ন।

আমার ঠিকাদার সংস্থার লাইসেন্স নবায়নের জন্য প্রায় ২ মাস হলো আবেদন করেছি। সব কাগজপত্র ঠিক থাকার পরও ৩০০০০০ টাকা না দিলে নবায়ন হবে না বলে জানিয়ে দেয়। অনেকদিন ঘোরাঘুরি করেও উপায় না পেয়ে ২০০০০০ টাকা দিয়ে নবায়ন করিয়েছি।

শ্রম ভবন, বিজয়নগর, ঢাকা, Dhaka 2 September 2026 2 views DKTU4TEW
0 Comments