সার্টিফিকেট সংশোধন
আমি আমার পঞ্চম শ্রেণির সার্টিফিকেট সংশোধন করতে উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয় যায়।হাতে লেখা ফরমে আবেদন আমি করি স্কুল প্রধানের সাক্ষরসহ যাবতীয় কাজ আমি করি।ওই অফিসের কম্পিউটার অপারেটর শুধু আমাকে ফোন দিছে যে আমার সার্টিফিকেট আসছে অফিসে গিয়ে সংগ্রহ করতাম।সার্টিফিকেট আনতে গেলে আমাকে বলে খরচ দিতে আমি বলি কিসের খরচ ওনি বলে ওনি নাকি উপজেলা মিটিং, জেলা মিটিং নাকি তিনি নিজ তাগিদে করছে সে খরচ দিতাম।মজার কথা হচ্ছে সেই অফিসে লেখা আছে এখানে চায়ের খরচ নেওয়া হয় না।