সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,০৫১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

ব্যাবসার জন্য বিকাশ এজেন্ট নতুন নামাবো

বাংলাদেশে যে কোন অঞ্চলের ব্যাবসায়ী যদি তার দোকানের জন্য নতুন এজেন্ট সিম নেওয়ার জন্য সবকিছু কাগজপত্র সঠিক দেওয়ার পর ও লাইন ম্যান (DSO) কে ঘুষ দিতে হয়। এই ঘুষ সবগুলো লাইন ম্যান (DSO) খায় না, এগুলো হাউজের সবাই একসাথে খায়। যেমন আগস্ট মাসে ৫০ জন নতুন এজেন্ট আসছে উপজেলায়। ৫০×৫০০ = ২,৫০,০০০/- টাকা হাউজের সবাই মিলে ভাগবাটোয়ারা করে খাবে। এই টাকা লাইন ম্যান (DSO), সুপারভাইজার, ম্যানেজার, TM/AM/GM পর্যন্ত যায়। কিন্তু দোষ পড়ে লাইন ম্যান (DSO) উপর।

ঘুষ দিয়েছি
লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলা ৳৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTTQ8X2K
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

কৃষি অফিসের দূর্নীতি

কেন্দুয়া উপজেলার কৃষি অফিসার হিন্দু ভদ্র লোক টাকার জন্য ডিলারদের প্রতিষ্ঠানে যায়। বিগত সরকারের আমলের একটা লাইসেন্স ঠিকিয়ে রাখার জন্য ১লাখ টাকা নেয়। কিন্তু কোন কাজ ও করেনাই। উল্টো লাইসেন্স এর ক্ষতি করলো অফিসার উনি আবার একটা ইউনিয়ের প্রশাসকের দ্বায়িত্বেও আছেন।

ঘুষ দিইনি
কেন্দুয়া উপজেলা কৃষি অফিস নেত্রকোণা ৳১.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ MYJHWSML
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সোনালী ব্যাংক

সোনালী ব্যাংক, শাহজাদপুর শাখার প্রিন্সিপাল অফিসার — ঘুষ ছাড়া ফুডের বিল পাস করে না।

ঘুষ দিয়েছি
শাহজাদপুর, সিরাজগঞ্জ ৳৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ RJ83D3G8
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

আমার সন্তানের ভর্তির জন্য বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করি। পরদিন সংশ্লিষ্ট থানা থেকে একজন পুলিশ সদস্য ফোন করে বলেন যে আমি যেনো অনলাইনে দাখিলকৃত কাগজপত্রের মূল কপি নিয়ে থানায় ওনার সাথে যোগাযোগ করি। অথচ থানায় যোগাযোগ করলে ওনি কোনো কাগজপত্র ধরেও দেখেন নি। প্রকাশ্যে (অন্য সহকর্মীদের সামনে) বললেন, খরচা পাতির জন্য কিছু টাকা দেন। আমি বললাম, ফি বাবদ দেড় হাজার টাকা পরিশোধ করা আছে। ওনার জবাব, ঐ টাকা আমরা পাই না। আমি কিছুটা দ্বিধা নিয়েই এক খানা ৫০০/- টাকার নোট দিলাম। পরক্ষণে উনি বললেন যে, ওনি হাজার এর নিচে কোনো টাকা নেন না। অতঃপর আমি এক হাজার টাকা দিতে বাধ্য হই, এ আশঙ্কায় যে টাকা/ ঘুষ না দিলে হয়তো আমি সনদটি সময়মত পাবো না।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳১.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CT9Y6RSR
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পৌর দোকান কর

ঘুষ না দিলে , উনি ,পৌর দোকান ট্যাক্স এর রিসিপ্ট দিবেনা ।ঘুষ না দিলে উনি ৪০%টাকা বাড়িয়ে দেবে ।

ঘুষ দিয়েছি
মাধবদী পৌরসভার ৳৬.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKLLY3YQ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Jonmo Nibondhon

আমার ছেলের জন্ম নিবন্ধন এর জন্য অনলাইন আবেদন করে টাকা পে করি , অনেকদিন পরও এপ্রুভাল না হওয়ায় সাভার পৌরসভা অফিস এ যাই , অফিস সহকারী অফিস খরচ এর জন্য ১০ হাজার চায়, বিদেশ এ যাওয়ার জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজন থাকায় ঘুস দিয়ে জন্ম নিবন্ধন করে নেই

ঘুষ দিয়েছি
Savar ৳১০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKN9RU4T
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

চাকুরি ভ্যারিফিকেশন

আমার কয়েকটি সরকারি চাকুরি হয়। ভ্যারিফিকেশন অনেক গুলো জায়গায় হয়৷ বাড়িতে, ইউনিভার্সিটিতে। পুলিশ টাকা ছাড়া কো অপারেট করে না৷ টাকা কথা না বলা পর্যন্ত ত্রুটি খুঁজে খালি। নিজ থেকে যখন টাকা চায় তখন টাকা দেই। আর প্যারা দেয় না। আর খরচ খোঁজে। এই পর্যন্ত আমার ১০০০০ টাকার উপরে নিয়া গেছে শুধু ভ্যারিফিকেশনে।

ঘুষ দিয়েছি
ভোলা ৳১০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ BR3SAWWZ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জাতীয় পরিচয় পত্র

জলঢাকা উপজেলা নির্বাচন অফিসের কম্পিউটার অপারেটর জাতীয় পরিচয় পত্র হারিয়ে গিয়েছে এই জন্য নিয়েছে

ঘুষ দিয়েছি
নীলফামারী ৳৫০০
২৫ আগস্ট ২০২৬ RN6E3JAF
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বিশ্ববিদ্যালয়ের নিয়োগের সময় টাকা চেয়েছিলো

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে ২০১৫ সালে টাকা চাইলো ফোন করে সরাসরি। আমার মনে হয়েছে নিজের যোগ্যতায় আমি জব পাবো। আর টাকা দিয়ে চাকরিতে ঢোকা মানে নিজের কাছে আজীবন ছোট হওয়া

ঘুষ দিইনি
ঢাকা ৳৮.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ DKN8PYBP
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

কৃষকদের নাম দিয়ে টাকা আত্মসাৎ

উপজেলা কৃষি অফিসারগণ বিভিন্ন কৃষকদের নামে সাদা কাগজে কাঁচা ভাউচার দেখিয়ে কৃষকদের স্বাক্ষর নকল বা ভুয়া স্বাক্ষর দিয়ে টাকা আত্মসাৎ করে ফেলে। বিভিন্ন প্রকল্পের টাকা হতে এভাবে টাকা আত্মসাৎ করছে।

শুধু দাবি করেছে
চট্টগ্রাম ৳২৭.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTDXNV8K
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পাসপোর্ট এর জন্য পুলিশ ভেরিফিকেশন

পাসপোর্ট অফিস থেকে পুলিশ ভেরিফিকেশন আসলে আমাকে আশুলিয়া থানার সামনে ডাকে। থানার সামনে গেলে থানার সামনের কম্পিউটার দোকানের গলিতে নিয়ে যায় এবং আমার কাছে ১৫০০টাকা দাবি করে পরে ১০০০টাকা নেয়। পরে তিন্দিন পর ভেরিফিকেশন কম্পলিট করর দেয়।

ঘুষ দিয়েছি
সাভার ৳১.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DK5NPJR2
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

চুরি ছিনতাই মাদককারবারি

আমি চট্টগ্রাম আগ্রাবাদ মোগলটুলি বাজারের কাছাকাছি এলাকায় থাকি, মোগলটুলি এরিয়াতে মাদক ও ইয়াবার ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। পাশাপাশি চুরি ছিনতাই হচ্ছে। সাম্প্রতিক সময়ে আমি আমার থেকে প্রায় ৩০০০০ টাকা নিয়ে পেলছে মোগলটুলি বাজারের পাশে রিকাশার গ্যারেজে আড্ডা দেওয়া চিহ্নিত মাদকাসক্ত ও মাদক ব্যাবসায়ী জীবন বিজয় লাড্ডু সাদ্দাম বাদল সহ আরো কিছু লোক। সমাজের উঠতি বয়সী তরুণদের জীবন হুমকির মুখে

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম, আগ্রাবাদ মোগলটুলি বাজার ৳৩০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTZW3MTY
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

For police verification certificate

চিরিরবন্দর থানার SB-এর — নামের একজন ব্যক্তির কাছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য ২,০০০ (দুই হাজার) টাকা প্রদান করেছি। কিন্তু টাকা নেওয়ার পরও তিনি এখন পর্যন্ত আমার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদান করেননি।

ঘুষ দিয়েছি
Chirirbandor, Dinajpur ৳২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ RNXGYJEG
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

চাকরি পরিক্ষা

নির্বাচন কমিশন সচিবালয়ে নিয়োগ প্রকৃয়া রর্তমানে চলমান, পদের নাম ডাটাএন্ট্রি অপারেটর, লিখিত পরিক্ষায় ডিভাইসের ব্যবহার, যারা কন্টাক্ট করেছে তাদের কাছে পাশ সাপ্লাই, করেছে একটি সিন্ডিকেট, যার অভিযোগ দেওয়ার পরও কোন পদক্ষেপ নেয়নি, অভিযোগগুলো যাচাই বাছাই ও করেনি

শুধু দাবি করেছে
নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা ৳৫.০০ কোটি
২৫ আগস্ট ২০২৬ DK52LWUR
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সরকারি সার বেশী দামে বিক্রি।

কৃষকের জন্য বরাদ্দকৃত সার, আমরা কৃষকরা কখনোই সরকারি দামে পাই না। সবসময় বেশী দামে কিনতে হয়। বিভাগীয় কৃষি অফিসার বস্তা প্রতি ২০ টাকা, উপজেলা কৃষি অফিসার বস্তা প্রতি ২০ টাকা এভাবে ঘুষ নেয়ার কারণে তারা সার ব্যবসায়ীদের কিছু বলেন না। ১০০০ টাকার ডিএপি এবং এমওপি সার কিনতে ১৫০০ টাকা ঘেকে ১৮০০ টাকা লাগে। দেখার কেউ নেই। আল্লাহ আমাদের বাচান।

ঘুষ দিয়েছি
রাজশাহী ৳৫০০
২৫ আগস্ট ২০২৬ RJ8S5QDY
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

প্রবেশন অফিসারের কার্যালয়ে মামলার তদন্ত

সিলেট প্রবেশন অফিসারের কার্যালয়ে একটি মামলার তদন্তের দায়িত্ব গিয়েছিল। উকিল মনে হয় টাকা দেয়ার পরামর্শ দিয়েছিল কি না সঠিক জানা নেই। তবে ওই কর্মকর্তা ৫০০০ টাকা ঘুষ নিয়েছিল রিপোর্ট পক্ষে পাইয়ে দিতে তাও আবার রমজান মাসে! রমজান মাসেও ঘুষের টাকা গ্রহণ করেছিল ওই অফিসার। রুমের ভিতরে কম্পিউটার এবং টাইপিংয়ের ছোট একটা জায়গা আছে। ওখানে পর্দার অপরপাশে যেয়ে অফিসারটি ঘুষের টাকা নিয়েছিল।

ঘুষ দিয়েছি
সিলেট ৳৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ SYTSFEP5
মন্তব্য