GE Army
আমরা একটা কাজ পেয়েছিলাম সেই কাজের বিল তুলতে গিয়ে এই ঘুষ দেয়া লাগছে।
নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৯৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।
আমরা একটা কাজ পেয়েছিলাম সেই কাজের বিল তুলতে গিয়ে এই ঘুষ দেয়া লাগছে।
ঈশ্বরগনজ সিভিল সার্ভিস আদালতে রায়ের কপি আনতে ৪০০০টাকা লাগে।
আমার কাছ থেকে ইনডিরেক্টলি ডিমান্ড করেছিলো
পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আবেদন করেছিলাম । আবেদনের সপ্তাহখানেক পরে আমাকে ফোন দিয়ে জানায় কাগজপত্র নিয়ে আসার জন্য , কাগজপত্র নিয়ে যাওয়ার পরে দ্রুত কাজ করে দেওয়ার জন্য চা পানির জন্য পনেরশো টাকা চায় । আমি বলেছিলাম যে সরকারি 500 টাকা তো আমি দিয়েছি। সে বলেছে দ্রুত কাজ করতে চাইলে এই টাকাটা দিতেই হবে না হলে কবে পাবেন জানি না। এবং রিপোর্ট খারাপ দিয়ে দেব।
আমি একজন শারীরিক প্রতিবন্ধী। সমাজসেবা কার্যালয়ে আমাকে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির জন্য প্রতিবছর ঘুষ দিতে হয়েছে। আমাদের ধর্মপাশা সমাজসেবা কার্যালয়ের অফিসার আমার অনেক টাকা মেরে দিয়েছে বিভিন্ন তালবাহানা করে। বর্তমানে আমাদের নতুন মধ্যনগর উপজেলা হয়েছে এখান থেকে আমি প্রতিবন্ধী ভাতা করেছি। এখানেও আমার টাকা মেরে দিয়েছে তারা বলতেছে আমার বিকাশে টাকা আসছে কিন্তু কোন টাকা আসেনি। নতুন নাম হওয়ার পর ২ কিস্তি টাকা পেয়েছি। এখন আমি ছয়মাস ধরে কোনো টাকা পাচ্ছি না যোগাযোগ করলে বলে ঠিক হয়ে যাবে কিন্তু ঠিক হচ্ছে না।
মৃত ব্যক্তির মৃত্যু সনদের জন্য আবেদন করা হয়। জন্ম/মৃত্যু সনদ প্রাপ্তির সরকারী ফি খুব সম্ভবত 100.00 টাকা। সেখানে দাবি করা হয় 600.00 টাকা এবং উক্ত দাবিকৃত টাকা পরিশোধ করা হলেও প্রায় 2 মাস পরে উক্ত সনদ পাওয়া যায়।
ওয়ারিশ সার্টিফিকেট নেয়ার জন্য মহিলা চেয়ারম্যান ১ হাজার টাকা দাবি করেছে। কারণ দেখিয়েছে ওয়ারিশ এক জন বিদেশ আসতে পারবে না তাই । চা পানির জন্য দিতে হবে। কিন্তু উক্ত ইউনিয়নের সচিব খুব ভালো মানুষ। ০৬ নং বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষোদ, সীতাকুন্ড, চট্টগ্রাম।
ছোট ভাইয়ের পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করার পর একজন ব্যক্তি ফোন করে WhatsApp-এ ব্যক্তিগত ডকুমেন্ট চান এবং পরে আবেদন অ্যাপ্রুভ করে দেওয়ার বিনিময়ে টাকা দাবি করেন। প্রথমে ৫০০ টাকা এবং পরে ১,৫০০ টাকা নিয়ে দর-কষাকষি হয়। এরপর তিনি ভোর প্রায় ৪টার দিকে ছোট ভাইকে ফোন করে ৫০০ টাকা দাবি করেন। টাকা দেওয়ার পরও আবেদনটি রিজেক্ট করে দেওয়া হয়। পরবর্তীতে আবেদন রিজেক্ট করা ও টাকা ফেরত দেওয়ার কথা বললে ওই ব্যক্তি অপমানজনক ভাষায় কথা বলেন এবং হুমকি দেন যে পুলিশ ক্লিয়ারেন্স পেতে ছয় মাসও লাগতে পারে। পরিস্থিতি সামাল দিতে পরে আরও ৫০০ টাকা দেওয়া হলেও আবেদনটি শেষ পর্যন্ত রিজেক্ট করা হয়। এরপর নতুন করে আবেদন করলে অন্য কোনো মডারেটর/কর্তৃপক্ষ সেটি অ্যাপ্রুভ করে দেয়।
মাছ এক্সপোর্ট করার জন্য প্রতি সিপমেন্টে সার্টিফিকেট দেওয়া হয় সরকারের পক্ষ থেকে । সেটা বাবদ টাকা না দিলে সার্টিফিকেট দেওয়া হয় না ।
নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করতে যাই এবং নাগরিক সংগ্রহ করার জন্য কিন্তু আমাদের কাছে অতিরিক্ত টাকা দাবি করা হয়
নাগরিক সনদ নিতে গেলে ৩০০ টাকা লাগে যা চেয়ারম্যান মহোদয়ের নির্দেশ।টাকা না দিলে নাগরিক সনদ দেওয়া যাবে নাহ
ওয়ারিসি সনদের জন্য পুলিশ সায়নের জন্য টাকা চাইছ। না হলে সাইন দিবেনা
Fire Service and Civil Defence, Cumilla/ warehouse inspectors demand from BDT100,000 to BDT50,000 for approval of Fire License Yearly Renewal. We pay every year, and like inflation their demands also rise each year!
পুলিশ ক্লিয়ারেন্স করার জন্য আমার কাছ থেকে নিকলী থানার এসআই ৩ হাজার টাকা ঘুষ চাইছি সেটা নাকি তাদের খরচ স্যার বিনিময় পুলিশ ক্লিয়ারেন্স করে দিবে এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে অন্যথায় নাকি হবে না
এইচ এস সি সার্টিফিকেট সংশোধন আবেদন কলেজে গিয়ে বাধ্যতামুলক ভাবে আবেদন করতে হয়, কম্পিউটর অপরাটের পদে যিনি আছে তিনি চা নাস্তা হিসেবে ছয়শো টাকা দাবি করে নাহয় আবেদন করবে না নাকি, তিন বছর আগে আমার এক ফ্রেন্ডের কাছে আবেদনের জন্য দশহাজার টাকা ও দাবি করেছিল। পরে ও আর তাই আবেদন ই করে নাই। অথচ এস এস সির আবেদন আমি ঘরে বসেই বিনা টাকা খরচ করে আবেদন করতে পেরেছিলাম।
আমার বাসা মানিকগঞ্জ সিংগাইর ইউনিয়ন পরিষ ৬ নং ওয়ার্ডে আমি পাসপোর্ট নবায়নের জন্য ইউনিয়ন পরিষদে যাই পাসপোর্ট নবায়ন এবং সংশোধনের জন্য আমার কাছে ১৭ হাজার টাকা নেয় এবং বলে যদি ব্যান্ডে পড়ে তাহলে পরে আরো পাঁচ হাজার টাকা দিতে হবে পরে আমি অন্য এক বড় ভাইয়ের মাধ্যমে এক কম্পিউটার দোকানে যাই সেখানে আমি যাচাই করার জন্য বলি বলে যে ৯ হাজার টাকার ভিতরে সব করে দিতে পারবে পরে আমি আবার ইউনিয়ন পরিষদে যাই সেখানে কথার মাধ্যমে বাঘ বেতনটা হওয়ার পরে হওয়ার পরে আমাকে ওই ১৭ হাজার টাকা দিয়েই পাসপোর্ট করে দেয়
বিদ্যুৎ কেন্দ্র মিটারের জন্য টাকা জমা দিয়েছি দুই বছর পশ্ন করলে উত্তর দেয় আবেদন করা হয়েছে দুই বছর একই কথা
Trade license Renewal. 12,000/-, paid 10,000/-
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবেদন করার পর থানা থেকে ভেরিফিকেশনে আসে। এস আই টাকা দাবি করে ৫০০০ তারপর দামাদামি করে ৩০০০ পর্যন্ত দিতে বাধ্য হই। তারপর এসপি অফিস থেকে আবার ভেরিফিকেশনের জন্য দেখা করতে বলে, সেখানেও ২৫০০ দিতে বাধ্য হই। অন্যথায় কাজ হবেনা বলে জানায়।
নির্বাচন অফিসে নাম সংশোধন ও ধর্ম সংশোধন করার জন্য। যেহেতু আমি হিন্দু থেকে মুসলমান হয়েছিলাম এই কারণে। তাই নাম সংশোধন করার জন্য বিশ হাজার টাকা ঘুষ নিয়েছিল