সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৬৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,০৮৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০০ কোটি

হাসপাতালের অনুমতি

টাঙ্গাইলের ডিসি অফিস চার কোটি টাকা ঘুষ চাইছে হাসপাতাল চালু করার অনুমতি দেবার জন্য।

টাঙ্গাইল, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKFTWZCN
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

জাতীয় পরিচয় পত্রের ছবি ও ফিঙ্গার দেওয়া বিষয়ক

আমার ওয়াইফের জাতীয় পরিচয়পত্র বানানোর জন্য স্থানীয় নির্বাচন অফিসে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। তারা কাগজপত্র চেক দিয়ে বলেন সব পেপার ঠিক আছে, পরবর্তীতে ফোনে এসএমএসের মাধ্যমে ছবি তোলার ডেট জানানো হবে। তাদেরকে রিকুয়েষ্ট করি সেইদিনই ছবি উঠানোর জন্য এবং আরও বলি সরকারি চাকরি করি তাই জেলার বাইরের কর্মস্থল থেকে পূণরায় যাওয়া কষ্টসাধ্য ব্যাপার হবে। তখন তারা আমার কাছে ১৫০০ টাকা দাবি করে। আমি বাধ্য হয়ে ৫০০ টাকা প্রদান করি। অতপর তারা সেদিনই আমার কাজটি করে দেয়।

শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ২৮ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJF2W4AZ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

বয়স্কভাতা কার্ড

বয়স্কভাতা কার্ড দিতে উপজেলা সমাজসেবা অফিসের কর্মচারী ৫,০০০ টাকা দাবী করে, শেষে কর্মচারীর বাড়ীতে যেয়ে অনেক অনুরোধের পর ৪,০০০ টাকা নিয়ে কার্ড দেয়।

বগুড়া, রাজশাহী ২৮ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJEHSN5F
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

জেলা ও দায়রা জজ আদালত, দিনাজপুর

নথি তলব এর জন্য সেরেস্তায় দরখাস্তের সাথে ৩০০ টাকা ঘুষ দিতে হয়েছে । বেশিরভাগ সেরেস্তা গুলোতে ২০০ দিলেই হয়।

দিনাজপুর, রংপুর ২৮ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RN98FAGL
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

একটি সরকারি রাস্তা কিছু প্রভাবশালী লোকদের কাছ থেকে রাস্তা টি শনাক্ত করতে ৫ লক্ষ টাকা দাবি করা হয়

এলাকায় কিছু প্রভাবশালী লোক অনেক দিন থেকে একটি সরকারি রাস্তা দখল করে রাখছিলো সেই দখলের জন্য ২০০ মানুষের চলাচলের ভুগান্তি ছিলো এবং সেই রাস্তা দখল মুক্ত করতে চাইলে উপজেলা নির্বাহী অফিসারের কাছে রাস্তা দখল মুক্ত করতে সাহায্য চাইলে ৫ লক্ষ টাকা দাবি করা হয়

শেরপুর জেলা শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে এই, ময়মনসিংহ ২৮ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYHXKZQP
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩৫.০ হাজার

ড্রাগ লাইসেন্স

আমার ফার্মিসীর জন্য ড্রাগ লাইসেন্স করতে গেলে হয়রানীর স্বীকার হই। পরবর্তীতে জানতে পারি ঘুস ছাড়া কাজ হবে না। সেখানে — একজনকে টাকা দেই।

ঢাকা, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK7U3TXZ
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০ হাজার

নতুন এনআইডি কার্ড তৈরি

আজ থেকে দুই মাস আগে আমি নতুন এনআইডি কার্ড বানানোর জন্য আমার নিকটবর্তী নির্বাচন অফিসে যাই। ওখানে গিয়ে কাগজ জমা দেই এক মাস দুই মাস কেটে যায় এসএমএস আসে না আমার কাছে। তারপর আবার গেলাম দেখা করতে ওদের একজন বলল যে এই টাকার বিনিময়ে আপনার কাজটা করে দিতে পারি খুব অল্প সময়ের মধ্যে তারপর আমি প্রত্যাখ্যান করে চলে আসছি। লাগবেনা আমার এনআইডি

সাদুল্লাপুর, গাইবান্ধা, রংপুর ২৮ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNDYPY9Q
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

জন্ম নিবন্ধন তৈরি

একটা জন্ম নিবন্ধন তৈরিতে 3000 টাকা দাবি করা হয়েছে যা কোথাও করা হয় না বা সবার কাছ থেকে করা হয় না খুবই বাজে ভাবে ঘোরাচ্ছিল এবং দাবি করছে কিন্তু তারা সফল হতে পারেনা আমি কাজটি করিনি

দিনাজপুর, রংপুর ২৮ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RNGCZASL
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

সিভিল সার্জন এর ফিটনেস সার্টিফিকেট

কাজ করে দেওয়ার জন্য হালকা চা পানি খাওয়ার টাকা চাওয়া হয়েছিল।

ঢাকা, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKAAPPNP
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

এনজিও বুরো

যে কোন ফাইল পাশ করাতে টাকা দিতে হবে। এ ছাড়া কর্মকর্তারা প্রজেক্ট ভিজিট করলেই 10000-20000 টাকা, পরিবারসহ সকলের ভিজিট খরচ, গাড়ি ভাড়া, গিফট ইত্যাদি দিতে হয়।

ঢ।কা, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKLYGW2W
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

ইউনিয়ন পরিষদ সার্টিফিকেট

ইউনিয়ন পরিষদ থেকে সার্টিফিকেট আনতে যাই পরে একজনকে দেখি ট্রেড লাইসেন্স নিচ্ছেন পরে উনি বলেছেন অফিস সহকারিকে। যে সরকারি ফিস তো 500 টাকা 600 টাকা কেন নিচ্ছেন পরে অফিস সহকর্মী বলেন এটা সচিব এর অডার পরে লোকটি 600 টাকা দিয়ে ট্রেড লাইসেন্স নিচ্ছেন। পরে আমি সার্টিফিকেট নিয়েছিলাম 600 টাকা দিয়ে যার সরকারি ফিস 500 টাকা। এটা Rupganj ar akti union office a

Rupganj, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKQCDW6Y
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০.০ হাজার

গভির নলকুপ লাইসেন্স নবায়ন

রেললাইন যাওয়ার ডিপ এর লাইসেন্স নবায়ন করতে হতো। এই জন্য শেরপুর এর সেই নলকূপ অফিসে গিয়েছিলাম। অফিসার ঘুষ নেয় নি, উনি অফিসে কম আসে। ঘুষ নিয়েছে তার অফিসে যে এসব দেখাশোনা করে সে, মেবি অফিস সহায়ক।

শেরপুর, বগুড়া, রাজশাহী ২৮ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJ9RJWAC
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পাসপোর্টর জন্য পুলিশ ভেরিফিকেশন

ফোন পেয়ে বন্দর বাজার পুলিশ ফাড়িতে উপস্থিত হই। অফিসার দাবি করেন ২ হাজার দিতে হবে (বুঝতেই পারছেন) হুজুর মানুষ কম বললাম। যদি বাড়ি যেতাম তখন খরচা হতো, বেতন পাইনি নানান বাহানা করে ১০০০ দিয়ে আমার শালার পাসপোর্ট টা ভেরিফিকেশন করি।

সিলেট, সিলেট ২৮ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে SYEVRG5J
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

বেসরকারী শিক্ষক অবসর পেনশন টাকা

৩০ বছর ধরে চাকরি করে অবসর এর টাকা পাওয়া যায় না , ৩ বছর ধরে অপেক্ষা এখনও পাওয়া যায় না , এক কর্মকর্তা বলে পাইয়ে দিবে

বেসরকারী শিক্ষক অবসর কল্যাণ বোর্ড,ঢাকা, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKRNSFB2
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৭২ লাখ

Building fire plan pass

everything happened through a syndicate adopted by Jashore Municipality .over the year its sarveyor , engineer along with local fire office has created a eco system where you cant pass your house plan without a payout .some times they will ask for certain plans that needs files from their desincated people who will ask random amount just for the sake of smooth processing .specially the so called fire plan .then NOC of Municipality is other point. Even Jashore DC office officials also are now involved in this events .for this harassment, now the local engineers community bare submit plans for approval anymore .

jashore, খুলনা ২৮ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে KH6UGBSS
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন

সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি পেয়েছি, পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করতে দুই হাজার টাকা দিতে হয়েছে আমার বাবা কে

যশোর, খুলনা ২৮ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHYTYUVU
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

পাসপোর্ট ভেরিফিকেশন

পাসপোর্ট করতে সব ডকুমেন্টস জমা দেয়ার পরে সেখানে একজন ১০০০টাকা দাবি করে। বলে যে, ১০০০টাকা দেন, দিলে আমরা এখান থেকেই সব OK করে দিবো। পুলিশ ভেরিফিকেশক লাগবা না। আমি দেই নি। বলেছি সমস্যা নাই। ভেরিফিকেশক করুক। কিছু দিন পর থানা থেকে ফোন আসে , আমাকে থানায় যেতে বলে। আমি যাওয়ার পরে আমার থেকে 2000 টাকা চায় ভেরিফিকেশক এর জন্য। আমি ওনাকে বলি যে আমার থেকে পাসপোর্ট অফিসে ১000 টাকা চেয়েছে আমি দেই নাই। আর আপনি আমার থেকে দ্বিগুণ চাচ্ছেন। ওনি বলেন , ঠিক আছে তাহলে আপনি পাসপোর্ট অফিস থেকে ভেরিফিকেশক করে নেন। শেষে আর ঝামেলা না করে ওনাকে ১৫০০ টাকা দিয়ে ভেরিফিকেশক করাই।

কুমিল্লা, চট্টগ্রাম ২৮ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT6CFHMH
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

ভোটার নিবন্ধন

আমি ভোটার নিবন্ধন করতে গিয়েছিলাম, তারা বলেছিল ৩মাস লাগবে৷ পরবর্তীতে মাত্র ৩ দিনে কাজ করে দেওয়ার কথা বলে ৫০০ টাকা দাবি করে। আমি নিরুপায় হয়ে টাকা পরিশোধ করি৷

পীরগঞ্জ, রংপুর ২৮ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RNJC4Y9D
মন্তব্য