All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

6,051 reports found
Report a bribe
Paid Other public office ৳50.0K

ভ্যাট প্রত্যয়ন পত্র

ভ্যাট প্রত্যয়ন পত্র পাওয়ার জন্য ভ্যাট আফিস আমার কাছে ৫০,০০০ হাজার টাকা দাবি করে , পরবর্তিতে ৩০,০০০ হাজার টাকার বিনিময়ে আমাদের ভ্যাট প্রত্যয়ন পত্র গ্রহন করি ।

ঢাকা, Dhaka 2 September 2026 3 views DKSN3W4H
0 Comments
Paid Other public office ৳2.5K

শ্রীপুর ডায়বেটিস সমিতি

আমি একজন প্রিলিমিনারী টু মাস্টার্স এর ছাত্র। আমি সমাজ কর্মের একটি মাঠকর্মের খাতা বা এসাইনমেন্ট আনতে জাই তখন সে আমার কাছে ৩৫০০/- টাকা দাবি করে ২৫০০/- টাকা রাজি করিয়ে খাতা নেই।

গাজীপুর, Dhaka 2 September 2026 3 views DKJCALU5
0 Comments
Refused Other public office ৳15.0K

পোষ্টিং বানিজ্য

সিলেট জেলা পুলিশ লাইন্স রিজার্ভ অফিসার এসআই (নি:) সোহেল রানার পোষ্টিং বানিজ্যের কারণে অধিনস্থ পুলিশ সদস্যরা নিরুপায়। সরকার বাহাদুর কি এর বিহিত করবেন দয়াকরে। 🙏

সিলেট জেলা পুলিশ লাইন্স, Sylhet 2 September 2026 3 views SYDVQKY2
0 Comments
Paid Other public office ৳35.0K

ওয়াসা লাইন আবাসিক করন

ঢাকা ওয়াসার উত্তরা জোন অফিসে পানির বিলের ৫০% বাণিজ্যিক ও ৫০% আবাসিক ক্যাটাগরি থেকে ১০০% আবাসিক ক্যাটাগরিতে পরিবর্তনের জন্য যোগাযোগ করি। ভবনটি বর্তমানে সম্পূর্ণ আবাসিকভাবে ব্যবহৃত হচ্ছে এবং কোনো বাণিজ্যিক কার্যক্রম নেই। ক্যাটাগরি পরিবর্তনের প্রক্রিয়ায় আমার কাছে ৮০,০০০ টাকা ঘুষ দাবি করা হয় বলে অভিযোগ করছি। পরবর্তীতে দর-কষাকষির মাধ্যমে ৩৫,০০০ টাকা প্রদান করার পর আমার পানির বিলের ক্যাটাগরি/সংযোগের কাজ সম্পন্ন করা হয়। অথচ পূর্ববর্তী সময়ে ঢাকা ওয়াসা কর্তৃক নির্ধারিত ৫০% আবাসিক ও ৫০% বাণিজ্যিক হারে যে বিলগুলো দেওয়া হয়েছিল, সেগুলো আমি নিয়মিত পরিশোধ করেছি এবং কোনো বকেয়া ছিলো না।

ঢাকা, Dhaka 2 September 2026 3 views DKHCFXFR
0 Comments
Only demanded Other public office ৳20.0K

লেবার কোট

আমি অপূর্ব টেকনোলজিস এর নিয়োগ করা আইনজীবী, একটা মীমাংসার জন্য লেবার কোটে যেতে হয় আমাকে, আমাকে ১০ দিন সময় দেওয়া হয় সমস্যা সমাধান এর জন্য নয়তো বা বাদিরা মামলায় যাবে কিন্তু আমি আমার একক চেষ্টাতে কোম্পানির কাছে থেকে দুই জন বাদীর টাকা লেবার কোটের ভিতর লেবার অফিসার এর সামনে সকল আইনি কাগজ complete করে অনলাইন পেমেন্ট করাই এরপর লেবার অফিসাররা আমার সাথে আলাদা ভাবে কথা বলতে চান তাই বাদী পক্ষ রুম থেকে বের হয়ে যান তখন লেবার অফিসার রা আমার কাছে সম্মানি চান এতে আমি খুব অবাক হয় কারণ সকল সমস্যা জানার পর আমি নিজ দায়িত্বে মাত্র ৩৬ ঘন্টার মধ্যে দুই পক্ষের মীমাংসা করি। এখানে লেবার অফিসার এর কোন ফেবার ছিল না।

ঢাকা, Dhaka 2 September 2026 2 views DK49PMEH
0 Comments
Paid Other public office ৳28.0K

জন্ম নিবন্ধন ভুল এন আইডি কার্ড ভুল পাসপোর্ট

আমার আইডি কার্ড ছিলোনা অর্থাৎ আমি বানাইনি যখন আমি পাসপোর্ট বানাতে জাই এন আইডি কার্ড লাগবে গিয়ে দেখি বাবার জন্য নিবন্ধন এ সালে ভুল মার ও সেইম নামেও ভুল যখন মা বাবাকে বলি তুমাদের নামকি এমন ভুল কেনো বাবা মা বলে আমাদের কে তখন বলছে নামকি আমরা আমাদের নাম বলছি এটাতো আমরা কাজ করিনাই অরা ভুল লেখছে আমি এনআইডি কার্ড বানাতে পারি না মা বাবার জন্ম নিবন্ধনের জন্য তাদের নামে বানান ভুল এগুলা সংশোধন করতে যায় করতে গেলে বলে ছয় মাস এক বছর লাগবে তাদের এন আইডি কার্ড ও নামে ভুল সালেও কিছুটা ভুল এগুলো সংশোধন করতে গেল বলে তিন থেকে ছয় মাস লাগবে তখন আমার ইমারজেন্সি পাসপোর্ট দরকার তারা ঘুষ চায় ৩০০০০ টাকা কিন্তু তারা সরকারি লোক পরে আমি দালাল ধরি তারপর ২৮ হাজার টাকা দিয়ে কাজ গুলা করতে সক্ষম হয় এক মাসের মধ্যে মধ্যে

কুমিল্লা, Chattogram 2 September 2026 3 views CT49BC3B
0 Comments
Refused Other public office ৳10.0K

৮৮১

আমার মাদ্রাসার সার্টিফিকেট সংশোধন করার জন্য টাকা দাবি করতেছে যার কারনে এখন আমার শিক্ষার প্রয়োজন নেই আমাদের যে অবস্থা টাক দিয়ে সার্টিফিকেট ঠিক করার থেকে না করা ভালো

Kulawra, Sylhet 2 September 2026 2 views SYFBJTW2
0 Comments
Paid Other public office ৳2.0K

ভ্যাট কমিশন

এদের এখানে ভ্যাটের কাজ স্বাক্ষর করানো জন্য গেলে টাকা দিতে হয়। সবাই এক ধরনের টাকা দেয় না। আমি দেই 2,000 টাকা এরকম অনেকেই আছে যারা 1,000 টাকা বা 2,000 টাকা এরও বেশি দিতে হচ্ছে।

Manikganj, Dhaka 2 September 2026 3 views DKKF2YVS
0 Comments
Paid Other public office ৳1.2K

জন্ম নিবন্ধনে জন্ম তারিখ সংশোধন

কুমিল্লা মুদাফফরগন্জ চেয়ারম্যান অফিসে জন্মতারিখ সংশোধন করতে গিয়েছি। সরকারী খরচ যেখানে ৫০-১০০ টাকা। তারা আমার থেকে ১২০০ টাকা রেখেছে। এ কাজে সরাসরি ডিল করেছে স্থানীয় গ্রাম পুলিশ। সাথে ইউনিয়ন পরিষদ সচিবও জড়িত।

কুমিল্লা, Chattogram 2 September 2026 2 views CTSS7KTE
0 Comments
Paid Other public office ৳20.0K

পুলিশ ষ্টেশন

আমার নামে থানায় অভিযোগ দিয়েছিল।অভিযোগের তদন্তে এসে থানার এসআই আমাকে জিজ্ঞেস করার নাম দিয়ে হুমকি ধামকি দিয়ে বলে এখন নিয়ে গিয়ে কোর্টে চালান করে দেব। এই বলে তদাক্ষনাধ নিয়ে যাওয়ার জন্য অর্ধেক পথ নিয়ে যাওয়ার পর ২০০০০/-টাকা নিয়ে ছেড়ে দিল।

চকরিয়া, Chattogram 2 September 2026 2 views CT38FCD6
0 Comments