সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৭৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,০৮৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

চুরিকৃত মোবাইল উদ্ধারের পর পুলিশকে ঘুষ দিয়ে মোবাইল নিতে হয়েছে

আমার স্ত্রীর মোবাইল রিক্সায় হারিয়ে যায় কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায়, আমরা ২ দিন পর IMEI নাম্বার সহ থানায় জিডি করি এবং প্রতিকার চাই। তার কিছুদিন পরে আমাদের ডেকে বলা হয় কম্পিউটারের দোকানে, যে ৪০০০/- টাকা দিলে পুলিশ উদ্ধার করে দিতে পারবে। আমরা নিরুপায় হয়ে টাকা দেই এবং সে পুলিশ জুড়াজুড়ি করে কম্পিউটারের দোকানে বসে ভিডিও করে রাখে যে টাকা দিতে হয় নাই এমনিতেই পুলিশ আমাদের মোবাইল উদ্ধার করে দিয়েছে এসব। ইনশাল্লাহ আল্লাহ এটার বিচার করবেন।

কিশোরগঞ্জ জেলা, অষ্টগ্রাম উপজেলা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKRS96PY
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

ট্রেড লাইসেন্স নবায়ন

আমার ট্রেডলাইসেন্স টি কেরানীগঞ্জ উপজেলার একটি ইউনিয়ান পরিশধে। এবার আমি লাইসেন্সটি নবায়ন করতে গেলে আমাকে বলা হয় উপজেলা থেকে অনাপত্তি পত্র (NOC) আনতে হবে। ওখানে গেলে আমার কাছে NOC এর জন্য দশ হাজার টাকা দাবিকরা হয়। আবার ট্রেডলাইসেন্স রিনিউ করাতে ৬ হাজারের জায়গাতে ৯ হাজার টাকা দাবি করছে। শুধু একটা ট্রেডলাইসেন্সের জন্য এত টাকা আর ভুগান্তি হলে আমরা ব্যাবসা করব কিভাবে?? আর ট্রেড লাইসেন্সের জন্য NOC কেনো নিতে হবে?? এটা শুধু মাত্র ঘুষ খাওয়ার জন্য করা হয়েছে। আগে ৪ হাজার টাকায় ১ দিনে লাইসেন্স পেয়ে যেতাম। এই দেশে আর ব্যাবসা করা হবে না মনে হয়।

কেরানীগঞ্জ উপজেলা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKDW5H37
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

চট্টগ্রাম বন্দরে প্রবেশের জন্য গেটপাশ নিতে গিয়ে।

বন্দরে প্রবেশের জন্য গেট পাশ চাইলে, তারা বিভিন্ন তালবাহানা শুরু করে দেয়। যাতে বাধ্য হয়ে তাদেরকে ঘুষ দেই। ঘুষ না দিলে অযথা হয়রানি কম প্রয়োজনীয় তথ্য চেয়ে বা সেবার সীমাবদ্ধতা দেখিয়ে বা অযথা অযুহাত দেখিয়ে হয়রানি করে। পরবর্তীতে ১০০০ টাকা দিলে সব দ্রুত করে দেয়। আর কম গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া লাগে নাই।

চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTL2JDDZ
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০০ লাখ

আউটসোর্সিং এর ঠিকাদারি

ঢাকা কাঁচা মহাখালী বাজারের পেছনে স্বাস্থ্য অধিদপ্তরের একটি শাখা আই.ই. ডি. সি. আর প্রতিষ্ঠানের স্টোর কিপার — গত বছর আমার একটি আউটসোর্সিং টেন্ডার পাইয়ে দিবে বলে আমার কাছে চার লক্ষ টাকা ঘুষ দাবি করেন। আমি টাকা দিতে স্বীকৃতি জানাই এবং আমার ফার্ম যোগ্য থাকা সত্ত্বেও অন্য একটি ফার্ম গলফ এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানটিকে ঠিকাদারির অনুমতি দিয়ে দেয় এতে — সাথে এই প্রতিষ্ঠান ডিরেক্টর একজন মহিলাও জড়িত আছেন। উল্লেখ্য এই স্টোর কিপার — বিগত ২৫ বছর যাবত একই পোস্টে কর্মরত আছেন একই প্রতিষ্ঠানে তিনি তার প্রোমোশন ঠেকানোর জন্য ২০ লক্ষ টাকা ঘুষ দিয়ে ঠেকানোর অভিযোগ আছে। স্বাস্থ্য অধিদপ্তরের যত অনিয়ম তার হাত দিয়ে সংঘটিত হয় বিষয়টি তার অফিসে গেলে প্রমাণ পেয়ে যাবেন

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK4KNBY8
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

থানায় অভিযোগ দায়ের

সেনবাগ থানায় কোনো অভিযোগ করতে হলে শুধুমাত্র অভিযোগের জন্য ২৫০ টাকা দিয়ে অভিযোগ লিখাতে হয় । আবার প্রত্যাহার করতে আবার ২৫০ টাকা দিতে হয়। কিছুদিন আগে আমার একটা সমস্যার কারণে থানায় গিয়ে ডিউটি অফিসারকে বিস্তারিত বলার পর ডিউটি অফিসার আমাকে একটি অভিযোগ জমা দিতে বলে । অভিযোগ লিখানোর পর অভিযোগ লিখার খরচ ২৫০ টাকা দিতে হয়। অভিযোগ দায়ের করার পর দায়িত্বপ্রাপ্ত এসআই ২ টি ফোনকল করে। এরপর ওই এসআই ওনার কাজের জন্য টাকা দাবি করে। পরে ওই এসআই কে ১,০০০ টাকা দিতে হয়। শেষে অভিযোগ প্রত্যাহার করার জন্য আবার ২৫০ টাকা দিতে হয়। এখানে টাকার পরিমাণ কম। কিন্তু বিষয় হলো থানায় এক পৃষ্ঠার একটা অভিযোগ লিখানোর খরচ ২৫০ টাকা । এক টাকাও কম নেই । প্রতিদিন কত শত মানুষের কাছ থেকে এভাবে টাকা নেয়া হচ্ছে তার কোনো হিসেব নেই।

সেনবাগ থানা, নোয়াখালী, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CT2U7MK9
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০.০ হাজার

এনএসআই (nsi)

স্বেচ্ছাসেবী সংগঠন নিবন্ধনের জন্য যখন এনএসআই তদন্তে এসেছিল সকল রিপোর্ট কাগজ জমা দেওয়ার পরেও কর্মকর্তা nsi এর ৪০০০০ হাজার টাকা দাবি করেন।

বরিশাল জেলা, বরিশাল ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে BR2YMM6Y
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

খুলনা জেলা প্রসাশকের কার্যালয়ে শিক্ষকদের বেতন বিল অনুমোদন বাবদ

আগে প্রতি মাসে ৩০০/- লাগতো শিক্ষকদের বেতন বিল অনুমোদনের জন্য আর গত ১৮/০৮/২০২৬ তারিখ থেকে ঘুসের টাকা বাড়াতে বলেছে। কারণ দ্রব্যমুল্য বেড়েছে তাই এখন ১০০০/- দিতে হবে।

খুলনা জেলা শহর, খুলনা ২৭ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে KHYW2W8C
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

জাতীয় পরিচয় পত্র সেবা

অত্র দপ্তরের প্রধান এবং সহকারী অফিসার যোগ সাথে জন গনের জাতীয় পরিচয় পত্র সেবা দেয়ার নামে ভোগান্তি করে। জাতীয় পরিচয় পত্রের বিধি বিধান অমান্য করে সম্পূর্ণ নতুন নিজেদের সৃষ্টি করা আইন দিয়ে সেবা দিয়ে থাকে। নির্বাচন অফিসের সব স্থানে একই নিয়ম থাকা উচিৎ কিন্তু নির্বাচন অফিস, টুঙ্গিপাড়ায় ভিন্নতা কেন?

উপজেলা নির্বাচন অফিস, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKB7HMYJ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

কাবিননামা

কাবিননামা আমি নিজে ইংলিশে ট্রান্সলেট করে কাজির কাছে জমা দেই-সাইন করা ও পরবর্তীতে অনলাইনে আবেদন করলে সেটা যেন জেলা রেজিস্ট্রারের কার্যালয় থেকে এপ্রুভ করে দেয়।

শহর, ময়মনসিংহ ২৭ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে MYWYNTLC
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

Police : recover lost Mobile phone

I made GD on Lalmai police to recover my lost mobile phone . After few day I got a phone call from some one as pretain Police to meet him. While i meet him near to his home closed by lalmai police H/Q he ask me to pay 3000 tk to recover phone as it will cost to collect. after negotiation he was on same demand , finally i agree with him but upon recover the phone will pay. unfortunately i did get the phone back.

Lalmai, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTC47FNW
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৮.০ হাজার

বিআরটিসি টেনিং সেন্টার, বিশ্ব ব্যাংকের তহবিলে ড্রাইভিং প্রশিক্ষণ ও লাইন্সেন্সিং

BRTC TRAINING CENTER, driving training and licencing তহবিল করতেছে বিশ্বব্যাংক ফ্রী সেবা সেখানের স্টাপরা ৮০০০ টাকা করে চেয়েছপ ঘুষ হিসাবে

গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKRNNG8C
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

বিদ্যুৎ মিটারের নাম পরিবর্তন

আমি মিটারের নাম পরিবর্তন করেতে গেলে সে আমার নিকট অতিরিক্ত টাকা দাবি করে , সাথে চা পানি খাওার জন্যে বর স্যার এর জন্যে আলাদা টাকা দাবি করে , একদিন এ হয়ে যাবে বলেও কথা দেয় ।

মানিকনগর , ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKZBEJC8
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

Nid

NID করতে গেলে ঘুস চায় দিনের পর দিন ঘুরায় বলে আজকে না কালকে, কালকে না অমুক দিন এমন করে,সব শেষে বলে আইডি কার্ড ঢাকা আটকে আছে ওইখানে গিয়ে নিয়ে আসতে হবে

Mymensingh, ময়মনসিংহ ২৭ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে MY2KVEGW
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

আমি অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আবেদন করেছি আমার আবেদনটি জমা পড়েছে কুমিল্লা কোতোয়ালি থানায় তো সেখানে আমাকে ডাকা হয় এবং সেখানে কম্পিউটার অপারেটর এর রুমে আমাকে নেওয়া হয় এবং কম্পিউটার অপারেটর কর্মকর্তা যে এই ভেরিফিকেশনের কাজ করে থাকে সে আমার সবকিছু ঠিক থাকা সত্ত্বেও আমার থেকে ২০০০ টাকা দাবি করে টাকা না দিলে নাকি আমার ক্লিয়ারেন্স নেগেটিভ আসবে পরে আমি ১৫০০ টাকা তাকে দিয়ে আসি

কুমিল্লা, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTCMHX5W
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮

কল সেন্টার

রকেট হেল্প লাইনে কল দিলাম হেল্পলাইনে কথা বলব হেল্প লাইনে কেউ কল ধরে না। ৪ মিনিট ধরে কল ধরে না পরে কল কাটার পরে দেখি ৮ টাকা কাটল আমি কথাই বলতে পারি নাই তাইলে আমার টাকা কাটল কেন??

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে DK3G3FAB
মন্তব্য