All reports

19,001 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

6,066 reports found
Report a bribe
Other public office

বাংলাদেশ সদর পোস্ট অফিসে (সদরঘাট) আমার মরহুম বাবার পেনশন মায়ের নামে করাতে ঘুষ দিতে হয়েছে।

বাংলাদেশ সদর পোস্ট অফিসে (সদরঘাট) আমার মরহুম বাবার পেনশন মায়ের নামে করাতে ঘুষ দিতে হয়েছে। তাছাড়া প্রত্যেক বছর জুলাই মাসে মায়ের পেনশনের ইনক্রিমেন্ট লাগাতে 500.00 টাকা ঘুষ দিতে হয়। আরো হচ্ছে সদরঘাট পোস্ট অফিসে সঞ্চয়পত্র ভাঙাতে বা সঞ্চয়পত্রের মুনাফা নিতে গেলে তারা তাদের ক্যাশ কাউন্টার হতে ইচ্ছেমত টাকা ঘুষ হিসেবে রেখে তারপর টাকা ফেরত দেয়। তারা এতোটাই র্নিলজ্জ সরাসরি তারা বলে যাকে ইচ্ছে তাকে গিয়ে বলেন যে আমি টাকা নিয়েছি। দেখি কে আমার বক করে।

Paid
ঢাকা ৳5.0K
31 August 2026 5 DKVJ9QP7
0 Comments
Other public office

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর

আমার আরএমজি কারখানা শতভাগ রপ্তানীমুখী ও কম্প্লায়েন্স কারখানা । তারপরও লেআউট প্লান পরিবর্তন করতে নারায়ণগঞ্জ জেলার ডিআইজি সাড়ে তিন লক্ষ টাকার নিচে করবে না। ফাইল দীর্ঘদিন আটকে রাখার পর আমার প্রতিনিধিকে বলেন যে, অধিদপ্তর ও মন্ত্রণালয়ের বসদের ম্যানেজ করতে হয়। এটা ছাড়া হবে না। বাধ্য হয়ে সাড়ে তিন লাখ টাকা দিয়ে লেআউট অনুমোদন নিতে হয়েছে। দুঃখের বিষয় অধিদপ্তর ও মন্ত্রণালয়ে অভিযোগ করেও কোন সুরাহা হয় না। তাহলে কি ডিআইচির কথাই ঠিক।

Paid
নারায়ণগঞ্জ ৳350.0K
31 August 2026 3 DKC2ZNTH
0 Comments
Other public office

সরকারী চাকুরীর

গনঃপূর্ত অধিদপ্তরের ভাইবা দেওয়ার পরে সেখান থেকে দালাল বলেন ২০ লক্ষ টাকা দিলে চাকরী কনফার্ম। পরে সেখানে আমি উত্তর দেই যে ২০ হাজার ও দেওয়ার ক্ষমতা আমার নাই।হইলে হবে না হলে নাই।তারপর আমাদের ভাইবা শেষে কাগজ পত্র,পরীক্ষার নাম্বার গুম হয়ে যায়। ঐ সময় সরকার পতন হয় আবার এর সাথে সাথে আসল রেজাল্ট প্রকাশিত হয় আমি আমার নাম মেরিট লিস্টে দেখি।তারপর জয়েন ডেট দিচ্ছিলো না।সেখানেও জন প্রতি ১৫ হাজার টাকা ঘুষ দিয়ে জয়েন করি।

Refused
ময়মনসিংহ ৳200.0K
31 August 2026 3 MYALRMMF
0 Comments
Other public office

দিনাজপুর ম্যাজিস্ট্রেট কোর্ট

ব্যাংকে চাকরি করার সুবাদে আমাকে নিয়মিত কোর্টে যেতে হয় এবং বিভিন্ন মামলার খোঁজখবর করতে হয়। সেইদিন একটা মামলার বিষয়ে জানানোর জন্য পেশকার ১০০০ টাকা দাবী করে। বিষয়টি জরুরি বিধায় আমাকে ৫০০ টাকা পরিশোধ করতে হয়। বি.দ্রঃ দেশের ৬৪টা জেলার প্রতিটা কোর্টের প্রতিটা পেশকার, নাজির, উজির ঘুষ খায়।

Paid
দিনাজপুর সদর ৳1.0K
31 August 2026 3 RNSKGZQU
0 Comments
Other public office

প্রশিক্ষণের সার্টিফিকেট উত্তোলন প্রসঙ্গে।

যুব উন্নয়ন অধিদপ্তরের পিয়ন লোনের কথা বলে আমার কাছে থেকে আমার প্রশিক্ষণের সার্টিফিকেট জমা নেয়। আমি লোন গ্ৰহণ করিনি। পরবর্তীতে সার্টিফিকেট চাইলে আমার থেকে দুই হাজার টাকা ঘুষ চায়। আমি দিতে অস্বীকার করি এবং এখন পর্যন্ত আমার সার্টিফিকেট যুব উন্নয়ন অধিদপ্তরে জমা আছে। ঐ অফিসের উর্ধ্বতন কর্মকর্তাকে অভিযোগ করেছিলাম। উনি কোন ব্যবস্থা নেননি।

Refused
রৌমারী ৳2.0K
31 August 2026 3 RNLUHQ93
0 Comments
Other public office

আদালত মামলা ফাইলিং ও হাজিরা

মামলা দায়ের সময় যুগ্ম ৩য় এর সেরেস্তাদার। কাকে বাদ রেখে কার কথা বলবো। লিগ্যাল এইড অফিসে টাকা ছাড়া কোন কাজ হয় না। প্রত্যেক কোর্টে সেরেস্তাদার পেশকার পিয়ন জারীকারক ঘুষের মহা উৎসব করতেছে। বলার বা দেখার কেহ নাই।

Refused
কুমিল্লা ৳2.0K
31 August 2026 3 CTJAKD9Y
0 Comments
Other public office

পুলিশের ঘুষ গ্রহণ

বোনের বাড়িতে স্থানীয় সন্ত্রাসীদের হামলা হলে আমি পুলিশের সাহায্য নিতে রাতের নয়টা বাজে থানায় যাই, কিন্তু পুলিশকে যতক্ষণ আমি টাকা দিতে রাজি না হই ততক্ষণ তারা থানা থেকে আমার জন্য কোন সাহায্যের ব্যবস্থা করেনি। রাজি হওয়ার পর রাতের দুইটায় তারা আমার বোনের বাড়িতে যায় ঠিকই কিন্তু কোন ধরনের সাহায্য করে নি।

Paid
নোয়াখালী ৳4.0K
31 August 2026 3 CT7ESCGN
0 Comments
Other public office

পুলিশ ভেরিফিকেশন

একটি প্রতিষ্ঠানে চাকুরির জন্য পুলিশ ভেরিফিকেশন করতে হয়েছিল, সরকারি ফি ১৫০০ টাকা চালানের মাধ্যমে জমা দিয়ে আবেদন করি। দায়িত্বরত পুলিশ সদস্য বাসায় যায় সকল কাগজপত্র পুলিশকে দেওয়ার পর চা-নাস্তা, যাতায়াত বাবদ টাকা দাবি করে, বলে যে আমরা সাধারণত ৫০০০ টাকা নিয়ে থাকি আপনাদের সব কাগজ ঠিক আছে তবে বিভিন্ন খরচ বাবদ ২০০০ টাকা দেন, আমাদেরও উপর মহলে প্রতি ভেরিফিকেশন বাবদ টাকা জমা দিতে হয়। স্থানীয় চেয়ারম্যানও পুলিশকে টাকা দেওয়ার বিষয়ে সহমত দেন, বলে এসব কিছু টাকা দিতে হয়। ওদেরও খরচাপাতি আছে। বাধ্য হয়ে টাকা প্রদান করতে হয়।

Paid
পত্নীতলা, নওগাঁ ৳2.0K
31 August 2026 3 RJD2R7WF
0 Comments
Other public office

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তুলতে মাস খানেক আগে ২০০০ টাকা দিতে হয়েছে। সেবার খরচ ১৫০০ + ঘুষ ২০০০= সর্বমোট ৩৫০০। মিরপুর অন্তর্ভুক্ত থানা। সেবাগ্রহীতা উচ্চ শিক্ষার জন্য বিদেশ গমন করবেন।

Paid
ঢাকা ৳2.0K
31 August 2026 3 DK8WFFKK
0 Comments
Other public office

ওয়াসার পানির মিটার পরিবর্তন প্রক্রিয়া

ওয়াসার পানির মিটার পুরোনো হয়ে যাওয়ায় পরিবর্তন করার প্রয়োজন ছিলো। সাইট ম্যানেজার ১২০০০ টাকা দাবি করেন যা প্রায় ৫৪০০ টাকা বেশি, অফিসিয়ালি যা ৬৬০০ টাকা । ওয়াসার অফিসে সিনিয়র অফিসারদের সাথে যোগাযোগ করেও লাভ হয় নাই৷ বরং সিনিয়র অফিসার, সাইট ম্যানেজার এর সাথে কথা বলেই মিটার পরিবর্তন করতে বলেন, তবে উনি সাইট ম্যানেজারকে বলে ১০০০০ টাকায় মিটার পরিবর্তন করে দিতে বলেন৷ বাধ্য হয়ে শেষে ১০০০০ টাকা দিয়ে, ৩৪০০ টাকা বেশি দিয়ে পানির মিটার পরিবর্তন করতে বাধ্য হই৷

Paid
ঢাকা ৳5.4K
31 August 2026 3 DKFDR3AC
0 Comments
Other public office

পুলিশ ভেরিফিকেশন

২০২৪সাল।পাসপোর্টের পুলিশ ক্লিয়ারেন্স ধাপের নরমাল ডিউরেশন অপেক্ষা করার পর পুলিশ কল না পেয়ে থানায় গেলাম।অসি সার বললেন এখনো আপনার নামে ক্লিয়ারেন্স অর্ডার আসেনি।ডকুমেন্ট/নির্দেশনা আসলেই ফোন করা হবে।এরপর অপেক্ষায় আরো কদিন গেল।তাই এসবি পুলিশ অফিসে গেলাম।উনারা বলল দায়িত্বরত কর্মকর্তা ছুটিতে।কদিন লেইট হবে।তখন এক এএসপি সারকে বিষয়টি জানালাম।সার নিজেই এসবি পুলিশ ব্রান্সে ফোন দিয়ে আমার ক্লিয়ারেন্স করে দিতে বললেন।তখন এসবির অন্য পুলিশ কর্মকর্তা আমার ক্লিয়ারেন্স এর কাজটি করলেন।সাধারণত উনারা নাস্তার নামে ১০০-৫০০০± টাকা নেন।উনি কথাবার্তায় আমাকেও ইঙ্গিত দিতেছেন কিন্তু সরাসরি টাকা চাইতে পারতেছেননা কারন এএসপি রেফারেন্স।শেষমেষ আমার ৫ টাকা দামের নতুন কলমটি চেয়ে নেন কারন তার অফিসে নাকি কলম নাই।বাধ্য হয়ে দিয়ে এসেছি

Paid
কুড়িগ্রাম ৳5
31 August 2026 3 RNS5ARC2
0 Comments
Other public office

নতুন পানির লাইনের সংযোগ

গতকাল নতুন পানির সংযোগের জন্য ওয়াসার বারিধারা অফিসে আবেদন করতে যাই। আবেদন প্রক্রিয়ার সময় ওয়াসার একজন কর্মকর্তা পানির লাইন ফাইনালি সংযোগ দেওয়ার জন্য আমার কাছে ১৫,০০০ টাকা দাবি করেন। তিনি বলেন, আমি চাইলে নিজে নিজেও সংযোগের কাজ করতে পারি, তবে সেক্ষেত্রে অনেক দৌড়াদৌড়ি করতে হবে। পাশাপাশি তিনি আরও বলেন, “আমাকে ছাড়া কীভাবে সংযোগ পাবেন, সেটাও দেখার বিষয়।” একজন ওয়াসা কর্মকর্তার কাছ থেকে এ ধরনের বক্তব্য ও নির্ধারিত ফি-এর বাইরে অতিরিক্ত টাকা দাবি করার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক মনে হয়েছে।

Paid
Dhaka ৳15.0K
31 August 2026 5 DKGGVJXS
0 Comments
Other public office

শিক্ষক নিয়োগ

শিক্ষক নিয়োগ ( এনটিয়ারসিএ) বাবদ প্রিন্সিপাল এর চাহিদা যা নিয়ম বহির্ভূত। টাকা লোভী এই প্রিন্সিপাল টাকা আদায় করতে মরিয়া,,,যত দেই না কেন তার হাউস আর মেটে না।

Paid
রংপুর ৳90.0K
31 August 2026 3 RN88GGD7
0 Comments
Other public office

ডিপিপি জমাদান

সরকারী অফিসে প্রকল্প দেয়ার জন্য যুব উন্নয়ন অধিদপ্তরে ফাইল জমা দেই। ঐ ফাইলের কাজের জন্য একজন সহকারী পরিচালক ১ বছর যাবত ১৮ লাখ টাকা ঘুষ নেয়। ফলাফল হিসেবে সে কোন কাজ দিতে পারেনি, এখনো টাকা দাবী করছে।

Paid
ঢাকা ৳1.80M
31 August 2026 7 DKBDQGBA
0 Comments
Other public office

চাকুরী স্থায়ী করণে DSB এর মাধ্যমে রিপোর্ট প্রদান করতে

চাকুরী স্থায়ী করণ এর জন্য পুলিশ ভেরিফিকেষন ডিএসবি এর মাধ্যমে রিপোর্ট প্রদান করতে হয়। তার জন্য DSB আমার কাছে বেশ কিছু পেপার চায় সেই সাথে ২০০০/টাকা বক্সিস হিসেবে আমাকে দিতে বাধ্য করে।

Paid
শহর ৳2.0K
31 August 2026 3 RNEVAYCG
0 Comments
Other public office

পুলিশ থানায় জোর পুর্বক চাদা আদায়

আমাদের গরুর বাছুর বাধন ছুটে বের হয়ে গিয়েছিল, সেটা থানায় ২ দিন আটকে রেখেছে। আমাদের বাছুর দাবী করা এবং তথ্য প্রমান দেওয়ার পর ও একথা সেকথা বলে পুরো দিন থেকে রাত ১১ টা পর্যন্ত বসিয়ে রাখে, এর পর তাদের ভাড়া করা লোক নিয়ে এসে মিথ্যা বানোয়াট কাহিনি সাজিয়ে জরিমানা,করে সিরাজগঞ্জ থানার ওসি

Paid
সিরাজগঞ্জ সদর ৳10.0K
31 August 2026 3 RJ8TCUVH
0 Comments