সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৫,৯২৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

ল্যান সার্ভেটাইবুনাল সুমন জারি জন্য

২০১৪ সালে আমি ল্যান্ড সার্ভে ট্রাইবুনাল মামলা করেছিলাম কিন্তু দীর্ঘ ১২ বছর হয়ে গেল টাকা দেই নি বলে এখনো সুমন জারি করেনি এখনো তাদের পিছে ঘুরেই যাচ্ছি আমি কোন টাকা দেবো না করেছি। ময়মনসিং জেলার জর্জকোটে,হালুয়া কোট শাখা পিয়ন থেকে শুরু করে অফিস সহকারী পর্যন্ত প্রত্যেক স্তরে টাকা ছাড়া কেউ কোন কাজ করে না

ময়মনসিংহ জজ কোট, হালুয়া কোট শাখা,, ময়মনসিংহ ৪ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

কারিগরি অধিদপ্তর শিক্ষক কর্মচারী এমপিও ভুক্তকরণ

এমপিও ফাইল ৬ মাস আটকিয়ে রাখে, একই প্রতিষ্ঠান একসাথেই জয়েন, যে টাকা দিয়েছি তার কোন ত্রুটি নেই, আমি টাকা দেইনি বল ৬ মাস আটকিয়ে রাখে ফাইল, তারপর ৩ হাজার টাকা দিয়েছি, ফাইল পাঠিয়েছে, আমার ক্ষতি হয়েছে ৬ মাসের বেতন যা আর পাইনি, এটি ঘটেছে ( কারিগরি অঞ্চলিক পরিচালকের কার্যালয় ময়মনসিংহ)

ময়মনসিংহ, ময়মনসিংহ ৪ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০

রুপালী ব্যাংক

ব্যংক একাউন্ট খুলতে আইডি কার্ড ভেরিফাই করার জন্য ৪ জন এ টাকা রশিদ লিখে দাবী করে। পরে বলে রশিদ পাবেন না।

গ্রাম, রংপুর ৪ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

সকল ধরনের সরকারি অফিস

একবার আমার চাচাতো ভাইয়ের জন্য সীতাকুণ্ড উপজেলায় জাতীয় পরিচয়পত্র (NID) সংক্রান্ত কাজ করতে গিয়েছিলাম। প্রয়োজনীয় সব কাগজপত্র ও তথ্য জমা দেওয়ার পর অফিস থেকে বলা হয়েছিল, “ঠিক আছে, হয়ে যাবে।” এরপর প্রায় তিন মাস কেটে গেলেও কোনো খবর পাওয়া যায়নি। পরে আবার অফিসে গিয়ে জানতে চাইলে সেখানকার একজন কর্মকর্তা/কর্মচারী ইঙ্গিত দেন—টাকা না দিলে কাজ এভাবেই পড়ে থাকে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে একজন ছেলেকে ২,০০০ টাকা দিতে হয়। টাকা দেওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যেই আইডি কার্ড প্রস্তুত হয়ে যায়। এটা শুধু একটি ঘটনা নয়—আমাদের দেশে প্রায় সব বিভাগেই এমন অভিযোগ শোনা যায়। সরকার যখন সেবা ডিজিটাল করার কথা বলছে, তখন কম্পিউটারে অনলাইনে আবেদন ও প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার পরও কেন বারবার সংশ্লিষ্ট অফিসে গিয়ে কর্মকর্তাদের পেছনে ঘুরতে হব

চট্টগ্রাম, চট্টগ্রাম ৪ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

পুলিশ তদন্ত

আমি জমি বারি করবো তাই ১০ লাখ টাকা চাদা চেয়েছিল আমি মামলা করি পুলিশ প্রতিবেদন বলে তারা চাদা চায়নি আর তারা আমার কাছ থেকে টাকা পাবে বালি ভরাট এর আমি জীবন বালি ভরাট করাইনি

ঢাকা, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

ফোন হারানোর জিডি

আমি হারানো ফোনের জিডি করি। আমার হারানো ফোন খুজে দেয়ার কথা বলে ৩০০০ টাকা দাবি করা হয়েছে পুলিশ কতৃক। ৩ ধাপে টাকা দিতে হবে। ফোন খোজার আবেদন ১২০০। ফোন খুজে পাওয়ার পর বাকি টা।

রংপুর, রংপুর ৪ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০০ লাখ

রেলওয়ে চাকরি

আমি ট্রেড এপ্রেন্টিস পরীক্ষায় লিখিত পরীক্ষায় পাশ করি। যখন ভাইবা তে যাই আমার কাছে বোর্ডে বসে থাকা এক মহিলা জিজ্ঞেস করে,কত দিতে পারবা??? ১০ লাগবে,ম্যানেজ করো।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৪ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

সিডিএ চট্টগ্রাম হতে জমি বিক্রি অনুমতি নিতে ঘুষ দিতে হয়েছে

আমরা সিডিএ অধীন একটি জমি খরিদ করর। তাদের অনুমতি জন্য গেলে ৩মাস সময় লাগবে জানায়। জরুরি হওয়ায় ১লাখ চায়। সে ছাড়া এ কাজ অন্য কোন অফিসার করে দিচ্ছে না। বাধ্য হয়ে ঘুষ দিতে হলো। তার দাড়ি আছে। দক্ষিণ দিকের কোনায় বসে, পশ্চিম দিকে মুখ করে। বাড়ি উত্তরবঙ্গে।

চট্টগ্রাম সিডিএ, চট্টগ্রাম ৪ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

ঠিকাদারি বিল

এখানে প্রতিটি এডিপি বা ইউডিএফ কাজের বিল তুলতে গেলে লোহাগাড়ার ইউএনও তার নিজের জন্য ৫% দাবি করে। অনেকে ২% বা ৩% পর্যন্ত দিতে চাইলেও ইউএনও প্রত্যাখান করে। উনি ৫% না দিলে বিলে সাক্ষর করতে অপারগতা জানাই। এভাবে প্রতিটা বিলেই উনি এই কাজ করে থাকেন।

লোহাগাড়া, চট্টগ্রাম ৪ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬০.০ হাজার

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর

আমার একটা হাইওয়ে রেস্টুরেন্টের লাইসেন্স করতে এক লক্ষ টাকা দাবী করেন অফিসার। আমি বাধ্য হয়ে 60 হাজার টাকা দেই।

কুমিল্লা, চট্টগ্রাম ৪ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.৫ হাজার

জন্ম ও মৃত্যু নিবন্ধনের অতিরিক্ত টাকা নেওয়া

জন্ম ও মৃত্যু নিবন্ধনের ইউজার আইডি সরকারি লোক ব্যবহার না করে উদ্যোক্তাদের ব্যবহার করতে দেখা যায় যার ফলে জনগনের থেকে অতিরিক্ত টাকা আদায় করে থাকে তারা

কুমিল্লা, চট্টগ্রাম ৪ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৯.০০ লাখ

বাংলাদেশ রেলওয়ে

বাংলাদেশ রেলওয়ের কাজ করেছি, বিল আটকিয়ে টাকা নিয়েছে।

দিনাজপুর, লাল মনিরহাট,, রংপুর ৪ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

Trade licence

Trade licence করতে প্রথমে ৩৮০০ টাকা চায়, পরে ২ হাজার চায়, লাস্টে ১০০০ চায়। আমি ৫০০ দিব বলেছিলাম, বলে হবে না। তাই ১হাজার দিয়েছি। সরকারি টাকা আসলে কত? সেটা জানি না।

Noakhali, চট্টগ্রাম ৪ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

ইউনিয়ন পরিষদের কাজ

গর্ভবতী মায়েদের সরকারি অনুদান প্রদানের জন্য আরও আনুষঙ্গিক কাজের জন্য।

পুটিমারা, নবাবগঞ্জ, রংপুর ৪ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

জন্মনিবন্ধন

ইউনিয়ন কমপ্লেক্স গত পাঁচ বছর আগে আমার ভাইয়ের জন্ম সনদ তুলে নিয়ে এসেছিলাম কিন্তু ঘর থেকে সেই সনদ হারিয়ে গেছে কিছু দিন আগে সনদ টার প্রয়োজন হয়েছিলো তাই ইউনিয়ন কমপ্লেক্স এ গিয়ে বলার পরে তাদের সারবার থেকে শুধু বের করে বের করে ফোট কপি করে দিয়ে ২০০ টাকা দাবি করে আমি পতিবাদ করি কারণ আগে থেকে করা সনদ শুধু ৫ টাকা লাগা কথা ফটোকপি খরচ পরে আমার কাছে ১৫০ টাকা নিয়ে সনদ দিয়েছে।”

হাকিমপুর ইউনিয়ন । উপজেলা চৌগাছা জেলা যশোর, খুলনা ৪ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৪০

আইডি কার্ড সংক্রান্ত

নতুন আইডি কার্ড করার পর অনলাইন যখন অন্যান্যদেরটা চলে আসে, আমারটা আসেনি। সমাধানের জন্য গেলে তারা ব্যাংকে একটা ফি পরিশোধ করতে বলে। ২৪০/২৬০ টাকার মতো হবে। পরে প্রসেস জানতে চাইলে আর নির্বাচন কমিশন অফিসে সরাসরি জমা দেবার সিস্টেম আছে কিনা জানতে চাইলে বলে আছে। এই টাকা সরকারি কোনো ফি না সেটা বুঝতে দেয়নি। পরে কাজ শেষে ছোট একটা রুমের মতো জায়গায় যেটার ভেতরে সিসি ক্যামরা নেই। ওখানে ডাক দেয়। ভাবছি কোনো কাগজ দেবে, বা কোনো তথ্যের জন্য ডাকছে। ওখানে নিয়ে বলে তাড়াতাড়ি টাকাটা হাতে দেন। পরে বুঝতে পারি ওটা তারা খেয়ে ফেলবার জন্য নিয়েছে। অফিসিয়াল বৈধ কোনো ফি নয়।

ময়মনসিংহ, ময়মনসিংহ ৪ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

ভূমি ব্যবহার ছাড়পত্র অনুমোদন।

, সংশ্লিষ্ট এলাকার নকশাবিদ, বর্তমান দায়িত্ব ইমারত পরিদর্শক, ল্যান্ড উনারা উক্ত ভূমি ব্যবহার ছাড়পত্রের নকশাটি অনুমোদনের জন্য এক সময়ে সে নাকশাবিদ কে দায়িত্ব দেওয়ার কথা ছিল, তাকে না দিয়ে বাইরের আরেকজনকে ভূমি ব্যবহারের নকশাটি তৈরি করে নথি রেডি করে দেওয়ার দায়িত্ব দাওয়ায়, নেগেটিভ রিপোর্ট প্রদান করেন। পরবর্তীতে বিশ হাজার টাকা দাবি করা হয়, ৭০০০টাকা দেওয়ার আবার পজেটিভ রিপোর্ট দেয়।,

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আওতাধীন এলাকায় চকবাজারে চন্দনপ, চট্টগ্রাম ৪ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন

সরকারি অফিসে আইটি সেবায় নিয়োজিত থাকায় প্রতিনিয়ত আসা-যাওয়া করা লাগতো। সেই অফিসে আসা-যাওয়া করার জন্য পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন ছিলো। প্রয়োজনীয় কাগজ, ঠিকানা ও শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের কাগজপত্র প্রিন্ট বাবদ টাকা চেয়েছিলো। বলেছিলো বুঝেনই তো খরচ আছে।

চাঁদপুর, চট্টগ্রাম ৪ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

আমার একটি মামলার জন্য পুলিশ টাকা দিতে হয়।

আমাদের একটি জায়গা নিয়ে আদালত এ একটি কেইস এর জন্য পুলিশ আমাদের বাড়িতে এসে হুমকি / ভয় ভিতি দেখাত এই হয়রানি জাতে না করে তার জন্য পুলিশ কে টাকা দিয় যা থানার মধ্যেই হয়।

ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ৪ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে
মন্তব্য