All reports

17,743 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

5,638 reports found
Report a bribe
Other public office

পুলিশ স্টেশন থেকে পাসপোর্ট ভেরিফাই করার জন্য ২০০০ টাকা ঘুষ চেয়ে ছিলো এক এসআই।

প্রথমে আমার এক ছোট ভাই থানা থেকে কল দিয়ে বলছে তোমার পাসপোর্ট ভেরিফাই করার জন্য যাবতীয় কাগজগুলো থানায় নিয়ে আসো। পরে ছোট ভাই আমাকে নিয়ে থানায় যায়,সকাল ১১ টার সময় থানায় গিয়েছি তবুও ডিউটি অফিসার তার ডেস্কে আসে নি যেখানে সকাল ৯ টায় থাকার কথা। কাগজ গুলো দেওয়ার পর ২০০০ টাকা দাবি করলে সাথে সাথেই আমি অ্যাকশনে চলে যায়। তুমুল বাকবিতন্ডায় অন্যন্যা পুলিশগন ও সেই রুমে উপস্থিত হয়, তারা তখন অনেক ভয়ভীতি দেখাচ্ছিল বাট আমি কোনো ভয় না পেয়ে তুমুল ঝগড়া করে, এক টাকাও ঘুষ না দিয়ে চলে আসি

Refused
বাজিতপুর, কিশোরগঞ্জ ৳2.0K
3 September 2026 1
0 Comments
Other public office

থানায় অভিযোগ করলে ডিবি পুলিশ

আমার জমির গাছ বিক্রি করার পর ক্রেতার নিকট স্থানীয় কিছু সন্ত্রাসী ৫০০০০টাকা চাঁদা দাবি করলে আইনের আশ্রয় নিতে গেলে অভিযোগ পত্র জমা দেওয়ার পরের দিন আমার নিকট হতে তদন্ত করত ডিবি পুলিশ ১০০০০ টাকা দাবি করলে তা পরিশোধ করতে বাধ্য করা হয়। অন‍্যথায় চাঁদাদাবির বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ করেন ।

Paid
নাগরপুর ৳10.0K
3 September 2026 1
0 Comments
Other public office

ট্রেড লাইসেন্স

আমার দোকানের ট্রেড লাইসেন্স আপডেট করতে দিলাম। বলেছে যে এখন খরচ বাড়ছে তাই ৭০০০ শাত হাজার চাইলো দিলাম। রিসিভ দিয়েছে ১৭২৫ টাকার। কিছুই করার নাই টাকা না দিলে ট্রেড লাইসেন্স দিবে না তারপর দোকানে এসে যেকোন সময় ঝামেলা হতে পারে ।

Paid
ফতুল্লা ৳7.0K
3 September 2026 1
0 Comments
Other public office

পুলিশ ক্লিয়ারেন্স

আমার কাজিন কাতারে থাকে। সে একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বানাতে বলেছিল। আমি যখন থানায় এটা বানাতে যাই, তখন ঐ থানার যিনি উক্ত কাজের দায়িত্বে ছিলেন তিনি বিভিন্ন তালবাহানা করে বলেন এই কাজ হবে না। যদি বানাতে চান ১০০০০ টাকা দিতে হবে। পরে ৮০০০ টাকা দিয়ে বানাতে বাধ্য হই। এমনকি উক্ত ক্লিয়ারেন্স আনতে গেলে তিনি আবার ২০০ টাকা আদায় করেন।

Paid
চট্টগ্রাম ৳10.0K
3 September 2026 1
0 Comments
Other public office

পুরান ঢাকার ডিসি অফিস থেকে, মেট্রো রেল কর্তৃক দোকানের ক্ষতিপূরণ সেক গ্রহণ করার সময় প্রত্যেক কর্মচ

আমার দোকানের অবস্থান সরকার মেট্রোরেলের ডিসিশন করার জন্য নিয়ে নেয় আমাকে কিছু ক্ষতিপূরণ দেয়, সেই টাকা উত্তোলন করার জন্য আমরা ঢাকায় পুরান ঢাকার ডিসি অফিসে যাই, উনারা সকল কাগজপত্র যাচাই করে আমাদেরকে সরকারি চেক দেয়, কিন্তু তাদেরকে মিনিমাম তিন হাজার বা ৫ হাজার টাকার কম দিলে চেক দিতে চায় না।

Paid
ঢাকা ৳5.0K
3 September 2026 1
0 Comments
Other public office

BIWTA

১০০ মিটার দীর্ঘ এর চাইতে বড় সেতু নির্মাণের ক্ষেত্রে বিআইডব্লিউটিএ অধিদপ্তরের নিকট হতে ভার্টিক্যাল ক্লিয়ারেন্স এবং হরিজন্টাল ক্লিয়ারেন্স এর জন্য এনওসি নেয়ার প্রয়োজন হয়। এই ক্ষেত্রে তারা নির্মানকৃত সংস্থা হতে মোটা অংকের অর্থ চাই, অর্থ না পেলে তারা ভারটিকাল ক্লিয়ারেন্স অ্যাবনরমাল টাইপের দিয়ে চিঠি ইস্যু করে দেয়, যার কারনে সেতুর দৈর্ঘ্য বৃদ্ধি করার প্রয়োজন হয় এবং ব্যয় বৃদ্ধি পাই, কিন্তু যদি তারা বাস্তবসম্মত রিপোর্ট প্রদান করত সেই ক্ষেত্রে যতটুকু প্রয়োজন সেতুটির দৈর্ঘ্য ততটুকুই হতো, তাতে ব্যয় কমে যেত.

Paid
Dhaka ৳50.0K
3 September 2026 1
0 Comments
Other public office

জন্ম নিবন্ধন

আমার আগে একটা জন্ম নিবন্ধন করা ছিল অনলাইন কপি আমি বলছিলাম এটা অনলাইনে আছে আমাকে বলছো আপনি একটা অন্যায় হয়নি পরবর্তী কি আর করার আমার বাচ্চা স্কুলে ভর্তি হবে তার জন্য যে আমার থেকে ঘুষ চাইছে

Paid
ভোলা ৳500
3 September 2026 1
0 Comments
Other public office

BMET অফিসে ফিঙ্গার দিতে গেলে অবৈধ ভাবে টাকা দাবি করে। কম শিক্ষিত কমজানা মহিলাদের থেকে এই ব্যবসা করে

BMET অফিসে ফিঙ্গার দিতে গেলে অবৈধ ভাবে টাকা দাবি করে। কম শিক্ষিত কমজানা মহিলাদের থেকে এই ব্যবসা করে। ডকুমেন্ট সম্পূর্ণ ফিলাপ করার পরও ওরা বলে এটা হয় নাই ওইটা হয়নি এগুলি বলে মানুষের থেকে টাকা দাবি করে। যদি আর্থিক লেনদেন করে তাহলে তো অবশ্যই মানি রিসিট দিবে তো মানি রিসিট দেয় না। কারণ সম্পূর্ণ টাকা হইলো পকেট মানি (ঘুষ)।

Refused
Dhaka ৳500
3 September 2026 1
0 Comments
Other public office

পাসপোর্ট ভেরিফিকেশন

এটা ২০২১ সালের ঘটনা আমি আমার ভাগিনার জন্য চকরিয়ার পুলিশ পাসপোর্ট ভেরিফিকেশন করতে আসে, তারা এসে রাস্তায় থেকে চলে যাই,বলে থানায় আসো,যখন থানায় যাই তখন তারা ৮ হাজার টাকা দাবি করে। আমি আমার একটা দু:সম্পর্কের মামা কে দিয়ে ৫০০০ টাকা দিয়ে কোনো রকম রফাদফা করি।

Paid
চকরিয়া ৳5.0K
3 September 2026 1
0 Comments
Other public office

অমি আমার আইডি কার্ড টা ঠিককরতে শুধু নামের 2 টা ওয়ার্ড বুল চিলো আমার থেকে 10000 হাজার টাকা নিয়েসে

আমার আইডি ঠিক করতে আমার থেকে নিয়েসে অমি দিতে বাধ্য হয়েসি কারণ অমি ই পাসপোর্ট করতে হবে

Paid
নোয়াখালী ৳10.0K
3 September 2026 1
0 Comments
Other public office

কুলিদের অত্যাচার

আমার ছোট ভাই সৌদি আরব থেকে ভোলা আশার পথে। আমাদের ভোলা ইলিশা ঘাটে কুলিরা ২ হাজার টাকা। দাবি করচে৷ যদি তাদের কে ২ হাজার টাকা নাই দেই তাহলে তারা। বিদেশ লাগিজ নিতে দিবে না। এটা সুধু আমার সাথে না। এমন টা সব প্রাবাসি দের সাথে এরা করে। আমি এটার প্রাতিকার চাই

Refused
ভোলা ৳2.0K
3 September 2026 0
0 Comments
Other public office

ইউনিয়ন পরিষদে নিবন্ধন করতে গেছিলাম, বাকিটা ইতিহাস

টাকা ছাড়া তারা কাজ করে না এবং টাকা দিয়ে কাজ করেছিলাম তারা কাজটা বাড়তি করে দিয়েছে যাতে আমি পরবর্তী ক্লাসটা করার জন্য আবার যায় এবং তারা আমার কাছ থেকে আমার টাকা নিতে পারে

Paid
ঝালোকাঠি কাঠালিয়ায় ৳500
3 September 2026 3
0 Comments
Other public office

জন্মনিবন্ধন

পরিবারে সদস্যদের প্রতিটি জন্মনিবন্ধন করেত হিসাব সহকারি কাম কম্পিউটার অপারেটর কে ১০০০/১৫০০ টাকা দিতে হয়।

Paid
গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউপি , ছাতক, সুনামগঞ্জ। ৳1.0K
3 September 2026 2
0 Comments
Other public office

পোস্টিং বাবদ

পোস্টিং বাবদে এক লক্ষ আশি হাজার টাকা দেওয়া হয় কিন্তু এখনো পর্যন্ত পোস্টিং করে না। বিআইডব্লিউটিসি ঘুষের একটা কারখানা সরকার দেখেও দেখেনা দায়ভার টা কার

Paid
নারায়ণগঞ্জ ৳180.0K
3 September 2026 1
0 Comments