All reports

19,034 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

6,075 reports found
Report a bribe
Paid Other public office ৳15.0K

নতুন পানির লাইনের সংযোগ

গতকাল নতুন পানির সংযোগের জন্য ওয়াসার বারিধারা অফিসে আবেদন করতে যাই। আবেদন প্রক্রিয়ার সময় ওয়াসার একজন কর্মকর্তা পানির লাইন ফাইনালি সংযোগ দেওয়ার জন্য আমার কাছে ১৫,০০০ টাকা দাবি করেন। তিনি বলেন, আমি চাইলে নিজে নিজেও সংযোগের কাজ করতে পারি, তবে সেক্ষেত্রে অনেক দৌড়াদৌড়ি করতে হবে। পাশাপাশি তিনি আরও বলেন, “আমাকে ছাড়া কীভাবে সংযোগ পাবেন, সেটাও দেখার বিষয়।” একজন ওয়াসা কর্মকর্তার কাছ থেকে এ ধরনের বক্তব্য ও নির্ধারিত ফি-এর বাইরে অতিরিক্ত টাকা দাবি করার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক মনে হয়েছে।

Dhaka, Dhaka 31 August 2026 5 views DKGGVJXS
0 Comments
Paid Other public office ৳90.0K

শিক্ষক নিয়োগ

শিক্ষক নিয়োগ ( এনটিয়ারসিএ) বাবদ প্রিন্সিপাল এর চাহিদা যা নিয়ম বহির্ভূত। টাকা লোভী এই প্রিন্সিপাল টাকা আদায় করতে মরিয়া,,,যত দেই না কেন তার হাউস আর মেটে না।

রংপুর, Rangpur 31 August 2026 3 views RN88GGD7
0 Comments
Paid Other public office ৳1.0K

পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন

পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন করার জন্য থানায় গেলাম, অফিসার যার দায়িত্বে ছিলেন তিনি বললেন আপনার ফাইল ডিবি মেইন অফিস থেকে আনতে আবার সাবমিট করতে এই সেই ভুজুং ভাজুং ১০০০ টাকার হিসেব দিলো গাড়িভাড়া সহ আমার কাছে ২০০০ হাজার টাকা দাবি করেন.. আমি অনেক আকুতি মিনতি করে ১০০০ টাকা দেই, এগুলি না দিলে উনি আমার ভেরিফিকেশন নেগেটিভ দিবে বলে ভয় দেখিয়েছেন, আমার ইমার্জেন্সি ছিলো তাই বাধ্য হয়ে দিয়ে আসছি, সীতাকুণ্ড থানা। জানুয়ারি ২০২৪ এর ঘটনা

সীতাকুণ্ড, Chattogram 31 August 2026 6 views CTJ3FTCG
0 Comments
Paid Other public office ৳1.80M

ডিপিপি জমাদান

সরকারী অফিসে প্রকল্প দেয়ার জন্য যুব উন্নয়ন অধিদপ্তরে ফাইল জমা দেই। ঐ ফাইলের কাজের জন্য একজন সহকারী পরিচালক ১ বছর যাবত ১৮ লাখ টাকা ঘুষ নেয়। ফলাফল হিসেবে সে কোন কাজ দিতে পারেনি, এখনো টাকা দাবী করছে।

ঢাকা, Dhaka 31 August 2026 7 views DKBDQGBA
0 Comments
Paid Other public office ৳2.0K

চাকুরী স্থায়ী করণে DSB এর মাধ্যমে রিপোর্ট প্রদান করতে

চাকুরী স্থায়ী করণ এর জন্য পুলিশ ভেরিফিকেষন ডিএসবি এর মাধ্যমে রিপোর্ট প্রদান করতে হয়। তার জন্য DSB আমার কাছে বেশ কিছু পেপার চায় সেই সাথে ২০০০/টাকা বক্সিস হিসেবে আমাকে দিতে বাধ্য করে।

শহর, Rangpur 31 August 2026 3 views RNEVAYCG
0 Comments
Paid Other public office ৳10.0K

পুলিশ থানায় জোর পুর্বক চাদা আদায়

আমাদের গরুর বাছুর বাধন ছুটে বের হয়ে গিয়েছিল, সেটা থানায় ২ দিন আটকে রেখেছে। আমাদের বাছুর দাবী করা এবং তথ্য প্রমান দেওয়ার পর ও একথা সেকথা বলে পুরো দিন থেকে রাত ১১ টা পর্যন্ত বসিয়ে রাখে, এর পর তাদের ভাড়া করা লোক নিয়ে এসে মিথ্যা বানোয়াট কাহিনি সাজিয়ে জরিমানা,করে সিরাজগঞ্জ থানার ওসি

সিরাজগঞ্জ সদর, Rajshahi 31 August 2026 3 views RJ8TCUVH
0 Comments
Paid Other public office ৳500

হজ্জ পালন আবেদনের ভেরিফিকেশন

২০১২ সালে পবিত্র হজ্জ পালনের আবেদন করি। তখন পুলিশ ভেরিফিকেশন এর নিয়ম ছিল । একদিন একজন পুলিশ কর্মকর্তা আমার সাভারের বাসায় আসেন এবং কিছু টাকা দাবি করেন । পবিত্র হজ্জের কথা বলার পরেও তিনি অনড়, নানা ভাবে বোঝানোর পরেও তিনি তার দাবিতে অটল । বাধ্য হয়ে চা নাশতা করিয়ে ৫০০ টাকা অনিচ্ছা সত্বেও দিতে হয়েছে । সেদিন আল্লাহর দরবারে জানিয়েছি, আর আজ এখানে লেখার পরে কিছুটা স্বস্তি পেলাম ।

সাভার, Dhaka 31 August 2026 5 views DKCZQCXW
0 Comments
Paid Other public office ৳50.0K

সুপাশপে দোকান লাইসেন্স নবায়ন ও প্রতি মাসে মোটা অংকের ঘষ না দিলে মামলার হুমকী।

আমি একটা সুপার শপের আঞ্চলিক ব্যবস্থাপক। আমার দোকানের লাইসেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কুষ্টিয়া থেকে নেওয়া। প্রতিবছর এর নবায়নের জন্য একটা সহনীয় পর্যায়ের টাকা দিতে হয় তাও নির্ধারিত ফি এর ২০ গুন বেশী। এবং মাসিক একটা নির্দিষ্ট হারে টাকা দিতে হয় অফিসে। ইদানীং এর পরিমান অস্বাভাবিক ভাবে বেড়ে গিয়েছে। একজন সহকারী মহাপরিদর্শক ( হেলথ) কল করে অফিসে দেখা করতে বলে। অফিসে গেলে উনি যানায় যে উনি নতুন আসছে এখন থেকে সবকিছু ওনার মাধ্যমেই করতে হবে। উনি ডিআইজি ম্যানেজ করবে। নাহলে মামলা হয়ে যাবে বলে হুমকি দেয়। বাধ্য হয়ে টাকা দিয়েছি। কিন্তু এদের অত্যাচার আর কত???? কেউ কী দেখার নেই?

কুষ্টিয়া, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, Rajshahi 31 August 2026 5 views RJX2EV8V
0 Comments
Paid Other public office ৳10.0K

পুলিশ কেচের চার্জশিট প্রদান

আমার হরিনটানা থানায় একটি মামলা ছিল, মামলায় আইও আমাকে ফোন করে বলেন আপনার মামলার চার্জশিট দিতে হবে। তখন বলি দেন, তখন বলে দেখা করেন। দেখা করলে বলে কিছুতো খরচ আছে, আমি বলি যেটা সঠিক সেটাই দিবেন। তখন সে আমার নিকট বিভিন্ন কথার মাধ্যমে ১০ হাজার টাকা দাবি করে। আমি তাকে ৫০০০ টাকা প্রদান করি কিছু না বলে সে ভুল রিপোর্ট দেয় এবং মামলা হালকা করে দেয়।

খুলনা, Khulna 31 August 2026 3 views KHY4WGXX
0 Comments
Paid Other public office ৳100.0K

ফায়ার লইসেন্স নবায়ন

লইসেন্স পেতে দেড়ি হচ্ছিলো। কারন ফায়ার সেফ্টি প্ল্যান এপ্রুভ করা হয় নি। তাই লাইসেন্স এর জন্য ফায়ার ইন্সপেক্টরকে চল্লিশ হাজার ও ডিডিকে ষাট হাজার দিতে হয়েছে।

গাজীপুর, Dhaka 31 August 2026 3 views DKY3ZPYP
0 Comments
Paid Other public office ৳520

ট্রেড লাইসেন্স নবায়ন

আমি একজন ছোট ব্যবসায়িক আমার ছোট একটি টেলিকম এর দোকান আছে আমার প্রতি বছর আমার ট্রেড লাইসেন্স নবায়ন করার প্রয়জন হয় সরকারি ফি হলো ৯৮০৳ যেখানে আমাকে প্রতিবছর পরিশোধ করতে হয় ১৫০০৳

ঢাকা, Dhaka 31 August 2026 3 views DK7MGV4V
0 Comments
Paid Other public office ৳4.0K

ফার্মাসিস্ট ট্রেইনিং কোর্সের রেজিষ্টেশন শিট উত্তোলন করতে যেয়ে ঘুষের স্বীকার হয়েও কাজ হয় নি

৩ মাস মেয়াদি ফার্মাসিষ্ট ট্রেইনিং কোর্স করি,ঝিনাইদহ থেকে।কিন্তু নিয়ম মাফিক ঢাকা থেকে নির্দিষ্ট দিনে রেজিষ্টেশন সনদ নিতে হয়।ওখানে যেয়ে বুঝতে পারি একটা ফাইল মিসিং...তাই স্ক্যান পিডিএফ ছাপানোর অনুরোধ করলেও কাজ হয় না।অবশেষে ওখানকার সিকিউরিটি গার্ড আমাদের ২ জনার কাছ থেকে ৪ হাজার টাকা নিয়ে মীমাংসার কথা বলে...এভাবে আমরা বাসায় চলে আসি...তার সাথে নিয়মিত কথা হতো..কিন্তু মাঝে করে নাম্বার চেঞ্জ করে...আমাদের কাজও হয় নি।আমরা নিরুপায় ছিলাম...তখন ২ দিন ছুটি নেওয়া থেকে ৪ হাজার টাকা ঘুষ দেওয়া আমাদের কাছে সহজ ছিল।এদের সাথে পুরো গ্যাং পার্সেন্টেঞ্জ পাই।এরাই হত্তা কত্তা...কিছু চিনি না বলে উপরস্থ কারো সাথে কথা বলতে দেয় নি।এদের নেম প্লেটেও ফাকা থাকে..প্রতি টা সিকিউরিটি গার্ড এমনই।ঘটনা ঘটেছিল ২০২৪ এর আগষ্ট পরবর্তী

কোটচাঁদপুর,ঝিনাইদহ, Khulna 31 August 2026 3 views KH2D6L89
0 Comments
Paid Other public office ৳4.0K

GD inquiry by Police

In 2023, my nephew lost his mobile phone in a area which comes under Kodomtoli PS. We registered a GD at the PS. After a week, one ASI called and told me that the phone has been located outside dhaka. They would retrieve it only if we would pay some bribe. I refused but my nephew insisted that he needed the phone. He asked for 5000 and after some negotiation, he accepted 4000. We got the phone the next week.

Kodotoli, Dhaka 31 August 2026 3 views DK4EWCLA
0 Comments