সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০০১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,০৬৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪২.০ হাজার

পেনশন রেলওয়ে বাংলাদেশ

আমার বাবা একজন বাংলাদেশ রেলওয়ের তৃতীয় কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। ২০১৮ সালে অবসরে গেলে পেনশনের টাকা উত্তোলনের জন্য ততকালীন লালমনিরহাট ডিভিশনের এক কর্মকর্তা (নামটা আমার বর্তমানে মনে নেই) পেনশনের টাকা উত্তোলনের জন্য 42000/- টাকা ঘুষ দাবি করে। টাকা না দিলে পেনশনের টাকা পেতে বিলম্ব হবে। বাধ্য হয়ে আমার বাবা টাকা দিতে রাজি হয় এবং টাকা দিয়ে দেয়। আমার বাবা ছিলেন লালমনিরহাট ডিভিশনের অধীন। অর্থাৎ বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল এ।

গাইবান্ধা, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNYTJTAA
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

জিপিএফের টাকা উত্তোলন প্রসঙ্গে

এসপি অফিস সিলেট হিসাব শাখায় নিজের সঞ্চয় করা টাকা তুলার জন্য আবেদন দিতে গেলাম। আবেদন দেওয়ার পর ওইখানে কর্মরত একজন বল্লো খরচাপাতি! চক্ষু লজ্জায় বলছি আচ্ছা, অবশ্য হাতে না দিয়ে অন্য কোন মাধ্যমে দিয়ে দিছি।এর পর দিন কল দিলো কনফার্ম করতে টাকা দিলাম কি-না! কারন প্রায় সবার কাছ থেকেই তো টাকা দাবি করে,কে দিলো কে দিল না এটারও তো একটা অংক মিলানোর বিষয় আছে না!

সিলেট, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে SYC355GS
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

নতুন বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত

ডেসকো ইব্রাহিমপুর বি ও বি বিভাগের ফিল্ড ভিজিটর, আমার বাসা ভিজিট শেষ করে অন্য মাধ্যমে আমার কাছে ঘুষ দাবি করে, আমার সব কিছু সচ্ছ থাকার পরেও সে আমার ফাইল বার বার ফেরৎ দিয়ে টাকা দাবি করে। তার বিরুদ্ধে অতিসত্তর ব্যবস্থা নেওয়া উচিৎ। আমার মতো অনেকে এমন অনেক ভুক্তভুগি আছে যাদের আমি চিনি।

মিরপুর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKK2WBL3
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

জন্মনিবন্ধনের জন্মতারিখ সংশোধনের

আমার জন্মনিবন্ধনে জন্মতারিখ সঠিক ছিল। আমি তাদের কে শুধু অনলাইনে জন্মনিবন্ধনের তথ্য ইংলিশ আপডেট/অনলাইন করে দেওয়ার জন্য বলেছিলাম। কিন্তু তাদের পক্ষ থেকে ভুলবশত আমার জন্মতারিখের ২-এর জায়গায় ১২ লিখে দেওয়া হয়েছে। এটি সম্পূর্ণভাবে তাদের ভুল। বিষয়টি তাদের জানিয়ে জন্মতারিখটি সঠিক করে দেওয়ার জন্য অনুরোধ করার পরও এখন তারা ২০,০০০ টাকা দাবি করছেন। তাদের ভুলের কারণে আমাকে কেন অতিরিক্ত টাকা দিতে হবে?

Noakhali, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTCTM73G
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

জন্ম নিবন্ধন

দাবিটা হচ্ছে আমাদের ইউনিয়নে জন্ম নিবন্ধনের জন্য ইউনিয়ন পরিষদে নির্ধারিত একটা ফ্রি তারা ৩০০ টাকা করে নিচ্ছে। এবং আমি যতগুলো জন্ম নিবন্ধন করেছি প্রত্যেকটাতেই ৩০০ টাকা করে দিয়েছি এবং এর থেকে বেশিও দিয়েছি এবং কোন ঝামেলা হলে জন্ম নিবন্ধনে তারা এক হাজার থেকে আড়াই হাজার তিন হাজার টাকা পর্যন্ত নিচ্ছে এমন প্রমাণ আমার কাছে আছে। তাই ব্যাপারটা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যেন এগুলা একটু নজরদারি করে সরকার থেকে নির্ধারিত যে ফি আছে সেটাই যেন নেয়া হয়।

দশমিনা, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে BRCYN9XS
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬০০

জন্ম নিবন্ধন অনলাইন করা

আমার কাকাতো ভাই এর জন্য, কাকা কাকিমা এবং ভাই ৩জনের জন্ম নিবন্ধন অনলাইন করার জন্য ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গেলে তিনি জানান কাজটি করতে হলে ফি ছাড়াও ৬০০/- অতিরিক্ত দিতে হবে, যা নাকি উপজেলায় জিনি কর্মকর্তা আছেন তাকে না দিলে কাজটি কতদিনে হবে তার কোন নিশ্চয়তা নেই। যেহেতু আমার ভাই এর স্কুলের কাজের জন্য জরুরী ছিলো তাই বাধ্য হয়ে অতিরিক্ত ৬০০/- পরিশোধ করে কাজটি করাতে বাধ্য হই।

খুলনা, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে KH6U5A7S
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

নকশা অনুমোদন সংক্রান্ত

রাজউক এর জোন-৪/২ এর অথরাইজড অফিসার আমার কাছে একটি ভবন অনুমোদনের জন্য ৫ লক্ষ টাকা দাবি করে।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKLP3E25
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

জায়গা জমি সংক্রান্ত আইনি মিথ্যা মামলা

আমাদের এলাকায় একজন মামলা বাজ লোক আছে উনাকে সবাই মামলা বাজ নামে চিনে ,উনি আমার ,আমার পরিবার এবং আমাদের আত্মীয়-স্বজন সবার নামে জায়গা জমি সংক্রান্ত বিষয় মিথ্যা মামলা করেছে ওই মামলার পুলিশ স্পটে এসে কল দেয় আমাদের বিষয়টা তদন্ত না করে আমাদের কাছ থেকে টাকা দাবি করে তো কিছু টাকা দিয়ে বিদায় দেওয়া হয় আরো কত টাকা দিতে হয় কে জানে!!!

নোয়াখালী , মাইজদী, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTQ94TZK
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

সিভিল সার্জন কর্তৃক বয়স প্রমাণের সার্টিফিকেট বা মেডিকেল সনদ

আমি চুয়াডাঙ্গা সিভিল সার্জন এর অফিস এ গিয়েছিলাম বয়স প্রমাণের সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করতে। আমার আসল জন্ম তারিখ **/**/**** এবং বয়স **, আমি এই অনুযায়ীই আমার সনদ পাওয়ার আবেদন করেছিলাম। তো ডিউটিরত কর্মকর্তা আমার সকল কাগজ পত্র জমা নিলেন এবং বললেন আমার রেডিওলজি টেস্ট এর রিপোর্ট টা জমা দিতে। এরপর তিনি বললেন যে রিপোর্ট জমা দেওয়ার পরের দিন মেডিকেল বোর্ড গঠন হবে এবং তারা আমার রিপোর্ট দেখে সিদ্ধান্ত নিবেন যে আমার চাহিত ডকুমেন্ট টা আমাকে দেয়া হবে কিনা। তো এর জন্য ওই কর্মকর্তা আমাকে বললেন যে বোর্ডের তো একটা খরচ আছে তুমি একটু কম করে 1500 টাকা দিও। তো তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমার জানা মতে এই 1500 টাকা কোনো সরকারি ফি নয়, যা আমার কাছে গোপনে চাওয়া হয়েছে।

চুয়াডাঙ্গা, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHYVPU63
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৯ হাজার

জন্মসনদ অনলাইন করতে ১৯০০ টাকা নিয়েছিলো

জন্মসনদ অনলাইন করলে মনে হয় ২০০ থেকে ৩০০ লাগতে পারে বা ৪০০ তারা আমার থেকে ১৯০০ টাকা নিয়েছে আমার পুরানো জন্মসনদের বই টি নাকি তারা পাচ্ছে না তাই তারা আমার নতুন করে জন্মসনদ করার জন্য ১৯০০ টাকা নিয়েছে তারা আমার বই ঠিক মতন রাখতে পারে নাই এখন আমি কেন ক্ষতি পূর্ণ দিতে হবে, আমাকে যেই জন্মসনদ দিয়েছে সেটা ত আমার কাছে আছে আমার টা যদি হারিয়ে ফেলতাম তালে দরে নিতাম আমি রাখতে পারি নাই, তার পর কয়েক বার গিয়েছিলাম পরিষদে তারা বলত এটার জন্য মেম্বারের কাছে যান মেম্বার সব করবে তার মানে মেম্বার রা মিলে এই টাকা খাইছে।

ঢাকা (অন্যান্য), ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKWUHLET
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০ হাজার

বিদ্যুৎ অফিস নতুন মিটার সংযোজন করাতে

আমি একটি নতুন প্রিপেইড মিটার সংযোজন করতে চেয়েছিলাম। সরকারি ফি-৫৬০০ টাকা আমার থেকে ১২০০০ টাকা নিয়েছে। না দিলে মিটার পাবো না।

চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTQYL9CH
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩৫.০ হাজার

সৌদি আসার সময় মেডিকেল জিম্মি।

সৌদি আসার ১ম ধাপ হলো সরকারি মেডিকেল টেষ্ট এলাউ বা এপ্রোভ হওয়া। আমি বেসরকারি মেডিকেল থেকে আমার টেষ্ট করর পর আমার স্আাস্থের অবস্থা সম্পূর্ণ ফিট ছিল। যখন আমি রিকোটমেন্ট এজেন্সি থেকে সরকারি মেডিকেল এপয়েনমেন্ট নিয় তখন, মেডিকেল এর দারোয়ান বলে, "আগে থেকে টাকা দিয়ে কথা না বলে রাখলে মেডিকেল ফিট হয়না" মেডিকেল ফিট হওয়ার কথা বলে আমার কাছ থেকে ৩৫০০০ টাকা নিয়েচে৷

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK8RX8MZ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮০০

পিতার নাম সংশোধন

আমার ভোটার হবার জন্য যখন আবেদন করতে যাই তখন চোখে পরে আমার সার্টিফিকেট এ বাবার নামের বানান ভুল এসেছে। এই বানান সংশোধন করতে আমি আমার স্কুলে যাই। সেখানে দায়িত্বরত শিক্ষক আমাকে প্রায় ২ মাস ঘুরিয়েছেন তারপর আমার থেকে ১৮০০ টাকা দাবি করেন যেখানে আবেদন এর সরকারি খরচ মাএ ৫০০ টাকা। ৫ মিনিটের কাজের জন্য ১৩০০ টাকা দাবি করেন শেষ পর্যন্ত ৮০০ টাকা দিতে বাধ্য হয়েছিলাম।

নাগরপুর, টাংগাইল, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKGMGH4F
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭০.০ হাজার

offered an job for 70000

they offered my dad a job for me on post office 19 grade job for the sallerya of 12000 TK, and i don't know about it and my dad has been paid the money to them for getting me the job, but its been 2 years my job is not ready yet and its pending all the time, and also if i want my money back the just say wait you will get the job soon !

cumilla, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTXCC6K6
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য গিয়েছিলাম। পরে বলতেছে যে আমার পুলিশ ক্লিয়ারেন্স করতে ২৫০০ টাকা লাগবে। আমি বললাম ব্যাংক চালান ১৫০০ আমি ২৫০০ দেব কেনো। বললো আমাদের একটা খরচ আছে।

ছাতক, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে SYPGZ2B9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

নাগরিক সনদ

পাসপোর্টের জন্য নাগরিক সনদ আবেদন করার পর প্রিন্ট করার জন্য কিছু খরচ চাওয়া হয় , আমি জানতে চাই উনাদের কি প্রিন্টার দেয় নাই সরকারের পক্ষ থেকে , অতঃপর তর্ক বিতর্কের পর উনাকে বারতি টাকা দেয়া হয়

খিলগাঁও, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK9G7TDY
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

গননাকারী নিয়োগ

উপজেলার পরিসংক্যান অফিসার নৌযান শুমারীর গণনাকারী হিসেবে নিয়োগ পাইয়ে দেয়ার জন্য ২০০০ টাকা চেয়েছিল নতুবা কারো সুপারিস আনার কথা বলছিল। আমি রাজি হইনি।

গলাচিপা , পটুয়াখালী, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRZF44V4
মন্তব্য