সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,০৫৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

সৌদি আসার সময় মেডিকেল জিম্মি।

সৌদি আসার ১ম ধাপ হলো সরকারি মেডিকেল টেষ্ট এলাউ বা এপ্রোভ হওয়া। আমি বেসরকারি মেডিকেল থেকে আমার টেষ্ট করর পর আমার স্আাস্থের অবস্থা সম্পূর্ণ ফিট ছিল। যখন আমি রিকোটমেন্ট এজেন্সি থেকে সরকারি মেডিকেল এপয়েনমেন্ট নিয় তখন, মেডিকেল এর দারোয়ান বলে, "আগে থেকে টাকা দিয়ে কথা না বলে রাখলে মেডিকেল ফিট হয়না" মেডিকেল ফিট হওয়ার কথা বলে আমার কাছ থেকে ৩৫০০০ টাকা নিয়েচে৷

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৩৫.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DK8RX8MZ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পিতার নাম সংশোধন

আমার ভোটার হবার জন্য যখন আবেদন করতে যাই তখন চোখে পরে আমার সার্টিফিকেট এ বাবার নামের বানান ভুল এসেছে। এই বানান সংশোধন করতে আমি আমার স্কুলে যাই। সেখানে দায়িত্বরত শিক্ষক আমাকে প্রায় ২ মাস ঘুরিয়েছেন তারপর আমার থেকে ১৮০০ টাকা দাবি করেন যেখানে আবেদন এর সরকারি খরচ মাএ ৫০০ টাকা। ৫ মিনিটের কাজের জন্য ১৩০০ টাকা দাবি করেন শেষ পর্যন্ত ৮০০ টাকা দিতে বাধ্য হয়েছিলাম।

ঘুষ দিয়েছি
নাগরপুর, টাংগাইল ৳৮০০
১ সেপ্টেম্বর ২০২৬ DKGMGH4F
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

offered an job for 70000

they offered my dad a job for me on post office 19 grade job for the sallerya of 12000 TK, and i don't know about it and my dad has been paid the money to them for getting me the job, but its been 2 years my job is not ready yet and its pending all the time, and also if i want my money back the just say wait you will get the job soon !

ঘুষ দিয়েছি
cumilla ৳৭০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CTXCC6K6
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

নাগরিক সনদ

পাসপোর্টের জন্য নাগরিক সনদ আবেদন করার পর প্রিন্ট করার জন্য কিছু খরচ চাওয়া হয় , আমি জানতে চাই উনাদের কি প্রিন্টার দেয় নাই সরকারের পক্ষ থেকে , অতঃপর তর্ক বিতর্কের পর উনাকে বারতি টাকা দেয়া হয়

ঘুষ দিয়েছি
খিলগাঁও ৳২০০
১ সেপ্টেম্বর ২০২৬ DK9G7TDY
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

গননাকারী নিয়োগ

উপজেলার পরিসংক্যান অফিসার নৌযান শুমারীর গণনাকারী হিসেবে নিয়োগ পাইয়ে দেয়ার জন্য ২০০০ টাকা চেয়েছিল নতুবা কারো সুপারিস আনার কথা বলছিল। আমি রাজি হইনি।

ঘুষ দিইনি
গলাচিপা , পটুয়াখালী ৳২.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ BRZF44V4
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

TNO অফিসে পিওন

TNO অফিসে আমার আব্বুর একটি বিচার কার্য চলমান ছিল।উক্ত বিচারের নথিপত্রের অনুলিপি চাইলে, বিভিন্ন টাল বাহানা যেমন হারিয়ে গেছ,খুঁজে পাচ্ছি না ইত্যাদি বাহনা মাধ্যমে আমার আব্বুর কাছ থেকে ১০০০ টাকা ষঘু নেয়।

ঘুষ দিইনি
চকরিয়া উপজেলা ৳১.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CTDW8VSG
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Citizenship Certificate

একটা নরমাল নাগরিকত্ব সনদ এটার জন্য আসলে কোন টাকা পয়সাই লাগে না। কিন্তু তারা প্রতি মানুষ থেকেই ১০০ টাকা করে নিয়ে রেখে দেয়। এটার আসলে কোন রিসিটও নাই, কোন কারণও নাই।

ঘুষ দিইনি
Mdpur ৳১০০
১ সেপ্টেম্বর ২০২৬ DKEXK4B9
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

HSC প্র্যাকটিক্যাল পরীক্ষা

HSC প্র্যাকটিক্যাল পরীক্ষা জন্য 1000 টাকা চাওয়া হয়, এই টাকা দিতে চাই নি বলে আমাকে অন্য একটা রুমে নিয়ে বসানো হয়, প্রিন্সিপাল আমার admit card কেড়ে নেয়। রুমে একাই আমি । পরিত্যক্ত রুম ছিল । সব কিছু ময়লা । বিভিন্ন হুমকি ও দেওয়া হয় । চাপে পড়ে বাধ্য হই দিতে

ঘুষ দিয়েছি
গাইবান্ধা ৳১.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ RNKQGS8S
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম

হাস্যকর হলেও সত্য, এই টাকা প্রতিবার বিল এর চেক নেয়ার আগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের একাউন্টস ও অন্যান্য বিভাগ কে দিতে হয়েছে, আওয়ামীলীগ আমলে । এই ঘুষের এমাউন্ট আরো বেশি হিসাব করতে ইচ্ছা হচ্ছে না আর ।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳৪.১১ কোটি
১ সেপ্টেম্বর ২০২৬ CTJMUJST
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

স্মার্ট কার্ড উ‌ত্তোলন

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার নির্বাচন অ‌ফিস থে‌কে স্মার্ট কার্ড উত্তোলনের সময় অফিস সহকারি একশো টাকা দাবি করে । অন্যথায় সে স্মার্ট কার্ড দিবে না । তাকে একশো টাকা দেওয়ার পর দেখলাম যে আরো কয়েকজন আসলো তাদের কাছ থেকেও সে একশো টাকা করে নিচ্ছে আরকি । এটা হচ্ছে ওনাদের ব্যক্তিগত আয় ।

ঘুষ দিয়েছি
কু‌ড়িগ্রাম ৳১০০
১ সেপ্টেম্বর ২০২৬ RNVPQ9TE
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অফিস

আমি একজন প্রবাসী দেশে গিয়েছিলাম ছুটিতে অল্প কিছু সময়ের জন্য তার ভিতরে হঠাৎ আমার একটা কাজ লাগে আমার নিবন্ধনের জন্য তখন আমি নিবন্ধনটা অনলাইন করার জন্য আমি উপজেলা চেয়ারম্যান অফিসে যাই তখন তাদের সাথে কথা বলে বুঝতে পারলাম যে আমার নিবন্ধনটা অনলাইন করা হবে না কারণ তারা আমার থেকে ৩৫০০ টাকা দাবি করেছে অনলাইন করার জন্য তখন এতে আমি সমৃদ্ধ দেইনি আমাদের মতন প্রবাসেরা যদি এই ছোট্ট কাজে হয়রানি হতে হয় তাহলে আমরা কার কাছে যাব

ঘুষ দিইনি
কুমিল্লা ৳৩.৫ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CT4AFXWP
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

মৌলভীবাজার পল্লি বিদ্যুৎ সমিতি এর গ্রাহক মালিকানা পরিবর্তন সংক্রান্ত কাজে ঘূষ দাবি।

কারখানার মালিকানা পরিবর্তন হবার কারনে পল্লিবিদ্যুৎ অফিসে মালিকানা পরিবর্তন এর আবেদন জমাকালে মৌলভীবাজার পল্লিবিদ্যুত অফিস, শ্রীমঙ্গল এর সদস্য সচিব 2দিনে কাজ সম্পাদন করার আশ্বাস দিয়ে এই দুই লাখ টাকা দাবি করেন।

শুধু দাবি করেছে
মৌলভীবাজার পল্লিবিদ্যুৎ সমিতি, শ্রীমঙ্গল ৳২.০০ লাখ
১ সেপ্টেম্বর ২০২৬ SYDJ3UQF
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ হয়রানি

বিষয়: পুলিশ কর্তৃক টাকা দাবি ও চাবি আটকে রাখার বিষয়ে অভিযোগ মাননীয় কর্তৃপক্ষ, আমি অভিযোগ করছি যে, কাশিমপুর থানার পুলিশের সদস্যরা আমার বাড়ির সামনে এসে তল্লাশি করেন। তল্লাশির সময় তারা আমার কাছে হেলমেটের বিষয়ে জানতে চান। এরপর তারা আমার কাছে ২,০০০ টাকা দাবি করেন। পরবর্তীতে আমি ১,০০০ টাকা প্রদান করি। টাকা দেওয়ার পর পুলিশ সদস্যরা আমার চাবি ফেরত দেন। টাকা দেওয়ার আগে আমার চাবি তাদের কাছে ছিল/আটকে রাখা হয়েছিল। ঘটনাটি আন্ধার মানিক, কাশিমপুর এলাকায় ঘটে। আমি বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের শনাক্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি। ঘটনার স্থান: আন্ধার মানিক, কাশিমপুর থানা: কাশিমপুর থানা দাবি করা টাকা: ২,০০০ টাকা প্রদান করা টাকা: ১,০০০ টাকা অভিযোগ: টাকা দাবি এবং টাকা দেওয়া

ঘুষ দিয়েছি
Dhaka ৳১.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DKDCHMMS
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সাভার সরকারি কলেজ

বার্ষিক পরীক্ষায় যারা পরীক্ষায় ফেল করেছিল তাদেরকে ২০০ টাকা দিয়ে আবার পরীক্ষার দাবি জানানো হয়েছে। কিন্তু সরকারি কলেজে এমন কোনো নিয়ম নাই

ঘুষ দিইনি
সাভার ৳২০০
১ সেপ্টেম্বর ২০২৬ DK2ZMH92
মন্তব্য