All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

6,051 reports found
Report a bribe
Paid Other public office ৳24.0K

পারিবারিক পেনশন ও কল্যাণ ট্রাস্টের ভাতা প্রাপ্তির সেবা

পেনশন চালু করতে তারা ১০,০০০ টাকা দাবি করে। পরবর্তীতে জানায় কল্যাণ ট্রাস্ট ভাতা চালু করতে আলাদা খরচ দিতে হবে এবং সে খরচ দাবি করা হয় 15 হাজার টাকা। দুই ধাপে আলাদা আলাদা একই অফিসে দুটি টেবিলে এ টাকা পরিশোধ করতে হয়। একটি টেবিল থেকে আরো পরিষদের দাবি অব্যাহত আছে।

কমলাপুর রেলস্টেশন, রেলওয়ে মেইল সার্ভিস, বাংলাদেশ ডাক বিভাগ, Dhaka 2 September 2026 3 views DKMER3QB
0 Comments
Paid Other public office ৳5

Post Office

চিঠি পাঠাতে প্রত্যেকবার ৫৳ করে বারতি দেওয়া লাগে কারণ যিনি চিঠি পোস্ট করে ; উনাকে নাকি অনলাইনে একটু কাজ করতে হয়।যার জন্য তিনি মাত্র ৫৳ অতিরিক্ত রাখেন!!তাছাড়া ৫টাকার ডাকটিকিট যদি আমি নিজেও ক্রয় করি তাহলেও মোট ১০টাকা দিয়ে চিঠি পোস্ট করা লাগে। বি:দ্র: ডাকটিকিট ৫টাকার এবং খাম আমার নিজের।এছাড়া অন্য যারা চিঠি পোস্ট করেন তারা ৫টাকাই রাখেন।

Mymensingh, Mymensingh 2 September 2026 3 views MYNENMGH
0 Comments
Paid Other public office ৳1.0K

পুলিশ

শুধু হেলমেট ছিলনা বলে মাধবপুর থানার কালো একজন অফিসার আমার গাড়ির মামলা দিতে চাইছিল আমি অনাকে ১০০০ টাকা ঘুষ দিলে আমাকে আমার গাড়ির চাবি ফিড়িয়ে দেন শুধু টাকা নেয়ার জন আমরা মটর সাইকেল তাদের জন্য ভালো ভাবে চালাইতে পারিনা 👍

মাধবপুর, Sylhet 2 September 2026 2 views SYUJ3NAN
0 Comments
Paid Other public office ৳220.0K

হারানো মালামাল উদ্ধার

আমি একটি পরিবহন সংস্থা পরিচালনা করি। যা কিনা নিজস্ব গাড়ি এবং মার্কেট থেকে ভাড়া করা গাড়ি দিয়ে পণ্য পরিবহন করা হয়। একবার ১৩ টন রোড পরিবহনের জন্য মার্কেট থেকে একটি গাড়ি ভাড়া করা হয় যা ভুয়া ড্রাইভার ও ভুয়া গাড়ি নাম্বার দিয়ে নিয়ে যাওয়া হয়। পরে এই মাল উদ্ধারের জন্য সাইবার ক্রাইম ব্রাঞ্চে সাহায্য চাইলে তারা ২,২০,০০০ হাজার টাকা নিয়ে যায়।

ঢাকা, Dhaka 2 September 2026 3 views DKSFDUK3
0 Comments
Paid Other public office ৳1.1K

কুমিল্লার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালত

সেবাটি ছিলো আমার মামলা একতরফা শুনানীর জন্য ছিলো। ভূলবশত তদ্বীরের জন্য খারিজ হয়েছে। পরে একটা দরখাস্ত দিয়েছি পুনরুজ্জীবিত করার জন্য মামলাটি পরে পেশকার ১৫০০ টাকার নিচে দরখাস্ত গ্রহন করবে না। পরে ১১০০ টাকা দিয়ে মানানো হয়। প্রতিদিন হাজার হাজার মামলায় এমন চলছে।

কুমিল্লা, Chattogram 2 September 2026 3 views CT7PULBF
0 Comments
Paid Other public office ৳1.50M

জন্ম সনদ সংশোধন, নতুন নিবন্ধন, সরকারী ত্রাণ সহায়তা ভিজিডি সেবা পাওয়া, ন্যায্য মূল্যে চাল ইত্যাদি

ঘটনাটি পুরো একটি ইউনিয়নের সাধারণ জনগণের সাথে প্রতিনিয়ত ঘটছে। জন্ম সনদের ভুল তথ্য সংশোধন, নতুন জন্ম সনদ নিবন্ধন, সরকারী সহায়তার আওতাধীন ভিজিডি সেবা, ন্যায্যমূল্যে চাল সুবিধা ইত্যাদি সরকারী সেবা পাওয়ার ক্ষেত্রে সরকার নির্ধারিত ফী এর বাইরে কয়েক শত গুণ বেশি টাকা নেওয়া। জন্ম সনদে ইচ্ছাকৃত ভুল তথ্য এন্ট্রির মাধ্যমে বারবার একই সেবা গ্রহীতা হতে টাকা নেওয়া। সরকারী উন্নয়ন প্রকল্পের লোভ দেখিয়ে এলাকার জনগণের কাছ থেকে টাকা তুলে নিজের পকেটে নিয়ে নেওয়া ইত্যাদি দুর্নীতি। একজনের নামে বরাদ্ধকৃত সহায়তা আরেকজন অথবা নিজের নামে করে নেওয়া। এটি প্রতিনিয়ত ঘটছে রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলাধীন ২নং ফটিকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য এবং ইউনিয়ন পরিষদ কার্যালয়ের উদ্যোক্তা কর্তৃক।

কাউখালী, Chattogram 2 September 2026 2 views CT2FG9QL
0 Comments
Paid Other public office ৳2.0K

নাই

আমার ওয়াইফের একটা গর্ভবতী ভাতার জন্য অনলাইনে আবেদন করি এই অনলাইনের আবেদন কপি আমার বগুড়া এক নম্বর আশেকপুর ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার এর কাছে অনলাইন কপিটা হস্তান্তর করি তখন উনি আমার কাছে ৩৮ হাজার টাকা দেওয়ার বিনিময়ে উনি আমার কাছ থেকে ২০০০ টাকা ঘুস চায় এবং আমি ওনাকে পরিশোধ করে দিই পরিপেক্ষিতে উনি আমাকে আজকে তিন মাস ধরে ঘুরাইতেছে বলতেছে বাজেট নাই এই মাসে না অন্য মাসে এভাবে সে আমাকে ঘুরাচ্ছে এখন আমি এটার জন্য ইউনিয়ন পরিষদের সচিবরে বলেছি উনিও একই কথা বলছে কিন্তু উনাকে আমি মেম্বারকে যে ২০০০ টাকা ঘুষ দিয়েছি এই কথাটা বলি নাই তখন আমি সচিব কে বলি যে আপনারা যদি না পারেন আমাকে কোথায় কথা বলতে হবে ওখানকার নাম্বার দেন তখন আমাকে উপজেলা একজন কর্মকর্তা নাম্বার দেন এবং উনার সাথে কথা বলি

বগুড়া, Rajshahi 2 September 2026 3 views RJGXK9LJ
0 Comments
Only demanded Other public office ৳2.0K

Social devolepment Foundation (B-strong project)

অর্থ মন্ত্রনালয়ের সায়ত্তশাসিত প্রতিষ্ঠান (এস ডি এফ) এর নোয়াখালী চরমটুয়া ক্লাস্টার অফিসে জুনে চলমান বি-স্ট্রং প্রজেক্টে(বন্যা পরবর্তী) নাম বসানোর আগে মানুষ থেকে ২০০০ টাকা এবং নাম ভুল হলে ৫০০ এবং এসডিএফ থেকে জনগন বিকাশে ৫০৩০ টাকা পাওয়ার জন প্রতি ৩০০ এবং প্রতি মাসে ১০০ করে টাকা আদায় করছে। এসব কথা এসডিএফ অফিসের লোকেরা বি-স্ট্রং প্রজেক্টে নামরত দের প্রকাশ করতে নিষেধ করেছে। এসব বাড়তি টাকা নেওয়ার কথা প্রকাশ করলে তাদেরকে এই প্রজেক্ট থেকে বাদ দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এসডিএফ এর দায়িত্বরত রা এই টাকা গুলো গ্রাম সভাপতিদের মাধ্যমে আদায় করে নিচ্ছে গোপনে। অভিযোগটি ক্লাস্টার অফিসের লোকদের না জানিয়ে সরাসরি এলাকা ভিত্তিক যাচাই করলে সম্পূর্ন তথ্য পাওয়া যাবে।চলমান প্রজেক্টের প্রতিটি এলাকায় দুর্নীতি হচ্ছে

নোয়াখালী, Chattogram 2 September 2026 3 views CT6XB98T
0 Comments
Paid Other public office ৳100

সোনালী ব্যাংক এ একাউন্ট

সোনালি ব্যংক এ একাউন্ট করতে যাওয়ার পর আমি বলেছি আমি স্টুডেন্ট কিন্তু ওনি আমার কাছ থেকে ৬০০ টাকা নিলেন অথচ আমার একাউন্টে জমা ছিল ৫০০ টাকা। বাকী ১০০ টাকা কাচুমাচু করে পকেটে চালান দিলেন। শুধু আমি না সোনালী ব্যাংক এ এই বিষয়টি অহরহ ঘটে। যা আমি সরাসরি দেখেছি।

চাঁদপুর সদর, Chattogram 2 September 2026 3 views CTA5ZVTA
0 Comments
Only demanded Other public office ৳5.0K

ইউনিয়ন পরিষদের বিধবা ভাতা কার্ড

সেবাটি ছিলো,,, একজন ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার একটি বিধবা ভাতা কার্ড করে দেয়ার সার্থে তিনি ৫০০০টাকা চেয়েছেন! সমস্ত কাগজপত্র ঠিকঠাক ভাবে জমা দেয়া হয়েছে কিন্তু আরো ৮ থেকে ৯ মাস আগে এখনো সেই কার্ড টি দিতে রাজি নন সেই মহিলা মেম্বার! তার দাবি ৫০০০টাকা না দেয়া পর্যন্ত উনি কার্ড এর এপ্রুবাল দিতে পারবেন না!

গ্রাম, Dhaka 2 September 2026 3 views DKMNJ743
0 Comments
Paid Other public office ৳185.0K

বিডা কর্তৃক ওয়ার্ক পারমিট ইস্যু ও ক্যান্সেলেশন

প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও বিদেশী কর্মীদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ও মেয়াদ পূর্তি কর্মীদের ভিসা ক্যান্সেলেশন এপ্রুভ করার জন্য, কারণ টাকা না দিলে তারা শর্টফল দেয় ও দেখা করতে বলে

ঢাকা, Dhaka 2 September 2026 3 views DKCYBU66
0 Comments
Paid Other public office ৳100

ক্যান্সার রোগার জন্য সাহায্য আবেদন। সমাজসেবা অধিদপ্তর পাবনা

ক্যান্সার রোগীর আবেদন জমা দিতে হবে। এমনতবস্থায় তাকে এন্ট্রি খরচ হিসাবে। সম্মানী দিতে হবে।১০০ টাকা। দিয়ে দিলাম।

পাবনা, Rajshahi 2 September 2026 3 views RJ3YA5XW
0 Comments
Paid Other public office ৳4.0K

কলেজের টিসি

শ্রীমঙ্গল কলেজ থেকে জামালপুরে টিসি নিবো তাই আবেদন করি,অনলাইনে ডকুমেন্টস সাবমিট করি,কিন্তু আমাকে টিসি দিচ্ছিলো না।পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করি,আমার কাছে ৮০০০ হাজার টাকা দাবি করে, পরবর্তীতে ৪০০০টাকা দিলে,আমাকে টিসি দেয়,

জাতীয় বিশ্ববিদ্যালয়ের, Mymensingh 2 September 2026 3 views MY9J5YN8
0 Comments
Paid Other public office ৳500

পুলিশ ভেরিফিকেশন

চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের জন্য কাগজপত্র থানায় জমা দিতে গেলে,পুলিশ আমাকে বলে আপনার নামে ভালো রিপোর্ট পাঠানো হবে। কথার মধ্যেই বলে একটু চা- পানি খাওয়ান।আমিও এটা রীতি ভেবে ৫০০ টাকা দিলাম।

জলঢাকা, Rangpur 2 September 2026 2 views RN3BPWA9
0 Comments