সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,০৯২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

বদলি সংক্রান্ত

আনসার ভিডিপি কার্যালয় কিশোরগঞ্জ গত এক বছরে যতগুলো বদলি হয়েছে সবগুলো বদলি টাকার বিনিময়ে আনসার যেখানে যেতে চায় সেখানে হয়েছে বিশেষ করে পাসপোর্টে আপনি একটু গোপনে বিষয়টি দেখবেন যতগুলো বদলি হয়েছে এই গত এক বছরে সবগুলো ব্যাংকে অথবা বিভিন্ন ঘুষ বাণিজ্য জায়গায়।

কিশোরগঞ্জ সদর, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKN8ATWX
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

সিএনজি স্টেশনের গ্যাস বিল

আমি একটি সিএনজি স্টেশন এ হিসাব রক্ষক হিসেবে কাজ করি, আমাদের সিএনজি স্টেশনে মাসে বিল আসে ৫০ লাখ টাকা |গ্যাস কোম্পানির লোকেরা আমাদেরকে প্রস্তাব দেয় আমরা যদি মাসে তাদেরকে ৫ লাখ টাকা ঘুষ দেই তাহলে আমাদের বিল হবে ২৫ লাখ টাকা | এভাবে সরকারের কর্মকর্তারা গ্যাসের চুরি করতেছে আর এর দায়ভার সাধারণ জনগণের উপরে উঠতেছে |সরকার জিনিসটা কোন খেয়ালই করতেছে না, সরকারি গ্যাস কোম্পানির লোকেরা চুরি করে ফেলতেছে |সরকারি কর্মকর্তার ঘুষের জন্য সরকারের গ্যাসের মোট ৫০% লস হচ্ছে এর জন্য সরকারকে কোটি কোটি টাকা ভর্তুকি দিতে হইতেছে| আপনি খেয়াল করলে দেখবেন গ্যাস কোম্পানির ছোটখাট কর্মচারীর কয়েকটা বিল্ডিং, বাড়ি, ফ্ল্যাট আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক |

রামপুরা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKLA38AJ
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

নিজ জেলায় চাকরির বদলি

আমি গণপূর্ত অধিদপ্তরে নিজ জেলা নেত্রকোনা থেকে চট্টগ্রাম পোস্টিং প্রাপ্ত হয়েছি । পরিবারের একমাত্র পুরুষ অভিভাবক হিসেবে মায়ের অসুস্থতা ও নিজের অসুস্থতার জন্য নিজ জেলায় শূন্য পদে বদলি একান্ত প্রয়োজন।

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKYBDYXS
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

কোম্পানির বিদ্যুৎ বিল

আমাদের কোম্পানির মাসিক বিদ্যুৎ বিল আসে 60000 টাকা, এখন বিদ্যুৎ কোম্পানির লোকেরা আমাদেরকে প্রস্তাব দেয় যে আমরা যদি তাদের মাসে 5000 টাকা করে ঘুষ দিয়ে তাহলে আমাদের বিল ২৫ হাজার টাকা করে দেবে | এইভাবে বিদ্যুৎ কোম্পানির লোকেরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঘুষের মাধ্যমে সরকারি বিদ্যুতের চুরি করতেছে |আপনি যদি হিসাব নিয়ে দেখেন প্রতিটা সাবস্টেশনে শতকরা ৫০% এর কাছাকাছি বিদ্যুৎ, বিদ্যুৎ কর্মকর্তারা চুরি করে ফেলে | আর সরকার বছরের শেষে হিসাব করে বিদ্যুতের এত কোটি টাকা ভর্তুকি দিতে হয দিতে হয় | আর এর দায়ভার যে পড়ে সাধারণ জনগণের উপর আপনি দেখবেন বিদ্যুৎ অফিসের সাধারণ কর্মকর্তারও কয়েকটা বাড়ি, গাড়ি, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স আছে |

বনশ্রী, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKLCDXAU
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

নাগরিকত্ব সনদ

নাগরিকত্ব সনদের ফি ৫০ টাকা ইংরেজি ও বাংলা সহ। কিন্তু আমাদের মোকনা ইউনিয়ন পরিষদ, নাগরপুর, টাঙ্গাইলে শুধু বাংলা সনদের জন্য ১০০ টাকা করে রাখে।

টাঙ্গাইল, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKCA39QT
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

Police station with GD investigation

"প্রতিবেশীর জমি দখল নিয়ে করা সাধারণ ডায়েরি (জিডি)-র বিষয়ে পুলিশ এসেছে এবং কথা বলেছে। তবে পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। এ পর্যন্ত পুলিশ তিনবার এসেছে, এবং প্রতিবারই খরচের টাকা চেয়েছে, যা দিতে হয়েছে।"

Gazaria, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKJYRP7A
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

নির্বাচন অফিস

ভোটার স্থানান্তর করতে গেলে এই ঘুষ চাওয়া হয়। কাগজপত্র ঠিক নাই এই মর্মে এবং নানান অজুহাতে এপ্লিকেশন বাতিল করার প্রক্রিয়া কাজ করে। এখানে কম্পিউটারের যিনি বসেন এবং কাগজপত্র যিনি গ্রহণ করেন এদের মধ্যে একটা সংযোগ আছে। কম্পিউটারের যিনি বসেন আমার মোতে তিনি একজন মেন্টাল ব্যক্তি। তিনি সঠিকভাবে অনলাইনে ডাটা আপলোড দিতে পারেন না। ইচ্ছা করে নাম, হোল্ডিং, ঠিকানা এইসব ক্ষেত্রে ভুল করে। যাতে পরবর্তীতে আবার যেন টাকা নিতে পারে। জানি আমাদের ধারা কিছুই হবে না। আমরা নিরুপায়।

Joypurhat, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJEJ9SS2
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৯০০

জাতীয় পরিচয় পত্রের ঠিকানা পরিবর্তন

উলিপুর অফিসে জাতীয় পরিচয়পত্রের স্থায়ী ঠিকানা পরিবর্তনের জন্য আবেদন করেছিলাম কিন্তু আমাকে দীর্ঘদিন দেবে ঘোরানো হয়েছে। সবগুলো কাগজ থাকার পরও হয়রানি করে ১০০০টাকা দাবি করে। দরদাম করে ৯০০ টাকা পরিশোধ করতে বাধ্য হয়েছি। ঘুষ গ্রহীতা উলিপুর নির্বাচন অফিসে চুক্তিভিত্তিক নিয়োগের কর্মচারী, যিনি পূর্বে হলুদ সাংবাদিক ছিলেন এখনও হলুদ সাংবাদিকতা করেন

উলিপুর, কুড়িগ্রাম, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RNZZQ6VD
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

ভ্যাট অফিসের ঘুষ

আমি একটি রিটেল বিজনেসে একাউন্টে চাকরি করি, তো আমাদের মাসে কয়েক কোটি টাকার ভ্যাট আসে | এখন ভ্যাট অফিসের লোকেরা আমাদেরকে প্রস্তাব দেয় যে তাদের কর্মকর্তাদের মাসে ৫০ হাজার টাকা করে ঘুষ দিতে হবে | তাহলে আমরা যেভাবে ভ্যাট সাবমিট করব সেভাবে তারা রিসিভ করবে আর না হলে আমাদের সাথে সমস্যা করবে | আমার জানামতে ঢাকা শহরে যতগুলো কোম্পানি আছে বেশিরভাগ কোম্পানি ভ্যাট অফিসের সাথে চুক্তি আছে মাসিক | তাহলে চিন্তা করেন সরকারের কত কোটি কোটি টাকা ভ্যাট কর্মকর্তারা ঘুষ খাচ্ছে আর সরকার কত কোটি কোটি টাকা রেভিনিউ হারাইতেছে | আপনি যদি খেয়াল করে দেখেন যে ভ্যাট অফিসের ছোটখাটো কর্মচারীর কয়েকটা বাড়ি, গাড়ি, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স আছে |

শাহবাগ, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK8UEN58
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

NID songsodon

Ami NID te jonmosthan songsodon er jonno abedon korechilam, ami niyon moto sokol paper joma diyechi, ebong sokol kichu jachai bachai kore amar NID ready for pick up ai type er text peye ami NID uttolon korte jai, okhane delivery women prothome sundor kore kotha boltechilo, ek porjaye amake jiggasa kore ami kono bahini te job kori kina? Amar family te sobai choto choto kore chul kate, abbar voye amra sobai choto kore chul kattam, ami vabchi sai jonno jiggasa korche, mar family te kew kore kina seatao ask korche, jokhon amar answer chilo "na", thik tar por e unar face impression change hoye gelo, bollo 500 taka dite hobe, ami oparogota prokash koray bolche ekhon hobena, pore asen, pore ami 300

Siddirgonj, Narayangonj, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK29CG67
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

শিক্ষা প্রতিষ্ঠান

নবম শ্রেণীর রেজিস্ট্রেশন ফি ৫০০ করে নেওয়া হয়েছে। কিন্তু কুমিল্লা বোর্ড নির্ধারিত ফি ২২১ টাকা। তারা প্রত্যেক ছাত্রছাত্রী থেকে বেশি নিচ্ছে।

Chandpur, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTLJ7YJ6
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.৫ হাজার

মসজিদে 150000 টাকার অনুদান

মসজিদে 150000টাকার প্রজেক্ট। প্রথম কিস্তি 75000টাকা আমার একাউন্টে দিয়েছে। পরের কিস্তি 75000টাকা দিতে গিয়ে 5% টাকা অফিস খরচ বাবদ কেটে নিয়ে হাতে টাকা দিয়েছে।

পীরগাছা, রংপুর, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RNS35W3K
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

বদলি বানিজ্য

বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ডার একজন দুর্নীতিবাজ সাধারণ আনসার দের উপরে জুলুম করে ঘুস বানিজ্য করে

ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTU2HJC5
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮০.০ হাজার

তিতাস গ্যাস সফটওয়্যারে নাম এন্ট্রি

আমাদের তিতাস এর গ্যাস লাইন মিটার সবগুলো নাকি সফটওয়্যার এ এন্ট্রি হয়নি। অথচ আমরা নিয়মিত বিল পরিশোধ করছি। এখন সফটওয়্যার এ নাম তুলতে আরো ২ লক্ষ টাকা দিতে হবে। যদিও পরবর্তীতে আমি ২ লক্ষ টাকা দেইনি। বিষয়টির কোন আপডেট যাওয়ার সুযোগ নেই কারণ তিতাসে অফিসে কোন তথ্য দেখা যায় না। সফটওয়্যার এ কোন নাম মুছে দিলেও বুঝার উপায় নাই। তারাই মুছে ফেলে আবার নাম তুলার জন্য ঘুষ খায়।

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKLGXTDM
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৮.০০ লাখ

রাজউক জোন-৭ এর আওতাধীন এলাকায় মোবাইল কোর্ট, জরিমানা এবং ঘুষ দাবির বিষয়ে অভিযোগComplaint Regarding Mo

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), জোন-৭-এর আওতাধীন রায়েরবাগ, কদমতলী এলাকায় আমার নির্মাণাধীন ভবনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আশপাশের অনেক ভবনের বিরুদ্ধে একই ধরনের বিষয় থাকা সত্ত্বেও তাদের ভবনের কোনো অংশ ভাঙা হয়নি। কিন্তু আমার নির্মাণাধীন ভবনের মিটার খুলে নিয়ে যাওয়া হয় এবং ভবন ভাঙার জন্য নোটিশ দেওয়া হয়। পাশাপাশি আমাকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়, যা আমি পরিশোধ করেছি। পরবর্তীতে মিটার পুনরায় সংযোগের জন্য আবেদন করলে রাজউক জোন-৭-এর সংশ্লিষ্ট অথরাইজড অফিসারের মাধ্যমে আমার কাছে আনুমানিক ৮ লাখ টাকা ঘুষ দাবি করা হয়েছে বলে আমি অভিযোগ করছি। আমার জানা মতে, যাদের মিটার খুলে নেওয়া হয়েছিল, তাদের অনেকেই টাকা দেওয়ার পর মিটার পুনরায় সংযোগ পেয়েছেন।কোন ধরনের বিল্ডিং না ভেঙে।

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKFEG3DR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

নাগরিক সনদ

আমি নাগরিক সনদ আনতে গিয়েছিলাম, যিনি নাগরিক সনদ লিখে দেন, তিনি ১০০ টাকা ঘুষ ছাড়া দেবেন না এবং সাত দিন ঘুরিয়েছেন, পরে ১০০ টাকা দেওয়ার পর আমি নাগরিক সনদ টি পাই, এটা ছিল গৌরনদী পৌরসভা।

বরিশাল, বরিশাল ২৭ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে BRZA3G24
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

সরকারি কাজের বিল উত্তোলন।

প্রতিটি স্থানীয় সরকার প্রকৌশল অফিস যেকোনো সরকারি কাজের বিল প্রদানের সময় উক্ত বিলের ১২-১৫% ঘুষ হিসেবে আদায় করে অন্যথায় কোনো বিল উত্তোলন সম্ভব হয় না। এই টাকার ভাগ উক্ত অফিসের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থেকে অ্যাকাউন্টস পর্যন্ত ভাগাভাগি হয়।

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKZ3TTAQ
মন্তব্য