All reports

18,943 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

6,054 reports found
Report a bribe
Refused Other public office ৳15.0K

লোন

আমি ধাপে ধাপে অফিসের বিভিন্ন খরচ বাবদ প্রায় ২২ হাজার টাকা দিয়েছি,,আমাকে রিছিড দেয়া হয়ে ১৭৫০০ টাকার,,যাই হোক আমি অফিসের সকল খরচ দিয়েছি,,এখন পিয়ন,,মেনেজার এবং আরো দুই জন আছে,,এই দুই জন আমার লোনের সকল কাজ করে দিয়েছে,,উনাদের নাম্বার ছবি বয়েছ, মেছেজ সব কিছু আমার কাছে আছে,,এখন উনারা বলতেছে,,মেনেজার সার ১৫ হাজার টাকা চাচ্ছে মিষ্টি খাওয়ার জন্য,,যদি টাকা না দেন,,তাহলে মেনেজার সাইন করবে না,,,আমি বলেছি মিষ্টি খাবেন ভালো কথা,, টাকা আমার একাউন্টে আসবে,,আমি সবাইকে মিষ্টি খাওয়াবো,,,তাতে রাজি হয় নাই,,বললো,,আরে ভাই,,আপনি বুঝেন না,,মিষ্টি মানে ঘুষ,,,,,,,এই ঘুষের টাকা না দিলে,,, সার,, সাইন করবে না,,,আমি ঘুষের টাকা দেই নাই,,তাই আমার লোন হয় নাই,,,২২ হাজার টাকা ধরা খেলাম,,,এখনো কল দেয়,,বলে,,,ঘুষ দেন। লোন নেন।

ঢাকা, Dhaka 1 September 2026 3 views DKH6WWDW
0 Comments
Refused Other public office ৳1.0K

মামলার জাবেদা নকল উত্তোলন

জেলা রেকর্ডরুম শাখায় মামলার জাবেদা নকলের আবেদন করলে তারা ১০০০ টাকা চেয়ে বসে। আমি দিতে নারাজ হলে তারা ১০-১২ দিন সময় বেধে দেয়। বলে টাকা দিলে আজকেই পাবেন।

লালমনিরহাট, Rangpur 1 September 2026 3 views RNEWT2Z2
0 Comments
Paid Other public office ৳15.0K

বন বিভাগের ক্লিয়ারেন্স সার্টিফিকেট

আমার মিলের জন্য লাইন নামাতে বন বিভাগের ক্লিয়ারেন্স নিতে হচ্ছিল। এবং তা পাওয়ার জন্য আমাকে ৪ মাস ঘুরানো হয়েছে।

পিরোজপুর, Barishal 1 September 2026 3 views BR5ECBZ2
0 Comments
Paid Other public office ৳1.0K

জন্ম নিবন্ধন সংশোধন

জন্ম নিবন্ধন সংশোধন।আমাদের ইউনিয়ন পরিষদ থেকেএকজন ব্যক্তি বলছিল নিবন্ধন সংশোধন করতে একটা প্রতি ৩০০টাকা দাবি করে আমার কাছে এইভাবে তিনটা জন্মের সংশোধন করতে ১০০০ টাকা দাবি করে

যশোর, Khulna 1 September 2026 5 views KHU6ZFRW
0 Comments
Paid Other public office ৳800

জিটি

বাসা থেকে ফোন চুরি হযেছে ত্রিশাল থানায় জিটি করতে গেছি অপারেটর ৮০০ টাকা নিয়ে নিলো।সাথে বলে দিলো কাগজে যে এএসআই এর নাম্বার আছে তারে ৩০০০/৪০০০ টাকা দিলে ফোনের জন্য কাজ করবে।যদিও পরে আমি যোগাযোগ করেনি

ত্রিশাল,ময়মনসিংহ, Mymensingh 1 September 2026 3 views MYPM7FPW
0 Comments
Paid Other public office ৳10.0K

ভোটার আইডি করার জন্য

ভোটার আইডি কার্ড করার জন্য গিয়েছিলাম আমার বোন জামাই এর। উনি ঢাকায় থাকতো তাই সময় মতো করা হয়নি। যখন আমি অন্য সময় যাই উনাকে নিয়ে কাড করার জন্য তখনই টাকা চায়। বাধ্য হয়ে দিতে হয় এখান কার বড় অফিসারকে

সিলেট, Sylhet 1 September 2026 2 views SYXBLGC3
0 Comments
Paid Other public office ৳600

বাংলাদেশ রেলওয়ে

ময়মনসিংহ থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনে যেতে চাইলে ১০ দিন আগেও কোথাও টিকেট পাওয়া যায়নি, প্ল্যাটফর্মে গিয়ে অতিরিক্ত ৩০০ করে ২ টিকেটে মোট ৬০০ টাকা চায় এবং পরিশোধ করলে টিকেট হাতে পাই।

ময়মনসিংহ, Mymensingh 1 September 2026 3 views MY4VUYRK
0 Comments
Paid Other public office ৳10.0K

তদন্তের প্রতিবেধন জমা ও পরবর্তী ধাপে সুনানির জন্য ড়াকার ব্যাপারে

সেবাটি পাওয়ার জন্য দাবীকৃত টাকা দেয়া হয়েছিল মোবাইল ব্যাংককিং এর মাধ্যমে ৩ মাস হলো টাকা দেওয়ার পর ও সেবা দিচ্ছে না ফাইল আটকিয়ে রেখে নানাবিধ হয়রানি করছে ৭/৮ আসা যাওয়া ই আমি মর্মাহত

ফেনী জিলার সোনাগাজি উপজিলা, Chattogram 1 September 2026 3 views CT87SA5Y
0 Comments
Paid Other public office ৳50.0K

ট্রেড লাইসেন্স নবায়ন

আমি একটা কোম্পানিতে চাকরি করি এই সূত্রে আমার দায়িত্ব হল প্রতিবছর জুন মাসে ট্রেড লাইসেন্স নবায়ন করা, প্রতিবছরের মত এবারও 50000 টাকা ঘুষ দিয়ে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের কাছ থেকে ট্রেড লাইসেন্স নবায়ন করি।

নারায়ণগঞ্জ, Dhaka 1 September 2026 3 views DK78S6XM
0 Comments
Paid Other public office ৳5.0K

পেনশন ফাইল এজি অফিসে পাঠানোর পূর্বে প্রস্তুতকরন

পেনশন ফাইল এজি অফিসে পাঠানোর পূর্বে প্রস্তুতকরন।আমার ঘনিষ্ট জনের মাধ্যমে দাবি করা হয়ে। এটা নাকি বর্তমানের দর।কাজটি করা তার দায়িত্ব।

ঢাকা, Dhaka 1 September 2026 3 views DK574C4L
0 Comments
Only demanded Other public office ৳80.0K

ভোটার আইডি সংশোধন

আমার ভোটার আইডিতে পাঁচ বছর বেশি উঠছে এটা সংশোধন এবং আমার মায়ের নামের অক্ষর ভুল এই কারণে ৮০ হাজার টাকা প্রথম চাইছে ভোটার আইডি কার্ডে প্রতিবছরে সংশোধনের জন্য ১৭ হাজার করে তারপর আমাকে ৮০ হাজারে প্লাস্ট বলেছে আমি রাজি হইছি আমি যেতে প্রবাসে থাকি এই কারণে এছাড়া আমার কোন অপশন নাই তারপরও আমাকে আট মাস ধরে ঘুরাইতেছে দেয় না এর আগে আমি আমার নির্বাচন অফিসে আমার উপজেলায় আমার বড় বোনকে পাঠাই এইজন্য নির্বাচন অফিসার অনেক রাগ হয়েছে সাথে আমার চেয়ারম্যান কেউ ফোন দিছে এটা কোনভাবেই সম্ভব না সে বাহিরে আছে আমার কথা হল ভোটার আইডি ঠিক না হোক আমার মার নাম সংশোধন করে দিবে আমার বয়স ঠিক না হলেও চলবে

প্রবাসে, Sylhet 1 September 2026 3 views SYF2ZKDX
0 Comments
Paid Other public office ৳700.0K

পুলিশের চাকরি

আমার চাচতো খালাতো ভাই পুলিশে চাকরির জন্য সবদিক দিয়ে ফিট ছিল কিন্তু তখন তাকে কোন এক অফিসার বলল চাকরি পেতে হলে ৭ লাখ টাকা মিষ্টি খাওয়ার জন্য দিতে হবে

ফরিদপুর, Dhaka 1 September 2026 3 views DKLDQTYA
0 Comments