সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৩৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,০৭৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

ভোটার আইডি কার্ড

আমি একজন প্রবাসী আমার ভোটার আইডি কার্ডে নামের স্পেলিং ভুল সংশোধন করতে অনলাইন এপ্লিকেশন করি। এপ্লিকেশনের ২০ দিনের ভিতরে নতুন আইডি কার্ড হয়ে যাওয়ার কথা নিয়ম অনুযায়ী। কিন্তু সময় চলে যায় ২ মাসের উপরে।পরে আমি নির্বাচন কমিশনার অফিসে যাই সেখানে গিয়ে এ ব্যাপারে জানতে চাইলে।একজন মহিলা ছিলেন আমাদের ওয়ার্ডের দায়িত্বে।আমি এই ব্যাপারে উনাকে যখন জানাই। উনি আমাকে বলে আপনার আইডি কার্ড প্রক্রিয়াধীন আছে হয়ে যাবে একটু সময় লাগবে।কিন্তু ওখানে একটি পিওয় ছিল।সে আমাকে বলছে আপনার কাজ আমি এখন করে দেবো আপনি আমাকে কত টাকা দিবেন আমি না পারতে তখন তাকে৫০০ টাকা দিব বলেছি।সে ৫০০ টাকা রাজি হয়নি তাকে এক হাজার টাকা দিতে হয়েছে।সাথে সাথে আমার আইডি কার্ডের মেসেজ চলে আসে মোবাইলে।আসল আমরা সাধারণ মানুষ আর কতদিন হয়রানি হব।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT4N36L6
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.২০ লাখ

সেনাবাহিনীর অন্যান্য পদবীর পেনশন

সেনাবাহিনীতে সৈনিক হতে অনারারী ক্যাপ্টেন পর্যন্ত যে সকল সেনাসদস্যরা পেনশনে গমন করে।তখন তাদের প্রতিটি রেকর্ডের সংশ্লিষ্ট এফ পি ও /এফ সি করণিকদের প্রতিটি সেনাসদস্যদের নিকট ৫০০০০/- হতে ১৫০০০০/- টাকা পর্যন্ত দাবি করে,যা সেনাবাহিনীতে ২৫/৩০ বচর চাকুরী করার পর অবসরে গমনের সময় অত্যন্ত গর্হিত কাজ।কেও না দিলে বিভিন্ন ভাবে হয়রানি করে যা মোটেই কাম্য নয়।

বগুড়া, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJQ29RYG
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

বাংলাদেশ রেলওয়ে সেবা

রিসেন্টলি ট্রেন ভ্রমণের জন্য কাউন্টার এ টিকেট কাটতে গেলে জানায় "স্ট্যান্ডিং টিকেট ও শেষ, ট্রেনে উঠেন ব্যবস্থা হয়ে যাবে।" কারণ টিকেট না থাকায় টিটি এসে ধরলে তাকে ভাড়া দিয়ে দিলেই হবে, কোনো টিকেট লাগে না রশিদ লাগে না, পুরাটাই উনাদের পকেটে। আসলে স্ট্যান্ডিং টিকেট উনারা ইচ্ছা করেই ছারে না। সবশেষে ট্রেনে উঠার পর পুলিশ বললো টিকেট আছে, বললাম না! তখন উনি বললো এদিকে এসে দাঁড়ান, দেন বললো ভাড়া দেন, দিলাম। তারপর বললো টিটি আসলে বলবেন পুলিশের লোক।

Airport Railway Station, Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKWHB996
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.৫ হাজার

বাংলাদেশ টেলিযোগাযোগ কমিশন (BTRC)

আমি আগারগাঁও BTRC এর অফিসে আবেদন করি. আমার সিম দীর্ঘদিন বন্ধ থাকার কারণে ব্লক হয়ে যায়। সেটি পুনরায় সচল করার জন্য আবেদন করি , উনারা টাকা(3500) ছাড়া সিম দেবে না. আমি ৭/৮ মাস ধরে হয়রানির শিকার হচ্ছি।

Tangail, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKD8ESKZ
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

এনজিও প্রোজেক্টের জন্য ইউএনও প্রত্যয়ন পত্র, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়

সংশ্লিষ্ট এনজিও হতে প্রকল্প বর্ষ সমাপ্তির প্রেক্ষিতে প্রত্যয়ন পত্রের জন্য আবেদন করা হলে প্রকল্প এলাকায় তদন্ত সম্পন্ন করে পরবর্তী ধাপে যাওয়ার জন্য ১০০০০ টাকা ঘুষ চাওয়া হচ্ছে। যেহেতু ঘুষ এনজিওর নীতিমালার লঙ্ঘন করে, তাই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে এবং আবেদনটি উপেক্ষিত অবস্থায় রয়েছে।

গাজীপুর সদর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK52VGD7
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

Police Clearance

Police Clarence এর জন্য আবেদন করা হইছে এর কিছুদিন পর কল আসলে আমি থানায় যায়। যাবার পর সব কিছু দেখার পর বললেন ( চা ) এর টাকা দোও। ৫০ টাকা দিছিলাম উনি নেয় নাই। ১০০০ টাকা দাবি করছে

Comilla, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTXX53UV
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

মোবাইল চুরির জন্য সাধারন ডাইরি

১৭ জুন ২০২১, সাইন্সল্যাব, ঢাকা, আমার একটি মোবাইল চুরি হয়। নিউ মার্কেট থানা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা। আমি সাধারন ডাইরি করি। এস আই আমার মোবাইল খোজে দেওয়ার জন্য ১০,০০০ টাকা দাবি করে। মোাইলের দাম ছিল ৩০,০০০ টাকা। আমি ছাত্র অবস্থায় এত টাকা দিতে পারবনা বলেছিলাম, তাই সে আমার মোবাইল খোজে দেয়নি।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKWJFDG7
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০ হাজার

পেনশন

আমার বাবা সুনামগঞ্জ জেলার অধীন দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন পরিষদের একজন অবসরপ্রাপ্ত সচিব । তিনি সরকারি চাকরি থেকে ২ আগস্ট ২০১৭ সাল তারিখে অবসর গ্রহণ ।আমার বাবা সাথে সাথেই ৭৫% পেনশন পান কিন্তু ২৫% পাননি , সুনামগঞ্জ জেলা অফিসে গেলে ওরা বলে দোয়ারাবাজার উপজেলা অফিসে যেতে আর উপজেলায় গেলে বলে জেলায় , টাকা তুলতে জেলা অফিস আর উপজেলা অফিসে দৌড়া দৌড়ি করতে থাকি , এরপর উপজেলা অফিসে 6000 টাকা দিলে নাকি কাজ হবে দিলাম টাকা , টাকা নেয়ার দুইদিন পর ফোনে বলে জেলা অফিসে একটি এপ্লিকেশন নিয়ে যেতে , এরপর রাগে কষ্টে টাকার আশা বাদ দিয়ে দিছি

দোয়ারাবাজার, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে SY9RW4CR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

ভোটার আইডি সংশোধন

আমি নতুন ভোটার হয়েছি জুলাই মাসে। কার্ড এ আমার পোস্ট কোড এবং গ্রাম এর নাম ভুল এসেছে । তো নির্বাচন অফিস এ সকল কার্যক্রম সম্পন্ন করার পর আমার কাছে কাজ এর পারিশ্রমিক চাচ্ছে। উল্লেখ্য আমি সরকারি বিল পরিশোধ করেছি ৩৫০ টাকা। ফাইল এর জন্যে পারিশ্রমিক চেয়েছে ২০০ টাকা । সরিষাবাড়ী নির্বাচন অফিস।

জামালপুর, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYT6LFBB
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮০.০ হাজার

Customs house, Chittagong

এটি কাটমস হাউজের দৈনন্দিন ঘটনা । যেখানে পিয়ন থেকে কমিশনার পর্যন্ত বেশিরভাগ দুর্নীতিবাজ । ঘুষ দেয়া ছাড়া এখানে কেউ কাজ করতে পারে না । যার ফলপ্রসূ আমাদের দেশে নিত্য প্রয়োজনীয় জিনিস হতে শুরু করে সব কিছুর দাম বেশি থাকে ।

Chattogram, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTU2UUFK
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

অর্থঋন আদালতে বিবাদীর চেক উত্তোলন

অর্থঋন আদালতে বিবাদীর জমা দেয়া টাকা উত্তোলন করতে গেলে আমার কাছে ২০০/- টাকা দাবী করা হয়।ঋনখেলাপীর টাকা আদায় করার সময়েও টাকা নেয়া কতটুকু রুচির দুর্ভিক্ষ এ থেকেই বোঝা যায়।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTZ65RMJ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

মোবাইল চুরি

আমার বরো ভাই বিদেশে থেকে একটা স্যামস্যায়াং মোবাইল নিয়ে আসে ২মাস পর সেটা চুরি হয় থানায় জিডি করি মোবাইলেট এমআই নম্বর বের করার জন্য ২০০০ টাকা নেয় পরে এমআই নম্বর বের করে দেয় সেটা দিয়ে জিডি করি লোকেশন মিলিয়ে দেখি সেটা মেম্বারের ছেলে চুরি করে তার মামার কাছে দেয় তার মামা পুলিশে চাকরি করে সব কিছু যানার পর পুলিশ আর কোন একশন নেয়নি কারন এটা পুলিশের কাছে এলাকার মেম্বারের সালা সে মেম্বার পুলিশকে মোটা টাকা দিনে বন্ধ করে ছিল আজও সেই মোবাইল পাইনি

বগুড়া, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJTVSC8D
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

ভেরিফিকেশন কলের জন্য

আমার বাবার ফ্লাইট ছিলো দুইদিন পরে এক এন এস আই সদস্য আমার বাবাকে কল করে অনেক তথ্য জেনে আমার বাবা একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও সরকারি পাসপোর্টধারী । অই এন এস আই সদস্য আমার বাবার সার্টিফিকেট ভেরিফিকেশন এর জন্য কল করে পরের দিন সকালে দেখা করতে বলে এরপর বিভিন্ন ভাবে হয়রানী করে বলে যে আমার বাবার নামে বাজে রিপোর্ট দিয়ে দিবে বাবা আর কখনো ফ্লাই করতে পারবে না । এরপর ভালো রিপোর্ট লেখার জন্য ৩০০০ টাকা দাবি করে ।আমি ভয় পেয়ে টাকা দিয়ে দেই ।আমার বাবার সময় খুব কম।ছিলো তাই কোন ভাবেই আমরা যাচাই করতে পারি ।তার উপর এন এস আই অফিসেই এমন কাহিনি চলছিলো। এরপর আমাদের কে দেখায় যে ভালো প্রতিবেদন দিসে । পরের দিন আমার বাবা ফ্লাইট ধরে অইদিন জানতে পারে বাবার সাথে ইউনুস এর ফ্লাইট ছিলো ওনার জন্যই সকল যাত্রীদের রুল ভেরিফিকেশ

ফেনী, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTWD7CWQ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

পূর্বাচল নতুন শহর প্রকল্পের পূর্বের পেমেন্ট রেকর্ড বের করা

পূর্বাচল নতুন শহর প্রকল্পের একটি নতুন নিয়ম করা হয় যে পূর্বে যেই পেমেন্ট করা হয়েছে তার ব্যংক স্টেটমেন্ট লাগবে। এবং সেই রেকর্ড বের করার জন্য জনতা ব্যংক এর কর্মকর্তা আমার থেকে ১০০০০ টাকা অতিরিক্ত আদায় করে।

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKUDZU5C
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

নাগরিক সনদ

নাগরিক সনদ এর জন্য কাউন্সিলর অফিসে কর্মী দের গাড়ি ভাড়া বাবত ৫০০ টাকা / প্রতি আবেদনের জন্য নিয়ে থাকে, না দেয়ার কোন উপায় নাই.

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK2BVAE9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪৫.০ হাজার

ঠিকাদারি কাজের বিল তুলতে পার্সেন্ট হারে ঘুষ দিতে হয়

ঠিকাদারি কাজের বিল তুলতে পার্সেন্ট হারে ঘুষ দিতে হয় না হলে বিলের চেক আটকে রাখা হয়|এটা ক্ষেত্রবিশেষে ৭ থেকে ১০ পার্সেন্ট পর্যন্ত দাবি করে |

বান্দরবান, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTYR5LWW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

ডিএসপি ফান্ড এর টাকা উত্তোলন

ফাইল তার ডেস্কে যাওয়ার পর আমাকে বলে ৪৫ দিন পর আসতে অনেক পেন্ডিং ফাইল আছে আগে ওই গুলো করব তার পর আপনার সিরিয়াল আসবে। আর যদি ৩০০০ টাকা দেন তাহলে ৭ দিনের মধ্যে আপনার ফাইল রিলিজ করে দেব।এক প্রকার বাধ্য হয়ে আমাকে টাকাটা পরিশোধ করতে হয়। এই অফিসের প্রত্যেক টা লোক ঘুষখোর টাকা ছাড়া একটা কাজ ও তারা করে নাহ।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKETAKGV
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

ফ্যামিলি কাড

আমার আম্মা গতকাল ফ্যামিলি ক্যাট করার জন্য ইউনিয়ন কাউসার এর দায়িত্ব ইউনিয়ন কাউন্সিলের যে মেম্বার আছে করে দিতে এক সময় রাজি হয় না। কারণ সে একসময় যাও নাই এটা আমার হাতে নাই বিএনপি নেতাদের হাতে আছে বর্তমান। তো তারপর স্থানীয় এক বিএনপি নেতা যে ওয়ার্ড সভাপতি পাঁচ নাম্বার ওয়ার্ড সভাপতি সে সভাপতির কাজ গেলে সে বলে ১৫০০ টাকা দিলে ফ্যামিলি কার্ড করে দেব দেয়ার বিনিময়ে ফ্যামিলি করে দেয়। আমার এড্রেস কুষ্টিয়া জেলা ভেড়ামারা থানা

গ্রাম, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KH3FWTSD
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

পোষ্টিং

BIWTC সরকারি জাহাজে মেয়াদ ২ বছর থাকে. ২ পর বদলি হতে চায়লে ৩০০০০ টাকা করে দিতে হয়। পোষ্টিং নেওয়া জাহাজে প্রায় মাসে ২০ থেকে ৩০ লক্ষ টাকার অবৈধ তেল বিক্রি কয়া হয়। যার টাকার বড় অংশ স্থানীয় অফিস গুলো খায়। তার কিছু অংশ জাহাজের কর্মকর্তা মাষ্টার - মেস্তেরি খাই।

শহর, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTE4J8MS
মন্তব্য