সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৭৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,০৮৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

কারা পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার সময় ভিতরে আমার কিছু কাপড়চোপড় ছিল সেটা জামিনের পরে আনতে গেলে আমার কাছ থেকে ৫০০ টাকা নেয়। সাথে আমার পিসি কার্ডের টাকা ফেরত পেতে ২০০ টাকা দিতে হইছে।

Brahmanbaria, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CT5S9C2W
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

ট্রেনের টিকেট

টিকেট কাটতে গেলে সিট থাকলেও বলে সিট নেই তারপর বলে এতো টাকা দিতে পারলে সিট হবে, সব ট্রেনের জন্যই এমন করে কাউন্টার এ

কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKCKR87D
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

ঘুষের মাধ্যমে মাদক কারবারিদের মাদক বিক্রিতে সাহায্য করেন। এ এস আই anonymous, ৪নং কেওড়াবুনিয়া ইউনিয়ন।

মাসিক ২ লাখ টাকা মাসোয়ারার বিনিময়ে আমড়াঝুড়ি গ্রাম এখন মাদকের হরমুজ প্রণালী নামে পরিচালিত। এই — এ এস আই এর সমস্ত শেল্টার দেয় সাথে অসি আছে।

বরগুনা সদর থানা, বরিশাল ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে BRURVL3G
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

DPDC

বিদুৎ বিল পরিশোধ এর শেষ তারিখ এর আগে লাইন কর্তন করে কিল্লারপুল DPDC এর আমলাপাড়া এলাকায় দায়িত্বরত ব্যক্তি লাইন সু্যোগের নামে মামলার ভয়ভীতি দেখিয়ে ৫০০০ টাকা দাবি করে। সর্বশেষে ৩০০০ টাকায় লাইন পুন সং্যোগে রাজি হয়। ২৫ তারিখ বিল পরিশোধ এর শেষ তারিখ হওয়ার পরে ও সে ২৫ তারিখে ই লাইন কেটে দেয় সরকারি /অফিসিয়াল নোটিশ ব্যতিত, যা ছিল তার বাড়তি আয়ের জন্য সম্পুর্ন ব্যক্তিগত সিদ্ধান্ত।

Narayanganj, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK8DG3UN
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

BMET Registration

সময়টি ছিল ২০২৩ সাল বিদেশ গমনের জন্য আমার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার দরকার ছিল। আমার পাসপোর্ট ছিল এমআরপি। ফিংগার দিতে গিয়েই বলে এমআরপি পাসপোর্ট কাজ হচ্ছে না সার্ভার সমস্যা। আজকে এমআরপি পাসপোর্ট এর ফিঙ্গার হবে না। তারপর এক কর্মকর্তা আমাকে বলল পাঁচ হাজার টাকা দিয়ে এটা করা যাবে। আমার এটা করার খুবই প্রয়োজন ছিল।আমি প্রবাসী অ্যাপ থেকে তিন শত টাকা দিয়ে আমি রেজিস্ট্রেশন করিয়েছি। তারপরেও আমাকে আবার রেজিস্ট্রেশন করতে হয়েছে ৩০০ টাকা দিয়ে। এখনো আমার বি এম ই টি তে দুইটি রেজিস্ট্রেশন রয়েছে। এই হল আমাদের বাংলাদেশের অবস্থা এটাই আমাদের বাংলাদেশ।

Comilla, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTBYWAQ5
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৬০.০ হাজার

NID Correction

NID তে বানান ভূল, জন্মস্থান এর বানান ও ভূল। অনলাইনে আবেদন করা হয়েছে। ১ বছরেও ঠিক করে দেয় নি। অত:পর ফেসবুকে তাদের এড দেখলাম। ৩ ঘন্টায় কারেকশন করে দিবে। ৬০০০০, কেও ৩০০০০ আবার অনেকে কত নম্বর রুমে বসে সিটিও উল্লেখ করে সার্ভিস দিচ্ছে।

Dhaka, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKTE3XGT
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

সার্টিফিকেট সংশোধন

আমি আমার পঞ্চম শ্রেণির সার্টিফিকেট সংশোধন করতে উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয় যায়।হাতে লেখা ফরমে আবেদন আমি করি স্কুল প্রধানের সাক্ষরসহ যাবতীয় কাজ আমি করি।ওই অফিসের কম্পিউটার অপারেটর শুধু আমাকে ফোন দিছে যে আমার সার্টিফিকেট আসছে অফিসে গিয়ে সংগ্রহ করতাম।সার্টিফিকেট আনতে গেলে আমাকে বলে খরচ দিতে আমি বলি কিসের খরচ ওনি বলে ওনি নাকি উপজেলা মিটিং, জেলা মিটিং নাকি তিনি নিজ তাগিদে করছে সে খরচ দিতাম।মজার কথা হচ্ছে সেই অফিসে লেখা আছে এখানে চায়ের খরচ নেওয়া হয় না।

হাজীগঞ্জ, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTJKGEH2
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

কারিগরি শিক্ষা অধিদপ্তর - বদলি

কারিগরি শিক্ষা অধিদপ্তরের শাখা ০৪ হতে বদলি হতে টাকা চাই।

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKUA5CK5
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

কোর্টে

আসামির জামিন হওয়ার পর বেইলবন্ড দাখিল করার সময় ৫০০ থেকে ১০০০ পর্যন্ত টাকা দেওয়া লাগে। এইটা একপ্রকার বাধ্যতামূলক নিয়মে পরিনত হইছে ঢাকা জজ কোর্টে।

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK49BPAP
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০.০ হাজার

পুলিশের বদলী বানিজ্য

সিলেট পুলিশ লাইন্স রিজার্ভ অফিসার এসআই — কে গোয়াইনঘাট থানায় পোস্টিং নিতে ৪০,০০০/- দিতে হয়েছে। সে আমাকে বাধ্য করে টাকা গুলো আদায় করেছে।

সিলেট জেলা পুলিশ লাইন্স রিজার্ভ অফিস।, সিলেট ২৭ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে SY8EH45K
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

জাতীয় পরিচয় পত্র

আমি জাতীয় পরিচয় পত্র তৈরি করতে গেছিলাম কিন্তু আমার জন্ম নিবন্ধন না থাকায় সেখান থেকে ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন বানাতে এসে ২০০ টাকা ঘুস নেয় এবং অনেক হয়্রানি করে এরপর উপজেলা অফিসে জাতীয় অপরিচয় বানানোর সময় ৩০০ টাকা ঘুস নেয়

Fulbari Dinajpur, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RNE8K66T
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৩৫.০ হাজার

পোস্টিং

আমরা স্বামী স্ত্রী ২ জন ২ জায়গায় জব করি, একটা চার বছরের বাচ্চাও আছে, স্ত্রী পোস্টিং এর জন্য আবেদন দিলে বাতিল করে দেয়, পরে মাধ্যমে যোগাযোগ করলে ৩৫ হাজার টাকা দাবি করে।

আত্রাই, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJMPUXJB
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

জন্ম নিবন্ধন সংশোধন

ছোট ভাইয়ের জন্মনিবন্ধনের পিতার নাম সংশোধন করাতে চাইছিলাম।মুলত আমার সার্টিফিকেটের সাথে মিল রেখে করতে চাইছিলাম। তখন কর্মকর্তা বলে আপনার সার্টিফিকেট অনুযায়ী হবে না।পরিবর্তন করতে হলে আপনার পিতার এনআইডি লাগবে এবং সে অনুযায়ী হবে।পরে আমি যখন ব্যক্তি গতনভাবে তাকে কল দেই তখন সে বলে জন্মনিবন্ধনের দায়িত্বে থাকা লোককে কিছু দিলেই হবে।কত দিতে হবে জানতে চাইলে বলে কমপক্ষে ২ হাজার দিতে হবে।

মতলব পৌরসভা, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTX54TWZ
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

ফ্যাক্টরি লাইসেন্স নবায়ন

নারায়ণগঞ্জ এলাকায় ফ্যাক্টরি লাইসেন্স নবায়ন করার জন্য ১৫ হাজার টাকা দাবি করা হয়। নতুবা লাইসেন্স নবায়ন আবেদন খারিজ করে দিবে।

নারায়ণগঞ্জ, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKY9GUSF
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

বাচ্চার প্রথম টিকাতে ঘুষ দিতে হয়েছে

বাচ্চার প্রথম ৪৫ দিনের টিকাতে আমার কাছ থেকে ৩০০ টাকা নিয়েছে কিন্তু সরকার এটি সম্পূর্ণ বিনামূল্য পরিশোষ করে। আমি না করাতে বলে টিকা কার্ড দিবে না এবং এর পরে কোন টিকাও এই জায়গা থেকে নেওয়াতে দিবে না, বাধ্য হয়ে পরিশোধ করতে হয়েছে।

কিশোরগঞ্জ, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKG5TV22
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.২৫ লাখ

Chittagong Court

There was a case against me, false dowry. Even the judge knows that. But because of the ruling govt. party, the bride's family members are getting prioritized, And the Judge without any reason, sent me to prison. To free me from prison, my family has to pay the judge and the Lawyer 125k taka cah. Judge took 1lac and the lawyer 25000.

Chittagong, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTYTMVUF
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

জন্ম নিবন্ধন

২নং বিনয়কাঠী ইউপি সচিব প্রতি জন্ম নিবন্ধন এ কাজ বাবদ ২০০ নেন আর সংশোধন করতে নেন ৪০০ টাকা

ঝালকাঠি, বরিশাল ২৭ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে BRKBG7PE
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

1000 থেকে 2000 টাকা ঘুষ খেয়ে প্রতিবন্ধী কার্ড

বগুড়া সোনাতলা পৌরসভা আওতায় কিছু দলীয় নেতা কর্মী বাক প্রতিবন্ধীদের আর্থিক সহায়তার কার্ড করে দেওয়ার নামে ঘুষ খাচ্ছে। কার্ড প্রতি এক থেকে দুই হাজার টাকা নিচ্ছে । সাথে সোনাতলা সদর ইউনিয়নের একই অবস্থা। আমি নিশ্চিত যে বগুড়া 1সংসদীয় আসনের এমপি — লোক জন এসবের সাথে জরিত। বিনীত অনুরোধ করছি গরীব মানুষে নায্য সরকারি সহায়তা গুলো ঘুষ ছাড়াই যেন পেয়ে থাকেন । ধন্যবাদ

বগুড়া সোনাতলা পৌরসভা, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJZQCLSD
মন্তব্য