All reports

19,001 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

6,066 reports found
Report a bribe
Paid Other public office ৳1.6K

রেলওয়ে

আমি ঢাকা যাওয়ার জন্য রেল ষ্টেশনে টিকিট নিতে গিয়েছি, ওনারা বলে টিকিট নাই, কিছুখন পরে দেখি একজন টিকিট বিক্রি করতেছে, শোভন চেয়ার ৯০০ টাকা করে, ৫০০ টাকার টিকিট ৯০০ টাকা, বাধ্য হয়ে ২টা টিকিট আঠারশ টাকা দিয়ে নিলাম।

চট্টগ্রাম, Chattogram 27 August 2026 6 views CTMUWJTB
0 Comments
Paid Other public office ৳6.0K

ট্রেড লাইসেন্স নবায়ন

ট্রেড লাইসেন্স নবায়ন করার জন্য আমার কাছে কর অফিস অতিরিক্ত ৪০,০০০/- টাকা চাই।অনেকদিন ঘুরা ঘুরির পর অতিরিক্ত টাকা দিয়ে আমি লাইসেন্স নবায়ন করে নিয়েছি

ভালুকা, Mymensingh 27 August 2026 6 views MY8DATS3
0 Comments
Paid Other public office ৳2.0K

General Dairy

সংশ্লিষ্ট থানায় ইনসুরেন্সের দূর্ঘটনা জনিত কারণে থানায় জিডি করতে ঘুস দিতে হয়েছে। ঘুস ছাড়া তারা কেন কাজ করতে চায় না; ঘুসের সেটেল্ড হলেই সব ঠিকঠাক।

হালি শহর, Chattogram 27 August 2026 3 views CTJ8P3DX
0 Comments
Paid Other public office ৳40.0K

কলকারখানা লাইসেন্স

কলকারখানা লাইসেন্স নবায়ন করার জন্য DIG- DIFE Mymensingh সে আমাদের কাছে ১,০০,০০০/- টাকা দ্বাবী করে অনেকদিন তার অফিসে অফিসে ঘুরার পর অনেক অনুরোধ করে তাকে ৪০,০০০/- দিয়ে লাইসেন্স নবায়ন করে নিয়েছি।

ময়মনসিংহ, Mymensingh 27 August 2026 5 views MYRPSTTL
0 Comments
Refused Other public office ৳8.00M

১২৩৪৫

আমার চাকরির অপেক্ষা আমি বর্তমানে একজন বেকার যুবক। এইচএসসি পরীক্ষা শেষ করে জীবনের নতুন পথে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছি। কিন্তু বাস্তবতা বড় কঠিন—বর্তমানে আমি অতি দুঃখ-কষ্টের দিন কাটাচ্ছি। একটি চাকরির আশায় একদিন একজন অচেনা মানুষের কাছে গিয়েছিলাম। ভেবেছিলাম হয়তো আমার বেকারত্বের অবসান হবে, পরিবারের মুখে হাসি ফুটবে। কিন্তু সেখানে গিয়ে শুনতে হলো—চাকরি পেতে হলে ৮ লাখ টাকা ঘুষ দিতে হবে! 😔 আমার মতো একজন বেকার মানুষের কাছে ৮ লাখ টাকা তো দূরের কথা, নিজের প্রয়োজন মেটানোর টাকাটুকুও অনেক সময় থাকে না। তবুও আমি কোনো টাকা দিইনি এবং দেবও না। কারণ ঘুষ দিয়ে পাওয়া চাকরির চেয়ে সততার সঙ্গে হালাল রিজিকের অপেক্ষা করা আমার কাছে অনেক বেশি সম্মানের। আজ হয়তো আমি বেকার, আজ হয়তো অনেক কষ্টে আছি, কিন্তু আমি বিশ্বাস করি—রি

নোয়াখালী, Chattogram 27 August 2026 8 views CT43DBFK
0 Comments
Paid Other public office ৳50.0K

ফায়ার লাইসেন্স

আমি একটা ফায়ার লাইসেন্স করার জন্য ফ্যাস অফিসে যাওয়া হয় আমার ইমারজেন্সি ফায়ার লাইসেন্স করা দরকার ছিল তখন আমাকে ফায়ার কর্মকর্তা । কেরানীগঞ্জ জোনের — আমার কাছে ৫০ হাজার টাকা ঘুষ নেয় ৫০ হাজার টাকার বিনিময়ে সে আমাকে লাইসেন্স করবে টাকা ছাড়া সেই লাইসেন্স করে দিবে না ৮০০০ টাকা সে আমার থেকে জোরপূর্ব ৫০০০০ টাকা নিয়ে নিয়েছে না হলে আমাকে লাইসেন্স করে দিবে না এখন কিছু করার নাই টাকা দিয়ে লাইসেন্স করলাম ।

কেরানীগঞ্জ শুভড্যা, Dhaka 27 August 2026 3 views DKVL4Q52
0 Comments
Refused Other public office ৳3.0K

সমাজসেবা প্রতিবন্ধী কার্ড

রহনপুর পৌরসভা,গোমস্তাপুর থানা, চাঁপাইনবাবগঞ্জ জেলায় সমামসেবা অফিসে সমাজসেবা অফিসার প্রতিবন্ধী কার্ড অনলাইনে নিবন্ধন করার জন্য ৩০০০টাকা করে দাবী করে। টাকা না দিলে প্রতিবন্ধী কার্ড অনলাইনে রেজিষ্ট্রেশন করে না।

চাঁপাইনবাবগঞ্জ, Rajshahi 27 August 2026 6 views RJDV5J9Q
0 Comments
Paid Other public office ৳12.0K

কোম্পানির মাসিক ভ্যাট

প্রতি মাসে আমার কোম্পানি থেকে আমার বিক্রয়ের উপরে সরকারি ভ্যাট দেই ৩০০০০ থেকে ৪০০০০ টাকা যা বিক্রয়ের উপরে নির্ভর করে। সরকারি ব্যাংক জমার পরে অতিরিক্ত প্রতি মাসে ১২০০০ টাকা আমাকে ঘুষ দিতে হয়, যদি না দেই কয় দিন পর পর তারা আমাদের প্রতিষ্ঠান গুলো তে অভিযান চালায় ও হয়রানি করে। এতে আমার কাস্টমার দের হয়রানির শিকার হতে হয়। তাই বাধ্য হয়ে আমার প্রতিষ্ঠানের সম্মান রক্ষার্থে প্রতি মাসেই আমি আমার উপর ধার্য হওয়া ১২০০০ টাকা ঘুষ দিয়ে থাকি। কখনও ব্যবসা তে লস হয় তারপরেও দেয়া লাগে সেই ঘুষের ১২০০০ টাকা। শুধু আমার না ভ্যাট অফিসে মাসিক ভিত্তি তে প্রত্যেক প্রতিষ্ঠান কেই ঘুষ দিয়েই ব্যবসা করতে হয়

ঢাকা, Dhaka 27 August 2026 3 views DKYNRQFD
0 Comments
Paid Other public office ৳80.0K

এল জি ই ডি কুমিল্লা

এলজিইডি কুমিল্লা অফিসে কাজের বিল করতে ২ পারসেন্ট হারে টাকা না দিলে বিল করে না প্রত্যেক ঠিকাদারি ২% ছাড়ে দিতে হয় সঠিকভাবে তদন্ত করলে অফিসের সকলে দুর্নীতির সাথে জড়িত এক টেবিল কি আরেক টেবিলে স্যারের জন্য গেলে টাকা লাগে এবং কি ল্যাব এর মধ্যে টাকা ছাড়া কোন রিপোর্ট দেয় না এতো ভালোই কাজ করো তাদেরকে টাকা দিতে হয়।

কুমিল্লা, Chattogram 27 August 2026 4 views CTQLGK3S
0 Comments
Paid Other public office ৳500

পরীক্ষা দেওয়া

প্রতিটা পাবলিক পরীক্ষার সময় অতিরিক্ত টাকা নেয়া হয়। ব্যাহারিক পরীক্ষার সময় সাবজেক্ট পতি নেয়া হয় বিভিন্ন পরিমানের টাকা

শাহ্জাদপুর, সিরাজগঞ্জ, Rajshahi 27 August 2026 3 views RJ9AFKKX
0 Comments
Paid Other public office ৳600

High School

SSC Science, ৪ টা প্র্যাকটিক্যাল পরীক্ষার খাতায় সাইন করানোর জন্য স্কুল থেকে প্রতি সাবজেক্টে ১৫০ টাকা করে মোট ৬০০ টাকা নেওয়া হইছে । না দিলে সাইন করে না। পরিস্থিতির শিকার হয়ে দিতে হইছে।

Gopalganj, Dhaka 27 August 2026 6 views DK2GKW52
0 Comments
Paid Other public office ৳10.0K

জন্ম সনদ

বাংলাদেশ সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী জন্ম নিবন্ধনের জন্য একটি নির্দিষ্ট ও সামান্য ফি (বয়সভেদে ২৫ থেকে ১০০ টাকা) রয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, হ্নীলা ইউনিয়ন পরিষদে ‘—’ নামে এক ব্যক্তি একটি জন্ম নিবন্ধন সংশোধনের কাজ করে দেওয়ার বিনিময়ে ১০,০০০ (দশ হাজার) টাকা অবৈধ ঘুষ দাবি করছেন। —

Cox's Bazar, Chattogram 27 August 2026 3 views CTDTH6ZR
0 Comments
Only demanded Other public office ৳20.0K

ম্যারেজ সার্টিফিকেট কাজীর মাধ্যমে অনলাইন করা

কাজী ফিরোজ, ৫ নং ওয়ার্ড, লক্ষ্মীপুর বাহ্যিকভাবে ভদ্র আচরণ করলেও মূলত সাধারণ মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে অতিরিক্ত অর্থ আদায় করছেন। আমার ভাইয়ের অনলাইন ম্যারেজ সার্টিফিকেট তোলার প্রয়োজন হলে আমার ভাবি নেওয়ার জন্য, আমরা তাঁর কাছে যাই। সরকারি নিয়মানুযায়ী ও অনলাইন সাইটগুলোর তথ্য অনুযায়ী এই প্রক্রিয়ায় খরচ খুব সামান্য বা নামমাত্র হওয়ার কথা। কিন্তু কাজী সাহেবের নির্দিষ্ট সিন্ডিকেট ও রেফারেন্স ছাড়া এই কাজ করা সম্ভব নয় এবং তিনি কোনো নিয়ম না মেনে সরাসরি ২০,০০০ (বিশ হাজার) টাকা দাবি করেন। আমার ভাইয়ের পক্ষে ২০,০০০ টাকা দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু বিদেশে স্ত্রী নেওয়ার প্রয়োজনের তাগিদে বাধ্য হয়েই আমাদের এই অতিরিক্ত টাকার মুখোমুখি হতে হচ্ছে।

লক্ষ্মীপুর, Chattogram 27 August 2026 6 views CTAUBEM6
0 Comments
Refused Other public office ৳200.0K

জেলা পরিষদ-এর অকৃষি জমির সীমানা নির্ধারণ

আমার বয়স ৬৮+ আমার জায়গার সাথে জেলা পরিষদ-এর অকৃষি জমি রয়েছে, তাই আমি ২১/০৩/২০২২ইং তারিখে জেলাপরিষদ বরাবর একটি আবেদন করি- অনুলিপি যেমন- (০১) জেলাপ্রশাসক, নোয়াখালী (০২) উপজেলা নিবাহী অফিসার, সেনবাগ, নোয়াখালী (০৩) সহকারী কমিশনার (ভূমি), সেনবাগ, নোয়াখালী জানাই সীমানা নির্ধারণ করার জন্য। আজ ২৭/০৮/২০২৬ইং তারিখ যার কোন সমাধান পাইনি-

সেনবাগ-৩৮৬০, নোয়াখালী, Chattogram 27 August 2026 5 views CTY69UQF
0 Comments