সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০০১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,০৬৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

জমির মৌজা / ম্যাপ

আমাদের জমি মাপতে হবে তাই। জমি মাপা আমিন বলেছে শুধু পুরাতন ম্যাপ হবে না নতুন ম্যাপ ও লাগবে।তাই বাবা সহ আমি গেলাম উপজেলা পরিষদ মিঠাপুকুর এ।নতুন ম্যাপ তোলার জন্য। সেখানে গিয়ে কথা বললাম বলছে ম্যাপ নাই।সময় লাগবে ১মাস।তারপর একজন ডেকে চুপি সারে বলছে একট্রা টাকা দিলে হবে।

ঘুষ দিয়েছি
রংপুর ৳১.৫ হাজার
৩০ আগস্ট ২০২৬ RN6JQXLF
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

দুটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ইস্যু বাবদ ঘুষ চাওয়া হয়। তদন্তকারী পুলিশ ২হাজার টাকা দাবি করে। তার ভাষ্যমতে প্রিন্টিং ও কাগজ এর খরচ বাবদ এই টাকা দিতে হবে। আমি বলেছিলাম ৩হাজার টাকা পরিশোধ করা হয়েছে। সে বলে অই টাকা সরকার পেয়েছে। তার খরচ আমাকেই পে করতে হবে।

ঘুষ দিয়েছি
দীঘিনালা, খগড়াছড়ি ৳২.০ হাজার
৩০ আগস্ট ২০২৬ CTWGRFZ5
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

এলজিইডি লাইসেন্স

আমি একটি এলইডি লাইসেন্স তৈরি করতে গিয়েছিলাম, তখন এল জিডি লাইসেন্স এ টাকা লাগে ৫৭৫০ কিন্তু উনি আমার কাছ থেকে ৯০০০ টাকা দাবি করেন। উনি হল নরসিংদী এলজিইডি কার্যালয়ের ইউ ডি।

ঘুষ দিইনি
নরসিংদী ৳৯.০ হাজার
৩০ আগস্ট ২০২৬ DKP359U6
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

মেডিকেল সার্টিফিকেট

সিভিল সার্জন অফিস থেকে মেডিকেল সার্টিফিকেট করতে গেলে সেখানে সার্টিফিকেটটি নেয়ার জন্য কেরানিকে ১০০০ টাকা মত ঘুষ দিতে হয়।

ঘুষ দিয়েছি
Faridpur ৳১.০ হাজার
৩০ আগস্ট ২০২৬ DKW67LQA
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

কলেজে সার্টিফিকেট উত্তোলন

সরকারি কলেজে বোর্ডের সার্টিফিকেট তোলার সময় কর্মচারী রশিদ/স্লিপ ছাড়া টাকা দাবি করে & ওই টাকা পরিশোধ না করলে সহজে সার্টিফিকেট প্রদান করে না। উল্লেখ্য যে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফিস জমা নেওয়ার সময় ই বোর্ড সার্টিফিকেট এর ফিস নিয়ে নেয়। কিন্তু তারপর ও কর্মচারীরা প্রতি শিক্ষার্থীদের কাছে থেকে এই ফিস নিয়ে থাকে।

ঘুষ দিয়েছি
Kushtia ৳২০০
৩০ আগস্ট ২০২৬ KHLEXLV6
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

প্রতিবন্ধী ভাতা

আমার ছোট ভাইয়ের প্রতিবন্ধীর ভাতার কার্ডের জন্য তারা আমার কাছ থেকে পনেরশো টাকা ঘুষ নিয়েছে | এইটা হচ্ছে ঢাকার অবস্থিত সমাজসেবা অফিস ৭ নাম্বার সারকেল | এইখানে মূলত সব ধরনের কাজ একমাত্র বুয়াকে দিয়ে করা হয় | সেই বুয়ারকে ঘুষ দেওয়া লাগে | আর না হলে সেই কাজটি হয় না | এটা হচ্ছে তেজগা শিল্প এলাকায় অবস্থিত সমাজসেবা অধিদপ্তর অঞ্চল ৭ | দয়া করে খতিয়ে দেখবেন এইখানে বুয়া দ্বারা ঘুষ নিয়ে থাকে

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১.৫ হাজার
৩০ আগস্ট ২০২৬ DK65LHUN
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পাসপোর্ট পুলিশ ভেরিভিকেশন

আমার পুলিশ ভেরিভিকেশনের জন্য পুলিশ ৩০০০ টাকা দাবি করে আমি সেই টাকা প্রথমে দিতে রাজি হই নাই কিন্তু আমাকে এক প্রকার থ্রেড দেওয়াতে বাধ্য হয়ে দিয়েছি ২০০০ টাকা।আমি আর আমার স্ত্রীর জন্য পুলিশ ভেরিভিকেশনের জন্য নিয়েছিলো ২০২২ সালের ডিসেম্বরে

ঘুষ দিয়েছি
Gazipur ৳২.০ হাজার
৩০ আগস্ট ২০২৬ DK79C3B4
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ভেরিফিকেশন

পাসপোর্ট বানানোর জন্য বর্তমান ঠিকানায় পুলিশ কিলিয়ারেন্সের জন্য ৬০০০ টাকা ঘুষ দেওয়া লাগছিল।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৬.০ হাজার
৩০ আগস্ট ২০২৬ DKJPKMQR
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর আওতাধীন শাহরাস্তি পল্লী বিদ্যুৎ সমিতি ৫ কেভিএ ট্রান্সফরমারের জন্য ১০০০০ দশ হাজার টাকা ঘুষ চাইসে না দেওয়ায় বিদ্যুৎ দেয় নাই ।

ঘুষ দিইনি
শাহরাস্তি ৳১০.০ হাজার
৩০ আগস্ট ২০২৬ CTR868EY
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সেটেলমেন্ট অফিসে পুরাতন রেকর্ড খুঁজতে ঘুষ লাগে

পুরাতন জমি রেকর্ড সংক্রান্ত মামলার নথী খুজতে গেলে ৫০০০ টাকা ঘুষ দাবি করে রেকর্ড রুমের দায়িত্বপ্রাপ্ত নাজির। দিতে বাধ্য হলাম কাগজ অতিপ্রয়োজনীয় তাই।

ঘুষ দিয়েছি
বরিশাল ৳৫.০ হাজার
৩০ আগস্ট ২০২৬ BRWC4DQ8
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

প্রতিবন্ধী ভাতা

সেবাটি ছিল প্রতিবন্ধীদের সহযোগিতা করা | কাগজপত্র সবকিছু ঠিক করে নিয়ে গিয়েছি কিন্তু তারা এখানে কুয়া য়া দিয়ে ঘুষ কালেকশন করে | কোন কিছু দরকার হলে বুয়ার কাছে যেতে হয় আর ওখান থেকে বউয়ের সাথে কথা বলে তার মানে ওদের সিস্টেম

ঘুষ দিইনি
ঢাকা ৳১.৫ হাজার
৩০ আগস্ট ২০২৬ DKVNURBB
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Wasa Emergency Water Supply Lorry Service

Today at Rampura Banasree Block C, I called and asked WASA for emergency water supply service as the main wasa pump of this area broke down. The wasa water truck came (6000L) and supplied the water and the cost was 600tk (written in the truck), but they wanted more, they said they get 1000tk for this, I paid 800tk

ঘুষ দিয়েছি
Dhaka ৳৪০০
৩০ আগস্ট ২০২৬ DKGYH7E3
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয় এ চাকরির জন্য গুষ চেয়েছিলাম

জাহাঙ্গীর নগর ইউনিভার্সিটি তে একাউন্ট ডিপার্টমেন্ট এ পিয়ন পদে চাকরি দিবে। টাকা দাবি করেছিল ১৬ লক্ষ টাকা। আমার ফ্যামিলির সামর্থ নাই তাই চাকরিটা ও হয় নাই। চাকরিটা অন্য একজন পেয়েছে।

ঘুষ দিইনি
সাভার, জাহাঙ্গীর নগর ইউনিভার্সিটি ৳১৬.০০ লাখ
৩০ আগস্ট ২০২৬ DKGTY4C5
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ভোটার আইডি কার্ড

আমার বাবা বেশ কয়েকবছর দেশের বাইরে ছিলেন তো উনি দেশে আসার পর ভোটার আইডি কার্ড বানানোর জন্য এপ্লাই করি পরিচিত এক ভাইয়ের সাহায্যে তো উনি আমাকে বললেন ভাই আপনি যদি আর্জেন্ট নিতে চান তাহলে ৫০০০ টাকা দিতে হবে উপজেলার এই কর্মকর্তা কে আর যদি টাকা না দেন তাহলে ২/৩ মাস সময় লাগতে পারে সাধারণ প্রসেসে হবে আমি অনেক কিছু বলার পরও হলো না দিতেই হবে আমিও না পেরেই টাকা দিয়ে দেই কারণ আমার আব্বুর আইডি কার্ডের খুব প্রয়োজন ছিলো উনার পাসপোর্ট বানানোর জন্য। এর কয়েকদিন পর আমার বোনের আইডি কার্ডের নামের একটি অংশ সংশোধনের জন্য এপ্লাই করি যা ২০০ টাকায় হওয়ার কথা কিন্তু তারা ৫০০ টাকা দাবী করে বসে রইলো না দিলে সংশোধন হবে না অপারগ হয়ে দিতে হলো। এই হলো আমার সোনার দেশের সোনার ছেলেদের অবস্থা প্রতি সেক্টরেই ঘুষ বানিজ্য।

ঘুষ দিয়েছি
সিলেট ৳৫.৫ হাজার
৩০ আগস্ট ২০২৬ SYV5L45B
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর হতে আউটসোর্সিং লাইসেন্স নবায়ন।

আউটসোর্সিং লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেছিলাম। প্রায় ২ মাস হয়ে গেলো কোন আপডেট না পাওয়ায় অফিসে যোগাযোগ করলে ৩ লক্ষ টাকা দাবী করা হয়। যুগ্ম-মহাপরিদর্শক ও আইজি কে দিতে হবে না হলে নবায়ন হবেনা। পরে ১ লক্ষ টাকা দিলে আমার ফাইলের কাজ শুরু হয়। যদিও এখনো লাইসেন্স পাইনি। বলতেছে প্রক্রিয়াধীন।

ঘুষ দিয়েছি
Shrama Bhaban,Bijaynagar, Dhaka ৳১.০০ লাখ
৩০ আগস্ট ২০২৬ DKPBUBMG
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

আদালতের রেকর্ড রুম থেকে ফাইল গায়েব

ঘুষ নিয়ে আদালতের সংরক্ষিত রেকর্ড রুম থেকে ফাইল গায়েব করে দেওয়া হয় চট্টগ্রাম হাইকোর্টে

ঘুষ দিইনি
চট্টগ্রামে ৳২০.০ হাজার
৩০ আগস্ট ২০২৬ CTUR5EJV
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ

একটি সাধারণ ডায়েরি করা হয়েছিলো থানায়। দায়িত্বপ্রাপ্ত অফিসারের তদন্ত করার ও প্রয়োজন পড়েনি। সেই অভিযোগটি প্রত্যাহার করার আবেদন করলে তিনি জানান সেটা প্রত্যাহার করতে হলে তাকে ১০০০ টাকা দিতে হবে। অনেক রিকোয়েস্ট করে ৫০০ টাকায় রাজি করে সেটা প্রত্যাহার করেছিলাম।

ঘুষ দিয়েছি
শরীয়তপুর ৳১.০ হাজার
৩০ আগস্ট ২০২৬ DKSQEAG3
মন্তব্য