All reports

18,943 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

6,054 reports found
Report a bribe
Only demanded Other public office ৳50.0K

NID আবেদন

আমার ভাই এর মেয়ের NID আবেদন করতে ধানমণ্ডি নির্বাচন কমিশন অফিসে গিয়াছিলাম আবেদন প্রক্রিয়া জানতে এবং কি কি কাগজ লাগবে। আমাকে সরাসরি ৫০০০০ টাকার কথা বলল। আমি নির্বাচন কমিশন এর প্রধান অফিসে যাওয়ার কথা বললে আমাকে জানানো হয়, অখানে গেলে আরও বেশি টাকা লাগবে।

ঢাকা, Dhaka 1 September 2026 3 views DK36DWED
0 Comments
Paid Other public office ৳3.5K

পুলিশ ক্লিয়ারেন্স

আমি গত ২ সপ্তাহ আগে, ফুলপুর থানায় পুলিশ ক্লিয়ারেন্সর জন্য আবেদন করতে যাই,ফুলপুর থানার কম্পিউটার অপারেটর যারা আছেন তারা আমার কাছ থেকে ৩৫০০ টাকা দাবি করে। আমি দিতে অস্বীকার করলে তারা বলে এর কমে হবেনা। অথচ পুলিশ ক্লিয়ারেন্সর সরকারি ফ্রি ১৫০০ টাকা। আমার ইমার্জেন্সি থাকায় আমি ৩৫০০ টাকা দিয়েই তাদের কাছ থেকে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আসি।

ফুলপুর, Mymensingh 1 September 2026 3 views MYL3YP5J
0 Comments
Refused Other public office ৳100

জেলা লিগ্যাল এইড অফিস ময়মনসিংহ

তারিখ দেখার জন্য জেলা লিগ্যাল এইড এর অফিসের অফিস সহ কারী। প্রতিদিন ই সবার কাছ থেকে ১০০ টাকা করে নেন। ১০০। ২০০ লোক এর কাছ থেকে এমন নেন। এবং ময়মনসিংহ জেলা জজ কোর্ট এর পেসকার থেকে অফিস পিয়ন সবাই টাকা ছাড়া কোনো কাজ করেন না।

Mymensingh, Mymensingh 1 September 2026 3 views MYSC5NL7
0 Comments
Paid Other public office ৳3.5K

পুলিশ ক্লিয়ারেন্স

ময়মনসিংহের ফুলপুর থানায় পুলিশ ক্লিয়ারেন্স করতে গেলে তারা ৩৫০০ টাকা দাবি করে, আমি কিছু টাকা কম দিতে চাইলে তারা বলে ৩৫০০ টাকার নিচে পুলিশ ক্লিয়ারেন্স দেওয়া যাবেনা,আমার পুলিশ ক্লিয়ারেন্স ইমার্জেন্সি থাকায় আমি ৩৫০০ টাকা দিয়েই করিয়ে নিয়ে আসি।

ফুলপুর থানা, Mymensingh 1 September 2026 2 views MYTMGMYV
0 Comments
Paid Other public office ৳10.0K

ভুমি অফিস

আমার বাবার প্রবাসি তিনি কিছু জমি কিনেছিলেন অনেক দিন আগে কিন্তু সেই জমি দখল তকরে পারি নি একন লুক মামলা মরে দেয় সেখানে তারপর সেই মামলার নখল তিলতে গেলে ২০০০ টাকা নেয় প্রখম যেদিন নুটিস দেয়ার পরে আমি ুনার সাতে দেখা করি ওই দিন ২ হাজার দেই পরে ইনি একটা ফ্রম লিখে দিছে এর জন্য ৪৫০০ টাকা নেয় পরে ফ্রম টা নিতে গেলে ৫০০ টাকা নেয় আমার কাছ কাছ তেকে কিন্তু কাজের কাজ কিছুই হয় না এখনো এই জমি নিয়ে জামেলা চলতেসে

সিলেট, Sylhet 1 September 2026 3 views SY9LYBK4
0 Comments
Paid Other public office ৳25.0K

ড্রাগ লাইসেন্স হস্তান্তর

আমি একটা ফার্মেসী করি। ফার্মেসী করতে সরকারি নিয়ম অনুযায়ী ড্রাগ লাইসেন্স লাগে। এবং সেটা এখন সরকারি ভাবে বন্ধ আছে। আমি আরেকজনের পুরাতন একটা ড্রাগ লাইসেন্স কিনে নোটারী করে এপিডএপিড করে নাম মালিকানা পরিবর্তন ও স্থান পরিবর্তন করতে ২৬০০০ টাকা দাবি করা হলে ২৫,০০০ টাকা দিতে বাধ্য হয়। যেহেতু আমি ফার্মেসী চালু করে দিয়েছি। নতুন করে ড্রাগ লাইসেন্স বানানো যেহেতু বন্ধ এছাড়া আমার কিছু করার ছিলো ও না।

কক্সবাজার, Chattogram 1 September 2026 3 views CTKAW4S9
0 Comments
Paid Other public office ৳500

প্রতিবন্ধী কাডের আবেদন অনুমোদন

আবেদন করেছিলাম এবং ফাইল জমা দেওয়া হয়েছিল। ছবি তোলার ডেট দেওয়া হয়েছিল, নির্ধারিত ডেটে গেলে অপেক্ষা করতে বলে,একপর্যায়ে উপজেলা সমাজসেবা অফিসার বলে আমার ফাইল পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না জানতে চাইলে, বলল নতুন করে করতে বললাম বিকল্প কি বলল ১০০০ টাকা দেন খুজে দেখবো। বার্গেইন করে একপর্যায়ে ৫০০ নিয়ে নিজে গিয়ে ফাইল নিয়ে আসলো। একজন ৯ম গ্রেডের কর্মকর্তা হয়ে ৫০০ টাকা ঘুষ নিতে পারে একজন প্রতিবন্ধীর কাছ থেকে, বিষয়টা খুবই লজ্জার সাথে ঘৃণার ও বটে! জাতির বিবেক জাগ্রত হোক।

শৈলকূপা, Khulna 1 September 2026 3 views KHBX5ENY
0 Comments
Refused Other public office ৳12.0K

সরকারী বিদ্যুতের মিটারের জন্য আবেদনের সময়।

আমি সন্দ্বীপ বিদ্যুত অফিসে মিটারের জন্য আবেদন করি।ওখানের একজন কর্মকর্তা আমার কাছ থেকে ১২০০০ হাজার টাকা দাবী করে।আমি যখন বলছি মিটারের সরকারি দাম তো এত টাকা না,তখন তিনি আমাকে বলে আপনি গিয়ে সরকারের কাছ থেকে মিটার নেন।এই লোক আরো অনেক জনের কাছ থেকে এভাবে ঘুস নিয়েছিলো।সন্দ্বীপের লোকজন জিগাস করলে এর প্রমাণ পাওয়া যাবে।

সন্দ্বীপ, Chattogram 1 September 2026 3 views CTM7AZZN
0 Comments
Paid Other public office ৳500

সরকারি ব্যাংক অগ্রনী ব্যাংক ইছাখালি শাখা

2022, আমার মা ৪ লাখ টাকা ব্যাংক এ রাখবে। লাইনে দাঁড়িয়ে টাকা কেশিয়ার কে দিলাম। উনি সব টাকা নিলেন, ও এলোমেলো করে রাখলেন। ১০০০ ,৫০০ টাকা একদিকে করলেন ও বান্ডিল বানালেন। নিজে করলেন কিছু, আবার আমাকে দিয়েও করালেন। এরপর হিসেবে ৫০০ টাকা কম দেখালো। যদিও আমরা ৪ লাখ ই গুনে দিয়েছিলাম, আমার মতে উনি গুনার সময় ৫০০ টাকা সরিয়ে ফেলেছিলান চালাকি করে। যাই হোক যথেষ্ট প্রতিবাদ করেছি , আর বেশী বাড়াবাড়ি না করে উপরে আল্লাহ এর কাছে বিচার দিয়ে, নিজ থেকে ৫০০ টাকা দিয়ে ৪ লাখ পুরণ করে জমা দিয়েছি। এই লোভ আমাদের ছাড়লো না, নিজেকে নিজের দেশকে , এই মানুষ কে ভালোবাসা কমে যাচ্ছে কেবল। এর দায় কাদের।

রাংগুনীয়া ইছাখালি শাখা, Chattogram 1 September 2026 2 views CTC8EM54
0 Comments
Refused Other public office ৳5.00M

একজন ডাক্তার শুধু দায়িত্ব নেয় আর বিল ভাউচার করে টাকা কামায়

নেত্রকোনা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের একজন ডাক্তার সে নিজ দায়িত্বের বাইরে বিভিন্ন উপজেলায় দায়িত্ব নিয়ে বরাদ্দকৃত টাকা শুধু বিল ভাউচার করে টাকা আত্নসাত করে। কিছুই কিনেনা। কোন সেবাও দেয়না অথচ সেবা দেওয়ার নামে টাকা নেয়, লাইগেশন না করেও সে লাইগেশন করছে মর্মে স্বাক্ষর করে রোগী প্রতি ২৩০০ টাকা নিজের পকেটে ডুকায়

নেত্রকোনা, Mymensingh 1 September 2026 4 views MYLAQDZH
0 Comments
Paid Other public office ৳8.0K

থ্যালাসেমিয়া রোগীর সমাজসেবা অফিসে আর্থিক সাহায্য এর আবেদন

সমাজ সেবা অফিসে আমার ভাগ্নির থ্যালাসেমিয়া রোগের জন্য সাহায্যের আবেদন করি। অয়েটিং এ রেখে দেয়।পরে অন্য একজন বলে খরচ লাগবে ১০০০০/ বলি দেব সাথেসাথে করে দেয়। ৮০০০ টাকা দেয়া লাঘছে।

সিলেট, Sylhet 1 September 2026 3 views SYE6BS3U
0 Comments
Only demanded Other public office ৳500

অনলাইন জিডি

অনলাইন জিডি করলে এপ্রুভ করা হয়না। একজন নির্দিষ্ট অফিসার এই অ-কাজটা বেশি করেন। সাধারণ জিডি করলেও থানায় যেতে বলা হয়। গেলে টাকা দিতে হয় অথবা টাকা দিয়ে দিলে আর যেতে হয়না!

তাহিরপুর, সুনামগঞ্জ, Sylhet 1 September 2026 3 views SY5YXSQZ
0 Comments
Paid Other public office ৳600

ট্রেনের টিকিট

আমি ২৭ আগস্ট ২০২৬ তারিখ ঢাকা হতে কক্সবাজার আসার জন্য গত ১৭ই আগস্ট ২০২৬ তারিখ রাত ১২ঃ০০ টা ১ মিনিট হতে রাত দুইটা পর্যন্ত অনলাইনে ট্রেনের টিকিট কাটার জন্য চেষ্টা করি। পরবর্তীতে আবার ঘুম থেকে করে সকাল সাতটা থেকে বেশ কয়েকবার চেষ্টা করি। পরবর্তীতে মাঝে মাঝে (বারংবার) আমি ২৭ তারিখের ট্রেনের টিকিট অনলাইনে কাটার চেষ্টা করি কিন্তু দুর্ভাগ্য কখনোই ট্রেনের সিট পাইনি। পরবর্তীতে কমলাপুর ট্রেন স্টেশনের ১৩ নং টিকিট কাউন্টারে টিকিট চাইলে বলে ভাই টিকিট তো নাই। আপনি যদি কিছু টাকা বেশী দেন তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি কারো কাছে আছে কিনা। আমি বললাম দেখেন চেষ্টা করে পারেন কিনা। সে বললো চারটা টিকিটে ৬০০ টাকা বেশি চায়। পরবর্তীতে আড়াইশো টাকা বেশি দিলে সে আমাকে টিকিট দেয়। # ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যায়না

ঢাকা, Dhaka 1 September 2026 3 views DKZARYFX
0 Comments