সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০০১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,০৬৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

লোকাল থানা থেকে পাসপোর্ট এর ক্লিয়ারেন্স গ্রহণ

আমার লোকাল থানাতে আমার পাসপোর্ট ক্লিয়ারেন্স এর জন্য আসে I থানা থেকে একজন ASI আমাকে ফোন দিয়া আমার ডকুমেন্ট নিয়ে যাইতে বলে I আমি থানা তে সকল ডকুমেন্ট দেওয়ার পর ও আমার কাছে ১০০০ টাকা চাই এবং না দিলে প্রব্লেম হবে I আমি কোনো ভাবে ই প্রত্যাহান করতে না পেরে বাধ্য হইয়া দেয় I

নবীনগর, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT4PHMEH
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

জন্ম নিবন্ধন

জন্ম নিবন্ধন করতে গেলে,, কম্পিউটার অপারেটর নিজে না করে পাশের দোকানে করতে বলে, ৫০ টাকা দিয়ে আবেদন করি,, পরবর্তীতে অপারেটর ২০০ টাকা নেয় বকশিস বাবদ

Kurigram, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNMEVD3B
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

গণপূর্ত অধিদফতরে সরকারি বাসা মেরামতের জন্য ঘুষ আদায় করতে চাই

সরকারি বাসা ঝুঁকিপূর্ণ, তাই ২০২৩ সাল থেকে দরখাস্ত করতেই আছি, যখনই অফিসারের সাথে কথা বলতে যাই, তখন ওনার চামচাকে( রহমান) দিয়ে কথা বলায়, ওই লোকটা বলে খালি হাতে কাজ করা যায় না, ৫০০০টাকা দেন, কাজ হয় যাবে। টাকা না দিলে এইভাবে আসবেন আর যাবেন। আমি টাকা দি নাই যে আমার কাজ করে দেয় নাই। টাকা যারা দিছে তাদের কাজ করে দিছে

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTV85U8A
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

বিদ্যুতের নতুন সংযোগ বা মিটার দিতে টাকা দাবী

বিগত দুইমাস ধরে আমার বাসার বিদ্যুৎ খরচ প্রায় ১০গুন বেড়ে গেছে সেজন্য।আমি বিদ্যু্ৎ অফিসে যাই অন্য একটি নতুন মিটার আনার জন্য।কারন হল সবাই বলছে লোড কমিয়ে দিলে নাকি বিল কম আসে।আমি যথারীথি BPDP অফিসে যাই।কিন্তু কর্তব্যরত অফিসার আমার কাছে 10000/-টাকা দাবীকরে।আমি টাকা দিতে অস্বিকার করি তাই বিষয়টি এখনো চলমান রয়েছে।আশাকরি সরকার নির্ধারিত ফি দিয়ে আমার নতুন সংযোগ আমি পাব।সরকারকে এ বিষয়টি দিকে নজর রাখার অনুরোধ করছি।

সিলেট, সিলেট ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে SY935KFA
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

ভোটার আইডি সংশোধন

আমি ভোটার আইডি সংশোধনের জন্য প্রথমে সাধারণ নিয়মে দিয়েছি এক বছর প্রায় এক বছর অতিবাহিত হয়ে গেছে তারপরও আমার কাজটি হচ্ছিল না কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি তারা বলেছে আরো সময় লাগবে তখন সেখান থেকে একজন আমাকে বলল আপনি কিছু খরচ করলে খুব তাড়াতাড়ি কাজটি সম্পন্ন হবে আমি চেহারা হয়ে রাজি হয়ে গেলাম কিছু করার ছিল না কারণ তখন আমার পাসপোর্টটা খুবই প্রয়োজন আমাকে হঠাৎ একদিন রাতের বেলা ফোন করলো নাম্বারে ১৫০০০ টাকা দিন কি হয়ে যাবে আমি দিশেহারা হয়ে হাজার টাকা দিয়ে দিলাম যে কাজ এক বছরে সম্ভব হলো না পরের দিন আসলে আমার নাকি যারা কাজ করে চাইলে আমি নামটিও পারি যে আমার কাছ থেকে টাকা নিয়েছে এই কিলা তাদের তো আর চাকরি যাবে না এসব পথেই চলে ঘুষখোর তো সব জায়গায় চাকরি গেলে তারা বড় দপ্তরে আবার প্রমোশন হয়থেকে

গৌরনদী, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BREES3MG
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

প্রবাসী কল্যন ব্যাংক (বোয়ালমারী, ফরিদপুর)

আমি একজন প্রবাসী গত জুলাই, ২০২৫ তারিখ প্রবাসী কল্যন ব্যাংক বোয়ালমারী, ফরিদপুর শাখায় জায় প্রবাসী লেন নেয়ার জন্য। সেখানে যাওয়ার পর লোন এর সকল শত পুরন করার পরেও আমাকে লেন পেতে লাখে ৫,০০০ টাকা ঘুস দিতে হয়। ৩,০০,০০০ টাকার বিপরীতে আমাকে ১৫,০০০ (পনেরো হাজার টাকা) ঘুস দিতে হয়। এটা এক প্রকার নিয়মে পরিনিত হয়েছে। কোন উপায় না থাকায় ঘুস দিতেই হয়। ব্যাংক এর ম্যানেজার থাকে পিওন সবাই এটার ভাগ পাই।

বোয়ালমারী, ফরিদপুর, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKKQXSQZ
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

মৃত্যু সনদ তৈরি

আমি উমেদপুর ইউনিয়ন পরিষদের একজন নাগরিক, আমার এলাকার এক ব্যক্তি আমার কাছে কান্নায় ভেঙ্গে পড়েন, তার পিতা মৃত্যুবরন করায় শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান —র নিকট মৃত্যু সনদের জন্য গেলে সে ১০ হাজার টাকা ঘুষ চান। আমি এখনো সেই মৃত্যু সনদ পাই নি। ওনার সব কাজ পরিচালনা করেন ইউনিয়ন পরিষদ সচিব — ও প্যানেল চেয়ারম্যান মেম্বার —। আপনাদের এটি তদন্ত করার জন্য অনুরোধ করছি।

মাদারীপুর, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKKEXFSM
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

মামলার সহিমোহর নকল তুলতে অতিরিক্ত টাকা

ধরুন আপনি প্রত্যেকদিন বিজ্ঞ আদালতে কোন মামলার সহিমোহর নকল তুলবেন তখন আপনাকে সংশ্লিষ্ট কর্মচারী কর্মকর্তাকে ঘুষ দিতে হবেই অন্যথায় আপনি সহিমোহর নকল তুলতে পারবেন না

বরগুনা, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে BRNZ5N9B
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

ড্রাগ লাইসেন্স নবায়ন

এটা একটা নরমাল ড্রাগ লাইসেন্স রিনিউ এর ব্যাপার ছিল। সমস্ত চালান এবং সরকারি ফি জমা দেওয়ার পরও আমার কাছে অফিস খরচ বাবদ অতিরিক্ত ২৫০০ টাকা দাবি করে। যা আমার কাছে পুরোপুরি অনৈতিক মনে হয়েছে তাই আমি অতিরিক্ত টাকা দেইনি।

জামালপুর, ময়মনসিংহ ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYFGU792
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৯.০ হাজার

আমন ধান সংগ্রহ

আমি একজন সাধারণ কৃষক সরকার আমন ধান ক্রয় করার লটারিতে আমার নাম আসে তারপর আমি ধান এল এস ডি গুদামে দিতে গেলে সদর ওসি এল এস ডি অফিসার আমার কাছে কেজি প্রতি ৩ টাকা করে দাবী করে বলে টাকা না দিলে ধান ঢুকাইতে দিবে না ব্যবসায়ীদের দিয়ে দিবে উপায় না পেয়ে আমি টাকা দিতে বাধ্য হই

পঞ্চগড় সদর, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RNKQHTM3
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.২ হাজার

খাদ্য বান্ধব ডিলার ডিও করার সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে টাকা দিতে হয়

সরকারি খাদ্য বান্ধব ডিলার প্রতিবার চালের ডিও করার সময় জামালপুর সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ডিও লেটার সাইন এবং উপকার ভোগীদের নাম সম্বলিত মাস্টাররোল প্রদানের জন্য প্রতি মাসে 1200 টাকা ঘুষ নিয়ে থাকে।

জামালপুর পৌরসভা, ময়মনসিংহ ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYBQYXUV
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

Nid

Ami nid korte gase tara amk 3 din basai pathai desa bolce nid hobe na gono bot hole korian ami 4 bar ar somoi gase tokon oi khaner ak jon amk bolce 3000 taka dela kori debo asob ki ami ak jon Bangladesh ar manush amr kase sob kagoj ase tar pore o taka lagtace

Chottogram, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTRQNXKD
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

TA/DA বিল

আমি পানি উন্নয়ন বোর্ডের একজন কর্মকর্তা। টাস্কফোর্স(প্রকল্প তদারকি) বা অন্যান্য ট্রেনিং এর কাজে আমাদের প্রায়ই বিভিন্ন জেলায় যেতে হয়। এর জন্য আমাদের নিজেদের বেতনের টাকা প্রথমে খরচ করি, তারপর TA/DA বিল করি। এই টাকা আমাদের ভ্রমণশেষে খুব শীঘ্রই পাওয়ার কথা। কিন্তু Regional Accounts Centre (RAC) এর কর্মচারীদের ৫০০/১০০০ টাকা ঘুষ না দিলে তারা আমাদের TA/DA বিলের জন্য দপ্তরে বাজেট দেয়না। ৯-১০ মাস হয়ে গেলেও আমাদের প্রাপ্য টাকাটা আমরা পাইনা। যার ফলে আমাদের নিজেদের টাকায় সব খরচ করতে করতে সংসার চালানো কষ্ট হয়ে যায়। অনেকেই ৫০০/১০০০ টাকা খরচ করে সঠিক সময়ে বিল পেলেও আমি ব্যাক্তিগতভাবে এক টাকাও ঘুষ দেয়ার পক্ষে নই। যার কারণে আমার মত আরো অনেকেই দীর্ঘদিন ধরে প্রাপ্য টাকা থেকে বঞ্চিত হচ্ছি।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK3ZKTJG
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

Police verification for passport

পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশনের জন্য বগুড়ার পুলিশ সুপার কার্যালয়ে ডাক পড়ল। বাবা পকেটে ৫০০ টাকার দুইটা নোট দিয়ে বলেছিল, “চাইলে দিস, একটায় না হলে দুইটা।” উনি কাগজপত্র দেখার সময় গল্প করতে গিয়ে জানলাম, উনি আমার চেয়ে ২-৩ বছরের সিনিয়র, EEE পড়েছেন। আমি বললাম, “আপনি তো আমার বড়ভাই!” ভাবলাম, বড়ভাই বলার পর অন্তত লজ্জায় টাকা চাইবেন না। কাজ শেষ। মনে মনে বললাম, যাক, বেঁচে গেলাম। ঠিক তখনই উনি হাত বাড়িয়ে বললেন, “৫০০ টাকা দেন।” উনার নির্লজ্জ মুখের দিকে তাকিয়ে ৫০০ টাকা দিয়ে চলে আসলাম। বাবা ঠিকই বলেছিল।

Bogura, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJ7CLPLJ
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

বাংলাদেশ পুলিশ

আমার ফোনটি হারিয়ে যায় এবং আমি একটি ফ্রি করে এবং ফোনটি পাওয়া যায় তো ফোনটি ফেরত দেওয়ার জন্য পুলিশ আমার থেকে ৫ হাজার টাকা দাবি করে তো আমি ফোনটি আনিওনি আর তাকে টাকাও দেইনি এমনিতে আমি শুনেছি যে পুলিশ ফোনের জন্য চার থেকে পাঁচ হাজার টাকা নিয়ে থাকে কোন উদ্ধার করার জন্য কিন্তু বাস্তব অভিজ্ঞতার সাথে মুখোমুখি হইলাম পুলিশের সংস্কার বলতে শুধু পোশাকি পরিবর্তন হইছে বাংলাদেশে কোটি কোটি পোলাপান বেকার চাকরি পাচ্ছে না কিন্তু এইসব পুলিশ দের রেখে বাংলাদেশ সরকার কি প্রমাণ করতে চাচ্ছে আমার বুঝে আসছে না আমার মন চায় এই দেশ থেকে চলে যেতে

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKVXM34L
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

কালিয়াকৈর ইউএনও anonymous মাটির ব্যবসায় জড়িত

কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার — সে সরাসরি মাটির ব্যবসার সাথে জড়িত সে সকল মাটি ব্যবসায়ীদের থেকে ফিফটি পার্সেন্ট ঘুষ দাবি করেন এছাড়াও পৌরসভার বিভিন্ন টেন্ডারবাজি কাজে লিপ্ত গোয়েন্দা সংস্থা তদন্ত করলে সত্যতা পাওয়া যাবে।

Gazipur, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKGQCB9L
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

উপজেলা সমবায় অফিস, শেরপুর, বগুড়া

আমার বাবা শেরপুর উপজেলার একটি সমবায় সমিতির সভাপতি । বাবা অসুস্থ থাকায় সমিতির সম্পাদক এর সাথে আমাকে উপজেলায় পাঠায় যে, সমিতির ৩ বছর পরপর ভোট করতে হয় । ব্যবস্থাপনা কমিটির জন্য । আমি যাওয়ার পর ভোট করিয়ে দেওয়ার জন্য সমবায় অফিসার ৩০ হাজার টাকা দাবি করে । অন্যথায় ভোট না হইলো আমাদের এলকার সমিতি বাতিল হয়ে যাবে বলে হুমকি দেয় । কোন উপায় না পেয়ে আমরা অফিসের অন্য মহিলা স্টাফ নতুন জয়েনিং এর কাছে যায় , গিয়ে তারপর সব খুলে বলি , তিনি অফিসার এর কাছে গিয়ে কথা বলে পরে আমাদের জানায় ১৫ হাজার দিলে কাজ করে দিবে । পরে বিষয়টি বাবাকে জানালে , বাবা বলে একটু খরচ হয় সর্বোচ্চ তা ১৫০০ থেকে ২০০০ টাকা এত টাকা কেমনে ? পরে বিষয়টি আমরা এলাকায় জানানোর পরে মিটিং করে সিদ্ধান্ত হয় সভাপতি অসুস্থ আপাতত এটা করে নেওয়া যাক ।

বগুড়া, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJUYMUD2
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

বিদ্যুৎ এর খুটির জন্য আবেদন।

পল্লীবিদ্যুত অফিসে নতুন বাড়ির পাশে বিদ্যুৎ এর খুটির জন্য আবেদন করি গত ডিসেম্বর, ২০২৫ এ। প্রথমে প্রাথমিক অনুসন্ধানে একজন আসে, সব ঠিক পেয়ে বলে কাজটা আপনে করবেন না আমি করাই দিবো? করালে ৫০,০০০ টাকা দিতে হবে, আমি নাকি পারবো এসব বলে। আমি মানা করি। বলি নিজেই করবো। উনি চলে যান। পরে অনেকদিন পর জানতে পারি উনি কোনো ইন্সপেকশন রিপোর্ট জমা দেননি এবং আমার আবেদনের কপি অফিসে নেই। উনার বাসায়। উনাকে কল করেছি পরে দিয়ে গেছে অফিসে৷ এভাবে একই প্রাথমিক ইন্সপেকশন হয় ৪ বার। প্রতিবার একই ঘটনা। চতুর্থবার একজন এজিএম কে অনুরোধ করলে উনি বলে দেয়ায়, রিপোর্টটা দেয়। এভাবে প্রতি ধাপ এগিয়েছি৷ আজ প্রায় ৮ মাস৷ বাড়ি করে রেখে দিয়েছি। বিদ্যুৎ এর কানেকশন আর নিতে পারলাম না।

পলাশ, নরসিংদী, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKKJ8HLL
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

ফিটনেস সনদ

কুড়িগ্রাম সিভিল সার্জন অফিসে সরকারী চাকরিতে যোগদানের কাগজ দেওয়ার সময় মেডিকেল সনদ নিতে গেলে সেখানকার কর্মচারী ঘুষ দাবি করে এবং সবাই সেই টাকা দিতে বাধ্য হয়।

কুড়িগ্রাম, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNC7KSEX
মন্তব্য