All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

6,051 reports found
Report a bribe
Refused Other public office ৳15.0K

লিগ্যাল এইড, সরকারি খরছে ভূমি বিষয়ক বিরোধ নিষ্পত্তি জন্য সার্ভেয়ার নিয়োগ ও আপোষ মিমাংসা করা।

আমি একজন সাধারণ মানুষ ও ভুক্তভোগী। আমাদের একটি জমির সমস্যার জন্য জেলা লিগ্যাল এইড অফিসে মামলা দায়ের করি। তাই সরকারি খরছে আমার বিরোধ নিষ্পত্তি করার জন্য একজন সার্ভেয়ার / কমিশনার এর সাথে পরামর্শ করলে উনি একটা দরখাস্ত লিখে আমার থেকে ২ দুই হাজার টাকা দাবি করেন আর বলেন সে সুপারিশ করবে। আমি খুশি হয়ে তাকে ২০০০ টাকা দিয়ে অভিযোগ দায়ের করি। আমার মামলার তারিখ দেওয়া হয় ২ মাস। দুই মাস পর আসলে বিবাদী পক্ষ আসে নাই। তখন অফিসে এক ছেলে নোটিশ জারি ও বাড়িতে পৌছে দিবে বলে আমার নিকট থেকে ২ হাজার টাকা দাবি করেন। আমি উপায় না পেয়ে সার্ভেয়ার এর নিকট গেলে সে বলেন, তাকে ১৫ হাজার টাকা যদি দেয় এর বিনিময়ে সব ১ মাসের ভিতরে করে দিবে। পরে লক্ষ করলাম এম গঠনা অনেকের সাথে হচ্ছে। কিন্তু জজ অনেক ভালো। আমলারা অনেক টাকা হাতাচ্ছে।

সুনামগঞ্জ, Sylhet 2 September 2026 3 views SYH485Y7
0 Comments
Paid Other public office ৳10.0K

চাকরি ভেরিফিকিশন

আমার চাকুরির ভেরিফিকেশন ছিল।আমার বাবা একটি রাজনৈতিক দলের সদস্য ছিল বলে কর্তব্যরত এস আই ১০০০০ টাকা দাবি করে। আমাকে আমার বাবা কল দেয় বলে এস আই টাকা চাচ্ছে না হলে খারাপ রিপোর্ট দিবে। এস আই আমাকে বলে ভাতিজা টাকাতো অনেক কামাবা আর তোমার বাবার বিষয়টাতো জানো। টাকাটা দিয়ে দিতে বলো না হলে সমস্যা হবে। পরে আমার বাবা তাকে ৫০০০ টাকা দেয়।তবুও নাকি তার মন ভরেনি যাওয়ার সময় বলে গেছে।

ঠাকুরগাঁও, Rangpur 2 September 2026 3 views RN6WJVDR
0 Comments
Paid Other public office ৳3.0K

সরকারি চাকরি স্থায়ীকরণ

সরকারি চাকরি স্থায়ীকরণের জন্য যখন পুলিশ ভেরিফিকেশন হয় সেই সময় পুলিশ প্রকাশ্যে ঘুষ চায় এবং দপ্তরে কোন ফাইল ফরওয়ার্ডিং বা যে কোন কিছু হালনাগাদ করতে গেলে ৫০০ থেকে ১০০০ টাকা করে দেওয়া লাগে

খুলনা, Khulna 2 September 2026 3 views KHHM95MR
0 Comments
Paid Other public office ৳27.0K

Watter meter replace

আমি অত্যন্ত ক্ষোভ, হতাশা ও উদ্বেগের সঙ্গে এই লিখিত অভিযোগটি জানাচ্ছি যে, ঢাকা ওয়াসার মিরপুর জোনে আমার বাসার পানির মিটার প্রতিস্থাপনের সময় আমার কাছ থেকে ২৭,০০০ টাকা দাবি করা হয়। এর মধ্যে ২০,০০০ টাকার একটি রসিদ আমাকে প্রদান করা হলেও অবশিষ্ট ৭,০০০ টাকা নেওয়ার পর কোনো রসিদ, চালান বা সরকারি প্রমাণপত্র আমাকে দেওয়া হয়নি। ঘটনাটি নিম্নরূপ: অর্থ দাবির লিখিত হিসাব ক্রম খাত দাবি করা অর্থ ১ নতুন পানির মিটার ২০,০০০ টাকা ২ অন্যান্য খরচ ৬,০০০ টাকা ৩ Installation Charge ১,০০০ টাকা মোট ২৭,০০০ টাকা আমি ২০,০০০ টাকা পরিশোধ করি এবং তার বিপরীতে রসিদ পাই। কিন্তু অবশিষ্ট ৭,০০০ টাকা রসিদ ছাড়া নেওয়া হয়। এখানে আমার সরাসরি প্রশ্ন হলো—যদি ২৭,০০০ টাকা বৈধ সরকারি খরচ হয়, তাহলে পুরো ২৭,০০০ টাকার সরকারি রসিদ কেন দেওয়া হলো ন

Mirpur pallabi, Dhaka 2 September 2026 3 views DKV77746
0 Comments
Paid Other public office ৳1.0K

NID নিবন্ধন

আমার জরুরি ভিত্তিতে NID কার্ড বানানো লাগতো সেজন্য উপজেলা গেছিলাম NID বানায় যেখানে। তারপর প্রথমদিন কাগজপত্র কি কি লাগবে সেটা জানায় দেয়।বলে এইগুলো নিয়ে আসতে হবে।যথারীতি এইসব কাগজপত্র ম্যানেজ করে নিয়ে গেছি।তারপর উনাকে বললাম ভাই আমার তো একটু জরুরি দরকার।কতদিন এর মধ্যে হাতে পেতে পারি।উনি বলল সময় লাগবে দেখেন না কতজনের সিরিয়াল আছে।আপনার সিরিয়াল 50 নম্বর । কমপক্ষে তো ৬-৭ মাসের মতো লাগবে । আজকে কাগজপত্র দিয়ে যান তারপর সিরিয়ালি যেদিন সময় আসবে সেদিন এসে ছবি তুলাতে হবে । আমি বললাম ভাই এর আগে করা কি সম্ভব না? আমার ভার্সিটি খুলে দিবে ছুটিতে আসছি। হুট করেই তো আমার আসা সম্ভব না।তারপর উনি অফিস থেকে বের হয়ে বলেছে আপনার কাজ 3-4 দিনের মধ্যেই হবে তবে হাজার পনেরশ টাকা লাগবে।পরে 1000 দিয়ে রাজি করাই।

কুলিয়ারচর, কিশোরগঞ্জ, Dhaka 2 September 2026 2 views DKY6FXP8
0 Comments
Refused Other public office ৳200

জন্ম নিবন্ধনের জন্য

আমি জন্ম নিবন্ধনের আবেদন করে আবেদন কপি তাকে দিয়েছিলাম সাবমিট করার জন্য সেখানে সরকারের ফ্রি ছিল ৫০ টাকা আমি মনে করেছি ১০০ টাকা দিলেও হবে তাকে ১০০ টাকা বলতে সে রেগে গেল এবং বলল 100 200 টাকা দিয়ে এখন কিছুই হয় না সেটা বলেই কল কেটে দিল তারপর চৌকিদারকে দিয়ে ২০০ টাকা দিয়ে তারপরে সাবমিট করতে হয়েছে

ভোলা জেলার লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়ন, Barishal 2 September 2026 2 views BRXY9BYG
0 Comments
Refused Other public office ৳1.0K

পাসপোর্ট ভেরিফিকেশন

পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য টাকা চাচ্ছিল। না দেওয়ায় বিভিন্ন আইনের ভয় দেখাচ্ছিল। পরে আমি টাকা না দিয়ে চলে এসেছি। এতে আমার পাসপোর্ট পেতে দেরি হয়েছিল।

শাল্লা,সুনামগঞ্জ, Sylhet 2 September 2026 3 views SYLHHHK2
0 Comments
Refused Other public office ৳100.0K

ওসি দ্বারা তদন্ডের রিপোর্ট

আমি কোর্ট এ পাওনা 4 লক্ষ টাকার জন্যে মামলা করি।ওইটা তদন্তের জন্যে আমার উপজেলা থানায় তদন্তের জন্যে ওসি কাছে আসে।ওসি আমার মামলার তদন্তের জন্যে আমার কাছে ১ লক্ষ টাকা দাবি করে।বলে এই টাকা দিলে তোমার পক্ষে দিবো।আর যদি না দাও তাহলে ওদের কাছে থেকে টাকা নিয়ে তোমার বিপক্ষে রিপোর্ট জমা দিবো।

বদলগাছী, Rajshahi 2 September 2026 3 views RJ2H8Y9B
0 Comments
Paid Other public office ৳50.0K

থানায় অভিযোগ মীমাংসা

থানায় অভিযোগ মীমাংসার জন্য দুই পক্ষ বসেছিলাম। এই মীমাংসার জন্য ওসি, এস ই গোপনে টাকা চাই। টাকা আবার সামনে নেই না গোপনে নেই যাতে কেউ না দেখে আর সি সি ক্যামেরায় না দেখা যাই। আমি পরিশোধ করতে বাধ্য হয়েছি কারণ আমার বিষয়টা মীমাংসার খুব প্রয়োজন ছিল, আমি নিরুপায় ছিলাম। আমি অনুরোধ করবো নাটোর সদর থানাসহ সকল থানায় এই ঘটনা গুলো ঘটতেছে যা ভুক্তভোগী কেউ ভোগাচ্ছে।

নাটোর, Rajshahi 2 September 2026 3 views RJDETZZE
0 Comments
Paid Other public office ৳700.0K

জামিন গ্রহণ

আমার বাবা একজন খুবই সাধারণ একজন মানুষ। পেশায় কওমী মাদরাসা শিক্ষক। খুব সল্প আয়ে আমাদের সংসার চলে। ২০১৩ সালের শাপলা চত্বর ট্রাজেডির পরে বিনা কারণে আমার বাবাকে নারায়ণগঞ্জ কাঁচপুর থানা লুটের মামলায় আসামি করে। অথচ আমার বাবা তার জীবনে কখনো নারায়ণগঞ্জ যাননি। দীর্ঘদিন হয়রানি এবং বিভিন্ন মহলে আমরা টাকা দিয়ে গ্রেফতার এড়িয়ে চলেছিলাম। সর্বশেষ ২০২১ সালে মোদী বিরোধী আন্দোলনে হঠাৎ একদিন আমার বাবাকে পুলিশ বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যায়। তখন আমি নারায়ণগঞ্জে গিয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের জামিনের আবেদন করি। পরপর তিনটি হেয়ারিং এ জামিন নামঞ্জুর করার পরে সর্বশেষ আমাদেরকে ৭০ হাজার টাকা মেজিস্ট্রেটকে দেওয়ার শর্তে জামিন দেওয়ার প্রস্তাব দেয়। অতঃপর এই টাকা ধার নিয়ে বাবার জমিন মঞ্জুর করি।

নারায়ণগঞ্জ, Dhaka 2 September 2026 3 views DKS2GA9P
0 Comments
Paid Other public office ৳55.0K

ভূমি দালালী

গত আওয়ামী লীগ সরকারের আমলে ২২ ২৩ সালের দিকে আমার বাড়ি নিয়ে কোন প্রকার ঝামেলা নেই জায়গা জমি নিয়ে কোন ঝামেলা নেই অথচ আওয়ামী লীগের ভূমি দালালদেরকে ৫৫হাজার টাকা দিতে হয়েছিল। বাড়ির কনস্ট্রাকশন এর কাজ করার সময় তারা আমাকে অনবরত ডিস্টার্ব করত। জায়গাটা হল কেরানীগঞ্জের ছোট ভাওয়ালের খান বাড়ি এলাকা।

কেরানীগঞ্জ ঢাকা, Dhaka 2 September 2026 3 views DKLYQV8H
0 Comments
Paid Other public office ৳1.2K

পুলিশ ক্লিয়ারেন্স

পুলিশ ক্লিয়ারেন্স ভেরিফিকেশনের জন্য দঃ কেরানীগঞ্জ থানায়,কিছু পেপার জমা দিতে ডাকা হয়। গেলে ডি এস বি র একজন পুলিশ কর্মকর্তা আমার কাছে ২০০০ টাকা ঘুষ দাবি করে । পুলিশ ক্লিয়ারেন্স আমার জরুরী দরকার তাই আমি প্রথমে ৫০০ টাকা দিতে চাই কিন্তু সে কোন কথাই শুনে না অনেক ধরনের ভয়ভীতি দেখায় অবশেষে আমি ১২০০ টাকা ঘুষ দিতে বাধ্য হই।

ঢাকা, Dhaka 2 September 2026 2 views DKTMY8FX
0 Comments
Paid Other public office ৳2.0K

জন্ম নিবন্ধন এর নাম পরিবর্তন করতে গিয়ে ঘুষ প্রদান।

আমার চাকরির ক্ষেত্রে আমার মায়ের নামটা সংশোধন করতে গিয়ে অনেক হেনস্থা শিকার হয়েছে এবং কাজটা করে দিবে এজন্য তারা ঘুষ দাবি করে।

লেমুয়া, Barishal 2 September 2026 2 views BRD6T2EZ
0 Comments
Paid Other public office ৳2.5K

মোটরসাইকেল মামলা

আমার মোটরসাইকেলের ট্যাক্স টোকেন মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, হাইওয়ে পুলিশ আমার কাগজপত্র নিয়ে যায় । ইলেটগঞ্জ থানার সাথে ছোট্ট একটি টং দোকান আছে। সেখানে কাগজপত্র জমা দিয়ে রাখে, কোন মামলার কাগজ ছাড়াই ওই দোকানে টাকা জমা দিলে ওই দোকানদার মোটরসাইকেলের কাগজপত্র ফিরিয়ে দেয়। সেটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লা দাউদকান্দিতে ইলেটগঞ্জ থানা

ইলিয়াটগঞ্জ থানা পুলিশ, Chattogram 2 September 2026 3 views CTB7USSW
0 Comments
Paid Other public office ৳4.0K

NID কার্ড তৈরি

নতুন আইডি কার্ড করতে গেলে সরকারি হিসাব মতে কোনো প্রকার টাকা-পয়সা দিতে হয় না, অর্থাৎ কোনো খরচ নেই। তবে আমি এনআইডি কার্ড করতে যাওয়ার পর আমাকে বলে, টাকা দিতে হবে। আর সেটা ৪ হাজার টাকা না হলে কোনো উপায় নাই। এনআইডি কার্ড করার আবেদন জমা দেওয়া যাবে, তবে সেটা ঝুলে থাকবে মাসের পর মাস। তাই টাকা দিয়ে করাতে হলো।

মনোহরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অফিস, কুমিল্লা, Chattogram 2 September 2026 3 views CT8FQUJQ
0 Comments
Paid Other public office ৳10.0K

সেটেলমেন্ট অফিস ভুমি সংক্রান্ত মামলা করতে গিয়ে 10 হাজার টাকা ঘুষ দিতে হয়

আমি জমিসংক্রান্ত 42 এ ক মামলার জন্য লিখিত আবেদন কেরেছিলাম আমাকে তারিখ দেবে দেবে বলে দেওয়া হয়নি পরে 10 হাজার টাকা দিলে তারিখ দেওয়া হয় এই সেটেলমেন্ট অফিসে অনেক ঘুষের কারবার হয় আপনি ভুক্তভুগি সেজে পরীক্ষা করতে পারেন

dinajpur, Rangpur 2 September 2026 3 views RN3FX4V4
0 Comments
Paid Other public office ৳113.0K

শিশু সদনের এতিম শিশুদের সরকারি টাকা নতুন ভাবে বরাদ্দ করার জন্য

সমাজ সেবা কার্যালয় এর অফিস সহকারী শিশু সদনের এতিম শিশুদের সরকারি টাকা নতুন ভাবে বরাদ্দ করার জন্য উক্ত টাকা চান না হলে সমস্তটা বাতিল করে দিবে বলে হুমকি দেয় এই শুনে কমিটি দিতে বাধ্য হয়

সাপাহার, Rajshahi 2 September 2026 3 views RJKMC2QR
0 Comments
Paid Other public office ৳700

কাজের জন্য সচিবালয়ের ভিতরে প্রবেশ বাবদ পুলিশকে গেইটে টাকা দিতে হয়।

আমার আব্বুকে কাজের জন্য শিক্ষা সচিবালয়ে ডাকা হয়েছিল। গ্রামের মানুষ কখনো ঢাকায় যায় নাই।আমি নিজেই সরকারি চাকুরী করি।সেই সুবাদে ঢাকায় আমার পরিচিত ব্যক্তি ছিল।আমার আব্বু সচিবালয়ের ভিতরে যেতে চাইলে কর্তব্যরত পুলিশ গেইট দিয়ে প্রবেশের জন্য টাকা চাই।পরে আমার পরিচিত ব্যক্তির মাধ্যমে জানতে পারলাম টাকা না দিলে ভিতরে যেতে দিবে না।তখন মোবাইল ফোনে সেই পুলিশের সাথে যোগাযোগ করি এবং বিকাশের মাধ্যমে টাকা দিলে, আমার আব্বুকে ভিতরে প্রবেশ করতে দেয়।

চাঁপাইনবাবগঞ্জ, Rajshahi 2 September 2026 3 views RJK24XEJ
0 Comments