সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,০৫৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

ওয়ারিশ সনদ

ওয়ারিশ সনদ, আমার কাছে চা-নাস্তার খরচ বাবদ দাবি করছে এবং ফরমে স্বাক্ষর করছেনা বিধায় আমি দিতে বাধ্য হই।

ঘুষ দিয়েছি
গ্রাম ৳৫০০
১ সেপ্টেম্বর ২০২৬ CTDYAEVL
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

মাতৃকালীন ভাতা

আমার wife প্রেগন্যান্ট থাকাকালীন। সরকারি মাতৃকালীন ভাতায় নাম দেয়ার কথা বলে ৫০০০ হাজার টাকা নিয়েছিলো মেম্বার। কিন্তু আমার বাচ্চার বয়স ১১ মাস হয়ে গেছে সে নামও দেইনি আর চমার টাকাও ফেরত দেইনি। এরকম অনেকের কাছ থেকে নিয়েছে।

ঘুষ দিয়েছি
বরগুনা গাবতলা ৳৫.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ BRFC5JV9
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে প্রবাসীদের বিদেশে যাওয়ার আগে যেই ট্রেনিং দেওয়া হয় সেই ট্রেনিং

প্রবাসীরা বিদেশে যাওয়ার আগে যে প্রশিক্ষণ নেয় বিভিন্ন টেকনিক্যাল প্রশিক্ষণ সেন্টার থেকে তেমন আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে ও চিনাইরয়ে অবস্থিত একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে এখানে প্রবাসীরা ট্রেনিং নিয়ে থাকেন বিদেশে যাওয়ার আগে সেই ট্রেনিং এর ভর্তি ফি হচ্ছে সরকারিভাবে ৩০০ টাকা কিন্তু এখানে ঘুষ বাবদ আরো অতিরিক্ত ৬০০ টাকা যোগ করে ৯০০ টাকা করে নেওয়া হয়

ঘুষ দিয়েছি
ব্রাহ্মণবাড়িয়া ৳৯০০
১ সেপ্টেম্বর ২০২৬ CTQHRKNE
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জাতীয় সঞ্চয় ব্যুরো কর্পোরেট অফিস টাঙ্গাইল (মান্না টাওয়ার)

অদ্য 04 মাস হয়েছে সঞ্চয়পত্রের ক্রেতা মৃত্যুবরণ করেছেন। সোনালী ব্যাংক লি. কতৃৃক পারিবারিক সঞ্চয়পত্রের ক্রেতার বৈধ নমিনি পরবতী অনলাইনকৃত মৃত্যুসনদ দিয়ে সঞ্চয় পত্র চলমান রাখার আবেদন করেছেন। 20/04/2026 ইং তারিখে। পরবর্তীতে ব্যাংকে যোগাযোগ করলে এখনো পরিবর্তন হয়নি। PENDING (পেন্ডিং) দেখায়। অনেক পরিবার আছে সঞ্চয় পত্রের লাভের টাকায সংসার চালায়। ব্যাংকে যোগাযোগ করলে তাহারা জাতীয় সঞ্চয় ব্যুরো কর্পোরেট অফিস টাঙ্গাইল (মান্না টাওয়ার) যোগাযোগ করার জন্য বলে। জাতীয় সঞ্চয় ব্যুরো কর্পোরেট অফিস টাঙ্গাইল (মান্না টাওয়ার) আসলে সময়ক্ষেপন করে কি বুঝাতে চায় অথবা কি চায়?

শুধু দাবি করেছে
টাঙ্গাইল ৳১
১ সেপ্টেম্বর ২০২৬ DKKNTLES
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জমি অধিগ্রহণের টাকা উত্তোলন করার সময়

“কুমিল্লা-দাউদকান্দি-গোয়ালমারী-শ্রীরায়েরচর-চাঁদপুর” মহাসড়ক প্রশস্তকরণের জন্য কুমিল্লা জেলা প্রশাসক কর্তৃক অধিগ্রহণকৃত জমির টাকা পাওয়ার জন্য এল.এ শাখায় ৯৬০০০/- ঘুষ দিতে হয়েছে। প্রতিটি মঞ্জুরিকৃত অর্থের জন্য এল.এ শাখা অধিগ্রহণকৃত জমির মালিক হতে প্রাপ্য টাকা অনুসারে কমিশন ভিত্তিক এই ঘুষ দিতে হয়।

ঘুষ দিয়েছি
কুমিল্লা জেলা প্রশাসক এর কার্যালয় ৳৯৬.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CTAAU28M
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বাংলাদেশ জেল রাঙ্গামাটি

রাঙ্গামাটি জেলা কারাগারে জামিন কৃত কয়েদীদের বের করতে তারা এই টাকা দাবি করে এবং ভয় ভূতি দেখায় যা ঘটেছে ১০/০৮/২০২৬ ইং তারিখে

ঘুষ দিয়েছি
জেলা শহর ৳২.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CTP45PC8
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Fire service and civil defense sylt

আমি ফায়ার সার্ভিসের চাকরি করি কিন্তু আমি সরকারি কাজে এক অফিস থেকে অন্য অফিসে যাতায়াত করেছি এবং সেইটা আমাকে সরকারি বিল দেয়ার কথা কিন্তু যখন আমি বিল করতে যাই সিলেট এডি অধিদপ্তরে লোখেরা ud,ld অফিস সহায়ক আমার কাছ থেকে ৫০০০ টাকা দাবি করে টাকা না দিলে নাকি সেই বিল দিবে না আটকে রাখবে।

ঘুষ দিইনি
সিলেট ৳৫.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ SYFBRVMG
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জম্ম নিবন্ধন ডিজিটাল করন

শুধু সইয়ের বিনিময়ে টাকা নিছে টাকা কেন নিবো তারা তো সেবা দেওয়ার জন্যই সরকার থেকে বেতন নেই

ঘুষ দিয়েছি
রাজশাহী ৳২৫০
১ সেপ্টেম্বর ২০২৬ RJTKKGBK
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ই এপোস্টল

সম্প্রতি মন্ত্রণালয় এটাস্ট এর কাজ গুলো অনলাইন করা হয়েছে, সেই সুবাদে বিবাহ নামা, বিবাহ সনদ ই-এপোষ্টাল এর আবেদন করলে, বিষয়টি জেলা রেজিস্টার বরাবর আবেদন হয়, জেলা রেজিস্টার যে কাজী নিবন্ধন করেছেন তাকে নক করেন, যারা যারা কাজী সাহেবকে ১০ হাজার টাকার মতো দিয়ে মেনেজ করেন তাদের টা ই এপোষ্টাল হয়, নতুবা আবেদন বাতিল হয়ে যায়। যেখানে সরকার সহজ করেছিল বিষয়টি সেখান এ টাকা নেওয়ার নতুন ফাদ তৈরী হয়েছে বলে আমি মনে করছি।

ঘুষ দিইনি
KULAURA ৳১০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ SYE73Q72
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন

২০২২ সাল, তখন পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন হতো। আমার থেকে টাকা দাবী করে। পরে বাধ্য হয়ে ৫০০ টাকা দিতে হয়েছিল। তাদের নাকি কি খরচ আছে।

ঘুষ দিয়েছি
শারিয়তপুর ৳৫০০
১ সেপ্টেম্বর ২০২৬ DKC6G8JM
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

টিসিবি গুদাম থেকে ডিলার কর্তৃক মাল উত্তোলন

টিসিবি আঞ্চলিক কার্যালয় ময়মনসিংহের গুদাম কর্মকর্তা, একই দিনে(২০-৮-২৬) ইচ্ছাকৃত ভাবে অধিকসংখ্যক ডিলারদের মাল উত্তোলনের জন্য ডেইট দেন। অথচ সারা মাস তিনি বসে থাকেন। কিন্তু তিনি তার অন্যায় সুবিধা আদায়ের লক্ষ্যে গুদামে একই দিনে অধিকসংখ্যক ডিলারদের ডেইট দিয়ে ভিড় ও জটলা সৃষ্টি করান। এখন তো ডিলাররা ট্রাক ভাড়া করে নিয়ে আসেন বিভিন্ন উপজেলা থেকে,এসে দেখেন প্রচন্ড ভীড়।তখনই শুরু হয় আসল খেলা।মাল ঐ দিনই নিতে হলে ২০০০ টাকা থেকে ১০০০০ টাকা পর্যন্ত ঘুষ তিনি দাবি করেন। যারা ঘুষ দিচ্ছেন তাদের ডিওতে তিনি স্বাক্ষর করছেন, যারা ঘুষ দিতে রাজি নয় তাদের ৪৮ ঘন্টা থেকে ৭২ ঘন্টা (৩ দিন) সিরিয়াল লাগে, এই বাড়তি সময়ের জন্য ভাড়াকৃত ট্রাককে ৪-৫ হাজার টাকা ডেমারেজ দেওয়া লাগে। তাই ঘুষ দিতে বাধ্য হন ডিলাররা।

ঘুষ দিয়েছি
Mymensingh - Town ৳২.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ MYJ3BAZ8
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

আদালতের মামলা রেকর্ড সংশোধনের

আদালতের জায়গা জমি নিয়ে মামলা আজকে ১৫ বছর যাবত মামলার চলতাছে তাও কোন রায়ের নাম গন্ধ নাই

ঘুষ দিয়েছি
মাদারীপুর ৳১.৩১ লাখ
১ সেপ্টেম্বর ২০২৬ DKFVD5N5
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

নবজাতকের জন্ম নিবন্ধন

নবজাতকের জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করলে কোনো ফি বা টাকা লাগে না, এটি সম্পূর্ণ ফ্রি। তবে, ৭ নং হোগলাপাশা ইউনিয়ন পরিষদে আমি এই কাজটি করাই আমার কাছ থেকে ১০০ টাকা দাবি করে এবং আমি দিতে বাধ্য হই, ইউনিয়ন পরিষদে কর্তব্যরত কম্পিউটার অপারেটর বলে এটা তার টাইপিং খরচ. আমার বাচ্চা জন্মের এক মাস দুই দিনের মধ্যে আবেদন করি ।

ঘুষ দিয়েছি
মোড়েলগঞ্জ ৳১০০
১ সেপ্টেম্বর ২০২৬ KH2KNVRN
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পাসপোর্ট অফিস সিরাজগঞ্জ

আমার সব পেপারস ঠিক থাকার পরেও পাসপোর্ট অফিসের অফিসার বিভিন্ন অজুহাতে জমা নিচ্ছিলো না, অনেক রিকুয়েষ্ট করার পরে বলে ২ তলার (১**) কক্ষ নাম্বারে যান যেয়ে কথা বলেন, ঐ কক্ষের সামনে যাওয়ার পরে এক আনসার সাহেব ৩০০০/- টাকা দাবি করলো, একপ্রকার বাধ্য হয়ে দামাদামি করে ২৫০০/- টাকা দেওয়ার পরে, সেম পেপারস দিয়ে পাসপোর্ট করে দিলো।

ঘুষ দিয়েছি
সিরাজগঞ্জ ৳২.৫ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ RJBBFWLR
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্ম নিবন্ধন ও জন্ম নিবন্ধন ডিজিটাল করার জন্য.

এখানে জন্ম নিবন্ধন করতে গেলে সরকারি ফি ২৫ টাকার পরিবর্তে 1০০ টাকা নেয়। আর যদি কোন কিছু সংশোধন করতে হয় তাহলে এক্সট্রা চার্জ নেই অনেক টাকা চাই। জন্ম নিবন্ধন হয়ে গেলে সচিবের স্বাক্ষরের জন্য দেড়শ টাকা, চেয়ারম্যানের স্বাক্ষরের জন্য দেড়শ টাকা, এবং উপজেলা থেকে স্বাক্ষর করিয়ে নিয়ে আসার জন্য নেয় ১০০ টাকা। এভাবে জন্ম নিবন্ধন থেকে শুরু করে ডিজিটাল করা পর্যন্ত ৫০০ টাকা ব্যয় হয়, একটি জন্ম নিবন্ধন করতে হলে। তারা টাকা ছাড়া কিছু করতে চাই না।

ঘুষ দিয়েছি
১৫ নম্বর ইউনিয়ন বসুন্দিয়া, সদর যশোর। ৳৫০০
১ সেপ্টেম্বর ২০২৬ KHQYJK8N
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ASSET PROJECT (NSDA ASSESSMENT)

এমসিটিএসসি, ছদু চৌধুরী রোড,চট্টগ্রামের আইটি সাপোর্ট সার্ভিস বিভাগের এসেট প্রজেক্ট এর আওতায় প্রশিক্ষণের নিয়মিত প্রশিক্ষণার্থী।কিন্তু আমাদেরকে এসেসমেন্টের আগে ও সর্বশেষ আগের দিন ৬ হাজার টাকা ঘুষ দাবি করে প্রতিষ্টানটির আইটি সাপোর্ট সার্ভিস এর প্রশিক্ষক যিনি অত্র প্রতিষ্টানে ২২আগষ্ট এনএসডিএর এসেসর হিসেবেও মনোনয়ন পান।যেহেতু আমরা এসেট প্রজেক্ট থেকে ১২ হাজার টাকা বৃত্তি পাব তাই বারবার ৬ হাজার টাকা ঘুষ দাবি করেন।এসেসমেন্টের আগেও পর্যায়ক্রমে আমাদের কাছ থেকে ঘুষ দাবি করে।কিন্তু আমরা দিতে অস্বীকৃতি জানালে এসেসমেন্টে বসতে দিবে না বলে হুমকি প্রদান করে এবং বসতে দেননি।সেই জায়গায় এনএসডিএ ওয়েব জালিয়াতি করে অত্র প্রতিষ্টানে জব প্লেসমেন্ট দুর্নীতিবাজকে বসানো হয়।প্রিন্সিপাল সহমত পোষন করেন যা জালিয়াতির অংশ।

ঘুষ দিইনি
মাহমুদুন্নবী চৌধুরী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম। ৳৬.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CT98776L
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্মনিবন্ধন

পানিউমদা, নবীগঞ্জ, হবিগঞ্জ সব জন্মনিবন্ধন ২০০ টাকা নেয়া হয়, সংশোধন ৫০০ টাকা

ঘুষ দিয়েছি
পানিউমদা, নবীগঞ্জ, হবিগঞ্জ ৳২০০
১ সেপ্টেম্বর ২০২৬ SYJ64C89
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

হিজড়া

বিয়ের দিন বাড়ির উঠানে ল্যান্টা হইয়া নাচ শুরু করসে আর অকথ্য ভাষায় গালাগালি। আগত মেহমান থেকে শুরু করে ছোট বাচ্চাকাচ্চা বয়স্ক মহিলা যুবতি মেয়েরা সবাই বিব্রত ও লজ্জিত। ২০ হাজার টাকা দাবি পরিশোধের পরেও মৃত বাবা মা কে বিশ্রী গালাগালি করতে করতে যায়।

ঘুষ দিয়েছি
সারা বাংলাদেশ ৳২০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ SYQTC9VW
মন্তব্য