All reports

18,531 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

5,923 reports found
Report a bribe
Refused Other public office ৳10.0K

আইডি কার্ড সংশোধন

আমার আইডি কার্ড সংশোধন করা দরকার হয়েছিল। নির্দিষ্ট কিছু সরকারি ফি লাগে এটা আমি জানি। তবে ওনি এটা করতে পারবেন না।ওনাকে করাতে হলে দশ হাজার টাকা দিতে হবে তাহলে ওনি করে দিবেন।ওনি উপজেলা নির্বাচন কমিশনের অফিসার হিসেবে কর্মরত ছিলেন।তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান করছি।

মুন্সিগঞ্জ, Dhaka 3 September 2026 1 views
0 Comments
Paid Other public office ৳20.0K

বেতন চালুর জন্য

আমার ইফা-তে চাকরি হয়েছিল। কিন্তু আমাকে এপয়েন্টমেন্ট লেটার দেওয়া হচ্ছে না। অতঃপর বেতনের সময় বেতন পেয়ে হচ্ছে না। যার কারণে দুই দুইবার (একবার অ্যাপয়েন্টমেন্ট লেটারের জন্য, দ্বিতীয়বার বেতন চালুর জন্য টাকা দিতে হয়েছে।

কুমিল্লা, Chattogram 3 September 2026 1 views
0 Comments
Paid Other public office ৳500

পাসপোর্ট রিলেটেড

পাসপোর্টের ভেরিফিকেশনের জন্য নােয়াখালি সুধারামপুর থানায় গেলে সেখানকার একজন এসআই এর সাথে যোগাযোগ করলে প্রথমে কাজ হয় নি ৫দিনেও।তারপরে ৫০০ টাকা দিলে কাজ ওকে হয়।

নােয়াখালি, Chattogram 3 September 2026 1 views
0 Comments
Paid Other public office ৳150

পিতার মৃত্তুর সনদ

ইউনিয়ন কমপ্লেক্স গত দুই বছর আগে আমার বাবার মৃত্তুর সনদ তুলে নিয়ে এসেছিলাম কিন্তু ঘর থেকে সেই সনদ হারিয়ে গেছে কিছু দিন আগে সনদ টার প্রয়োজন হয়েছিলো তাই ইউনিয়ন কমপ্লেক্স এ গিয়ে বলার পরে তাদের সারবার থেকে শুধু বের করে বের করে ফোট কপি করে দিয়ে ২০০ টাকা দাবি করে আমি পতিবাদ করি কারণ আগে থেকে করা সনদ শুধু ৫ টাকা লাগা কথা ফটোকপি খরচ পরে আমার কাছে ১৫০ টাকা নিয়ে সনদ দিয়েছে।

শেরপুর, Mymensingh 3 September 2026 9 views
0 Comments
Refused Other public office ৳250.0K

রোর্ডস এন্ড হাওয়ে অপিস

আমি পঞ্চগড় রোর্ডস এন্ড হাওয়ে অফিস থেকে ইজিপি লটারি মাধ্যমে একটা ২৪ লাখ টাকার কাজ পাই,,এই কাজটি সম্পূর্ণ করলে বিল নেওয়ার সময় আমার কাছে ২৫০০০০ টাকা পিসি দাবি করে,,আমি সেটা প্রত্যাখ্যান করি,,এর পর জামানত এর টাকা আটকায় রাখছে

পঞ্চগড় জেলা, Rangpur 3 September 2026 1 views
0 Comments
Paid Other public office ৳2.0K

এনআইডি কার্ড

আমার পাসপোর্ট এর সাথে শিক্ষাগত যোগ্যতার সনদের জন্ম তারিখ মিল নাই,, এজন্য বলছিল আমার এনআইডি কার্ড হবে না,,, তারপর কিছুদিন পর কিছু টাকা দাবি করছে তা পরিশোধ করার পর আমার এনআইডি কার্ড হইছে

করিমগঞ্জ, Dhaka 3 September 2026 2 views
0 Comments
Paid Other public office ৳5.0K

ইউনিয়ন পরিষদের সেবা

গত ৩/৪ মাস আগে। আমি আমার এলাকার ইউনিয়ন পরিষদের যাই। আমার বয়স সংশদন করার জন্য। ঐ খানে যে সচিব দায়িত্ব ছিলো ওনি বলতাছে হবে না।তখন আমি ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারট কাছে যাই। ওনি আমাকে বলতেছে ৫ হাজার টাকা দিলে করে দিবে সময় লাগবে ৭দিন। আমি তখন ওনাকে টাকা প্রধান করে। উক্ত কাজটি করে নি।

কুমিল্লা, Chattogram 3 September 2026 7 views
0 Comments
Paid Other public office ৳1.0K

জিটি করার জন্য।

আমি একটি পারিবারিক সমস্যার জন্য আশুলিয়া থানায় যাই জিটি করার জন্য কিন্তুু আমারে বলে তারা একটি লেখিত আকারে দিতে হবে আমি বলিলাম যে কোথায় থেকে দেবো তারা বলে আমাদের লোক আছে তাদের কাছে লেখে নিলাম একটি ফরম ৫০০ টাকার বিনিময়।তার পরে জিটি কাগজ জমা দিলাম তারা বলে যে আমারদের লোক জাবে এই কথা বলে এবং বলে তার যে ওখানে দোখান আছে ওখানে বসেন আমরা ওখানে বসলাম পরে কনস্টেবল আসলো এবং বললো যে সারেরা যাবে তাদের খরজ আছে কিছু দিতে হবে এবং টাকার জন্য জোর করে এবং বলে টাকা না দিলে সারেরা যাবে না বাদ্য হয়ে টাকা দেই ৫০০ টাকা।সে বলে এটাকা দিলে যাবেনা পরে আমি ১০০০ টাকা দেই এই হলো দেশের আইন। গরিবের জন্য বাংলাদেশে টাকা ছাড়া আইন নাই,,,আমাদের আল্লাহ আছে,,,,।

জিরাবো,সাভার,ঢাকা।, Dhaka 3 September 2026 2 views
0 Comments
Refused Other public office ৳1.0K

পোস্ট অফিস

সঞ্চয়পত্র কিনতে গেলে মানুষ পোস্ট অফিসে কথা দিতে হয়, সঞ্চয়পত্র ফরম কিনতে গেলে ১৫০ টাকা দেওয়া লাগে, মেন ফ্রেমের সিগনেচার করাতে গেলে ৩০০ ৪০০ টাকা দেওয়া লাগে না হলে স্বাক্ষর করতে চায় না,

চাঁদপুর, Chattogram 3 September 2026 3 views
0 Comments
Paid Other public office ৳1.0K

পোস্ট অফিস

পোস্ট অফিস যেকোনো সেবা নিতে গেলেই টাকা লাগে যেমন সাধারণ সঞ্চয় পত্রের ফরম কিনতে গেলে ১৫০ টাকা লাগে, সঞ্চয় পত্রের মেইন কফি স্বাক্ষর কোথা থেকে গেল এক হাজার টাকা লাগে ,যদি কোন কারণবশত ভাঙতে চায় তাহলে আর্জেন্ট যদি টাকা লাগে দুই হাজার টাকা চায় না হলে ১৫ দিন ২০ দিন পরে দিবে বলে

চাঁদপুর, Chattogram 3 September 2026 2 views
0 Comments