নাগরিকত্ব সনদ , দ্বৈত নামের সনদ উত্তোলন
আমি আমার চাকুরীর জন্য নাগরিকত্ব সনদ এবং আমার বাবা মায়ের নাম সংশোধনের জন্য দ্বৈত নামের সনদ উত্তোলন করতে গিয়েছিলাম। প্রত্যেকটার জন্য ( বাংলা ১ কপি+ ইংলিশ ১ কপি) ২০০ টাকা করে দাবি করে। কিন্তু আমি আগে থেকেই prottoyon.live ওয়েবসাইট থেকে সব কাজ কমপ্লিট করে রাখি। এমনকি সরকারি ফি প্রায় ৩২ টাকার মতো প্রত্যেকটার জন্য , পরিশোধ করে দেই অনালাইনে। কিন্তু ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর আমার থেকে অফিস খরচ বাবদ ২০০ টাকা করে মোট ১০০০ টাকা দাবি করে । পরবর্তীতে আমি ৬০০টাকা দিলে সে কাগজগুলো প্রিন্ট করে দেয়।