সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০০১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,০৬৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

পৌরসভা কর্তৃক বিল্ডিং এর ড্রাফট প্ল্যান অনুমোদন

বিল্ডিংয়ের প্ল্যান অনুমোদনের জন্য নোয়াখালী পৌরসভায় টেবিল খরচের নামে ঘুষ প্রদান করতে হয়েছে।

নোয়াখালী, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTJ6XHMB
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

প্রকৌশলী কার্যালয়ে

বিল্ডিংয়ের প্ল্যান অনুমোদনের প্রক্রিয়ায় নোয়াখালীর সেনবাগে মিটিং আয়োজনের খরচের নামে ঘুষ দিতে হয়েছে।

noakhali, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTHN4RNM
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৩৫.০ হাজার

এন আইডি সংশোধন

আমার ভাই প্রবাসী তার এন আই ডি সংশোধনের জন্য আবেদন করে আর পাসপোর্ট নামের মতে এনআইডি করতে চাই আবেদন করা ছয় মাস পর তারা অনুমতি দেয়নি এখনো এখন বলতেছেন টাকা লাগবে

কিশোরগঞ্জ, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK3U2KSQ
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳২.৪৮ কোটি

সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে সচিব পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এর যৌথ সভায় অনুমোদিত সিদ

আদেশ বাস্তবায়নে দু ধাপে টাকা পরিশোধ করতে হবে। অগ্রিম ৬০ লক্ষ। যোগদান পত্র দিয়ে জন ৪ লক্ষ বাকী টাকা ফিক্সেশন এর পর।

৫ কাওরানবাজার, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKGPBWLS
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

জি আর ও অফিস, পটিয়া চৌকি আদালত

একটা মামলার আসামীর ফরোয়ার্ডিং এর ফটোকপি নিতে দিতে হয়েছে

পটিয়া, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT696WXG
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

উপবৃত্তি নেওয়ার জন্য ঘুষ

নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটে পড়া অবস্থায় আমার নাম উপবৃত্তি তালিকায় আসে। সেখান থেকে পুবালি ব্যাংকের এক কর্মকর্তাকে দ্বায়িত্ব দেয়া হয়েছিলো যাচাই বাছাই এর জন্য। সে আমাদের প্রত্যেকের কাছে ২০০০ টাকা করে দাবি করেছিল। আমি টাকা দেই নাই আমার নাম উপবৃত্তির তালিকা থেকে বাদ দিয়েছিল। যারা টাকা দিয়েছিল সবাই উপবৃত্তির টাকা পেয়েছিল।

নওগাঁ, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJG9L2VM
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.৭০ লাখ

মিনিস্ট্রি অডিট

আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে মিনিস্ট্রি অডিটে আসে DIA নামক একটা প্রতিষ্ঠান থেকে। সেখানে সকল শিক্ষকের এক মাসের স্যালারি ঘুষ হিসাবে দিতে বাধ্য হই।

খুলনা, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে KH3U54YH
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮.০ হাজার

পুলিশ ভেরিফিকেশান

বিদেশে উচ্চশিক্ষার জন্য বিদেশী সরকারি স্কলারশিপে (হাঙ্গেরিয়ান, টার্কি গভমেন্ট স্কলারশিপ) এপ্লাই করতে পুলিশ ভেরিফিকেশানের দরকার হয়। এই সেবা অনলাইনেই দেয়া হয় কিন্তু আমাদের স্কলারশিপের ডেট সামনেই ছিলো তাই কাজটা যাতে দ্রুত হয়, ২-৩ দিনের মধ্যে কাজটা করে দেবার জন্য রামপুরা থানার এক পুলিশ অফিসার আমাদের থেকে ৮ হাজার টাকা নেয় এবং কাজটা করে দেয়।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKW9L6ET
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

সিভিল মোকদ্দমা দায়ের

একটি জমির রেকর্ড সংশোধন এর জন্য সিভিল মামলা দায়ের করতে যাই। দায়েরের পর নোটিশ জারীকারক ৩০০০ টাকা দাবী করে বলে, টাকা না দিলে সমন জারী হবে না। নিরুপায় হয়ে টাকা দিতে হয়েছে।

জামালপুর, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYFFYX88
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

Family Certificate

একটা পারিবারিক সনদ বানানোর জন্য ইউনিয়ন পরিষদ অফিসে গিয়েছিলাম। সেখান থেকে পারিবারিক সনদ বানানোর পর চেয়ারম্যানের রুমে গেলাম সিগনেচার নেওয়ার জন্য। কিন্তু সে ৫০০ টাকা ব্যতীত সিগনেচার করবে না। উল্টো তাকে চেয়ারম্যান বলায় আমার সাথে ক্ষিপ্ত হয়েছে কারণ আমি তাকে স্যার বলে সম্বোধন করি নাই। আমি এর আগে জীবনে কখনো ঘুষ দেই নাই। কিন্তু আমার ইমারজেন্সি কারণে পারিবারিক সনদ প্রয়োজন হওয়ায় ঘুষ দিতে বাধ্য হই। সেদিন এতটাই ছোট ফিল করেছিলাম যে, সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আল্লাহ যদি কখনো তৌফিক দান করেন দেশ ত্যাগ করবো।

Noakhali, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTCXG2Q4
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

থানায় জিডি করতে গিয়ে ১০০০ টাকা ঘুষ দিতে হয়েছে

মৃত্যুর হুমকি আসায় থানায় একটি সাধারণ ডায়েরি করতে এক হাজার টাকা ঘুষ দিতে হয়েছে।

Sadar, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CT22MNWU
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

সিভিল সার্জনের অফিস।

আমার স্ত্রীর বিদেশে যাওয়ার জন্য সিভিল সার্জন এর অফিস থেকে মেডিকেলের রিপোর্টে একটা সত্যায়িত করার জন্য যাই। সেখানে বলে আজকে পাবেন না। ৫দিন পরে আসুন। বললাম, সত্যায়িত করতে ১মিনিট লাগবে। ৫দিন পরে কেনো? তখন বলে, চা খাওয়ার জন্য কিছু দিন। ১০০০টাকা দেওয়ার পর ৩০সেকেন্ডে কাজ শেষ। এই দেশ আমাদের? এরাই আমাদের টেক্সের টাকায় বেতন নিয়ে চলে? মাঝে মাঝে এই সিস্টেমের উপর খুব রাগ লাগে। এই জন্য দেশ ছেড়ে বিদেশে পরে আছি।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKKY2VQ6
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

পি বি আই তদন্তের সময

আমার ৩টি সি আর মামলার তদন্ত করতে গিয়ে আমি বাধ্য হয়ে দিয়েছি

কক্সবাজার, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT3VCNM3
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৬০০

জন্মনিবন্ধন সংশোধন

জন্মনিবন্ধন সংশোধনের জন্য গিয়েছিলাম, যেটার জন্যে ৬০০ টাকা দাবি করে কম্পিউটারিস্ট।

রংপুর, গংগাচড়া, আলমবিদিতর।, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RNNPD4KX
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

পুলিশ ক্লিয়ারেন্স

পুলিশ ক্লিয়ারেন্স করতে নাগরিক সনদ পত্র আনতে পৌরসভা গেলাম রমজানের ছুটি শুরু হওয়ার আগের দিন। তো আমি যখন করার জন্ সেখানে গিয়ে কোনো কর্মকর্তাকে পেলাম না। সরকারি চাকরি তো তাই, ছুটি শুরুর আগের দিন থেকেই ছুটি ধরে নিয়েছিল হয়তো। ফলে নাগরিক সনদ ছাড়াই জমা দেই। এরপর একজন পুলিশ কল দিয়ে বলে দেখা করার জন্য। উনি সম্ভবত হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ ক্লিয়ারেন্স এপ্লিকেশন গ্রহণের দায়িত্বে আছেন। যাওয়ার পর বলে, ৫০০ দিতে হবে। নাহলে ছুটি শেষ হওয়া পর্যন্ত নাগরিক সনদের জন্য অপেক্ষা করতে হবে। পরে অনিচ্ছা সত্বেও দিতে হয়েছে।

হবিগঞ্জ সদর, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে SYYC2DK3
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮.০ হাজার

পুরাতন মিটার পরিবর্তন

BPDB এর অধীনে থাকা একটি মিটারে কিছু যান্ত্রিক ত্রুটির জন্য পরিবর্তন করার জন্য আবেদন করা হলে বলে ৮০০০ টাকা দিতে হবে তাদের। এতটাকা কিসের জন্য জানতে চাওয়া হলে বলে এত টাকায় নাকি খরচ। টাকা দিতে অস্বীকার করলে বলা হয়, পরের মাস থেকে মিটার ত্রুটি দেখিয়ে ৫০০ ইউনিট বিল বা তাদের ইচ্ছামতো ৩০০০/৪০০০ টাকা করে বিল করার হুমকি দেয়। উপায় না দেখে টাকা দিতে বাধ্য হয়তে হয়েছে।

ত্রিশাল, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYTYVSR6
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.৫ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

মুক্তাগাছা থানার আসেপাশে কম্পিউটার এর দোকান গুলোতে পুলিশ ক্লিয়ারেন্স করতে ৩৫০০ টাকা নেয়া হয় চালান ১৫০০ আর ২০০০ টাকা আবেদন ও পুলিশ কে গুশ দিবে যদি শুধু আবেদন ও চালান নেন তাহলে ১৭৫০ টাকা নেয় কিন্তু পাসপোর্ট এর কপি সত্যায়িত না করার কারনে ত্রুটি যোক্ত করে দেয় একটা পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য এত টাকা গুশ দিতে হবে দেইনি ভাবছিলাম হবে কিন্তু পাসপোর্ট এর কপি সতয়ায়িত করার কথা বলে নাই

ময়মনসিংহ, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে MYLXXDJB
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

আইডি কার্ড বানানোর জন্যে ২০১৮ সালে

আইডি কার্ড বানাতে দেরি হবে সার্ভার কাজ করছে না,নির্বাচন কমিশন থেকে বন্ধ আছে,৩০০০ টাকা দিলাম অমনি সার্ভার কাজ হয়ে গেলো,,,

মিরসরাই,চট্টগ্রাম, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT38CAQF
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

নতুন এনআইডি তৈরি

আমি নতুন এনআইডি তৈরি করতে গেলে এক দালাল আমার কাছ থেকে টাকা চায়। আমি টাকা না দিয়ে উপজেলা নির্বাচন অফিসারের কাছে অভিযোগ জানাই। পরের দিন আমি অফিসে গেলে অনারা আমার ফাইল সবার নিছে দেয়। পরে যখন আমার সময় আসে অনারা আমাকে বলে আপনার ফাইল আবার সবার নিছে চলে গেছে।

ছাতক, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে SYNYMXM2
মন্তব্য