All reports

18,982 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

6,061 reports found
Report a bribe
Refused Other public office ৳300

মাতৃত্বকালীন ভাতা,

মাতৃত্বকালীন ভাতা আবেদন, ১০ টাকার মধুমতি ব্যাংকের একাউন্ট খোলার জন্য দাবি করেছে ৩০০ টাকা। ইউপি উদ্যাক্তা

লখপুর ইউনিয়ন পরিষদ, ফকিরহাট, বাগেরহাট।, Khulna 1 September 2026 5 views KHRD9V37
0 Comments
Refused Other public office ৳300

জন্ম নিবন্ধন সংশোধন

জন্ম নিবন্ধন সনদ সংশোধনের জন্য। সিংগাইর পৌরসভায় যোগাযোগ করা হলে, বাইরের কম্পিউটারের দোকান থেকে আবেদন করতে বলা হয়। প্রয়োজনীয় কাগজের কপি সঙ্গে দিতে বলা হয়। তাদের দাবি অনুযায়ী সকল কাগজ সংগ্রহ করে, বাহিরের কম্পিউটারের দোকান থেকে ২৫০ টাকা দিয়ে আবেদন করা হয়। এবং কাগজ সহ অফিসে আবার যোগাযোগ করা হয়। অফিসের কম্পিউটার অপারেটর কাগজগুলো দেখে আবেদনটাই বাতিল করে দেয়। কেন বাতিল হবে জানতে চাইলে, বলে এটা আমাদের নির্দিষ্ট দোকান থেকে আবেদন করতে হবে। তাঁরা সঠিক ভাবে করে দিবে। অন্য দোকান এর আবেদন গ্রহণ করা হয় না। পরে আবার তাদের নির্দিষ্ট দোকান থেকে আবেদন করলাম। সরাসরি ঘুষ চায় না কিন্তু তাদের নির্দিষ্ট দোকান থেকে করালে বিল ৩০০ টাকা দিতে হয়।

সিংগাইর পৌরসভা, Dhaka 1 September 2026 3 views DKZK5UFL
0 Comments
Paid Other public office ৳20.0K

টাকা মূল সার্টিফিকেট বের করার জন্য বাধ্যতামূলক ঘুষ দিতে হয় এখন বর্তমানে

বিদেশ যাওয়ার জন্য তাকামুল সার্টিফিকেট লাগে সেখানে অনলাইনে ভর্তি করানো হয়, তারপরে বলা হয় যদি ওখানে সার্টিফিকেট আপনি আনতে চান তাহলে 30-40 হাজার টাকা দিয়ে পাস করান লাগে পরে কষাকষি করে দরদাম করে বিশ হাজার টাকায় পাস করিয়েছি

পটুয়াখালী, Barishal 1 September 2026 3 views BR7C83KW
0 Comments
Only demanded Other public office ৳1.0K

Assessment

আগারগাঁও অবস্থিত বাংলাদেশ জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ হিসেবে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন ট্রেনিং সেন্টার থেকে ঘুষ নিয়ে তাদের মনোনীত অ্যাসেসর ধারা ধারাই অ্যাসেসমেন্ট কার্যক্রম পরিচালনা করে এবং ১০০% কম্পিডেন্ট করে দিয়ে আসে। তাদের নিজস্ব নিয়োজিত অ্যাসেসর ছাড়া বাহিরের যারা অ্যাসেসর রয়েছেন তারা কোন অ্যাসেসমেন্ট পায় না।তাদের পরিচিত অ্যাসেসর সপ্তাহের দুটি অ্যাসেসমেন্টও পরিচালনা করে যার কারণে দক্ষ জনশক্তি তৈরিতে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।

Dhaka, Dhaka 1 September 2026 4 views DKW8B8A4
0 Comments
Paid Other public office ৳200

সিভিল সার্জন অফিসে স্বাস্থ্যগত সনদ

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ স্বাস্থ্যগত সনদের জন্য তাদের কাছে গেলে প্রথমে একটা রসিদ দেয় যদিও সরকারি ভাবে ৫০ টাকার কথা থাকলেও আমার কাছ থেকে ১০০ টাকা নেয়। তারা অনেক গুলো টেস্ট করে নিয়ে আসতে বলে। পরে সরকারি হাসপাতাল থেকে আমি সব গুলো টেস্ট করে সনদ নিয়ে একটা ডেস্কে যাই বলে ২০০ টাকা দিতে প্রথমে আমি দিতে অসীকার করি এবং রসিদ চাই। তখন বলে রসিদ লাগে না। পরে জানতে পারলাম সবার কাছে থেকে টাকা নেয়। টাকা ছাড়া স্বাস্থ্য সনদ মেলে না। পরে বাধ্য হয়ে টাকা পরিশোধ করি।

কুড়িগ্রাম সিভিল সার্জন অফিস, Rangpur 1 September 2026 3 views RNJ8NZEG
0 Comments
Refused Other public office ৳20.0K

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

আমি আমার কৃষি ফার্মের সম্প্রসারণের জন্য অর্থ সহায়তার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা থেকে নির্বাচিত হয়েছিলাম, কিন্তু সেখানকার একাউন্টস অফিসার আমার কাছে ২০০০০ টাকা ঘুষ চেয়েছিল। আমি না দেয়াতে সে বলল আমি একা এই টাকা খাই না। আমার বড় স্যাররাও খান। দিলে কাজ হবে। না দিলে হবে না। আমি না করে দিয়ে চলে আসি।

ঢাকা, Dhaka 1 September 2026 3 views DK5PRJ8J
0 Comments
Refused Other public office ৳12.0K

ঢাকা ওয়াসা

একটি এলাকা থেকে ২০০-৫০০ পানির মিটার চুরি হয়ে যায়। এই মিটার গুলোই আবার উনাদের এই ওয়াসা অফিসে গিয়ে পৌছায়। এখন এই মিটার আনতে গেলেই যত বাহানা শুনানো হয়। ১ টি ৩/৪ মিটার ১২০০০ টাকা চাওয়া হয়েছে। তা না হলে মন ইচ্ছা মত বিল আসবে এবং বানিয়ে দিবে যা আমাদের পরিশোধ করতেই হবে। এটা কি জুলুম না?

যাত্রাবাড়ি, Dhaka 1 September 2026 3 views DKYRSRK7
0 Comments
Refused Other public office ৳100.0K

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর জন্য ১ লক্ষ টাকা দাবি করছে এখন আমি দিশে হারা কি করবো

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে থানায় গিয়েছিলাম পুলিশ বল্লো মামলা আছে আমি বল্লাম মামলা খালাস হয়েছে। কিন্তু পুলিশ মানতে নারাজ,।আমি মামলা খালাস এর ফটোকপি দেখালাম, তারপর পুলিশ আমাকে আরো কিছু মামলা দেখালো যে গুলা আমার মা বাবার নাম ঠিকানা কিছুরই মিল নেই। মামলা টা হচ্ছে রাজনৈতিক ২০১২ সালের এখন আমি কি করবো?

চট্টগ্রাম সীতাকুণ্ড থেকে, Chattogram 1 September 2026 3 views CT7LKLP3
0 Comments
Refused Other public office ৳500

BMRT ভুল সংশোধন করার জন্য

আজ আমি আমার BMET রেজিস্ট্রেশন কার সময় বাবার নামে এটা অক্ষর ভুল হয়েছে যেমন Miah এর জায়গায় Miam হয়েছে তা সংশোধন করার জন্য তাই আমার কাছে 500 টাকা দাবিরেছে আমি দেয় নি

সুনামগঞ্জ, Sylhet 1 September 2026 5 views SYDGUZTT
0 Comments
Refused Other public office ৳5.0K

জাতীয় পরিচয় করতে ৫০০০ টাকা ঘুস চাই

চট্টগ্রাম এর সন্দ্বীপে জাতীয় পরিচয় পত্র করতে প্রতি জন থেকে ৫০০০ টাকা ঘুস দাবি করে থাকেন, সন্দ্বীপ নির্বাচন অফিসে সেই কর্মকর্তা,,,,

চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলা, Chattogram 1 September 2026 4 views CT4HLVV3
0 Comments
Paid Other public office ৳150.0K

রাজউকের প্ল্যান পাস

রাজউকের প্ল্যান পাসের কথা বলে মিটিং খরচ নাম দিয়ে টাকা নেওয়া হয়।অথচ মিটিং খরচ বলে কোন সরকারি ফি ধরা নাই।রাজউকের পিওন থেকে শুরু করে চেয়ারম্যান কয়েক শত থেকে হাজার কোটির মালিক।

ঢাকা/নারায়ণগঞ্জ, Dhaka 1 September 2026 3 views DK2MKDN3
0 Comments