আগুনে পুড়ে যাওয়ার প্রত্যায়ন পত্র
গত ১৮/১০/২০২৫ ঢাকা বিমান বন্দরে আগুনে পুড়ে গেছে আমার ৯ টি কনসাইনমন্ট ৮ টি বিমানের গুডাউনে ছিল ১ টি ছিলো এওয়াই জেট কোরিয়ার এর গুডাউনে। ৮ টির কনসানমেন্টর প্রত্যায়ন পত্র নিতে দিতে হলো ১০০০০ টাকা।
18,943 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.
গত ১৮/১০/২০২৫ ঢাকা বিমান বন্দরে আগুনে পুড়ে গেছে আমার ৯ টি কনসাইনমন্ট ৮ টি বিমানের গুডাউনে ছিল ১ টি ছিলো এওয়াই জেট কোরিয়ার এর গুডাউনে। ৮ টির কনসানমেন্টর প্রত্যায়ন পত্র নিতে দিতে হলো ১০০০০ টাকা।
সরকারি মাতৃত্বকালীন ভাতার জন্য কোনো ধরনের সরকারি ফি দিতে হয় না। সরকার কর্তৃক প্রদত্ত এই সেবাটি সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। কিন্তু ওরা আমার কাছ থেকে 5000 টাকা দাবি করেছে, এবং সেটা দিতে হয়েছে না হলে আমাকে সেবাটি দিবে না,
চেকের মলার তারিখে আমার ফাইল উপরে থাকবে বিনিময়ে ৫০০০ টাকা দিতে হবে এবং মাসে একবার তারিখ পড়বে। টাকা না দেওয়ায় ৪ মাস পরে তারিখ পড়েছে।
আমার বড় ভাইয়ের একটি ফার্মেসি ছিলো কিন্তু আমার বড় ভাই দেশের বাইরে চলে যাওয়ার কারণে লাইসেন্সটি সময় মত রিনিউ করা হয়নি ফলে ২০২২ সালে লাইসেন্স এর মেয়াদ উত্তীর্ণ হয়। এরপরে আমি গত জুলাই মাসে লাইসেন্স নবায়ন করার জন্য এক বড় ভাইকে নিয়ে মুন্সিগঞ্জ ড্রাগ অফিসে যাই। যাওয়ার পরে সে হিসেব করে সেই বড় ভাই এর সামনে বলে ৪ বছরের জরিমানা ও ২ বছরের নতুন নবায়ন ফি সহ ৪২০০ টাকা আর অফিসে দিতে হবে ১০০০ টাকা মোট ৫২০০ টাকা কিন্তু আমি কাগজপত্র জমা দিতে বলে ৫২০০ টাকা বাদেও প্রতি বছরের জন্য ৫০০ করে মোট আরো ৩০০০ টাকা দিতে হবে তা না হলে স্যার রাজি হবে না। পরবর্তীতে আমি ৬০০০ টাকা দিয়ে আসি লাইসেন্স হলে হয়তো আরো টাকা দিতে হবে।
চাকরির পুলিশ ভেরিফিকেশনের জন্য ভয় দেখাচ্ছিলো সমস্যা হবে পরে বাধ্য হয়ে পরিশোধ করেছি
বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত নাবিক থেকে জেসিও'স পর্যন্ত সকলেই ঘুষ ছাড়া কেউ পেনশন তুলতে পারে না, এমনকি ডিএসপি ফান্ডের টাকা তুলতে লাখে ১০০০/১৫০০ টাকা ঘুষ দিতে হয়, তা না হলে বলবে আপনার এই সমস্য ওই সমস্যা ইত্যাদি হয়রারি থেকে বাঁচাতে বাধ্য হয়ে ঘুষ দিতে হয়। অথচ সামরিক বাহিনীর এ-ই নাবিকরাই পুরো নৌবাহিনীতে প্রতিটি ক্ষেত্রে অবদান রেখে চলছে। নৌবাহিনীর অফিসারদের এক টাকাও ঘুষ প্রদান করতে হয় না, তাদের একনজর প্রতিনিধি ওখানে লাইজোনিং অফিসার হিসেবে নিয়োগ করা আছে, লেফটেন্যান্ট কমান্ডার পদবির, ওনিই মূলত অফিসারদের সবকিছুই এসএফসির সাথে কোটার্ডিনেট করেন। অথচ প্রতিনিয়ত পেনশনারদের নিয়ে দিক নির্দেশনা বক্তব্য দেয়া হয় বিএনডোরস থেকে যে ঘুষ প্রদান করা যাবে না, এগুলো শুধুই আই ওয়াশ।
চাকরির জন্য মেডিকেল সার্টিফিকেট লাগবে। সবার কাছ থেকে ২০০ করে নিয়েছে। কেউ দিতে না চাইলে হয়রানি ও বকাঝকা। সিভিল সার্জনের দপ্তর হলেও সিভিল সার্জন নিজে এটা জানেন না। তার অগোচরে প্রতিনিয়ত হচ্ছে।
আমরা ঘুরতে যাই আমাদের কাছে দেশিও মদ থাকায় বান্দরবান লামা যাচ্ছিলাম ড্রাইভার কোন ভাবে বুঝে সেনাবাহিনীকে জানিয়ে দেয় তবে সবাই প্রাপ্ত বয়স্ক ছিলাম শখের বয়সে নিচ্ছিলাম লামা যাওয়ার সময় এনাইডি জমা দিতে হয় ওইখানে কাউকে চেক না করে আমাদের কে করে সেনাবাহানি পুলিশ ব্যাটেলিয়ন লোক মিলে এক পর্যায় হুমকি দিয়ে ৩০০০০ হাজার টাকা দাবি করে আমি ১০০০০ দেই । তারা বলে চায়ের দোকানে আইডি কার্ডের ফটোকপি তে টাকা দিতে বাজ করে সেই কাজই করেছি প্রশ্ন হলো বড় বড় মাদক চালানের সময় একই কাজ করে?
আমি ২০২৪ সালে একটি প্রতিবন্ধী সার্টিফিকেট করার জন্য রৌমারী সমাজসেবা অফিসে পরামর্শ চাইতে গিয়েছিলাম। তৎকালীন সমাজসেবা অফিসার আমাকে জিজ্ঞেস করে কি কারণে আমার এই সার্টিফিকেট দরকার। আমি বললাম বিভিন্ন সরকারি চাকরির কোটা পাওয়ার সুবিধার্থে। সে ৩০০০০ টাকা দাবি করল। আমি প্রত্যাখ্যান করেছি।
প্রবাসী কল্যাণ ব্যাংকে লোন নিতে গিয়েছিলাম, তিন লক্ষ টাকা, লোন নেওয়ার জন্য ৩৭ হাজার টাকার ঘুষ চেয়েছিল আমি ফিরে এসেছি।
আমার জবের ভেরিফিকেশন এ গিয়েছিল ২ জন পুলিশ অফিসার। চা খাওয়ার জন্য ৫০০০/- টাকা দাবি করে। পরে ১০০০ দিতে চাইলে তারা বলে রিপোর্ট ভালো দিবে না। শেষে ৩০০০ টাকার নিচে নাকি সরকারি চাকরির পুলিশ ভেরিফিকেশন হয় না। বাধ্য হয়ে টাকা দিতে হয়েছে
আমি একজন এমপিওভুক্ত শিক্ষক ছিলাম। তৃতীয় গণবিজ্ঞপ্তির আওতায় বিশ্বনাথ উপজেলা সদর থেকে সিলেট শহরতলীর একটি প্রতিষ্ঠানে পুনর্নিয়োগের জন্য আবেদন করার পর আমার সম্পর্কে তদন্তের দায়িত্ব আসে বিশ্বনাথ থানার একজন এসআইর কাছে। সে আমাকে থানায় কাগজপত্র নিয়ে আসতে বলে। আমার সবকিছু জেনুইন ছিলো। বিদায় নিয়ে চলে যাওয়ার কিছুক্ষণ পর সে আমাকে ফোন করে চা-পানি ও আমার গ্রামে গিয়ে খোঁজখবর নেওয়া গাড়িভাড়া চায়। আমি সোজা বলেছিলাম যে, আমি কি ভুয়া সার্টিফিকেট দিয়ে জব করবো? না। তাহলে ঘুষ দিবো কেনো?
ছোট কর্মচারী কে ভাল পোষ্টিন এবং অধিদপ্তরের ভাল ডেক্স এ বসানোর জন্য অথবা ভাল জায়গায় পোষ্টিন দেওয়ার জন্য এডমিন ক্যাডার এর অফিসার গণ টাকা ছাড়া কোন কাজ করে না । তারা তো এ দেশের হর্তাকর্তা ,শুধু এডমিন ক্যাডার এর অফিসার যতি ভাল হয় তা হলে এ দেশে ঘুষ বানিজ্য বন্ধ হবে ।কারণ সব ডিপার্টমেন্ট এর প্রধান হলো এডমিন ক্যাডার ।
জরুরি কাজে আমার এন আই আইডি প্রয়োজন ছিলো, তারা বলেছিল জরুরি কাজে টাকা লাগবে, ঘুষ কেনো দিবো বলায় তারা উত্তর দেয় সময় মতো আইসেন। সেজন্য বাধ্য হয়েই দিতে হয়েছে
Taxi driver license এর জন্য একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দরকার ছিল । সরকারি চালান ব্যাংকে জমা দেওয়ার পর থানায় ৯০০০ টাকা দিতে হয়েছিল।
এখানে সরকারি চালানের পর অতিরিক্ত টাকা না দিলে কোনো কাগজপত্র ছাড় দেওয়া হয় না ।
দুইবার আমাকে অনলাইন থেকে আবেদন বাতিল করে দেয়।তারপরে ঢাকা আগারগাঁও নির্বাচন অফিসে যাই। তারপরে তারা বিভিন্ন ডকুমেন্টস চায় যেগুলো জোগাড় করতে অনেক টাকা প্রয়োজন। ওই ডকুমেন্টগুলো আমি ম্যানেজ করে তারপরে আমাদের এলাকার থানা নির্বাচন অফিসে যাই। তারা বলে এই কাজ আমাদের না। এটা নিয়ে বরগুনা জেলা নির্বাচন অফিসে যাই । তারপরে নির্বাচন অফিসের কর্মকর্তার সাথে যোগাযোগ করি।তারপর নির্বাচন অফিসের কর্মকর্তা বলে স্যার এখন নাই ছুটিতে আছে আপনার ফোন নম্বর দিয়ে যান স্যার আসলে আপনাকে ফোন করবো। তখন আমি ফোন নাম্বার দিয়ে চলে আসি। আমাকে একদিন ফোন দিয়ে বলে স্যার আসছে আপনার সাথে কথা বলতে চান।আমি অফিসের কর্মকর্তার সাথে দেখা করি। তখন তিনি আমার কাছে ২০ হাজার টাকা ঘুষ চায়।পরে ৮ হাজার টাকায় করে দেয়।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে আসামি জাবিন পাওয়ার পরেও আসামিকে বের করতে ৫০০ টাকা ঘুষ দিতে হয় বা তার অধিক ও নেয় কোন সময়
After my fathers' death in 2010, I was trying to get the pension amount from Bangladesh Railway (He was a station master). It took total 2 years to get things settled and get money. But I had to move from table to table both in Dhaka and Chittagong office. I had to give bribe to many tables that will be total around BDT 40,000 to 50,0000. One day, I went to a table for a file, the person working in the table looked very religious according to his dress and outlook, and he asked me to sit down and wait until he comes back from his noon prayer. After coming from prayer, he asked the bribe money from me to do the work. I was just speechless..!!!
মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন করার জন্য