সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৯৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,০৬৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের দেওয়ানী শাখার সমনজারী

ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতে আমাদের একটি দেওয়ানী মামলা চলছে। সকল নির্ধারিত ফিস দিয়ে আগেই মামলা করা হয়েছে। এখন বিবাদী পক্ষের বিরুদ্ধে সমনজারি করার আবেদন করা হয়েছে। গতকাল আমার কাছে আদালতের নেজারত শাখার একজন কর্মচারী আমার কাছে আসেন। তিনি বলেন সমন জারি করতে হলে তাকে ১০০০ টাকা দিতে হবে। এই টাকা না দিলে আবেদন এন্ট্রি হবে না। টাকার বিপরীতে কোন রশিদ দেয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন এই টাকার কোন রশিদ হয় না। এই টাকার ভাগ নেজারত শাখার নাজিরও পায়। এভাবেই বছরের পর বছর চলে আসছে। আমি তখন বলি সকল প্রক্রিয়া মেনে মামলা দায়ের করেছি। যদি টাকা দিতে হয় তাহলে আমাকে রশিদ দিতে হবে না হলে দিতে পারবো না। রশিদের জন্য চাপ দিলে তিনি টাকা না নিয়ে চলে যান।

ঝিনাইদহ, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHX9YY2A
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০ হাজার

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নেওয়ার সময় ঘুস

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিতে যেয়ে আমি ঘুস দিতে বাধ্য হয়েছি। ঘুস না দিলে লোন দিবে না। ব্যাংকের ভিতর থেকে সরাসরি ঘুষ গ্রহণ করে থাকে তারা। এক জন ডিল করে যে প্রাথমিকভাবে সকল কাগজপত্র চেক করে লোনের প্রসেস করে। তারপর অন্য একজন টাকা নেয় টাকা না দিলে সে তার সই দেয় না।

পিরোজপুর জেলা, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRW9UEKR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

ইয়াতিমখানার জি আরের চাল আনতে গিয়ে ২ হাজার টাকা ঘুষ চেয়েছিলো।

ইয়াতিমখানার জি আরের চাল আনতে গিয়ে ২ হাজার টাকা ঘুষ চেয়েছিলো।

ফরিদপুর,, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKYFCSE4
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

চাকুরির ভেরিফিকেশন

পুলিশের এস আই চাকুরির ভেরিফিকেশনের জন্য প্রায় সবার থেকে ৩০০০-৫০০০ টাকা নিয়ে থাকে।

সিরাজগঞ্জ, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJ5D5CTY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮.০০ লাখ

চাকুরি ভাইবা

Medical technology পরীক্ষার ভাইভাতে ২০২৩ সালের জুনে ৮লাখ টাকায় চাকুরি পাইয়ে দেবার কথা বলে NIPSOM এর Epidemiology এর প্রফেসরকে ৮ লাখ টাকা দেওয়া হয়। তিনি ৪ লাখ টাকা ফেরত দিলেও বাকি ৪ লাখ টাকা ফেরত দিচ্ছেন না।

Dhaka, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJRLBRSN
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫০ লাখ

বাসা বরাদ্দ

ঢাকায় সরকারি বাসা বরাদ্দে এধরনের লেনদেন হয়ে থাকে। যারা স্বাভাবিকভাবে বাসা পেতে যায় তাদের আবেদন মাসের পর মাস আলোর মুখ দেখে না এবং তাদের বেলায় সকল নিয়ম কানুন একসাথে এসে জড়ো হয়। আর যারা গোপনে চুক্তিতে বা উর্ধ্বতন মহলের তদবিরে যায় তাদের ভোরের আলো ফুটার আগেই বাসার চাবি এসে পায়ে এসে পড়ে থাকে। সৎ অফিসার এবং কর্মচারীরা কাচুমাচু করে অফিসের বারান্দায় প্রতিদিন ঘোরাফেরা করলেও কোন ঐশ্বরিক শক্তি ফিরেও তাকায় না।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKTEXZDL
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

সার্টিফিকেট উত্তোলন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া

সার্টিফিকেট তোলার আবেদন করলে, সেটা বহুসময় লাগে। তারা কাগজপাতি ফেলে রাখে। হারিয়ে ও ফেলে। দ্রুত সময়ে তোলার জন্য টাকা দিলে কাজ হয়ে যায়।

কুষ্টিয়া, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে KHR3CHYB
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট বিভিন্ন সমস্যা দেখিয়ে আটকে দেয়

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ( মতিঝিল) মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ছোট্ট সমস্যা দেখিয়ে আটকে দেয়. সমস্যা সমাধানের পরও 4 মাসের 1,20,000 টাকা দেওয়নি । বলেছেন বাংলাদেশ ব্যাংক এর হিসাব ক্লোজ করে দিয়েছে তাই পাবনা। কিছুদিন আগেই আবার 4 তারিখ এর মধ্যেই সব পেপার দেওয়ার পর আবার 15000 + 30000টাকা আটকে দিয়েছে আর সেখানকার কর্মরত — 30000 টাকা ঘুষ চেয়েছে, আমরা 6000 টাকা দেওয়ার পরও ( প্রমাণ আছে) সেই টাকা ও দেয়নি. এই অফিস এ কোন বিষয় কারও সাথে কথা বলতে গেলে ও 500 (— ) , এক রুমে থেকে একটা ফাইল আনার জন্য 200 tk নিয়েছিলো. এমন প্রতিবার গেলেই নেয়. এই অফিস tar সিস্টেম এমন ভাবে করা আছে যে, এরা চাইলেই কারো টাকা তুলে নিতে পারে।

মতিঝিল, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK3WN6BD
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

Building plan pass

powrosova te notun barir plan pass er jonno giyesilam sekhane amake 54000tkr receipt dey amar theke 65k tk ney amake bole metting cost and other some cost ami ata purapuri complete koresi and take ask koresi atay ki amader final cost bolese ha ami motamoti 1 year hocce plan pass korte diye metting ar kotah bole akhono amar file clear koreni akhn file caite gele aro 15k tk amr theke cai ami se jonno akhon kono jogajog e kori ni plan pas er paper o neyni ar bogurar kahaloo powrosova officer name —

powrosova, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJQWAXKX
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

মৃত্যুর কারন ইনভেস্টিগেট করতে লাশ পোস্টমটাম না করা

সবাই আনুরোধ করে পোস্টমটাম না করার জন্য পরে আফিসার টাকা দাবি করে

কলাবাগান থানা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKDP5GMH
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১১.৫ হাজার

বিদ্যুত সংযোগ নেয়া মিটারসহ

এটা নতুন কানেকশন নিতে গেলে লাগবেই। সরকারি খরচ এর দ্বিগুন দিতে হয়।

Khulna, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHCMPTQ9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

থানায় জিডি করতে গিয়ে জিডির কপি পেতে ঘুষ প্রদান করা।

আমার গাড়ির কাগজ হারিয়ে যাওয়ায় কারনে বরিশাল সদরের কোতোয়ালী থানায় গিয়েছিলাম একটা জিডি করতে। অফিসে ঢুকতেই শুরুতে হাতের বাম পাশে একজন মহিলা এস আই পুলিশ বসে ছিলেন। ঐ মহিলা এস আই বেশকিছুক্ষন পরে আমার জিডি অনলাইনে এন্ট্রি করেন। ঐ মহিলা এস আই এর বসার চেয়ারের পিছনের দেয়ালে বড় করে লেখা আছে, জিডি করতে কোন প্রকার আর্থিক লেনদেন করবেন নাহ। কিন্তু, পরবর্তীতে দেখলাম জিডি শেষ হওয়ার পরে ঐ মহিলা এস আই আমাকে আমার জিডির কপি দিচ্ছিলো নাহ। পরবর্তীতে আমি কারন জিজ্ঞাসা করলে উনি নাস্তা পানির খরচ দিতে বলেন। পরবর্তিতে ২০০ টাকা প্রদান করার পরে উনি আমাকে জিডির কপি প্রদান করেন।

বরিশাল সদর, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRHBH56G
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

মুক্তিযোদ্ধা পরিবারের জন্য পাকা ঘর নির্মান এর সরকারি প্রোজেক্ট

আমি দরিদ্র এক মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। আমার পিতা- মুক্তি যোদ্ধা, আমার পিতা মারা গিয়েছেন- ২০০৫ সালে। ওনাকে রাস্টিও মর্জাদায় দাফন করা হয়। মুক্তযোদ্ধা পরিবারের জন্য যখন সরকার পাকা ঘর প্রদান করছিলো ২০১৮-১৯ইং সালে, তখন আমরা ঘরের ব্যাপারে আবেদন করলে আমাদের উপজেলা কমান্ডার এক লক্ষ টাকা ঘুস চেয়েছিলেন। ঘুস দিলে আমরা ঘর পাবো। আমরা সেটা দেইনাই। এ কারনে আমরা সরকারি ঘরও পাইনাই।

কালিয়া, নড়াইল, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে KH8XASP9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

NGOab তে বৈদেশিক আর্থিক প্রকল্প বাস্তবায়নে অ্যাপ্রুভালের জন্য

এনজিওএবি তে বৈদেশিক সহায়তা প্রকল্পের জন্য যত টাকা বরাদ্দ হয় এর জন্য অ্যাপ্রুভালের প্রয়োজন হয়। এক্ষেত্রে এনজিওগুলোকে প্রকল্পের মান অনুযায়ী ঘুষ দিতে হয়। নিম্ন শ্রেণি থেকে উচ্চ শ্রেণি পর্যন্ত।

সেগুনবাগিচা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKB43K6T
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

সরকারি বাসা বরাদ্দ প্রার্থী

সরকারি বাসা বরাদ্দ প্রাপ্তির জন্য বাংলাদেশ আবাসন পরিদপ্তরের কর্মরত কর্মচারী কর্তৃক আমার কাছে পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করা হয়েছিল, আমি ঘুষ দিয়ে সরকারি বাসা বরাদ্দনিতে অনিচ্ছা প্রকাশ করেছি, সরকারি আবাসন পরিদপ্তরে কর্মরত প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত কর্মরত সকল কর্মচারী ঘুষ লেনদেনে জড়িত

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK8WYYN5
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১

এলজিইডি

বদলি বাণিজ্য চরম মাত্রায় হয় এলজিইডি তে।এখানে টাকার জোরে সব হয়। প্রকল্প, মাস্টাররোল নুন্যতম বিধি না মেনে স্হায়ী হয,শিক্ষাগত যোগ্যতা নাই তবু উক্ত পদে চাকরি হয়। অবৈধ ভাবে সার্ভেয়ররা এমবি পাওয়ার পেয়ে সার্ভে কাজ বাদ দিয়ে বিল করে সাইট দেখে, যারা পদ রিলেটেড না।তাদেরকে দিয়ে বিল করায় ফায়দা লোটে। গ্রেডেশন লিস্টের কোন ঠিক ঠিকানা নাই। প্রমোশন জটিলতা করা হয় টাকার জন্য।আবার টাকা পেলে প্রমোশন ও ভাল প্লেসে পোস্টিং। মামলা করে নিয়োগ আটকে রাখা হয়। অ.দা,চ.দা দিয়ে ভরে রাখছে। টিএ ডিএ বিল নিম্নপদস্থ রা পায় না।অফিস প্রধাণ নানান অজুহাতে নিজ পকেটে ঢুকায়। কাজ খারাপ করার জন্য উধ্ধতনরা দ্বায়ী,দোষ হয় ফিল্ড লেভেলের।কারন, ওয়ার্ক অর্ডারের সময় পিসি নিয়ে কাজ করে।নোয়া দিতে পিসি।ইজিপি তে ঘাপলা করে কাজ বাতিল করে।

সারাদেশ, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKVS48EJ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪৫.০ হাজার

ভূমি রেকর্ড

জমির কাগজ সব ঠিক আছে। তারপর আমার কাছ থেকে ৪৫০০০ টাকা দাবি করছে। আমি ইতি মধ্যে ২৫০০০ টাকা দিয়েছি তারপর আমার সব জমির পচ্া দেয় নাই। শুধু আমার কাছ থেকে না সবার কাজ থেকে এর থেকে বেশি টাকা নিতেছে। বিনোদপুর বড় খন্ড বি ডি এস রেকড করতে

রাজেন্দ্রপুর,সিংগাইর,মানিকগঞ্জ, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKBAD8BA
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

মাছ আমদানির অনাপত্তিপত্র

মৎস্য ভবন, ঢাকা এর ৬ তলায় রয়েছে মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ শাখা, এই শাখার কম্পিউটার অপারেটর — খাওয়ার মাছ আমদানির অনাপত্তিপত্র দেয়ার বিষয়ে মহাপরিচালক এর সাথে নিয়মিত বৈঠক করে ঘুষের রেট নির্ধারণ করে। এনওসি প্রতি ২০০০০০/- টাকা নেয়। বড় এনওসি হলে তা ৫ থেকে ১০ লাখ টাকা পযন্ত নেয়া হয়। ঘটনার সত্যতা যাচাই এর জন্য সিসি টিভি ফুটেজ দেখলেই হবে।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKHESVCQ
মন্তব্য