সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,০৫৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

LGED,Shahzadpur, Sirajganj

—, কার্যসহকারী, ঠিকাদারদের চাপ সৃষ্টি ও রাজনৈতিক প্রভাব বিস্তার করে ঘুষ গ্রহন করে চলেছেন অনবরত। তিনি ঘুষের বিনিময়ে সার্ভেয়ার অতিরিক্ত দায়িত্ব ঢাকা থেকে করে নিয়ে ঘুষ বানিজ্য চলমান রেখেছেন।

ঘুষ দিয়েছি
শাহজাদপুর উপজেলা, এলজিইডি অফিস ৳১০.০০ লাখ
২৬ আগস্ট ২০২৬ RJZFHY9G
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পোস্ট অফিস,রাউজান

আমার এক লক্ষ টাকার একটি জীবন বীমার মেয়াদ পূর্ণ হয়েছে। কিন্তু সেটা এখন ভেঙে দেওয়ার জন্য আমার কাছে টাকা দাবি করতেছে। সে রাউজান পোস্ট অফিসে টাকা ছাড়া কোন সেবা প্রদান করা হয় না। যেকোনো ধরনের বীমা খুলতে গেলেও টাকা নেই আবার ভাঙার সময়ও টাকা নেই।

শুধু দাবি করেছে
রাউজান ৳৪৫.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ CT2KXARZ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সাধারণ চারিত্রিক সনদপত্র

যতদূর জানি, এ সেবা সম্পূর্ণ ফ্রি। তবুও UDC আগে ৩০ টাকার বিনিময়ে কাজটা করে দিতো। এখন ২০০ টাকা ছাড়া দেয় না। আপনারা হয়তো বলবেন, টাকার পরিমাণ কম। তবে ঘুষের যাত্রা শুরু হয় ইউনিয়ন পরিষদের থেকেই

ঘুষ দিয়েছি
সীতাকুণ্ড ৳২০০
২৬ আগস্ট ২০২৬ CTHBKNNS
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

এয়ারপোর্টে ঘুসের টাকা ছাড়া টিকিট ভিসা থাকার পরেও প্লেনে উঠতে দেননি বাংলাদেশ থেকে সাউথ আফ্রিকা

সাউথ আফ্রিকা থেকে বেড়াতে বাংলাদেশ যাওয়ায় আসার সময় ভিসা আর প্লেনের টিকিট থাকার পরেও প্লেনে উঠতে দেননি প্লেন চলে গেছে ঘুশ দিয়ে পরবর্তী প্লেনে উঠতে হবে

ঘুষ দিয়েছি
ঢাকা এয়ারপোর্টে ৳৩.৫ হাজার
২৬ আগস্ট ২০২৬ DKNWP225
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Police to find my lost device after GD

Kichudin age amr ekti mobile churi hoyeche, curi hoye mobile er GD koreche. Police curi kora mobile paoyar por amr theke 8000tk ceyeche mobile khuje deyar binimoye. Tar mote ei mobile ekhon Dhaka e, Dhaka theke ei curi kora mobile ante tar upor kichu taka khorch kora lagbe amr. Kintu amr kotha mobile curir ekdin er mathai divabe Dhaka e cole jai and Back o cole ashe tar kache. Amr theke 8000tk caoyar age jiggas koreche je amr porichito keo ache kina ei thana e, ami haa bole tar sathe kotha bolie deyar por se raji hoyeche mobile khuje deyar and mobile khuje por se anmr theke 8000tk ceyeche, ses mesh ami onek kosto kore 5000tk manage kore diye amr mobile back peyechi.

ঘুষ দিয়েছি
Chattrogram ৳৮.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ CT6F2X4T
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বন্ধ ভাতা চালু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়

আমার বাবার মুক্তিযোদ্ধা ভাতা আওয়ামী লীগ বন্ধ করে দেয়,এরপর আদালত থেকে রায় পাই ভাতা চালু করতে বর্তমান সময়ে, তাও ঘুষ চায় ভাতা ছাড়ানোর জন্য ৪০ হাজার মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়ের এক কর্মকর্তা

শুধু দাবি করেছে
ঢাকা ৳৪০.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ DKHLZ883
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

খামার বাড়ি প্লান্ট প্রটেকশন wing

খামার বাড়ি প্লান্ট প্রটেকশন উইং, এখানে ঘুষ ছাড়া ফাইল নড়ে না। ক্লার্ক থেকে শুরু করে উপর পর্যন্ত সবক্ষেত্রে ঘুষ। মি — উইং টাকে রাম রাজত্বে পরিণত করেছে।

শুধু দাবি করেছে
ঢাকা ৳১০.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ DKZKXNSR
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

দ্রত বিচার ট্রাইবুনালের পেশকার anonymous

মামলার হাজিরা দেওয়ার জন্য প্রতি তারিখে ১৫০০ টাকা করে নিয়েছে তার নাম চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইবুনালের পেশকার —। মামলায় একদিন হাজিরা না দিলে ভয় লাগিয়ে টাকা দাবি করে এখনো

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳১.৫ হাজার
২৬ আগস্ট ২০২৬ CT7QTB9X
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ডেসকো

ডেসকোতে বানিজ্যিক মিটার ছিলো মার্কেটে ৪ টা কিন্তু দোকান মোট ৫৮ টি সব মিটার আলাদা করতে চেয়েছিলাম। ডেসকো থেকে ম্যানেজ করতে ৭,০০,০০০/-(সাত লক্ষ) টাকা দাবি করছে।

ঘুষ দিইনি
মিরপুর ৳৭.০০ লাখ
২৬ আগস্ট ২০২৬ DK7Q2XY6
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ক্লিয়ারেন্স

আমি রুপগঞ্জ থানা থেকে ৪ বার পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আবেদন করেছি। ৪ বারই বিভিন্ন ভাবে আমার কাছে টাকা চাওয়া হইছে। বলে চা পানি দিলে নাকি রিপোর্ট ভাল আশে না দিলে নাকি ঝামেলা হয়।

ঘুষ দিইনি
রুপগঞ্জ ৳১.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ DKSCGVRM
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সোনালি ব্যাংক

সোনালী ব্যাংকে এ চালান করতে গেলে কারেন্ট নাই জেনারেটরের সমস্যা এই বইলা টাকা দাবি করে টাকা দিলে সার্ভার ফিরে এসে নইলে বলে সার্ভার নাই পরে করেন ঘন্টা পর ঘন্টা অপেক্ষা করতে হয় আবার দাবি কি তোর ঘুষ প্রদান করলে সার্ভার ফিরে আসে কিন্তু দলিলে এই চালানোর টাকা উৎস কর জমা না দিলে দলিল কিভাবে করব নির্ধারিত সময় তো দ করতে পারতেছি না পদক্ষেপ নিন।

ঘুষ দিয়েছি
নারায়ণগঞ্জ ৳১.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ DKBCL5T5
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ঘটনাটি ২০২৩ সালের আমি আমার পরিচয় দিতে কোন বাধা বিঘ্ন নেই

আমার নাম —।আমি একটি ভাড়া বাসা নিয়ে থাকতাম রংপুরে সদর এ।সকালবেলা আমার কিছু বন্ধু আসে যারা ঢাকায় যাবে রংপুর থেকে তাদেরকে নাস্তাকড়ানোর জন্য বাসায় বের হয়েছিলাম।তারা রিক্সায় ছিল আমি আর আমার স্যার বাইকে ছিলাম।রংপুর তাজহাট থানা একটি গাড়ি হঠাৎ আমাদের সামনে এসে আমাদেরকে গাড়িতে জোরজবস্তি উঠিয়ে নেয়।এবং আমাদের হাত থেকে ফোনগুলো কেড়ে নেওয়া হয়। ২ ঘন্টা পর আমাদের হাতে ফোন দেয়া হয় এবং বাড়িতে কল দিয়ে ২০,০০০৳ নিয়ে আসতে বলে। আমার পরিচিত এক আংকেল পুলিশ আমি বাসায় কল না দিয়ে তাকে কল দেই তিনি যখন রংপুর তাজহাট থানা অসি মহোদয়ের সাথে কথা বলে তিনি দাবি করেন আমার তাদের গালিগালাজ করি।এবং পরবর্তীতে আমাদের বিশ হাজার টাকা দিয়ে থানা থেকে বের হতে হয়। Si — এই ব্যক্তি আমাদের কাছে অর্থ নেয়

ঘুষ দিয়েছি
রংপুর তাজহাট থানা ৳১০.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ RNVSZEKC
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ট্রেড ইউনিয়ন রিটার্ন দাখিলের জন্য

ট্রেড ইউনিয়ন রিটার্ন দাখিলের জন্য বা অন্য যে কোন কাজের জন্য শ্রম পরিচালক এর অফিস ঘুষ ছাড়া নড়েও না

শুধু দাবি করেছে
চট্টগ্রাম ৳১০.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ CTY3NJ6H
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

অভিযোগ ছাড়া ওঠায় নিয়ে গিয়ে টাকা দাবী করা

আমার পরিবারের একজন ব্যক্তিকে আনুমানিক রাত একটায় এসে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায়। পরবর্তীতে আমরা থানায় গেলে তারা বলে টাকা দিতে হবে না হলে মামলা দিবে। আর এমন অবস্থায় ভিকটেম এর ভিসা প্রসেসিং হচ্ছে যার কারনে বাড়াবাড়ি না করে তাদের দাবীকৃত অর্থ আমাদের পরিষদ করতে বাধ্য হই।

ঘুষ দিয়েছি
পাটগ্রাম থানা লালমনিরহাট ৳২৫.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ RN95K4RU
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশের পোস্টিং বানিজ্য

বান্দরবান পার্বত্য জেলা পুলিশ লাইন্সের রিজার্ভ অফিসার এসআই — ও তাহার সঙ্গী কনস্টেবল — দীর্ঘদিন যাবৎ উক্ত অফিসে কর্মরত থেকে পোস্টিং বানিজ্য করে আসছে। আমি বদলী সূত্রে অন্য জেলা থেকে আসলে আমাকে সদর থানায় পোস্টিং করে দিবে বলে জিম্মি করে ৪০ হাজার টাকা ঘুস নেয়।

ঘুষ দিইনি
বান্দরবান পার্বত্য জেলা ৳৪০.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ CTNAPKEV
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ডিসি অফিসের সেবা গ্রহিতার কাছ থেকে টেবিলে টেবিলে ঘোষ দাবী।

আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী। গত ২০/০৮/২০২৬ খ্রি: তারিখে আমি একটি আবেদন ও প্রয়োজীয় কাগজপত্র সহ ঢাকা ডিসি অফিসে যাই।আমার এক জন ক্লাইন্টের পক্ষে রীট পিটিশন দায়েরের জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে একটি ভোকালত নামায় স্বাক্ষরের প্রয়োজন যা ডিসি অফিসের মাধ্যমে কারাগারে পাঠাতে হয় আর আমার বিষয়টাও ছিলো জরুরি। এমতাবস্থায় আমি প্রয়োজনীয় কাগজপত্র সহ রিসিপশন শাখায় জমা দেই এবং জানতে পারি তদ্বির না করলে সেটা নাকি আমি ১৫ দিনেও ফেরত পাবো না, ১ মাসও লাগতে পারে!আমি নিরুপায় হবে তদ্বির শুরু করি।এটা একক ভাবে একজনের নিকটে তদ্বিরের বিষয় নয় তাই টেবিলে টেবিলে তদ্বির শুরু হয় ২৫ তারিখ পর্যন্ত ৬ টেবিল পর্যন্ত তদ্বির করে মোট ২৭০০ টাকা খরচ করে জারী শাখায় নিয়ে এলে সেখানে চিঠিটি জেলগেটে পৌঁছে দিতে আরও ৫হাজার দাবী

ঘুষ দিইনি
ঢাকা ৳৫.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ DKMBDLBH
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ফায়ার সার্ভিস নবায়ন

আমি বিগত ১০ ধরে ফায়ার সার্ভিস লাইসেন্স টি নবায়ন করে আসছি প্রতিবছর প্রতি বছর লাইসেন্স ফি নবায়ন বাবদ আমাকে দিতে হতো মাত্র ৯০০ টাকা এবং কে ঘুষ দিতে হতো আরো ১৫০০ টাকা এবছর সরকার ফায়ার সার্ভিস লাইসেন্সটি সম্পূর্ণ নতুনভাবে নথিভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে এবং একটি কিউআর কোড সম্বলিত প্রদান করবে এইজন্য কর্মকর্তা আমার কাছে অতিরিক্ত টাকা বাবদ ১২০০০ টাকা দাবি করে যে সরকার এখন লাইসেন্স ফি এবং অন্যান্য খরচ বাড়িয়ে দিয়েছে তাই এই অতিরিক্ত টাকাটি প্রদান না করলে এই লাইসেন্সটি আপনার করা আর হবে না তাই আমি অনেকটা বাধ্য হয়েই লাইসেন্সটি করি পরে মূলা মলি করে দাম কষাকষি করে 12000 টাকার বদলে 6500 টাকা দিয়ে সেটি দিয়াসি করতে যাহা এখনো পর্যন্ত আমি হাতে পাইনি।

ঘুষ দিয়েছি
ঈশ্বরদী ৳১২.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ RJ36ZKF3
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেট নিতে কল করে আমাকে যেতে বলে। এরপর বিভিন্ন ডকুমেন্ট চায় যেগুলো আমি সব দিয়েছি । এরপরেও আমার কাছে খরছ দাবী করে এবং কাওকে জানাতে মানা করে । ১০০০/১৫০০ টাকা চাইলেও ৭০০ টাকা দিয়ে এসে যাই

ঘুষ দিয়েছি
পটিয়া ৳১.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ CTEAGE8P
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Recruitment in Teletalk/BTCL: Assistant Manager (Technical)

I was listed in top 10 candidates-list(Assistant Manager (Technical)) after successfully passed in all short+written exams. But after a very good performance(correctly answered all questions to the point) in final viva, I was asked to pay 10,00,000.Tk to someone who was linked to deal this recruitment process. I was shocked and proudly denied to gave them bribe. Therefore my name was not recommended finally. I hate them shameless people who asked illegal money. May Allah provide them perfect justice as their work.

ঘুষ দিইনি
Dhaka ৳১০.০০ লাখ
২৬ আগস্ট ২০২৬ DK3E6RMT
মন্তব্য