সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,০৫৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮০০

অভ্যন্তরীণ প্রশাসনিক সেবা

কর্মকর্তা হিসেবে নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় থেকে একটি প্রশাসনিক অনুমতি প্রদানের জন্য কর্মচারী পর্যায় থেকে টাকার বিনিময়ে ন্যায্য ও আইনগত বৈধ অনুমতি নিতে হয়েছে। ইচ্ছাকৃতভাবে ২/৩ জন কর্মচারী ফাইল দেরি করে সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর নিতে গড়িমসি করে চাপে ফেলে অর্থের বিনিময়ে একেবারে শেষ মুহূর্তে কাজ করে দেয়।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKH4XYVP
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

বর্ডার পার হওয়া নিয়ে তিক্ত অভিজ্ঞতা

আমার ডাবল এন্ট্রি ভিসা ছিল ইন্ডিয়ার, বেনাপোল বর্ডার দিয়ে ঢুকতেই প্রথমে মহিলা যে থাকে ভিসা দেখেই বললো এ্যাম্বাসি ফেস করবেন, চা, খাওয়ার টাকা দেন। না হলো পাসপোর্ট দিবো না। দিলাম তাকে চা খাওয়ার টাকা, তারপরে যে পুলিশ সিল মারে, ভদ্রলোক বললো এখানে তো লোক নেই আমার সাথেই ঝমেলা শেষ করে দিবে না কি ১০৩ নম্বর রুমে পাঠাবো, বললাম কি ঝমালে মিটাতে হবে সে বললো মিষ্টি খাওয়াতে হবে। কতো টাকা দিতে হবে ২০০০ হাজার বললাম বলেন কি উত্তরে বললো বিদেশ যাবে ইউরোপে আমাদরে মিষ্টি খাওয়াবে না।।আমি অপারগতা প্রকাশ করার পরে ১০৩ রুমে পাঠালো, সে খানে নানা ধরনের ভুল, যে ভুলের কথা শুনলে মনে হবে আপনি পৃথীবীর সবচেয়ে বড় বোধাই অশিক্ষিত, যত শিক্ষিত সে খানের ইমিগ্রেশন পুলিশ।।অতপর আর তালবাহানা না করে দিলাম মিষ্টি খাওয়ার টাকা, পাসপোর্ট এ

যশোর,বেনাপোল বর্ডার, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KH2V8D45
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০ হাজার

নাটা, কৃষি প্রশিক্ষণ - এখানে ৩৪ তম বুনিয়াদি প্রশিক্ষণে ১১০ দিনের কোর্সে আমাকে ঘুষ দিতে হয়েছে ৭০০০

নাকটা ৩৪ তম বুনিয়াদি কোর্সে। কাজ করার জন্য ৭০০০৳ দিতে হয়েছে।

গাজীপুর, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK8TWLMH
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

নিজের কলিগ আমাকে তিন হাজার টাকা আমার শার্টের পকেটে ঘুষ দিতে গিয়েছিল।

তাঁর উপর অফিসের উর্পিত দায়িত্ব যথাযথ পালন অপারগতা বা পালন করতে না পারায় আমাকে তার যথাযথ অফিসের কাজ করে দিতে হবে এই বলে আমার শার্টের পকেটে তিন হাজার টাকা ঘুষ দেওয়ার চেষ্টা করে। আমি তাঁর টাকা সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে দিই এবং প্রতিবাদ করি। উল্লেখ্য আমি একটা সরকারি জব করি। অনেক সরকারি প্রতিষ্ঠানে অনেক অযোগ্য লোক চেয়ারে বসে আছে। সব যোগ্য লোক থাকলে দেশের মুখ উজ্জ্বল হবে।

রাজবাড়ী, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKGCUJM7
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

উপজেলায় বাড়ি করার স্বার্থে নকশার অনুমোদন কাজে ।

আমি সিরাজগঞ্জে ,রায়গঞ্জে ,চান্দাইকোনার বাসিন্দা আমার পৈতৃক ভুমিতে বাড়ি করার স্বার্থে উপজেলায় নকশা অনুমোদনের জন্য কাগজ দিয়েছিলাম । রায়গঞ্জ পিডব্লিউডি উপজেলা চত্বর অফিসের দপ্তর সম্পাদক নকশার অনুমোদন স্বার্থে টাকা দাবি করেন । আমি টাকা দিতে না চাইলে আমার কাজ বন্ধ রাখেন ছয় মাসের জন্য । ছয় মাস পরেও আমাকে টাকা দিতে হয়েছে তারপর কাজ হাতে পাইছি । এই ছয় মাস বীড়ম্বনা অফিসিয়াল দৃষ্টিকোণ দেখায় করছে কোন সুনির্দিষ্ট কারণ ছাড়াই । বিশেষ দ্রষ্টব্য : আমি একজন স্থপতি আমার কাজ পাইতেই এই অবস্থা হয়েছে উপজেলা থেকে । রায়গঞ্জ ,সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJDCUGNZ
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১৬.০ হাজার

বাড়ির হোল্ডিং খোলা

আমাদের ৮ জনের যৌথ জমির উপর বাড়ি নির্মাণ শুরু করেছি, ওয়াসার পানির সংযোগ পাওয়ার জন্য আবেদন করতে হোল্ডিং প্রয়োজন হওয়ায় নোয়াখালী পৌরসভাতে বাড়ির হোল্ডিং খুলতে চাইলে তারা ১৬০০০ টাকা দাবি করে।দাবীকৃত অর্থ পরিশোধ করলে হোল্ডিং খুলে দেয়া হবে এবং পরবর্তী তিন বছর হোল্ডিং ট্যাক্স কম ধার্য করার ব্যবস্থা করবে বলে জানায়।

নোয়াখালী, নোয়াখালী পৌরসভা, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTA6SQPK
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

মামলার জামিন ও রায় পাওয়ার জন্য

পেশকার ও পিয়ন মামলার জামিন ও রায় পাওয়ার কথা বলে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা ঘুষ বানিজ্য করে চলেছেন। টাকার চুক্তি ছাড়া কোন কাজই হয়না তাদের কাছে। যাতে ন্যায় বিচার বিঘ্ন হচ্ছে। সংশ্লিষ্টদের সদয় দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, নারায়ণগঞ্জ।, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKZE83CF
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০ হাজার

লেভার লাইসেন্স নবায়ন

প্রয়োজনীয় ব্যাবস্থা না থাকলে ও সমস্যা নাই। কাজ হয়ে যাবে। কিছু টাকা লাগবে।

শ্রীমঙ্গল, সিলেট ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে SYBL9R62
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫০

শিশুর জন্ম নিবন্ধন

৫ বছরের নিচে শিশুর জন্ম নিবন্ধনের খরচ ২৫ টাকা। সচিব নাকি ১০০ টাকা চায়। অন্যান্য খরচ দেখিয়ে ২৫০ টাকা নিচ্ছে।

কুমিল্লা, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTV5VDUA
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

হাউজিং স্টেট এ বাসা ভাঙতে আনুমদন

বাসা ভাঙার জন‍্য আবেদন দেওয়া লাগে আমরা তা দিয়েছি বাট তাদের কর্মকর্তা বলে এটার অনুমোদন আস্তে আনেক দেরি হবে যদি টাকা দেন তাহলে সেটি ২/৪ দিনের মধ্যে সম্ভব নাহলে মাসের পর মাস অপেক্ষা করা লাগতে পারে

রাজশাহী, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJCKGTPP
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

আইডি কার্ড

আমি প্রবাসে থাকি, আইডি কার্ড করার জন্য ফাইল জমা দেওয়ার পরে, এত বছর কেন করি নাই? পার্সপোট কোথায়? নানান প্রশ্নের মুখোমুখি। জরুরি প্রয়োজন ছিল। হয়রানি হইতে চাই নাই। তাই সমঝোতার ভিত্তিতে ১৫০০ টাকা দিয়ে আইডি কার্ড করেছি। মজার বিষয় হইলো, ওনার মাথায় টুপি আছে,দাড়ি আছে 😄😄😄

রায়পুর, লক্ষীপুর, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT3RFTUT
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

পুলিশের তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে স্ট্যান্ডার্ড ব্যাংকের বন্ধকী সম্পত্তি গ্রাহক তার ছেলের নামে হেবা করে ২০২২ সালে। পরবর্তীতে ব্যাংক ৪২০ ধারায় মামলা করে। মামলার শুনানি শেষে পুলিশকে তদন্তের নির্দেশ দেয়। পুলিশের লোক তদন্তের জন্য ঘুষ দাবী করে এবং একরকম বাধ্য করে তাকে টাকাটা দিতে। তা নাহলে ব্যাংকের বিরুদ্ধে রিপোর্ট চলে যাওয়ার সম্ভাবনা ছিল। লোকটার বাড়ি গোপালগঞ্জ এবং মুখে দাঁড়ি ছিল। বয়স আনুমানিক ৫০- ৫২ বছর হবে।

নাসিরাবাদ পুলিশের অফিস, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTCYWCUA
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.৫ হাজার

কাজি অফিস - বিবাহ সনদ / কাবিন নামা

আমার বিবাহ সনদ এর জন্ন্যে কাজি অফিস এ গেলে ইংরেজিতে করার কথা বল্লে উনারা বিকাশ এ ৩৫০০ দাবি করেন আমি প্রতিবাদ করলে বলেন এই কাজের জন্ন উন্সদের দিতেই হবে

মিরপুর ১১, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK46WG9R
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০ হাজার

এসএসসি ফরম পূরণ এবং সার্টিফিকেট, মার্কশীট উত্তোলন

আমাদের গ্রামের বড়শিলা উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের শিক্ষক এবং ম্যানেজিং কমিটি একত্রিত হয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নানাভাবে অর্থ আদায় করে থাকে। যেমন কারেন্ট বিল, অযাচিত অনুষ্ঠানের নাম করে, জোরপূর্বক টাকা নিয়ে থাকে। আর এই বিদ্যালয় যেহেতু প্রত্যন্ত গ্রামে অবস্থিত, তাই এখানকার মানুষ বেশিরভাগ কৃষি কাজ এবং দিনমজুর হিসেবে জীবিকা নির্বাহ করেন। তাই তাদের কাছে যেকোনো অতিরিক্ত অর্থ বহন করা দুঃসাধ্য ব্যাপার। আর এখানেই সেজনচার্জের নাম প্রতিবছর অতিরিক্ত ১০০০ টাকা পর্যন্ত নিয়ে থাকে। পরিক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি টিচাররা জোর করে প্রাইভেট পড়ানোর নাম করে টাকা নিয়ে থাকে। আবার এসএসসি পরীক্ষার ফরম পূরণ এর সময় ৫ থেকে ৬ হাজার টাকা নিয়ে বেশি নিয়ে। আবার সার্টিফিকেট কিংবা মার্কশীট উত্তোলনে ৫০০ টাকা পর্যন্ত নিয়ে থাকে

টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বড়শিলা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKMQQNE9
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

স্ত্র্যাপ জাহাজ আমদানির ছাড়পত্র(noc), বিচিং, কাটিং পারমিশন

প্রতি ছাড়পত্র, অনুপতি পত্র নিতে জাহজ পুনপ্রক্রিয়াজাতবরণ বোর্ডে (BSRB) কর্মচারীদের বড় অংকের টাকা না দিলে কাজ হয় না, সময় ক্ষেপণ করা হয়, কাগজ ছিড়ে ফেলে বলা হয়, কাগজ নেই ইত্যাদি। তাই বিষয়টি এখন এবপ্রকার ফিক্সড করে জাহাজপ্রতি ঘুষ নেয়া হচ্ছে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT283EAT
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫১.০ হাজার

Trade License Renew

ফ্যাক্টরি ট্রেড লাইসেন্স নবায়ন এর জন্য হোল্ডিং ট্যাক্স এর জন্য প্রতি স্কয়ার ফিট ১ টাকা হারে মোট ৫১০০০ টাকা কোন প্রকার রশিদ ছাড়া দিতে হয়েছে। ঠিকানাঃ ইয়ারপুর ইউনিয়ন পরিষদ, নরসিংহপুর, আশুলিয়া। এই ৫১,০০০ টাকার সম্পুর্ন ঘুষ হিসেবে দিতে হয়েছে।

Ashulia, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK3ZRBNB
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.৫ হাজার

এন জি ও ব্যুরোর প্রকল্প অনুমোদন

যে কোনো প্রকল্পের অনুমোদন পত্র, সংশোধন, প্রকল্পের অডিট অনুমোদন ছাড় করাতে কমপক্ষে ৬৫০০ টাকা হাতে দিয়ে চিঠিটা নিতে হয়। এটা সব সময়ের চর্চা।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK2J3BYJ
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫০ কোটি

বিআরটিসি, ক্রয় প্রক্রিয়ায়, টু-পে রাজস্ব আত্মসাত,বদলি বানিজ্য

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) দেশের সরকারি পরিবহন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। পণ্য পরিবহনে চট্টগ্রাম ট্রাক ডিপোর ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম থেকে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে পণ্য পরিবহনের মাধ্যমে এই ডিপো দীর্ঘদিন ধরে উল্লেখযোগ্য রাজস্ব আয় করে আসছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, ডিপোটিতে প্রায় ২৮০টি ট্রাক চলাচল করে এবং পণ্য পরিবহন খাত থেকে মাসে প্রায় এক কোটি টাকা রাজস্ব আয়ের তথ্যও পূর্বে প্রকাশিত হয়েছে। কিন্তু সম্ভাবনাময় এই প্রতিষ্ঠানকে ঘিরে সাম্প্রতিক সময়ে আর্থিক অনিয়ম ও দুর্নীতির গুরুতর অভিযোগ সামনে এসেছে। ২০২৬ সালের জুনে প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২২ সালের জুন থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত চট্টগ্রাম ট্রাক ডিপোতে ১৫ কোটি ৫৮ লাখ ২

চট্টগ্রাম ট্রাক ডিপো, বিআরটিসি, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTTPZGRG
মন্তব্য