সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,০৫৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.১০ লাখ

এন আইডি সংশোধন

এনআইডি সংশোধনের জন্য গিয়েছিলাম সব প্রমাণ থাকার পরও সংশোধন করতে নারাজ। পাসপোর্ট জন্ম নিবন্ধন স্কুল সার্টিফিকেট এফিডেফিডে ওয়ারিশান সনদ ভাই বোনের সম্মতি পত্র ওনা প্রতিপত্র সহ যা কিছু চেয়ে ছিল সবই দিয়েছিলাম তারপর আমার বিপক্ষে রিপোর্ট দিয়েছে উপজেলা অফিসার টাকা চেয়েছিল টাকা দেই নাই বলে।

নবিগঞ্জ, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে SYDUEFWX
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

পুলিশের হয়রানি

থানায় বিচারের নামে হয়রানি, হয়ে গেছি দেখিয়ে নোয়াখালী কোম্পানীগঞ্জ থানায় সব সময় মানুষকে হয়রানি করে এটা এখানে ওপেন সিক্রেট সবাই জানে

Companyganj, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTWCL4PZ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

জিডি

জিডি বাহির থেকে করানোর পরে এপ্রোভ করার সময় সিসি ক্যামেরার বাহিরে এসে আমাকে বুজিয়ে দিয়ে বলে চা নাস্থা খাব

জামালপুর, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MY3U5XN8
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

টেন্ডার প্রতি ঘুষ

বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কপোরেশন ফানিচার পরিবহন করতে গিয়ে উক্ত প্রতিষ্ঠানের কমকর্তা গাড়ি প্রতি ৫০০০/ টাকা করে ঘুষ দাবি করে আমি রাজি না-হওয়ার আমার থেকে বেশি বিড কারিকে কাযাদেশ প্রদান করেন। অনলাইনে অভিযোগ দেওয়ার মতো কোন ফ্লাট ফরম খুঁজে পাইনি। সুন্দর একটা ফ্লাট ফরম তৈরি করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTSWE9LT
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন

পাসপোর্ট এর জন্য পুলিশ ভেরিফিকেশন প্রথমে ঠাকুরগাঁও এ হয়েছিল সেখানে ৫০০ টাকা নিয়েছে। বর্তমান ঠিকানা ঢাকার আশুলিয়া থানার আন্ডারে ছিল তাই সেখানে ভেরিফিকেশনের জন্য পুনরায় ১৫০০ টাকা দিতে হয়েছিল। এই সাইটের পরিচালক এর প্রতি পরামর্শ : দপ্তর এর অপশনে ট্রাফিক পুলিশ আছে কিন্তু থানার পুলিশ এর একটা অপশন দিলে ভালো হয়।

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKUKU6M9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০ হাজার

বিয়ের কাবীন অনলাইন করন

বিয়ের কাবিন নামা অন লাইন করতে কাজী সাহেবের কাছে গেলে, তিনি সরা সরি সাত হাজার টাকা দাবী করেন, কুনো ছাড় দেন নি, পুরো সাত হাজার নিয়ে, কাবিন অনলাইন করে দিয়েছেন। কাজী সাহেবের নাম —।

মৌলভী বাজার জেলা, জুড়ী উপজেলা, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে SYQNXTWC
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

পৌরসভার থেকে বাসা বাড়ি নির্মাণে অনুমতির জন্য

আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার, আমি আমার এক ক্লায়েন্ট এর জন্য বিল্ডিং প্ল্যান পৌরসভা থেকে অনুমোদন এর জন্য টাকা দিতে হয়েছে।

বসুরহাট পৌরসভার, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTFA2FAR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

এসএসসি সার্টিফিকেট এর নাম সংশোধন এর ক্ষেত্রে

আমার এসএসসি সার্টিফিকেট এর নাম সংশোধন এর জন্য স্কুল এ গিয়েছিলাম এন্ড সেখণ্ঠেকে বলসিল যে টোটাল 1500৳ লাগবে টি তে এ দি ছিলাম বা যখন । বায় আসে অনলাইন ব্যাংক মনে রেসিপিটি পেলাম তখন সেখানে উল্লেখ ছিল 1000৳ । তার মানে বাকি 500৳ ঘুষ নিষে

ঢাকা, মিরপুর ১১, কালশী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK88ZW8M
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

বিদ্যুৎ লাইন নির্মান

বিদ্যুৎ লাইন নির্মানের জন্য সরকারিভাবে ফি পরিশোধ করেছি। এখন ঠিকাদার লাইন নির্মানের জন্য আমার কাছে আবার কিছু টাকা দাবি করছে না হলে লাইন নির্মানে নাকি অনেক দেরি হবে।

তুলশীঘাট, গাইবান্ধা, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RN77DWRR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

applying for trade licence

ধামসোনা ইউনিয়নে গেসিলাম আজকে ট্রেড লাইসেন্স করতে। প্রথমে আমার কাছে ৩০০০ টাকা এক্সট্রা চাওয়া হয়। অনেক কথা কাটাকাটির পরেও আমার ১৫০০ টাকা দিতেই হলো। যা আগে কখনোই দিতে হয়নি। সর্বচ্চ ২০০ টাকা বেশি নিয়েছে আগে। এখন তাদের দাবি ১ মাসের দোকান ভাড়ার সম পরিমান টাকা ট্যাক্স দিতে হবে, যদিও তারা ট্যাক্স এর রশিদ দিতে রাজি হয়নি। তাদের কথা অনুযায়ী নতুন সরকার এই নিয়ম করেছে। এটা ঢাকা ১৯ আসন। এমপি — (BNP)।

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK7C43N3
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

নীলফামারী জেলা জজ আদালত

মামলার কাগজ পত্র জমা দিতে গেলে চা খাওয়ার টাকা, ডেট জানতে গেলেও টাকা। বলতে ওদের সাথে কথা বলতে গেলেও টাকা চায়। যেদিন মামলা জন্য যাইতে হয়। সেদিনে দিতে হয়। সবার কাছে থেকে নেয় ওপেন। ওরা অলিখিত নিয়ম করে রাখছে।

নীলফামার, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNBV4RP8
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

নির্বাচন অফিস এনআইডি কার্ড

নির্বাচন অফিসে এনআইডি কার্ড বানাতে গিয়েছিলাম দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে এনআইডি কার্ড বানানো হয়নি তাই বানাতে গিয়ে দুইদিন অপেক্ষায় রেখে আমার কাছ থেকে ২০০০ টাকা ঘুষ নিয়ে কাজটি সম্পাদন করে নির্বাচন অফিস বয় — তবে আমার মনে হয়েছে অফিসার থেকে সকলে এর সঙ্গে জড়িত

ভোলা, চরফ্যাশন, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRCCL2CY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

পাসপোর্ট ভেরিফিকেশন

আমার পাসপোর্ট ভেরিফাই এর নাম করে ২০০০ টাকা চেয়েছিল এবং তা দিতে অস্বীকৃতি জানাইলে পাসপোর্ট ভেরিফাইয়ে লাল কালির দাগ দেওয়ার হমকি দেয়। পরবর্তীতে বাধ্য হয়ে তাকে ১৫০০ টাকা দিতে হয়ছিল ২০২৩ সালের ১৮ই ডিসেম্বর এ। আপনাদের সুবিধার্থে চাইলে আমার মোবাইল নাম্বার (—) ও দিয়ে রাখলাম

উপজেলাঃ শাজাহানপুর থানা, জেলাঃ বগুড়া।, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJYBK3M4
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.১০ লাখ

এন আইডি সংশোধন

এনআইডি সংশোধনের জন্য গিয়েছিলাম পাসপোর্ট সার্টিফিকেট জন্ম নিবন্ধন ওয়ারিশান সনদ ড্রাইভিং লাইসেন্স সহ সবকিছুই দিয়েছিলাম তারপরে আমার বিপক্ষে রিপোর্ট দিয়েছিল টাকা দেয়নি বলে

নবিগঞ্জ, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে SY7ZG5VS
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ কোটি

নির্মাণ কাজের বিল গ্রহণ

এল জি ডি, গণপূর্ত, এডুকেশন ইঞ্জিনিয়ারিং হাইওয়ে এ সকল ডিপার্টমেন্টগুলোতে নির্মাণ প্রকল্পের বিল গ্রহণের ক্ষেত্রে প্রতি চেকের উপরে ৩% হারে কর্তৃপক্ষকে দিতে হয় যেমন নির্বাহী প্রকৌশলী সহ ডিপার্টমেন্টের সবাইকে পার্সেন্টে হারে বন্টন করতে হয়

নারায়ণগঞ্জ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKZ7CSJ9
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

জন্মনিবন্ধন সনদ

আমার পরিচিত একজন কাজিন এর জন্ম নিবন্ধন এর নাম সংশোধন করতে ইউনিয়ন অফিসে যাই অফিস থেকে ১৫০০ টাকা চাওয়া হয়েছে চা নাস্তা করার জন্য ব্রাহ্মণবড়িয়ায় নবীনগর বীরগাঁও

ব্রাহ্মবাড়িয়ায় নবীনগর বীরগাঁও, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTU6WWAC
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

বিদ্যুৎ সেবা

হাটহাজারি বিদ্যুৎ অফিস দুর্নীতির আখড়া। টাকা ছাড়া কোন সেবা দেয় না। বিদ্যুৎ এর লাইনের আবেদন করায় ১৫০০০ টাকা দাবি করেছে কোনো রিসিট ছাড়া। টাকা না থাকায় এখনো লাইন নিতে পারি নাই। সাথে খাম্বার তার কিনে দেয়া লাগবে।

ফতেয়াবাদ, চৌধুরীহাট, হাটহাজারি, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTKHE7N3
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

এল জি ই ডি ও রোডস এন্ড হাইওয়ে ডিপার্টমেন্ট ( ইন্জিনিয়ার ঘুসের নামে কমিশন

এই খানে একজন ঠিকাদার কাজের ওয়ার্ক ওয়াডার পেতে হলে অফিস খরচের নামে ইন্জিনিয়ার এর কমিশন সহ কাজের উপর থেকে ৩%থেকে ৫% পর্যন্ত কমিশন দিতে হয় এবং কাজের চেক নেয়ার সময় প্রতি চেক এর সময় পার্সেন্টিস দিতে হয়।2%।

লক্ষ্মীপুর জেলা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTDGCX2Y
মন্তব্য